somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... রিংকু, একটি সম্ভাবনাময় জীবনের মৃত্যু।।।
রিংকু'র কথা মনে পড়লে কান্না পায়। কিন্তু রিংকু আমাকে কাঁদ্তে শেখায়নি। ওর কাছ থেকে আমি মাথা উঁচু করে বাঁচতে শিখেছি, রিংকু'র কাছ থেকে আমি জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে হাজার কষ্টেও 'ভালো থেকে' বাঁচতে শিখেছি।


রিংকু'কে নিয়ে লেখা আমার ব্লগ::
মানুষের জীবন ফুলের মতো, প্রভাতের ফুল সন্ধ্যায় ঝরে যায়।।।
Click This Link


রিংকু'কে করা কিছু প্রশ্ন এবং তার কিছু সরল উত্তর।
Click This Link

]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29499426 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29499426 2011-12-09 14:39:34
ছোটভাই হিসেবে অনুরোধ করছি; বন্ধু হিসেবে উপদেশ দিচ্ছি; বড়ভাই হিসেবে আদেশ দিচ্ছি.... এই কাজটি করুন।।।

লোকে হয়তো বলবে, "এসবতো লোক-দেখানো।" হোকনা লোক দেখানো, লোকে কি বলে না বলে তাতে আমাদের কিছুই আসে যায়না।।।

১৯৭১ সালে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য রইলো অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও ভালবাসা..............

(((((যারা ইতিমধ্যেই এই কাজটি করে ফেলেছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল হতে স্যালুট)))))

সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং ☺
]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29494882 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29494882 2011-12-02 14:48:17
আমার ফেসবুক একাউন্টে UNWANTED ACCESS এর চেষ্টা এবং এ সম্পর্কে আমার মতামত ... <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_25.gif" width="23" height="22" alt=":P" style="border:0;" /> (জুকেনবার্গ বানাইছে বস্তু একটা! চোররে ধরার...
পাসওয়ার্ড বদলে নম্বর, আপার-কেস, লোয়ার-কেস, স্পেশাল ডিজিট দিয়ে এমন জগা-খিচুড়ী বানিয়েছি!; এখন নিজের পাসওয়ার্ডটা নিজের মনে থাকলেই হয়!! <img src=" style="border:0;" />

নিজেরে ভিআইপি ভিআইপি লাগতাছে! <img src=" style="border:0;" /> আমার পাসওয়ার্ডও চুরি করার জন্যেও তাহলে পিছনে লোক লাগে... <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

প্রায় ২/৩ আগেও একই ধরণের ঘটনা ঘটেছিল। তখন করা হয়েছিল লস্ এঞ্জেলেসের দিকের কোন একটা জায়গা থেকে আর ব্রাউজার ছিল সাফারী!!


এইবার টিপস্:::

একাউন্ট সেটিংস্ এ গিয়া সিকিউরিটিজ্ ট্যাবে ক্লিক করে সবগুলা অপশন এনাবল করে রাইখেনগো ভাই। আমার মতো একজন "ম্যাঙ্গো পাবলিক" এর একাউন্টের যখন এই অবস্থা তখন আপনার-টার অবস্থাও যে খুব একটা ভাল হবেনা সেটা নিশ্চিতভাবেই বলা যায়!) <img src=" style="border:0;" />



-সবাই ভাল থাইকেন।
হ্যাপ্পি হ্যাপ্পি বল্গিং... <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29447996 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29447996 2011-09-14 17:35:26
চোখের সামনে দেখলাম "স্বকল্প বাসে'র বাটপারি"!!
চিড়িয়াখানা'র সামনে থেকে ফার্মগেটে যা্ওয়ার ক্ষেত্রে সবসময় নিউ ভিশনেই গিয়েছি। কিন্তু গত কয়েকদিন ধরে এই রূটটায় জ্যাম খুব বেড়ে যা্ওয়ায় এবার ভাবলাম স্বকল্প-তে করেই যাই! দেখি কি হয়। যেই কথা সেই কাজ, ১৬টাকা দিয়ে চিড়িয়াখানা টু ফার্মগেট টিকেট কেটে বাসে গিয়ে বসলাম।

এখানে আগে থেকেই একটা কথা বলে রাখি। তা হলো, আমি যখন বাসে গিয়ে বসি তখন চিড়িয়াখানার সামনে স্বকল্প বাসের ৬টা বাস দাড়িয়ে ছিল! বাসে উঠে বসার পরে যখন জিজ্ঞেস করলাম, "মামা, কতোক্ষণে ছাড়বা?" বেটা দাত কেলায়া বললো, "এইতো মামা, দুই মিনিট!"

২০মিনিট পরেও যখন দেখলাম যে তার ২মিনিট পার হয়নি তখন রাগ লাগলো এবং আরেকজন পেসেঞ্জার সহ নিচে নেমে গিয়ে কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কাউন্টারের বেটারা বললো, "ভাই, এক নাম্বার বাসটায় বসেন। এইটা ছাড়বো এখন!" (অথচ এতোক্ষণ সাত নাম্বার বাসে বসায়া রাখছে!!!)


বাসে আমরা মাত্র পাচজন প্যাসেঞ্জার। এমন অবস্থাতেই ছাড়া শুরু করলো। রাইনখোলা কমার্স কলেজের সামনে এসে যে দৃশ্য দেখলাম তাতে চোখ ছানাবড়া!! বাসের জন্য সে এক লম্বা লাইন। লাইনের প্রত্যেকটা মানুষকে বাসে তোলা হলো। ছিলাম পাচজন, কমার্স কলেজ পার হবার পরেই প্রত্যেকটা সিট বুকিং হলো এবং প্রায় ১০-১৫জন লোক বাসের মধ্যে দাড়িয়ে! এমন অবস্থায় বাস সনি হলের পাশের কাউন্টারটায় পৌছলো। এখানেও একই অবস্থা।। দাড়ানো লোকের সংখ্যা ৩০পার হলো!!!!

বাস ১০নম্বরে পৌছতে ৫জন যাত্রী নামলো। উঠলো আরো ১৫জন। এমন অবস্থায় বাসে আর মানুষ উঠার মতো অবস্থা থাকলোনা। প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে একদম লেগে আছে। এমনি অবস্থা যে আর ৫/৬জনকে জায়গা দিলে বোধহয় নিঃশ্বাসের জন্য বুকটা উচু হবারও জায়গা থাকবেনা!!

বাস আগারগা্ওয়ে পৌছানোর পরে নামলো ৪জন। হেল্পার বেটা নেমে বাইর থেকে হাত নাড়ায়া পাবলিকরে কইতাছে, "ভাই, চাপেন....চাপেন...!" পাবলিকে বলে, "ঐ বেটা! আর কতো চাপতে কস?" হেল্পারে তার কথা কইতেই থাকলো এবং এক পর্যায়ে বাস আগারগা্ও থেকে ছাড়লো। বাসের দরজা ঝুলে তখন পাঁচজন যাত্রী ঝুলছে! (আগারগা্ও আর শেওড়াপাড়া থেকে কোন যাত্রী তোলা সম্ভব হয়নি। যারা লম্ফঝম্ফতে এক্সপার্ট তারাই উঠতে পারছে।)


এমন অবস্থায় মনিপুরীপাড়া পর্যন্ত গিয়া একটু অবাক লাগলো! রাস্তায় একটু জ্যাম্ও নাই!!! খামারবাড়িতে পৌছায়া দেখি ইতিহাস হয়া গেছে। ফার্মগেট থেকে খামারবাড়ি পর্যন্ত লম্বা জ্যাম!!!! বাস থেকে খামারবাড়িতেই নাইমা সুন্দরমতো হাইটা হাইটা ফার্মগেটে চলে গেলাম। প্রায় আধাঘন্টা পরে ফার্মগেট থেকে ফেরার সময়্ও দেখি একই অবস্থা। জ্যামটা বরং আরো দীর্ঘ হয়েছে!!!




## কিন্তু পোস্টের মূল টপিক যেটা। সেটাতেই যাই এখন।।

ছয়টা বাস থাকা সত্ত্বেও স্বকল্প চিড়িয়াখানা থেকে বাস ছাড়ছিল না কেন? শুধুমাত্র "বাটপারী" বলা ছাড়া এর কি অন্য কোন ব্যখ্যা দেওয়া যায়???


(ইন্টারনেটে স্বকল্প বাসের কোন ছবি না পাওয়ায় পোস্টে ছয় নম্বরের ছবি দেওয়া হলো... যার অপর নাম ভোগান্তি!!)







সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29430450 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29430450 2011-08-12 13:10:42
আমি এনটিভি আর দেশটিভিকে এই মুহূর্ত থেকে বর্জন করলাম... সাথে আছেন কি? সূত্র: আপডেট-১৮ )

এনটিভিকে ভাল বলেই জানতাম। নিরপেক্ষ বলেই ভেবেছিলাম। এখন দেখছি উল্টোটা!! প্রথম আলো'র সাহসী সাংবাদিকতার জন্য প্রথম আলোর খুব বড় একজন ভক্ত ছিলাম। ভিকারুন্নেসার ব্যাপারটায় এসে দেখছি তারাও অনেক ব্যাপার লুকোচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে!!!

