আমি এনটিভি আর দেশটিভিকে এই মুহূর্ত থেকে বর্জন করলাম... সাথে আছেন কি?
এনটিভিকে ভাল বলেই জানতাম। নিরপেক্ষ বলেই ভেবেছিলাম। এখন দেখছি উল্টোটা!! প্রথম আলো'র সাহসী সাংবাদিকতার জন্য প্রথম আলোর খুব বড় একজন ভক্ত ছিলাম। ভিকারুন্নেসার ব্যাপারটায় এসে দেখছি তারাও অনেক ব্যাপার লুকোচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে!!!
আর দেশটিভি? শুরু থেকেই দেখতে পারিনা এই টিভি চ্যানেলটাকে। আজকের এই ঘটনার পরেতো.......থাক, আর নাইবা বললাম।
আমরা এদেরকে বর্জন করলে হয়তো এনটিভির কিছু হবেনা। বা হলেও খুব কম "ক্ষতি" হবে। কিন্তু দেশটিভির ক্ষেত্রে ঘটবে ঠিক উল্টোটা। তারা নতুন একটা রিয়েলিটি শো করতে যাচ্ছে "কে হতে চায় কোটিপতি!" আমরা বর্জন করলে চরম মাত্রায় লস্ খাবে দেশটিভি। কারণ, এখন এটাই তাদের উপার্জনের মাধ্যম যার জন্য তাদের প্রয়োজন জনগনের সমর্থন! যা তারা পাবেনা। (ক্ষতি/লস্ করাটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তাদেরকে "সিধা" করা! আমরা বাঙালী। "সিধা" শব্দের অর্থটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবেনা।)
এটা কোন আন্দোলন নয়। যে যে যার যার অবস্থানে থেকে বর্জন করবো এনটিভি এবং দেশটিভিকে! কারো যদি বর্জন করতে ইচ্ছা না করে তাহলে করার দরকার নেই। কাউকে "এটা করতেই হবে!"-এমনটা বলা হচ্ছেনা।
সাংবাদিকদের কাছ থেকে সত্যের সন্ধান চাই। সংবাদ তৈরী করতে গিয়ে দম্ভ বা মাস্তানি নয়; সত্যকে ঢেকে দিয়ে মিথ্যের প্রচার নয়! আমাদের দেশের মিডিয়া হোক নিরপেক্ষ, স্বাধীন; এর জন্য কোনপ্রকার সমর্থন চাইলে চোখ বুজে দিতে রাজি আছি।
ভিকি'দের আন্দোলনে পাশে আছি সবসময়।
সবাই ভালো থাকবেন
-হ্যাপি ব্লগিং
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।