বেশি কিছু বলবো না। শুধু বললো গানটার মধ্যে কি যেন আছে। শুনলেই মনটা খারাপ হয়ে যায়। অসাধারণ একটি গান। আমি লিখে দিতে পারি যে কেউ এই গানটা শুনে "খারাপ লেগেছে" বলতে পারবেন না...
লিরিক্স:
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে,
নীল জল দিগন্ত ছুয়ে এসেছো;
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে,
বহুদূর বহুদূর হেটে এসেছো।
আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে;
কখনো রাখিনি চোখ, ডানামেলা গাঙচিলে।
আবার যখন তুমি সমুদ্রস্নানে যাবে,
আমাকেও সাথে নিও, নেবে কি আমায়;
বলো নেবে কি আমায়।
আমি শুনেছি সেদিন নাকি, তুমি তুমি তুমি মিলে;
তোমরা সদলবলে সভা করেছিলে।
আর সেদিন তোমরা নাকি, অনেক জটিল ধাধা;
না বলা অনেক কথা কথা বলেছিলে।
কেন শুধু ছুটে চলা, একই একই কথা বলা;
নিজের জন্য বাচা নিজেকে নিয়ে।
যদি ভালবাসা নাই থাকে, শুধু একা একা লাগে;
কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে;
বলো কোথায় গিয়ে।
আমি শুনেছি তোমরা নাকি, এখনো স্বপ্ন দেখো;
এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে;
মানুষের বাচামরা এখনো ভাবিয়ে তোলে,
তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে।
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ,
তোমাদের কাছে এসে দু’হাত পেতেছি;
আমি দু’চোখে, শূন্যতা দেখি শুধু;
রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখিনা।
তাই স্বপ্ন দেখবো বলে,
আমি দু’হাত পেতেছি;
তাই তোমাদের কাছে এসে,
আমি দু’হাত পেতেছি।
তাই স্বপ্ন দেখবো বলে,
আমি দু’হাত পেতেছি।
শুনতে চাইলে এখানে ক্লিক করুন (esnips লিংক)
মিডিয়াফায়ার ডাউনলোড লিংক (এখান থেকে ডাউনলোড করলে রিজিউম সাপোর্ট পাবেন)
♫♫♫আমি শুনেছি সেদিন তুমি - মৌসুমী ভৌমিক... (আমার খুব পছন্দের একটি গান। esnips এবং mediafire-এ আপলোড করে দিয়েছি...)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।