আর দেশটিভি? শুরু থেকেই দেখতে পারিনা এই টিভি চ্যানেলটাকে। আজকের এই ঘটনার পরেতো.......থাক, আর নাইবা বললাম।

আমরা এদেরকে বর্জন করলে হয়তো এনটিভির কিছু হবেনা। বা হলেও খুব কম "ক্ষতি" হবে। কিন্তু দেশটিভির ক্ষেত্রে ঘটবে ঠিক উল্টোটা। তারা নতুন একটা রিয়েলিটি শো করতে যাচ্ছে "কে হতে চায় কোটিপতি!" আমরা বর্জন করলে চরম মাত্রায় লস্ খাবে দেশটিভি। কারণ, এখন এটাই তাদের উপার্জনের মাধ্যম যার জন্য তাদের প্রয়োজন জনগনের সমর্থন! যা তারা পাবেনা। (ক্ষতি/লস্ করাটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তাদেরকে "সিধা" করা! আমরা বাঙালী। "সিধা" শব্দের অর্থটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবেনা।)


এটা কোন আন্দোলন নয়। যে যে যার যার অবস্থানে থেকে বর্জন করবো এনটিভি এবং দেশটিভিকে! কারো যদি বর্জন করতে ইচ্ছা না করে তাহলে করার দরকার নেই। কাউকে "এটা করতেই হবে!"-এমনটা বলা হচ্ছেনা।



সাংবাদিকদের কাছ থেকে সত্যের সন্ধান চাই। সংবাদ তৈরী করতে গিয়ে দম্ভ বা মাস্তানি নয়; সত্যকে ঢেকে দিয়ে মিথ্যের প্রচার নয়! আমাদের দেশের মিডিয়া হোক নিরপেক্ষ, স্বাধীন; এর জন্য কোনপ্রকার সমর্থন চাইলে চোখ বুজে দিতে রাজি আছি।



ভিকি'দের আন্দোলনে পাশে আছি সবসময়।

সবাই ভালো থাকবেন
-হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29413214 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29413214 2011-07-15 01:55:50
এয়ারটেল লয়া ফান্দে পইড়া কান্দেন? “রবি ময়” সমাধান** হাজির!!! (মুবাইল নাম্বারের পরিবর্তন এবং এয়ারটেলকে “পুঙ্গা পুঙ্গা” দেওয়ার পুষ্ট) <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" />...
এভাবে প্রায় দুই/তিন বছর কেটে যাওয়া পরে এক (অ)শুভ সকালে হুনলাম এয়ারটেল আহিতেছে! এয়ারটেল আসার সংবাদের এক মহল (বিশেষ করে তরুণ তরুণীরা) ফাল পাড়তে আরম্ভ করলো এবং একটি বিশেষ মহল (গুণীজনেরা) এদের ফালাফালি বন্ধ করার উদ্দেশ্যে কহিল, “বাছারা, অফ যাও। অয়েট এন্ড সী!!!” ফালপাড়ারা বলিল, “এয়ারটেল ইন্ডিয়ায় পাঙখা নেটওয়ার্ক দেয়!” গুণিজনদের উত্তর, “ইহা বঙ্গদেশ! ইন্ডিয়া নহে!!!”

অবশেষে সকলের জল্পনা কল্পনার পরিসমাপ্তি ঘটিয়ে এয়ারটেল বাংলাদেশে প্রবেশ করিল। এবং তাহাদের প্রবেশটাও ছিল অনেকটা “চোরের মতো”!! এক (অ)শুভ সকালে দেশের যাবতীয় ওয়ারিদ গ্রাহকরা ঘুম থিকা উঠিয়া দেখিলেন তাহাদের মোবাইলে ছোট হাতের অক্ষরে লেখা, “airtel”। (হালাগোর আংরেজী শিক্ষা নাই। প্রথম অক্ষর যে ক্যাপিটাল লেখারে লিখবো জানেনা মুনঅয়!!”

ওয়ারিদের নেটওয়ার্করে যদি ১০০তে ৪০ মানে কোনমতে টাইনা টুইনা পাশ নম্বর দেওয়া যাইতো তাইলে এয়ারটেলরে ১০০তে দেওয়া উচিত ২০!! নেটওয়ার্কের এই করুণ দশা দেইখা দেশের তাবত তরুণ প্রজন্ম অতি দূঃখে কাউয়ার মতো চায়া থাকলো বাসার পাশের নেটওয়ার্ক টাওয়ারটার দিকে! যেই টাওয়ার তার কুন কামেই আইতেছে না!!!

এইবার পুষ্টের আসল বিষয়বস্তুতে আসি। আমিও এই এয়ারটেল নামক যন্ত্রনাকে দীর্ঘ ৬মাস লালন করে বেড়িয়েছি। আমার নোকিয়া ই৭১ হ্যান্ডসেটটার দিকে তাকাইলে মুনে হইতো নেটওয়ার্ক “চার্জ” হইতেছে! এতো দ্রুত উঠানামা করে!!!



ধুওরো! আর যামুনা এয়ারটেল ক্যাচালে!! এইবার মূল সমস্যার কথা বলি এবং তাহা হইতে উত্তরণের পথ বাতলাই... <img src=" style="border:0;" />



সমস্যা হইলো। আমরা বাঙ্গালীরা একটু বেশিই চাই। যেমন: নিচের কথাই বলি। আমি আমার মুবাইল থিকা যা যা চাই তা হইলো:::
১. সেইম অপারেটরে কম রেটে কথা বলা;
২. বান্ডেল এসএমএস
৩. ইন্টারনেট মিনিপ্যাক!


ফেইসবুকে এই নিয়া একখানা স্ট্যাটাস দিছিলাম। ঐখানে এক নম্বর পয়েন্ট টা বাদই ছিল! কিন্তু তারপরেও এক দোস্ত কইলো, “মামাবাড়ির আবদার পাইছোস নিহি হালা!! তোরে সবকিছু এক অপারেটরে দিবোনা!!” গেলগা রাগ উইঠ্যা। ব্যাপক রিসার্চ শুরু করলাম। সমাধান হাজির হইলো, এবং ১ নম্বর পয়েন্ট সহই হাজির!!! <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

এইডা নিয়া একখান স্ট্যাটাসও দিলাম ফেসবুকে। স্ট্যাটাস দেওনের পর থিকা ঐ পুলা নিখোঁজ; মানে হেতার কুন খোঁজ নাই... <img src=" style="border:0;" />



স্ট্যাটাসটা হুবহু তুইল্যা দিলাম:::

আপ্নে কি প্রেম করেন? প্রেম করায় এয়ারটেল এর ফান্দে পইড়া কান্দেন? সিম চেঞ্জ করবার চান কিন্তু প্রেয়সীর কারণে তাও করবার পারেন না!! আপ্নে এসএমএস বান্ডেল আর ইন্টারনেট ও চান!!! কাউরে কইলে হেয় কইবো, “মামা বাড়ির আবদার নিহি। দেশের সরকার অনুমোদিত সবচাইতে কম কল রেট, বান্ডেল এসএমএস আর দেশের সেরা ইন্টারনেট মিনিপ্যাক কেউ একলগে দিবোনা!” দিবো........দিবো....

আপ্নের লিগা আছে একটা রবি ময় সমাধান!

প্রথমেই রবি সেবায় গিয়া আপ্নে একটা আর আপ্নের প্রেয়সীরে একটা “রবি প্রথম” সিম কিনা দেন!! এসএমএস আর ইন্টারনেট প্রবলেম শেষ! ৫ট্যাকায় ১০০ এসএমএস ১ দিন আর ১০টাকায় ১০মেগাবাইট ইন্টারনেট পাইবেন ১০দিন!!!

মাগার প্রবলেম একটাই। সেইটা হইলো কলরেট। রবি প্রথমে কুন এফএনএফ/পার্টনার পাইবেন না! (থাকবোই বা কেন! এই প্যাকেজটা ছাড়া হইছে স্টুডেন্টগোর লিগা! আপ্নে কি ভাবছেন? রবি কি জিপি’র মতো ডিজুস প্রজন্ম অথবা এথবা এয়ারটেল, বাংলালিংকের মতো প্রেমিক-প্রেমিকা উৎপাদন কইরা পোলাপাইনরে কার্বাইড, ফরমালিন দিয়া পাকাইতে নামছে নিহি!)

রবি প্রথমটা তো রবি সেবায় গিয়া আনা লাগছে। এইবার রবি সেবার ধারে কাছেও ঘেইষেন না! বাসার আশেপাশে দেখবেন অসংখ্য মুবাইলের দোকান আছে। তার একটায় গিয়া একটা “রবি ক্লাব” সিমকার্ড নিয়া আহেন!! হ, এইডা ঐ বস্তুটা! কোন বস্তুটা মনে করতে পারতেছেন না? ঐ যে, টিভিতে বিজ্ঞাপন দিতো যে পাবলিকে হাতের ঘড়ি খুইলা কলা খায়া ছোকলা যেমনে রাস্তায় ফেলে সেমনে কইরা ফেইলা দিতেছিল! ঐটাই ছিল “রবি ক্লাবে”র বিজ্ঞাপন।

ইডা ইউজায়া রাইত ১২টা থিকা সন্ধ্যা ৬টা পর্যন্ত রবি-রবি নম্বরে প্রথম মিনিট ১টাকা এবং তাহার পরে ২৫পয়সা করিয়া কাটিবে! ইডা আপনার কাছে অথবা প্রেয়সীর কাছে রাখিয়া দেন। যখন কথা বলার শখ জাগিবে তখন লাগায়া কথা কয়া লইবেন।*

অন্য অপারেটর ইউজ করলে কথা কওনের সময় দুইজনরেই সিম বদলাইতে হইবেক! বাট এইডা ইউজাইলে যেকোন একজন সিম বদলাইবেন। তাইলেই হবে... এই কামডা নিজে না কইরা প্রেয়সীরে দিয়াই করান। আপ্নেতো ইন্টারনেট ইউজ করেন। হাজারটা এসএমএস দেন। প্রেয়সীরে বাদ দিয়াও আপ্নের হাজারটা কাম আছে! তাই আপ্নের চেইঞ্জ করার দরকার নাই!



পুষ্টের শিরোণামে দুইখান ছুড ছুড স্টার(*) আছিল! ইহা দ্বারা কি বুঝায় তাতো জানেনই।

**তেমন কুনই শর্ত নাই। শর্ত হইলো, উপরে যতো খরচের কথা বলা হইছে তার উপরে ১৫% কইরা ভ্যাট প্রোযোজ্য... <img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />

রবি’র ইন্টারনেট আর নেটওয়ার্কের কথা কইলে শুধু একটা কথাই কমু, পুরাই অস্থির!!!


সবার শেষে মোবাইল নাম্বার চেইঞ্জের কথাটা বলি। “ভালবাসা লয়া “টানাটানি” শেষ! অহন আমি জ্বলিয়া উঠিব আপন শক্তিতে...”

মানে এয়ারটেলরে ঝাটা মাইরা রবি’তে আয়া পড়ছি। নুতন নাম্বার হইলো::: ০১৮৩২০৮১৯৫৩ <img src=" style="border:0;" />


সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং ... <img src=" style="border:0;" />





(ছবি কৃতজ্ঞতা: এয়ারটেল- ভালো হয়া থাকিস। নইলে লাথি মাইরা ইন্ডিয়া পাঠায়া দিম!) <img src=" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29383535 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29383535 2011-05-19 10:37:54
এইরকম সাপোর্ট যদি কানাডা, আয়ারল্যান্ড, কেনিয়া, জিম্বাবুয়ে বা নেদারল্যান্ড পাইতো ... তাহলে বিশ্বকাপটা তাদের হাত থেকে কেউ নিতে পারতোনা ... হায়রে বেরসিক গেইল! তুই বুঝলিনা বাঙালীর আবেগরে। সেইজন্যেই লগে লগে ঠুইঠারে ঠুইঠ কইরা দিলি। যেম্বায় বলরে ঠুইঠ মাইরা ছক্কা পিটাস! শালার স্বভাবই খারাপ।

থাউকগা, বাদ দেই সেই ফালতু ক্যাচাল। কথায় আছে, পুরান গু ঘাটলে গন্ধ ছুটে। তার চাইতে বরং আইজকার নতুন এবং টাটকা গু ঘাটি। ঐটা দিয়া অহনো গন্ধ ছুটতেছে। তাই ঘাটলেও ফ্রবলেম নাইক্কা। আই মিন আইজকা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকারে দেইখা যে হাগাটা হাগছে সেইটারে নিয়া একটু ঘাটাঘাটি করি ...



কারেন্ট আছিল না। কারেন্ট আওনের পরে যা দেখলাম তাতে মনে হইলো কারেন্ট না আইলেই বুঝি ভালা হইতো। ২১ রান করতে গিয়া ৪ জনের হাগা আইছে এবং তারা তারাতারি কইরা নিজেগোরে আউট কইরা হাগতে গেছে! বাংলাদেশের ড্রেসিং রুমে কয়টা টয়লেট আছে কে জানে! শর্ট পড়লে ৪জনে যেমনে তুমুল গতিতে গেছে তাতে কয়েকজনের সমস্যা হওনের কথা!!

কথা হেইডা না, কথা হইলো তোরা এইডা কি করলি মামা!!! দক্ষিণ আফ্রিকা কি এমন বস্তু? হারবি হার সমস্যা নাই, তাই বইলা এমন হারা হারবি!? অন্তত দেড়শো দুইশ করতি, তাও নাইলে নিজেগোরে সান্তনা দিবার পারতাম! তাই বইলা দুইশো ছয়!!!

দম যাগোর যাগোর ভিত্রে দেখলাম তারা হইলো।

নাম্বার ওয়ান সাকিব খান। শুধুমাত্র যে একলাই আইজকার ম্যাচে ডাবল সংখ্যা দিয়া হয় এমন রান করবার পারছে।

নাঈম। যে ছক্কা মারতে গিয়া অক্কা পাইলো।

রুবেল। অপরাজিত ৮!


বাকিগুলা সব কই? তামিম, নাফিস গোর টিকিটাও দেখলাম না।




খেলা শেষ হওনের পরে মনডা একটু ভালা ভালা লাগলো সাকিবের একখান ছোট্ট শব্দ শুইনা। সেটা হইলো. "সরি"।




(আমরা জানি যে এই হারের কারণে আমরা যতোটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের বেশি কষ্ট পাওয়া্টাই স্বাভাবিক। সাকিবের চেহারা দেখে তার অনেকটাই বোঝা যাচ্ছিল। সাকিব আগের মতো "ব্যাড ডে" বলে বিদায় জানায়নি। সে সরি বলেছে পুরো দেশবাসীর কাছে। একজন আদর্শ ক্যাপ্টেনের কাছে এরকম বিশাল হারের পরে আমরা এই ছোট্ট শব্দটাই আশা করতে পারি। সাকিব, তোমরা এগিয়ে যাও; বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাক। আমরা সবসময় আছি তোমাদের পাশে।)


আমি মনে করি ক্রিকেটে বাংলাদেশের মানুষ যেভাবে তাদের দলকে সমর্থন করে এরকম সমর্থন অন্য কোন দেশের মানুষ তাদেরকে করেনা। আজকে যেই ঘটনা ঘটছে তাতে ঢিল না, গুল্লি হবার কথা। তবে আশা করছি কিছুই হবেনা। সবকিছু ভালভাবেই শেষ হোক। বাংলাদেশ ক্রিকেট টিম এই হারগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরো ভাল খেলুক সেই আশাই করছি।


পোস্টটিকে পড়ে যদি কেউ এর আগামাথা কিছুই না বুঝেন তাহলে মাইনাসে একটা চাপ দিয়ে অন্য পোস্টে চলে যান। এটাই সবচেয়ে বেটার আইডিয়া হবে। কারণ, আমি নিজে এই পোস্টটাকে লিখেছি কিন্তু এর আগা মাথা কিছুই আমার নিজের মাথায়ও ঢুকেনি। শিরোনাম আর পোস্টের মধ্যে কোন প্রকার মিল খুজে না পেলে আপনারা নিজেরাও ব্যাপারটা বুঝতে পারবেন ... <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29347419 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29347419 2011-03-19 16:48:31
বেঁচে থাকুক আমার বাংলা মা ...
আর কোন জাতি কি আছে যারা তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন? নেই। আমাদের মতো করে কে পারে দেশকে ভালবাসতে? আমাদের মতো করে কে পারে দেশের জন্য, ভাষার জন্য প্রাণ দিতে? আসুন, ২০১১ এর পহেলা ফেব্রুয়ারীতে এসে প্রতিজ্ঞা করি, দেশকে ভালবাসার, মাতৃভূমিকে ভালবাসার। সকল রাজনৈতিক কোলহল বাদ দিয়ে, দেশমাতার একজন সন্তান হিসেবে আসুন দেশকে ভালবাসি। দেশের জন্য অন্তত একটা অতি ক্ষুদ্র কাজ হলেও করি। আমরা ১৬কোটি সন্তান আছি বাংলা মায়ের। এমন কিছু কি আমরা করতে পারিনা যাতে আমাদের বাংলা মা এই ১৬কোটি সন্তানকে নিয়ে গর্ব করতে পারে? আসুন, আমরা দেশকে ভালবাসি মায়ের মতোন।


বেঁচে থাকুক আমার বাংলা মা ...

আমার ভাষা, আমার অহংকার ...]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29318144 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29318144 2011-02-01 01:47:21
একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার ... সারা বিশ্বের বিষ্ময়; তুমি আমার অহংকার .... (গানটার খোঁজ চাই)

কেউ বিজ্ঞাপনটার খোঁজ দিতে পারলে উপকৃত হতাম। বিজ্ঞাপনটার খোঁজ দিতে না পারলে গানটার অডিও লিংকটাকে দিতে পারলেও হয়। গানটা খুব সম্ভবত সাবিনা ইয়াসমিনের গাওয়া ...



সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং









(বি.দ্র::: ইদানিং ব্লগে তেমন একটা আসতে পারছিনা। হঠাৎ করেই ব্যস্ততায় পেয়েছে। অনেকদিন পরে ঢোকায়ই হয়তো চেনা ব্লগটাকে এখন কেমন যেনো অচেনা লাগছে!!!)]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29317944 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29317944 2011-01-31 19:29:46
ইসেট/নোড৩২ ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছি। নতুন ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে... তারিখ: ১৬ ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৫... (সাময়িক পোস্ট) নতুন ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে দিলাম ...

এই লিংকের পোস্টটি প্রতিদিন আপডেট করা হবে এবং ইসেট ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে...

নতুন ইউজারনেম এবং পাসওয়ার্ড দিলাম। তারিখ: ১৬ ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৫...





ক্যাসপারস্কাই এবং অন্যান্য এন্টিভাইরাস ব্যবহারকারীরা চাইলে তাদের জন্যেও এরকম পোস্টের ব্যবস্থা করতে পারি। তবে ক্যাসপারের কি পাবেন ৩/৪ দিন পরপর। ক্যাসপারের কি বের হতে ইদানিং বেশি সময় নিচ্ছে... আর অন্যান্য এন্টিভাইরাসের ব্যাপারে যতোটুকু পারি সাহায্য করার চেষ্টা করবো ...



এটি একটি সাময়িক পোস্ট। এখানে কোনপ্রকার মন্তব্য গ্রহণ করা হবেনা। মন্তব্য মূল পোস্টে করুন...

সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29290458 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29290458 2010-12-16 00:49:25
বৈশাখীতে শাহরুখের লাইভ কনসার্টের মাধ্যমে বারবার প্রমাণিত হচ্ছে যে, "বৈশাখী" আর যাই করুক লাইভ প্রোগ্রাম দেখানোর উপযোগী না ....
মূল পোস্ট থেকে সরে যাচ্ছি। যেটা ঠিক হচ্ছেনা। টিভি আবার অফ করলাম। সোয়া সাতটার দিকে অন করে দেখলাম এক বেটা ভ্যাবদা মাইরা টিভি স্ক্রিনে খাড়ায়া আছে। কারে জানি আইতে কয়া বাম দিকে হাত দিল। আর ডানদিক দিয়া তার পিছন দিয়া এক বেটায় দৌড় মারলো। এক মহিলায় আইলো কিন্তু দুই লাইনের বেশি কিছু কইবার পারলোনা। আর ঐ ভ্যাবদা মারা বেটার কথা নাহয় বাদই দিলাম। পুরা স্টেজে দৌড়াদৌড়ি চলতেছে এখন পর্যন্ত! লাইভ প্রোগ্রামের কি দশা!!!

তারপরে পর পর দুইবার বিজ্ঞাপন দিল এবং অন্ধকার স্টেজ দেখায়া আবার বিজ্ঞাপনে গেল। তারপর এক সুন্দরী+বান্দরণী রমণী আইসা ব্যাংলিশ ভাষায় কইলো আরেকটু সময় ওয়েটাইতে। তারপর আবার বিরতি। বিরতি শেষ হইবার পর সজীব না কুন কুম্পানী তাগোর জুসের উদ্ধোধন করলো। ভাইজানেরা কি ৩০০০-২৫০০০ট্যাকা দিয়া জুসের উদ্ধোধন দেখতে গেছেন? <img src=" style="border:0;" />

শেষপর্যন্ত মিষ্টি শব্দে মিউজিক বাজতেছে আর স্টেজ জুইড়া দৌড়াদৌড়ি। আর একটু পর পর বিজ্ঞাপন।


যা ভাল লাগলো:::
মোজোর বিজ্ঞাপনটা আগে দেখিনাই। মোজোর বিজ্ঞাপনের গানডা চরম লাগছে। কারো কাছে ডাউনলোড লিংকু থাকলে দিয়েন ...


ডেসটিনি কিন্তু এইটার অন্যতম স্পন্সর ... সুতরাং, সামলাইয়া ....




আমি এই প্রোগ্রাম দেখা এই মূহুর্ত থিকা বন্ধ করলাম। হুদাই টাইম নষ্ট।।।]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29287117 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29287117 2010-12-10 19:35:56
লিনাক্স মিন্ট ১০ ... জুলিয়া'র প্রেমে পৈড়া গেলাম। (এই পোস্ট লিনাক্সে বসে লেখা...) " style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />

নতুন ইউজার বলে কথা। সমস্যায় পড়তেই হচ্ছে। আশার কথা হলো সকল সমস্যাতেই লিনাক্স ব্যবহাকারীদের পাশে পাচ্ছি। লিনাক্স ব্যবহাকারীরা এই পোস্টে একটু সাহায্য করবেন। নানান সমস্যা নিয়ে আলাদাভাবে পোস্ট করছিনা। এই এক পোস্টেই মন্তব্যে সব সমস্যার কথা লিখবো।


সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29276465 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29276465 2010-11-23 15:10:18
লিনাক্স মিন্ট ১০ নিয়ে সমস্যা। ব্রডব্যান্ড ইন্টারনেট কাজ করছেনা। লিনাক্স ব্যবহারকারীদের সাহায্য চাইছি ... আমার ব্রডব্যান্ড ইন্টারনেট লিনাক্সে কাজ করছে না। <img src=(" style="border:0;" /> এই ইন্টারনেট কাজ না করায় কিছু করতেও পারছি না। কোন ফাইল চালাতে গেলে কোডেক ফাইল নামাতে চাচ্ছে কিন্তু ইন্টারনেট না থাকায় সেটা সম্ভব হচ্ছেনা। অনেককিছু দিয়েই ট্রাই করে দেখলাম কিন্তু কিছুতেই কাজ হলোনা। "My Network Connector" দিয়ে খোচাখুচি করেছি। ঠিকমতো করতে পেরেছি নাকি জানিনা। তবে কোন উপকার পাইনি।



ব্রডব্যান্ড কানেকশন কিভাবে দেব জানালে উপকৃত হতাম। ইন্টারনেট ছাড়া লিনাক্সে কিছুই করতে পারছিনা ... <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29275986 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29275986 2010-11-22 19:30:41
আমরা মাপ চাই ভাই। ধর্ম নিয়া আর টানাটানি কইরেন না। এইবার ধর্মরে একটু ক্ষেন্তু দেন ...
আপনি আস্তিক হোন কিংবা নাস্তিক হোন। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ যে ধর্মেরই হোননা কেন। নিজের ধর্মকে ভালবাসুন আর নাই বাসুন না কেন। যদি সামহোয়ার ইন ব্লগকে বিন্দুমাত্র ভালবেসে থাকুন তাহলে অন্তত ব্লগে ধর্ম নিয়ে টানাটানি বন্ধ করেন। সবাইকে অনুরোধ করবো ধর্মকে গালাগাল দিয়ে করা পোস্টে কোনরূপ মন্তব্য না দিয়ে মাইনাস রেটিং দিতে ইচ্ছা করলে সেটা দিয়ে "পোস্টটি আপত্তিকর" বাটনে একটা ক্লিক করে বের হয়ে যেতে। গালি খাবেন জানা কথা, কিন্তু ঐ পোস্টটা আর ওপেন করবেন না। গালি দিলে দিক গিয়ে। আপনার চোখে সেটা যেন আর না পড়ে। সবাই একটু সংযত হোন ভাই। বাংলা ব্লগটা কল্যাণপুর বস্তি না, আমরা বস্তিবাসীও না। কিন্তু ব্লগে ইদানিং যেসব ভাষার ব্যবহার শুরু হয়েছে তা অনেক বস্তিতেও হয় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে!

এভাবে চলতে থাকলে সামহোয়ারের রেজিস্ট্রেশনকৃত ব্লগারের সংখ্যা ৬০০০০ এই থেমে থাকবে। বাড়বেতো নাই, বরং কমবে। নতুন অনেক ব্লগার ইতিমধ্যেই ব্লগিং করতে এসে এই পরিবেশ দেখে নিজেদের মান-ইজ্জ্বত বাচাতে কেটে পড়েছেন। শুধু নতুন ব্লগার না, আমরা অনেক পুরাতন ব্লগারকেও হারিয়েছি।


আসুন, আমরা সবাই মিলে ব্লগিং এর একটি সুস্থ পরিবেশ তৈরী করি।



সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29274661 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29274661 2010-11-20 02:56:30
এই জিনিস কেডায় বানাইছে। তারে একবার দুই চোখ ভইরা দেখ্বার মুন্চায় ... <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /> ফটুকের ক্যাপশন: আই এম ছাগু বাট আই এম নট এ ছাগল......... আই এম ছাগুম্যান ...

পুরাই সেইরাম::: <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />



এই জিনিস কেডায় বানাইছে। তারে একবার দুই চোখ ভইরা দেখ্বার মুন্চায় ... <img src=" style="border:0;" />



রাতমজুর জ্যাডার সৌজন্যে পাওয়া ... <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29273869 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29273869 2010-11-18 02:34:39
দাদাগিরি প্রোগ্রামের গুগলি কালেকশন (সবার জন্য ঈদ উপহার) (সমাধান দেওয়া হয়েছে)
গুগলি হলো এমন কিছু প্রশ্ন যার উত্তর বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নের ভিতরেই থাকে। আপনারা চাইলে একে ধাধাও বলতে পারেন। তবে এটা সম্পূর্ণরূপে ধাধার মতো নয়। ক্রিকেট খেলায় সাধারণ বলের পাশাপাশি মাঝেমধ্যে যেমন গুগলি থাকে এই গুগলিও ঠিক তেমনই। প্রশ্নগুলো যদি খুব সহজ হয় তাহলে দেখবেন আপনার মাথায় কিছুতেই সমাধান আসছেনা। আর কঠিন হলে দেখবেন উত্তরটা প্রশ্নের ভিতরেই আছে। মোট কথা, গুগলি প্রশ্নগুলো এমন হবে যে আপনার মাথা খাটাতে হবে উত্তর বের করতে চাইলে ... <img src=" style="border:0;" />

গুগলি সম্বন্ধে বোধহয় একটা লেকচার-ই হয়ে গেল। এবার গুগলি দেওয়া শুরু করছি। আগেই বলেছি, আমি যতোগুলো গুগলি লিখতে পেরেছি ততোগুলোই এই পোস্টে দেব। সংখ্যাটা নেহায়েত বড় কিংবা ছোট নয়। মোটামুটি যা পেরেছি দিয়েছি। ভবিষ্যতে আরো পেলে এই পোস্টেই আপডেট করে দিয়ে দেব ... <img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />


গুগলি:::
১। ৮+৮=১, কখন হয়?

২। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলে সে বললো তার বয়স ১৩। তারপরে আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেও সে বললো ১৩। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলেনা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো?

৩। আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?

৪। আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন ... কেন?

৫। ৫২ তলা building ৩৫ তলার flat এর balcony থেকে কি করে শূণ্যে পৌছবেন?

৬। অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয়?

৭। এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?

৮। একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?

৯। Mr. আর Mrs. বোস সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেছেন। Mrs বোস বললেন একসঙ্গে গল্প করতে করতে সিনেমা দেখবো, দুটো ধারের টিকেট নিয়ে এসো। Mr. বোস দুটো ধারের টিকিটই নিয়ে এলেন। কিন্তু তারপরেও Mrs. বোস রেগে গেলেন। কেন?

১০। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?

১১। একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে "এক জন"-কে ১২জন করবেন?

১২। কোন পাখি উড়তে পারেনা?

১৩। মাথার উপরে "ছাদ" থাকে; ছাদের মাথায় কি থাকে?

১৪। আপনি আপনার পরিচিত একজনের কাছে তার মোবাইলের নাম্বার চাইলেন। সে আপনাকে তার মোবাইলের নাম্বার দিল। কিন্তু তার নাম্বারে কল দিলে আপনি শুনতে পেলেন, "The number you dialed doesn't exist"। কীভাবে সম্ভব?

১৫। আমি তোমার চোখের সামনে সবসময় উঠি-আর বসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনা। আমি কে

১৬। বাড়িতে পছন্দের হিরোর ছবি রাখা আমাদের অভ্যাস। কার/কিসের/কোন ছবি আমাদের সবার বাড়িতে আছে?

১৭। একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনেনা আবার কাপড় বিক্রিও হয়না। কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয়। কীভাবে?

১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?

১৯। ক্রিকেট ম্যাচে LBW OUT কখন হয়?

২০। একটি কেক-কে তিনবার কেটে আটটা সমান টুকরো কিভাবে করবেন?


এইবার যেগুলো দেবো সেগুলো আরেকটি প্রোগ্রাম থেকে নেওয়া। নিছক আনন্দের জন্যেই তৈরী করা হয়েছিল... <img src=" style="border:0;" />

২১। তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, তুমি মাখনটা কোনদিকে লাগাবে ?

২২। পত্নী আর পেত্নীর মধ্যে মিল কোথায় ?

২৩। একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে। তুমি কীভাবে তুলবে ?

২৪। কি এমন যা লাল এবং টং টং করে? - টমেটো (..."টং টং" কনফিউজ করার জন্যে...)

কি এমন যা লাল এবং টং টং করে? - ঘন্টা (..."লাল" কনফিউজ করার জন্যে...)

কি এমন যা লাল এবং টং টং করে? - বই (..."লাল এবং টং টং" দুটোই কনফিউজ করা জন্যে...) <img src=" style="border:0;" />

এবার প্রশ্নটা করছি:::

কি এমন যা লাল এবং টং টং করে?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
(নিজে থেকে সমাধান করার চেষ্টা করুন। জবাব আমি নিচেই দিয়ে দিচ্ছি...)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

১। ৮+৮=১, কখন হয়?
উ: ১৬আনায় এক টাকা হলে।

২। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলে সে বললো তার বয়স ১৩। তারপরে আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেও সে বললো ১৩। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলেনা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো?
উ: তার বাবা বাবা হয়েছেন সুরঞ্জিতের জন্মের পর। তাই বাবা'র বয়সও তেরো বছর।

৩। আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?
উ: আপনাকে কাটা চামচ দেওয়া হয়েছিল।

৪। আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন ... কেন?
উ: সেটা ছিল ডায়াবেটিস বিস্কিট এবং উপরে লেখা ছিল "Suger FREE" <img src=" style="border:0;" />

৫। ৫২ তলা building ৩৫ তলার flat এর balcony থেকে কি করে শূণ্যে পৌছবেন?
উ: লিফটে গিয়ে 0 প্রেস করবেন। লিফটের 0 বাটন দ্বারা গ্রাউন্ড ফ্লোরকে বোঝাবে ...

৬। অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয়?
উ: কারণ, জিরাফের মাথা এবং ঘাড়ের দূরত্ব বেশি।

৭। এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?
উ: সে জল জ্বাল দিচ্ছিল ... <img src=" style="border:0;" />

৮। একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?
উ: সিটবেল্ট পড়েনি। পেন্টের বেল্ট পড়েছিল ...

৯। Mr. আর Mrs. বোস সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেছেন। Mrs বোস বললেন একসঙ্গে গল্প করতে করতে সিনেমা দেখবো, দুটো ধারের টিকেট নিয়ে এসো। Mr. বোস দুটো ধারের টিকিটই নিয়ে এলেন। কিন্তু তারপরেও Mrs. বোস রেগে গেলেন। কেন?
উ: সামনে-পিছনে

১০। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?
উ: মোবাইল ক্রেডিট

১১। একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে "এক জন"-কে ১২জন করবেন?
উ: এক "ড"জন

১২। কোন পাখি উড়তে পারেনা?
উ: বাচ্চা পাখি

১৩। মাথার উপরে "ছাদ" থাকে; ছাদের মাথায় কি থাকে?
উ: মাত্রা থাকে

১৪। আপনি আপনার পরিচিত একজনের কাছে তার মোবাইলের নাম্বার চাইলেন। সে আপনাকে তার মোবাইলের নাম্বার দিল। কিন্তু তার নাম্বারে কল দিলে আপনি শুনতে পেলেন, "The number you dialed doesn't exist"। কীভাবে সম্ভব?
উ: মোবাইলের মডেল নাম্বার

১৫। আমি তোমার চোখের সামনে সবসময় উঠি-আর বসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনা। আমি কে
উ: চোখের পাতা

১৬। বাড়িতে পছন্দের হিরোর ছবি রাখা আমাদের অভ্যাস। কার/কিসের/কোন ছবি আমাদের সবার বাড়িতে আছে?
উ: নোটের উপরের ছবি

১৭। একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনেনা আবার কাপড় বিক্রিও হয়না। কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয়। কীভাবে?
উ: কাপড়ের তৈরী দোকান

১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?
উ: ১৫মিনিটে।

১৯। ক্রিকেট ম্যাচে LBW OUT কখন হয়?
উ: যখন আম্পায়ার আউট দেয়

২০। একটি কেক-কে তিনবার কেটে আটটা সমান টুকরো কিভাবে করবেন?
উ: মাঝখান থেকে কেটে X করে কাটবো।

২১। তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, তুমি মাখনটা কোনদিকে লাগাবে ?
উ: পাউরুটি দেওয়া হয়েছে। মাখনতো দেওয়া হয়নি

২২। পত্নী আর পেত্নীর মধ্যে মিল কোথায় ?
উ: কেউই ঘাড়ে উঠলে আর নামতে চায়না <img src=" style="border:0;" />

২৩। একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে। তুমি কীভাবে তুলবে ?
উ: প্রথমে একটাকে তুলবো, পরে আরেকটাকে

২৪। কি এমন যা লাল এবং টং টং করে? - টমেটো (..."টং টং" কনফিউজ করার জন্যে...)

কি এমন যা লাল এবং টং টং করে? - ঘন্টা (..."লাল" কনফিউজ করার জন্যে...)

কি এমন যা লাল এবং টং টং করে? - বই (..."লাল এবং টং টং" দুটোই কনফিউজ করা জন্যে...) <img src=" style="border:0;" />

এবার প্রশ্নটা করছি:::

কি এমন যা লাল এবং টং টং করে?
উ: ফায়ার ব্রিগেডের গাড়ির লাল বাত্তি। (এইবার কোন কনফিউজ করিনি <img src=" style="border:0;" />)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.











সবাই ভাল থাকবেন। ভালভাবে ঈদ পালন করুন ...
-হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29273707 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29273707 2010-11-17 17:12:43
বাদুড়টা আমার সামনে ছটফট করতে করতে মরে গেল। আমি কিছুই করতে পারলাম না ... (কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং ছবি নিয়ে...

খারাপ লাগছিল। কি কারণে জানিনা আমাদের বাসায় উড়ন্ত প্রাণীদের আনাগোনা খুব বেশি হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেন যেন তারা বাচেনা। আবার অনেকসময় দেখা যায় কোন একটা বিশেষ কাজে আসে এবং কাজটা শেষ হলেই চলে যায়! আমাদের বাসার বাথরুমে গত দুই বছরে তিনটা ডিমওয়ালা মাকড়সা এসেছে এবং ডিম দিয়েছে। ছোটবেলার একটা দৃশ্য খুব মনে আছে। মাদারীপুরে থাকতে ঘটেছিল। অসংখ্য ছোট ছোট প্রাণী দেখেছিলাম। আম্মুকে জিজ্ঞেস করার পরে আম্মু বলেছিলেন, "গতকালকে ডিম্ওয়ালা যে মাকড়সাটাকে দেখেছিলি না? এগুলো সেটার বাচ্চা।"


এবারের ঘটনাটা একটু মিরাকলের মতো মনে হতে পারে। কিন্তু সত্যি। শবে মেরাজ/শবে বরাত/শবে কদর। ঠিক মনে নেই কোন রাত্রিটা। আমার আম্মু ড্রয়িং রুমে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন। ঠিক সামনেই দেয়াল। হঠাৎ দেখলাম রাতের বেলা একটা প্রজাপতি ঠিক তার সামনের দেয়ালটায় এসে বসলো! এতো সুন্দর প্রজাপতি আমি আমার জীবনে ঐ একটিবারই দেখেছি। ক্যামেরা থাকলে অবশ্যই ছবি তুলে রাখতাম। নীল রংয়ের প্রজাপতি। শরীরে সাদা সাদা গোল ফোটা। ক্যামেরা থাকলে অবশ্যই ছবি তুলে রাখতাম। প্রজাপতিটা ঐ একই জায়গায় দুইদিনের মতো ছিল। তারপর একদিন উড়ে গেল। দেখলাম সেখানে কয়েকটা ডিম পড়ে রয়েছে। এই বাসায় আসার পর থেকে দুটো প্রজাপতিকে ঘরে ঢুকতে দেখেছি। একটা কখন যেন চলে গেছে। আর আরেকটার দেহ পেয়েছি আম্মুর রুমে। মেঝেতে পড়ে ছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলাম তখন সিলিং ফ্যানে বাড়ি খেয়েছে।


এই বাড়িতে আসার পর থেকে ৩টা বাদুরের আসার কথা শুনেছি। নিজের চোখে দেখেছি এই একটাই। যেটার কথা উপরে লিখলাম। বাকি দুটোর কি হয়েছে সেব্যাপারে জানিনা। তবে মনেহয় এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেছে।



এই বাদুড়টা মারা যাওয়ার পরে খুব খারাপ লেগেছে। ঠিক করেছি কাল সকালে এটার দেহটাকে নিয়ে বারান্দায় রেখে দেব। কোন পাখি এসে হয়তো নিয়ে যাবে। প্রজাপতির একটা মৃতদেহ পেয়েছিলাম। ঐটার এই কাজই করেছি। কিছু ছবি তুলেছিলাম এই বাদুড়টার। পোস্টে দিয়ে দিলাম... যারা খুব কাছ থেকে বাদুড় দেখেননি তাদের দেখার শখ মিটবে। আর আমার কাছেও ছবিগুলো থাকলো।।।



Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29272422 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29272422 2010-11-15 01:41:27
আমার পছন্দের প্রোডাক্টসমূহ এবং ব্যক্তিত্ব ... (আপনাদের পছন্দও শেয়ার করুন) ইহা একটি নিদোর্ষ পোস্ট। কোনকিছুই লুকানো হয়নি ...
খাদ্যদ্রব্য: (যা না হলেই নয়)

১। পছন্দের মাছ: সরিষা দিয়ে রান্না করা ইলিশ মাছ।

২। মাংস: মুরগীর মাংস।

৩। ভাত। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এইসব পছন্দ করিনা।

৪। নুডুলস্।

৫। কিছু খাবার আছে রিং আকৃতির। আকারে ছোট। কিন্তু তেলে দিলেই ফস করে ফুলে যায়। খাবারের নামটা ঠিক জানিনা তবে নিজে ভেজে খেতে খুব ভাল লাগে।

৬। স্পেশাল ডিম ভাজি। আমার নিজের আবিষ্কার। একদিন সসময় করে রেসিপিটা ব্লগে শেয়ার করবো।

৭। ফ্রেঞ্চ ফ্রাই। অবশ্যই নিজের হাতে বানানো।

৮। প্রিয় শাক: লালশাক।

৯। প্রিয় সবজি: আলু আর বেগুন।



এবার রান্নাঘরের বাইরে যাই। অর্থাৎ দোকান থেকে রেডিমেড কিনেই যেসব জিনিস খেয়ে ফেলি সেইসব জিনিস।

ক্যান্ডি: প্রাণ হজম ক্যান্ডি

চকলেট: সাফারী।

আইসক্রিম: কোন এবং চকবার।

জুস: প্রাণ ম্যাঙ্গো জুস/ফ্রুটো।

বিস্কুট: হক্ কোম্পানীর বারবন চকলেট ফিঙ্গার বিস্কিট। বিস্কুটটা কাউকে খাইয়ে দাম জিজ্ঞেস করলে কেউই প্রকৃত মূল্য বলতে পারেনা। মূল্য: ১৩টাকা।

ড্রিংকস্: অনেকেই জিনিসটাকে পছন্দ করেন না। খুব বিতর্কিত একটা বস্তু। নাম "স্পিড" এনার্জি ড্রিংক।

গরম পানীয়: চা। কফি ভাল লাগেনা।



প্রিয় ফুল: বেলীফুল। (হের বেলীফুলের গাছ আছে। আমারে একদিন একটা দিছিল। হেই ফুলের ঘ্রাণ নাকে আসার পর থিকা আমি বেইলী ফুলের লিগা ফিদা!)



এবার আরেকটু গভীরে যাই।

পছন্দের ওষুধ কোম্পানী (অসুস্থ হলে যাদের উপরে সবচেয়ে বেশি ভরসা করি): বেক্সিমকো।

শার্ট/প্যান্ট: ক্যাটস্ আই। (সেন্ডু/আন্ডুর কথা জিগায়া কেউ লজ্জা দিয়েন না...) :`> :``>>



প্রিয় ব্যক্তিত্ব:
সবার মধ্যে বিচার করতে বললে: আমার মা।

পরিবারের মধ্যে: মা, বাবা, আমার খালা(যাকে মায়ের মতো করেই ভালবাসি) আর ........... ভালবাসার মানুষ(পরিবারের একজন বলেই মনে করি), আমার ভাবি, খালাতো বোন, ফুফাত ভাই।



পরিবারের বাইরে:
সবার মধ্যে সবচেয়ে পছন্দ: স্টিফেন হকিং

লেখক: মুহম্মদ জাফর ইকবার এবং হুমায়ূন আহমেদ।

বিজ্ঞানী: স্টিফেন হকিং

নায়ক: প্রসেনজিৎ।



প্রিয় কর্ম: অবশ্যই সামুতে ব্লগানো এবং ফেসবুকিং ... <img src=" style="border:0;" />









অনেককিছুই বাদ পড়ে গেছে মনে হচ্ছে। আসলে পোস্ট লেখার আগে পোস্টে কি কি লিখবো তা মাথার মধ্যে চলে আসে। কিন্তু লিখতে বসলে সব হাপুস হয়ে যায়। সবার কাছে অনুরোধ করবো আমার পছন্দের কোন বিষয়গুলো বাদ পড়েছে জানানোর জন্য। আর অবশ্যই তাদের পছন্দগুলো শেয়ার করতে। এই পোস্টটা হয়ে উঠবে সবার পছন্দের তালিকা ... <img src=" style="border:0;" />


সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29271109 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29271109 2010-11-13 02:54:28
টরেন্টগুলারে জিন্দা রাখেন ভাই। এতোটা স্বার্থপর হইয়েন না...
আমাদের দেশের ইন্টারনেট স্পিডের অবস্থা যথেষ্ট মাত্রায় খারাপ! তা আর বলার অপেক্ষা রাখেনা। আপনি ডাউনলোডের সময় একই সাথে আপলোডে দিলে আপনার ডাউনলোডের বারোটা বাজবে। তাও জানি। তাহলে একটা কাজ কেন করেননা? ডাউনলোডের সময় স্পিডটা লিমিটেড করে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে সিডিং এর সময় যতোটুকু সময় পারেন আপলোড স্পিড আনলিমিটেড করে দিন। আমারতো মনেহয় দেশে বসে যারা ব্রডব্যান্ড/বাংলা লায়ন ব্যবহার করছেন তারা ম্যক্সিমাম আনলিমিটেড প্যাকেজই ব্যবহার করেন নাকি? ব্যান্ডউইথ নিয়ে টানাটানি না পড়লে এই কাজটা করতে বেশি কষ্ট করার কথা না। আপনার পিসিটা যখন আইডল পড়ে থাকে তখন আপনি এই সিডিংয়ের কাজটা সেরে রাখুন। একটা ৭০০ মেগাবাইটের ফাইল নানানজনের পিসি থেকে নিচ্ছেন যখন আপনার দ্বায়িত্বের মধ্যেই পরে মিনিমাম ৫০-১০০মেগাবাইট রিটার্ন করা। যে ফাইলগুলোতে সবসময় সবাই সিডিং করে সেইগুলাকে সিড করতে না পারেন যেগুলো একটু রেয়ার ফাইল মানে সিডার নেই সেগুলোকে সিড করুননা।

আমি গত একমাস ধরে টরেন্ট ব্যবহার করছি। অনেক দেশের মানুষকে দেখেছি পিয়ারস্ লিস্টে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানিনা এখন পর্যন্ত এমন কোন বাঙালীকে দেখলাম না যে সিড করছে। যার কম্পিউটার থেকে আমার পিসিতে ডাটা আসছে। ইভেন আজকে একটা গেমস্ ডাউনলোড করলাম ২২মেগাবাইটের। ২২মেগাবাইটের মধ্যে সম্পূর্ণটা আমার পিসিতে আসলো এক আমেরিকানের পিসি থেকে! সবুজের মধ্যে লাল পতাকাটা যখন আপনি কারো পিসি থেকে ডাটা নেন তখন কিন্তু তার ওখানে দেখা যায়। এই সবুজের মধ্যে লাল দাগ দেওয়া পতাকাটা বাংলাদেশকে নির্দেশ করে। বাঙালীদেরকে বিশ্বের সবার সামনে এতোটা স্বার্থপর করে তুলবেন না। নিজের সামর্থে যতোটুকু সম্ভব পারেন ততোটুকু দিন। বিদেশীরা জানে যে আমাদের দেশের ইন্টারনেট স্পিডের কি হাল! যখন আপনি তাদের পিসি থেকে ডাটা নেন তখনই তারা টের পায়। কিন্তু তারা বিরক্ত হয়ে সিডিং বন্ধ করেনা। বরং আপনি যতোক্ষণ ডাউনলোড করবেন ততোক্ষণ আপনাকে তারা ডাটা দিতে থাকবে। আমার ডাউনলোড স্পিড ছিল গেমসের ঐ টরেন্টটায় ৯কেবিপিএস এবং আমেরিকান ভদ্রলোক আমাকে অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে পুরো এক ঘন্টা বসে ফাইলটা দিয়েছেন। তিনি যখন দিতে পারলেন তখন আমরা কেন দিতে পারবোনা। তার দিতে এক ঘন্টা লেগেছে। আমাদের দিতেও কিন্তু এক ঘন্টাই লাগবে। কারণ তখন আমাদের আপলোড স্পিড থাকবে ৯কেবিপিএস।


বাঙালীদেরকে ছোট করে দেখছি না। আমি নিজেও একজন বাঙালী। বাঙালীর নামে কিছু বললে সেটা সবার প্রথমে লাগবে আমার গায়ে। আমি শুধু বলতে চাচ্ছি, এতোটা স্বার্থপর হবেন না। নিচ্ছেন যখন, কিছু অন্তত দিন ...


আপনার যদি সিডিং করেন তাহলে একটা টরেন্টের চেহারা এরকম হতে পারে:::

Click This Link


আর সিডিং না করলে চেহারা হবে এরকম:::

Click This Link
(আমি পাচঘন্টা ধরে বসে আছি। আর এই ভদ্রলোক বসে আছে সাড়ে চারঘন্টা ধরে। একজনও সিড করছেনা...)



আসুন ভাই। আমরা দিতে শিখি। টরেন্ট থেকে কিছু ডাউনলোড করলে সিডও করুন। একজনের কাছ থেকে উপকার নেবেন। আর উপকার করতে পারবেন না???]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29270155 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29270155 2010-11-11 06:53:13
এইডিরে কি প্রেম ভালবাসা কয়? নাকি আজাইর‍্যা কাম ... ? ১.
ফেইসবুকে আর রিয়েল লাইফে ইদানিং কিছু পোলা মাইয়ার প্রেম ভালবাসা দেখলে গা একেবারে জ্বইলা যায়! একজন আরেকজনরে ছাড়া এক্কেরে থাক্বারই পারেনা...! ফোন দিয়া যতো আইষ্টা প্যাচাল বাইষ্টা প্যাচাল আছে সব পারে। এরা ফেসবুকরেও ছাড়েনা। হেগোর ভালবাসার ভাষা ফেসবুকে ওপেনে দেইখ্যা আমরাই লজ্জায় পইড়া যাই... আরে প্রেম করতাছোস কর। তোগোরে কেউতো মানা করেনা। কিন্তু তাই বইল্লা এমনে!? তোগোর একটা পোস্টতো আরো দশজন মানুষ দেখবো।
কিন্তু তাদের মধ্যে এই নিয়া কোন চিন্তা নাই। তারা তাদের মতো চালায়া যাইবো ... চালায়া যায়। যান, পাকি, লক্কী, যানপাকি, সুইটু, জান্টুষ ইত্যাদি বইলাই তারা একে অপরকে সম্বোধন করে। একজন যদি মেয়ের ফেস্বুকে কুন কমেন্ট করে তাইলে রিপ্লাই দেয় ছেলে। আর কেউ যদি ছেলের ফেস্বুকে কমেন্ট করে তাইলে উত্তর দেয় মেয়ে। যাহা অত্যন্ত বিরক্তির উদ্রেগ ঘটায়। এই ব্যাপারে বেশিকিছু না লিখি। এক বন্ধুকে আজকে এই ক্যাচালের কারণে রিমুভ মারছি। সে পইড়া থাকলে বুইঝা যাইবো এবং কষ্ট পাইতে পারে। কাউরে কষ্ট দিবার চাইনা ...


২.
আইজকা কলেজ থিকা আওনের সময় বাসে উঠনের পর পাশের পোলারেই মোবাইলে কথা কইতে হুন্লাম। যার লগে কথা কইতেছিল হেই মেয়ে ওর কয় নাম্বার গার্লফ্রেন্ড তা কইবার পারুম্না। তয় ওয়ান এন্ড অনলি না, এইডা নিশ্চিত। মোবাইলের ঐ প্রান্তের কথা কানে আহেনাই। তয় এইপ্রান্ত থিকা যা যা কইছে শুনছি। পাশে বয়াই কইতেছিল। পোলায় আমার পরিচিত। "-" দ্বারা পোলার কথা বুঝাইছি

-কেমন আছো?
:::
-গোসল করছো?
:::
-খাইছো?
:::
-কি দিয়া খাইছো?
:::
-কি মাছ দিয়া খাইছো?
:::
-মাছের লগে কি খাইছো?
:::
-কোন সবজি খাইছো?
:::
-আর কিছু খাওনাই?
:::
-কিসের ডাইল খাইছো? মসুরের ডাইল নাকি বুডের ডাইল?
:::
-এখন কি করতেছো?
:::
-হাহাহা। আমার কথা ভাবো তাই না?
:::
-আমার কথা ভাবোনা!? আইচ্ছা, তাইলে রাইখ্যা দিলাম।
:::
-কি হইলো? রাখতে মানা করো কেন?
:::
-শেষ পর্যন্ত তাইলে স্বীকার করলা যে আমার কথাই ভাবতেছিলা।

(এইবার খুব সম্ভবত ঐপাশ থিকা কিছু প্রশ্ন করা হইছে। পোলার উত্তর আছিল এইরকম)
::: (প্রশ্ন)
-নাহ্। এখনো খাইনাই। বাসায় গিয়া খামু।
:::
-আমি এখন বাসে।
:::
-বাসায় যাইতেছি।
:::
-বেঙ্গল বাস।
:::
-ভাড়া!? ভাড়া দিতে হয়না... <img src=" style="border:0;" />
:::
-হ। সবসময় বেঙ্গলেই যাই।
(বাসের ক্যাচাল চললো বহুতক্ষণ যাবত। লিখতে থাকলে এক পোস্টে আর ধরবো না।)

...
...
...
...
...
(বকবকবকবকবকবকবকবকবকবকবকবক.........)

চিড়িয়াখানা রোড থিকা আন্সারক্যাম্প পর্যন্ত আসছি। মিরপুরে জ্যামে পড়ছিলাম। ঝাড়া আধাঘন্টা লাগছে আসতে। পোলায় বাস থিকা নামার সময়ও কলটা কাটেনাই। নামার পরে আর কতক্ষণ কথা হইছে আল্লাহই জানে। আমি বাসায় আয়া পড়ছি ... এই বকবকানির শেষ কোথায় তা দেখার সাধ আর সাধ্য কোনটাই হয়নাই।]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29267971 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29267971 2010-11-07 01:56:37
ইয়াহু ... ! আমি অহন তিন লক্ষাধিক হিটের মালিক... এই আনন্দ আমি কই রাখুম? আনন্দ রাখনের লিগা ভাল কোন একটা... পোস্টের মইদ্যে এই উপলক্ষ্যে একটা বিরাট ভার্চুয়াল খানাপিনার ব্যবস্থা রাখছি। বিরাট এন্তেজাম। আপনিও সবান্ধবে আমন্ত্রিন। বিরাট এন্তেজাম বিধায় খানাপিনা আসতে মানে পুষ্টটা লুড হইতে একটু বেশি সময় লাগ্বার পারে ... <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

বল্গাইতে বল্গাইতে কেমনে যে তিনডা বছর পার হয়া গেল বুঝলাম না। সেইদিনের পুরানা সব ব্লগারগোরে খুব মিস করি। অনেকেই আর সামুতে নাই। সামুর নিত্যদিন ঘটে চলা ক্যাচালের বলি তারা। আমিও কম ক্যাচালে পড়িনাই। কিন্তু ক্যাচালে পইড়া সামহোয়ার ইন ব্লগ ছাড়িনাই। কারণ আমি বিশ্বাস করি, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তারা কাপুরুষ ... আমি যারা চলে গেছে তাদের ইনসাল্ট করছিনা। কিন্তু চলে যাওয়াটা আসলে কোন সমাধান হতে পারেনা। তাদের নিজেদের না যেয়ে উচিত ছিল ক্যাচালকারীদেরকে ভাগানো। তাহলে সামহোয়ার ইন ব্লগটা এখন আরো অনেক সুন্দর হইতো।


তাইলে সবাই একত্রে বলেন। ক্যাচাল সৃষ্টিকারীগোরে দৌড়ের উপ্রে রাখুম ...


ছবি:

Click This Link



আপনাগোর লিগা খানার এন্তেজাম করছি::: যার যেইটা লইতে ইচ্ছা করেন লয়া লন। এইডা অনলাইন খানা। যতোই খান ফুরাইবে না... <img src=" style="border:0;" />

স্যুপ দিয়া শুরু:















লন। এইবার ভাত খান:










কোমল পানীয়:







ব্লগার মাইশা আপুর জইন্য মাউন্টেন ডিউ আনা হইলো। অন্য কেউ এইটার দিকে নজর দিয়েন না... তাইলে খা্ওয়ার পর মাইশা আপুর ভার্চুয়াল পেটব্যাথা হইবো....



এইবার এই বোতল থিকা একটা কইরা মুখে লয়া একটু জিরান:







যাগোর যাগোর খাওনের পরে একটা না হইলে চলেনা হেগোর লিগা। যেইটা খুশি খান। সবডি বিদেশি::: (আমারে মাইর মুইর দিয়েন না। এইডি আপনাগোর লিগা আনছি)












মহিলাদের জন্য:








যাগোর পান করার অভ্যাস আছে তাদের জন্য: (গরম পানীয়)
(খাওয়া শেষ হবার অনেকক্ষণ পরে খাইয়েন। আর বেশি মাত্রায় খাইয়েন না। পোস্টের ভিত্রে বমি করার চান্স থাকলে কপি কইরা বাইরে লয়া খান)












সবাই ভালা থাইক্কেন
-ম্যানি ম্যানি হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29266874 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29266874 2010-11-04 22:55:55
সময় আর নেই ... রুখে দাড়ান ইভ টিজিংয়ের বিরুদ্ধে। একবার প্রতিবাদ করেই দেখুন। সমর্থন পাবেন। আর প্রতিবাদের সাহস না হলে...
কখনো কি ভেবে দেখেছেন একজন মেয়ের কিরকম মানসিক অবস্থা হয় এই পরিস্থিতিতে? এই মেয়েগুলোই কিন্তু কেউ কেউ আমাদের বোন, আবার কেউ কেউ আমাদের প্রিয় মানুষটি। আমরা কি কিছুই করতে পারিনা তাদের জন্য? নাহ্, নিজেকে অতোটা অসহায় ভাবা ঠিক হবেনা। একদিন সাহস করে করেই ফেলুন না প্রতিবাদ! আপনার একার কণ্ঠ কখন হাজার মানুষের কণ্ঠে পরিণত হবে টেরও পাবেন না। পাশে পাবেন অসংখ্য মানুষকে, যারা আপনার মতো প্রতিবাদ করতে চেয়েছিল। কিন্তু ভয়ের কারণে পারেনি।

সময় আর নেই... এখনই সময় রুখে দাড়াবার। নিজের কিছু করার সাহস না হলে আইনের আশ্রয় নিন। আপনার নিকটস্থ থানায় ফোন করে বলুন উত্ত্যক্তকারীদের সম্পর্কে যা যা জানেন। আপনার পরিচয় গোপন রাখা হবে ... অন্তত এরকম আশ্বাস পাওয়া গিয়েছে পুলিশের কাছ থেকে। আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে কল দেবারও প্রয়োজন হবেনা। একটা এসএমএস দিয়ে দিন। পুলিশ নিজেই আপনাকে কল দেবে। জেনে নেবে টিজারদের বৃত্তান্ত।



তবে একটা কাজ করতে হবে সবার আগে ... নিজেকে বদলাতে হবে সবার আগে। নিজের নামটা কেটে দিন উত্ত্যক্তকারীদের তালিকা থেকে।




সামহোয়ার ইন-কে ধন্যবাদ ইভ টিজিংয়ের প্রতিবাদে ব্যানার তৈরীর জন্য ...]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29265374 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29265374 2010-11-02 02:11:30
Inception এর DVDRip ... রিজিউম সাপোর্টেড মিডিয়াফায়ার ডাউনলোড লিংক... <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> " style="border:0;" />

টরেন্টের পাশাপাশি কিছু ফাইল শেয়ারিং সাইটেও মুভিটি আপলোড হয়েছিল। কিন্তু সেগুলোর বেশিরভাগই রিজিউম সাপোর্ট করেনা। আর ওয়েট করার ঝামেলাতো আছেই। আজকে পেয়ে গেলাম বহুত প্রতীক্ষিত মুভিটির ডিভিডিরিপের মিডিয়াফায়ার লিংক। শেয়ার করছি আপনাদের সবার সাথে ...



Movie Info:

http://www.imdb.com/title/tt1375666/

[TITLE]…………………….[ Inception
[DIRECTOR]………………….[ Christopher Nolan
[RELEASE DATE]………………[ 16 July 2010 (USA)
[FORMAT]:…………………..[ Matroska (MKV)
[GENRE]:……………………[ Action | Mystery | Sci-Fi | Thriller
[NO OF CDs]…………………[ 1
[FILE SIZE]:………………..[ 550MB
[RESOLUTION]:……………….[ 640x272
[LANGUAGE ]:………………..[ English
[SUBTITLES]:………………..[ Yup [English] but only for first 26 minutes.
[ORIGINAL RUNTIME]:………….[ 02:28:06
[RELEASE RUNTIME]:…………..[ 02:28:06
[ENCODER]:………………….[ ShAaNiG
[SOURCE]:…………………..[ Inception (2010) DVDRiP XviD-ARROW



মিডিয়াফায়ার ডাউনলোড লিংক:

১ম পার্ট: http://bit.ly/bWqA3r

২য় পার্ট: http://bit.ly/c8YrHn

৩য় পার্ট: http://bit.ly/9cdN7g


পাসওয়ার্ড: urgrove.com




কোন কারণে মুভিটি রিমুভ হয়ে গেলে এই লিংকে যাবেন। নতুনভাবে আপলোড করে লিংক দিয়ে দেওয়া হবে ... ]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29264702 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29264702 2010-10-31 21:55:14
টরেন্টে Inception ডাউনলোডে দিয়া কান্দন আয়া পড়তেছে ... (ভাইয়েরা, টরেন্ট জিন্দেগীতে ইউজ করিনাই...) Seeds: 1 (100) ; Peers: 35 (1702) " style="border:0;" />



Click This Link


]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29264277 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29264277 2010-10-31 02:38:16
মোস্তফা কাগুর অবান্দর (অবান্তর) ফেসবুক স্ট্যাটাস এবং তা দেখে নির্মল আনন্দ লাভ ... (আপনাদেরকে এই নির্মল আনন্দ লাভ থেকে বঞ্চিত... " style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />


নিজে সবগুলা পড়তে না পারলেও আপনাদের জন্য দিয়া দিলাম। পড়েন আর নির্মল আনন্দ লাভ করেন ... <img src=" style="border:0;" />



Click This Link


এই সেই বিখ্যাত স্ট্যাটাসের ফেসবুক লিংক ... <img src=" style="border:0;" />





ওহ্... একটা খবর দিতে ভূলেই গেছি:::

মোস্তফা কাগু ত্রুটিপূর্ণ বাংলা লেখার সফট্ওয়্যার বিজয় একাত্তর বের করছে আগামী ১৬ই ডিসেম্বরে ... <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />


কি? ব্শ্বিাস হচ্ছেনা? স্ট্যাটাসটা দেখুন... বিশ্বাস করবেন.. <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29263909 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29263909 2010-10-30 00:46:25
অভ্র থাকা সত্ত্বেও বিজয় ব্যবহার করতে চান? করুন ... সম্পূর্ণ ফ্রি-তে!!! (বিজয় ব্যবহার করেও কাগুর কান্নাকানি দেখেন...) <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" />
Bijoy 2003 - http://www.mediafire.com/?mzmogvznyyq

Bijoy Classic pro - http://www.mediafire.com/?nezmxycdfwt

Bijoy (এইটার ভার্সনের নাম পাইনি) - http://www.mediafire.com/?mmjnooimdqd

Bijoy Bahanno - http://www.mediafire.com/?ognc2pk9p7z29c



পোস্টের আইডিয়াটা পেয়েছি আমিনুলের এই পোস্টে মন্তব্য করতে গিয়ে ...]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29263696 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29263696 2010-10-29 18:58:46
ক্যাসপারস্কাই এর ওয়েবসাইট হ্যাক হবার পরে আমার যা মতামত...
ক্যাসপারস্কাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রোটেকশন দেয় ভাইরাসের বিরুদ্ধে। কি নেই এতে? আপনার যা যা দরকার আপনি তার সব পাবেন ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি নামক প্রোগ্রামটিতে। গত এক বছরে তারা তাদের প্রোগ্রামের যে পরিমাণ উন্নত করেছে তা কল্পনাতীত! কম্পিউটারে পেন ড্রাইভ লাগাবেন? লাগান... কষ্ট করে পেনড্রাইভের উপরে রাইট মাউস ক্লিক করে স্ক্যান করতে হবেনা। মনিটরের ডান পাশেই চলে আসবে স্ক্যান করার অপশন। কম্পিউটারে ভাইরাস ঢুকলে সব এন্টিভাইরাসই তা রিমুভ করতে পারে। কিন্তু ভাইরাস যে ড্যামেজ করে দেয় সেটাকে সারাতে ইন্টারনেটে গরুখোজা খুজতে হবে আপনাকে। আলাদা আলাদা টুলস্ ডাউনলোড করতে হবে। ক্যাসপারস্কাই এইদিক থেকে খুব বেশি সুবিধাজনক। স্ক্যান শেষ হবার পরে যেসব ভাইরাস পাবে সেসব ভাইরাস যদি কোন ক্ষতি করে থাকে তাহলেই আপনি পাবেন আরেকটি অপশন। সেটার নাম, "Post System Restore"। ৫মিনিটের মতো স্ক্যান হবে। যে যে সমস্যা পাওয়া যাবে এক রিস্টার্টে সব ফিক্সড্!

ক্যাসপারস্কাই এর সমস্যা এক জায়গায়। বেশি মেমোরী নেয়। এত্তো এত্তো সার্ভিস চান আর একটু ভাল মানের কম্পিউটার কিনবেন না সেটাতো হবেনা। তাই ক্যাসপার চালাতে হলে আপনার লাগবে নুন্যতম ১গিগা রেমওয়ালা কম্পিউটার! যারা কম রেমওয়ালা পিসিতে ক্যাসপার চালানোর চেষ্টা করে দেখেছেন এবং হতাশ হয়েছেন তারা একটু বেশি রেমওয়ালা পিসিতে ক্যাসপার চালিয়ে দেখুন না। চলবে না, দৌড়াবে...


নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আমার বাবা একজন চাকরীজীবি। তার ভাইরাসের পিছনে দৌড়াবার মতো যথেষ্ট সময় নেই। তার ল্যাপটপটা হঠাৎ করে সমস্যা করা শুরু করলো। মারাত্মক স্লো হয়ে গিয়েছে। আর টাস্ক ম্যানেজার থেকে শুরু করে সবকিছু ডিজ্যাবল হয়ে গেছে। আমাকে বললো ঠিক করে দিতে। ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ ইন্সটল করে স্ক্যান দিতেই আমার চোখ ছানাবড়া! বিশ্বাস করবেন নাকি জানিনা ক্যাসপারস্কাই ২ঘন্টার স্ক্যানে তার ল্যাপটপে ভাইরাস পেয়েছিল ৫১৬৭টি!!! আমি এতো ভাইরাস দেখে তার ল্যাপটপের আশা ছেড়ে দিয়েছিলাম। ক্যাসপারস্কাই ইন্সটল থাকা অবস্থাতেই কিছু সেটিংস অটোমেটিক করে তার ল্যাপটপ তার কাছেই দিয়ে দিলাম। দুইদিন বাদে ল্যাপটপ অন করে আমি অবাক! সবুজ অক্ষরে সুন্দরমতো করে লেখা, "Your System is Protected"। আমার বাবা যখনি ল্যাপটপ চালু করেছে ক্যাসপার ভাইরাস একটি একটি করে কেটেছে। ভাইরাস কাটার জন্য আলাদাভাবে কিছু করার আর দরকার হয়নি!



এই হলো ক্যাসপারস্কাই। এখন কথা একটাই। হ্যাক হয়েছে ওয়েবসাইট। আপনারা বলতে পারেন ওয়েবসাইটের পিছনে যে মানুষগুলো কাজ করে তাদের কোন একটা গলদ্ আছে। কিন্তু ক্যাসপারস্কাই এন্টিভাইরাসের পিছনে যে হাজার হাজার মানুষগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তাদের কি কোন ব্যর্থতা আছে? ওয়েবসাইট আর এন্টিভাইরাস প্রোগ্রাম, দুটোকে আপনার এক করে ফেলছেন কেন? নিজে ক্যাসপার ব্যবহার করবেন না ভাল কথা। কিন্তু অন্যকে ব্যবহার করা থেকে বিরত করবেন কেন? আপনার নাহলে ব্যবহার করার মতো পিসি নেই। অন্যদেরতো আছে। আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে কোন এন্টিভাইরাস ইউজ করবো? আমি তার রেমের কথা জিজ্ঞেস করি আর ইন্টারনেট ব্যবহার করে নাকি জিজ্ঞেস করি। নিচে আমার পছন্দটা দিয়ে দিচ্ছি...

১. রেম ১গিগা বা তার বেশি হলে ক্যাসপারস্কাই
২. রেম ৫১২মেগাবাইট হলে ইসেট
৩. রেম ২৫৬মেগাবাইট অথবা তার কম হয়ে এভাস্ট ৫


এভাস্টের কথা শুনে চমকে উঠবেন না। দূর্বলরাও অনেকসময় অনেককিছু করে দেখাতে পারে। বিশ্বাস না হলে এভাস্ট ৫ ব্যবহার করে দেখুন। স্ক্যান চলাকালীন আপনার মেমোরী কখনো ৫০মেগাবাইটের উপরে নিবেনা। আর নরমাল চলার সময় লেস দেন ২০মেগাবাইট।



বাংলায় একটা প্রবাদ আছে। "আঙ্গুর ফল টক"। তাই বলে সব আঙ্গুরকে টক বানাতে যাবেন না।


পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন...
-হ্যাপি ব্লগিং]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29261799 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29261799 2010-10-26 17:53:21
আমাদের ক্ষমা করে দেবেন স্যার। আমরা আপনাকে বাঁচাতে পারলাম না সেই জানোয়ারগুলোর হাত থেকে। আজকে থেকে প্রতিজ্ঞা করছি। আর কোন... আমাদের জাতি আজকে সত্যিই পরাজিত। একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের জীবন বৃথা হয়ে গেল। আমরা হারালাম দেশের মূল্যবান একজন মানুষকে। একজন শিক্ষককে। তিনি মিজানুর রহমান... নিজের ছাত্রীদেরকে বাঁচাতে গিয়ে যিনি প্রাণ দিয়েছেন কিছু মানুষরূপী জানোয়ারদের কাছে।

নাটোরের লোকমানপুর কলেজের রসায়নের শিক্ষক মিজানুর রহমান। কিছু কিছু শিক্ষক থাকে যারা ছাত্র-ছাত্রীদের কাছে খুব প্রিয় একজন ব্যক্তি হয়। নিজেদের সমস্ত সমস্যার কথা তার কাছে অকপটে বলে যায় ছাত্র-ছাত্রীরা। মিজানুর রহমান ছিলের সেইরকম একজন শিক্ষক। তিনি জানতেন যে তার কলেজের কয়েকজন ছাত্রীকে প্রতিদিন ইভ টিজিংয়ের শিকার হতে হচ্ছে। তিনি বখাটেদের এই কাজ থেকে সরাতে গিয়েছিলেন। কিন্তু বখাটেরা তার শরীরের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দিলো। শনিবার রাত ১২টা ৫৫মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে মৃত্যবরণ করেছেন এই শিক্ষক।

আজ প্রথম আলো'তে পড়লাম, মিজানুর রহমানের চার বছরের বাচ্চা মেয়েটা বলছিল, "বাবা জুস আর চিপস্ আনতে গেছে। আসছে না কেন বুঝতে পারছিনা। এত লোক কেন আমাদের বাড়িতে? বাবা কখন আসবে? রাতে বাবার কাছে পড়তে বসবো। রাততো হয়েই গেল।"

তার মেয়ে হয়তো জানতোনা যে তার বাবা আর কোনদিন তার কাছে চিপস্ নিয়ে আসবেনা। তিনি আর এই দুনিয়াতে নেই ...]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29261034 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29261034 2010-10-25 14:33:23
এতো নির্মম মানুষ কিভাবে হতে পারে...?
]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29259596 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29259596 2010-10-22 22:37:07
ই-মেইল ক্লায়েন্ট এবং আরএসএস রিডার হিসেবে ভাল হবে কোনটা? থান্ডারবার্ড নাকি আউটলুক এক্সপ্রেস? কিছু সাধারণ জিজ্ঞাসা... (সাহায্যপ্রার্থী পুষ্ট)
থান্ডারবার্ড নিয়ে সুবিধা করতে না পেরে আউটলুক এক্সপ্রেসে আসলাম। পিসিতে মাইক্রোসফট অফিস ২০০৭ ইন্সটল করা আছে। তার সাথেই আউটলুক ছিল। আউটলুককে থান্ডারবার্ডের চেয়ে বেশি সহজ মনে হলো। কিন্তু জিমেইল এড করে যেই হটমেইল এড করতে গেলাম আর হলোনা। বারবার এরর দেখাতে লাগলো। তবে এর একটা ব্যাপার সুবিধার মনে হলো। সেটা হলো টোটাল কতোগুলো মেইল ডাউনলোড করছে এবং কতো মেগাবাইট তা সো করে। কিন্তু থান্ডারবার্ডের কোথাও সো করতে দেখিনি।


আমার প্রশ্নগুলো হলো:
১. কোনটা বেশি ভাল হবে? অন্য কোন সফট্ওয়্যার এর চেয়ে ভাল হলে একটু নামটা বলুন...
২. ইয়াহু এড করবো কিভাবে? আউটলুকে হটমেইল এড করার সিস্টেম কি?
৩. সামহোয়ার ইন ব্লগের আরএসএস ফিডের এড্রেস কি?


এখন অফিস ২০১০ ডাউনলোড করছি। আর ১০০ মেগাবাইট বাকি আছে। আউটলুক ২০১০ পাবো ঐটার সাথে। ]]>
http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29257630 http://www.somewhereinblog.net/blog/tajulislamblog/29257630 2010-10-19 10:41:14