সংসদে যোগ দিলেন সোহেল অভিমানী তাজ
২৮ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা, ২৮ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ, টানা ৫৮ কার্যদিবস অনুপস্থিত থাকার পর আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। দীর্ঘ সোয়া ৭ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গতকাল বুধবার তিনি দেশে ফেরেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও তানজিম আহমেদ সোহেল তাজ এখনো দপ্তরবিহীন প্রতিমন্ত্রী। এদিকে, জাতীয় সংসদের আইন শাখার রেকর্ড অনুযায়ী সোহেল তাজ সর্বশেষ সংসদ অধিবেশনে যোগ দেন গত ৪ জুন।
এদিন ছিল নবম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম কার্যদিবস। ২৫ কার্যদিবসের এ বাজেট অধিবেশন শেষ হয় ৯ জুলাই। কিন্তু বাজেট অধিবেশনে টানা ২৪ কার্যদিবস সংসদে যোগ দেননি তিনি। এরপর গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় অধিবেশন ছিল ২২ দিন। ওই অধিবেশনে একদিনও সংসদে যোগ দেননি তিনি। বর্তমানে চলতি অধিবেশনেও ১২ কার্যদিবস অনুপস্থিত ছিলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন