somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

টরেন্টগুলারে জিন্দা রাখেন ভাই। এতোটা স্বার্থপর হইয়েন না...

১১ ই নভেম্বর, ২০১০ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টরেন্টে এক পিসি থেকে আরেক পিসিতে ডাটা যায়। এটা মূলত দেওয়া নেওয়ার সিস্টেম। এই সিস্টেমের মধ্যে রাখলে টরেন্ট নিয়ে কোনপ্রকার জটিলতা হয়না। কিন্তু কিছু স্বার্থপর গোছের মানুষ আছেন যারা নেওয়ার সময় হাত পাতেন কিন্তু দেওয়ার সময় আর খবর থাকেনা। ফাইল ডাউনলোড ১০০% শেষ, আর সাথে সাথেই তারা সিডিং অফ করে ভদ্র মানুষের মতো চুপচাপ নিজের কাজ করে। ডাউনলোড করা গেইমস্/মুভিটা দেখে। একটা কথা কি কখনো ভেবে দেখেছেন? যে মুভিটা ডাউনলোড করেছেন সেটা আপনার কম্পিউটারে আরেকজনের পিসি থেকে এসেছে। সে যদি আপনার মতো কাজ করতো তাহলে আপনি কি ফাইলটা পেতেন? আপনার এই স্বার্থপরতার জন্য হয়তো আরেকজন ইউজার ফাইলটি পাওয়া থেকে বঞ্চিত হবে।

আমাদের দেশের ইন্টারনেট স্পিডের অবস্থা যথেষ্ট মাত্রায় খারাপ! তা আর বলার অপেক্ষা রাখেনা। আপনি ডাউনলোডের সময় একই সাথে আপলোডে দিলে আপনার ডাউনলোডের বারোটা বাজবে। তাও জানি। তাহলে একটা কাজ কেন করেননা? ডাউনলোডের সময় স্পিডটা লিমিটেড করে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে সিডিং এর সময় যতোটুকু সময় পারেন আপলোড স্পিড আনলিমিটেড করে দিন। আমারতো মনেহয় দেশে বসে যারা ব্রডব্যান্ড/বাংলা লায়ন ব্যবহার করছেন তারা ম্যক্সিমাম আনলিমিটেড প্যাকেজই ব্যবহার করেন নাকি? ব্যান্ডউইথ নিয়ে টানাটানি না পড়লে এই কাজটা করতে বেশি কষ্ট করার কথা না। আপনার পিসিটা যখন আইডল পড়ে থাকে তখন আপনি এই সিডিংয়ের কাজটা সেরে রাখুন। একটা ৭০০ মেগাবাইটের ফাইল নানানজনের পিসি থেকে নিচ্ছেন যখন আপনার দ্বায়িত্বের মধ্যেই পরে মিনিমাম ৫০-১০০মেগাবাইট রিটার্ন করা। যে ফাইলগুলোতে সবসময় সবাই সিডিং করে সেইগুলাকে সিড করতে না পারেন যেগুলো একটু রেয়ার ফাইল মানে সিডার নেই সেগুলোকে সিড করুননা।

আমি গত একমাস ধরে টরেন্ট ব্যবহার করছি। অনেক দেশের মানুষকে দেখেছি পিয়ারস্ লিস্টে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানিনা এখন পর্যন্ত এমন কোন বাঙালীকে দেখলাম না যে সিড করছে। যার কম্পিউটার থেকে আমার পিসিতে ডাটা আসছে। ইভেন আজকে একটা গেমস্ ডাউনলোড করলাম ২২মেগাবাইটের। ২২মেগাবাইটের মধ্যে সম্পূর্ণটা আমার পিসিতে আসলো এক আমেরিকানের পিসি থেকে! সবুজের মধ্যে লাল পতাকাটা যখন আপনি কারো পিসি থেকে ডাটা নেন তখন কিন্তু তার ওখানে দেখা যায়। এই সবুজের মধ্যে লাল দাগ দেওয়া পতাকাটা বাংলাদেশকে নির্দেশ করে। বাঙালীদেরকে বিশ্বের সবার সামনে এতোটা স্বার্থপর করে তুলবেন না। নিজের সামর্থে যতোটুকু সম্ভব পারেন ততোটুকু দিন। বিদেশীরা জানে যে আমাদের দেশের ইন্টারনেট স্পিডের কি হাল! যখন আপনি তাদের পিসি থেকে ডাটা নেন তখনই তারা টের পায়। কিন্তু তারা বিরক্ত হয়ে সিডিং বন্ধ করেনা। বরং আপনি যতোক্ষণ ডাউনলোড করবেন ততোক্ষণ আপনাকে তারা ডাটা দিতে থাকবে। আমার ডাউনলোড স্পিড ছিল গেমসের ঐ টরেন্টটায় ৯কেবিপিএস এবং আমেরিকান ভদ্রলোক আমাকে অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে পুরো এক ঘন্টা বসে ফাইলটা দিয়েছেন। তিনি যখন দিতে পারলেন তখন আমরা কেন দিতে পারবোনা। তার দিতে এক ঘন্টা লেগেছে। আমাদের দিতেও কিন্তু এক ঘন্টাই লাগবে। কারণ তখন আমাদের আপলোড স্পিড থাকবে ৯কেবিপিএস।


বাঙালীদেরকে ছোট করে দেখছি না। আমি নিজেও একজন বাঙালী। বাঙালীর নামে কিছু বললে সেটা সবার প্রথমে লাগবে আমার গায়ে। আমি শুধু বলতে চাচ্ছি, এতোটা স্বার্থপর হবেন না। নিচ্ছেন যখন, কিছু অন্তত দিন ...


আপনার যদি সিডিং করেন তাহলে একটা টরেন্টের চেহারা এরকম হতে পারে:::

Click This Link


আর সিডিং না করলে চেহারা হবে এরকম:::

Click This Link
(আমি পাচঘন্টা ধরে বসে আছি। আর এই ভদ্রলোক বসে আছে সাড়ে চারঘন্টা ধরে। একজনও সিড করছেনা...)



আসুন ভাই। আমরা দিতে শিখি। টরেন্ট থেকে কিছু ডাউনলোড করলে সিডও করুন। একজনের কাছ থেকে উপকার নেবেন। আর উপকার করতে পারবেন না???
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১০ ভোর ৬:৫৬
৩৯টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×