ব্লগার্'রা, মনে আছে 'রিংকু'র কথা? ওই যে, আমার সাথে নাইনে কোচিংএ পড়তো। ক্যান্সার ছিল যেই ছেলে'টার।। রিংকু আর আমাদের মাঝে নেই। প্রায় ২/৩সপ্তাহ আগে সে মারা গিয়েছে। ব্লগার রিফাজ রহমান আমাকে কয়েকদিন আগে কল করে বললো। আজকে জায়নামাজে বসে হঠাত করেই কেন যেনো 'রিংকু'র কথা মনে পরে গেলো। ''আল্লাহ্, রিংকু দুনিয়ায় থাকতে যা যা পায়নি; জান্নাতে নিয়ে তুমি তাকে সেইসব সুখ্, আনন্দ দিও। আর রিংকু'র মত পরিণতি যেন আর কারো না হয়। অন্তত এতো অল্প বয়সে।।''
রিংকু'র কথা মনে পড়লে কান্না পায়। কিন্তু রিংকু আমাকে কাঁদ্তে শেখায়নি। ওর কাছ থেকে আমি মাথা উঁচু করে বাঁচতে শিখেছি, রিংকু'র কাছ থেকে আমি জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে হাজার কষ্টেও 'ভালো থেকে' বাঁচতে শিখেছি।
রিংকু'কে নিয়ে লেখা আমার ব্লগ::
মানুষের জীবন ফুলের মতো, প্রভাতের ফুল সন্ধ্যায় ঝরে যায়।।।
Click This Link
রিংকু'কে করা কিছু প্রশ্ন এবং তার কিছু সরল উত্তর।
Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪১