যেকোন বিপদে কোরআনের যে আয়াত আমাদের শান্ত্বনা ও সাহস যোগাতে পারে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
![]()
এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয়,ক্ষুধা, জান ও মালের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্যে এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। তারা সেসমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত।
(আল-বাকারা, আয়াত ১৫৫ থেকে ১৫৭)
ব্যাখ্যা: পৃথিবীতে এমন মানুষ পাওয়া অসম্ভব যিনি জীবনে কখনো দু:খ-কষ্টে পতিত হননি। মানুষ সবসময় অতীতে যা হারিয়ে গেছে তার জন্য আফসোস করে এবং ভবিষ্যতে কি হবে এই ভেবে দুশ্চিন্তা করে। অতীতের জন্যে হা-হুতাশ করতে গিয়ে দু:খে অনেকের বুক ফেটে যায় । কিন্তু ঈমানদার ব্যাক্তিরা অতীতের কথা ভেবে হতাশ হয় না কিংবা ভবিষ্যতে কি হবে তা ভেবে অযথা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। কারণ তারা জানে এ পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং মানুষের জন্যে পরীক্ষাক্ষেত্র। এ জন্যই মহানবী [স:] বলেছেন- 'আল্লাহর কাছেই সকল বিলুপ্ত বিষয়ের প্রতিদান আছে এবং তার কাছেই সমস্ত কিছুর প্রত্যাবর্তন'। অতএব আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা এবং বিপদে ধৈর্য ও নামাযের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সুইট বলেছেন:
প্রিয়তে নিলাম
আদনান১২৩ বলেছেন:
ভালো লাগলো।
তালহা তিতুমির বলেছেন:
কোরানে এরকম অনেক আয়াত আছে যেগুলো মানুষকে মানসিকভাবে অনেক শক্তিশালী করতে পারে এবং গভীর হতাশার মাঝেও আশার আলো দেখায়।
রাজিয়েল বলেছেন:
আসলেই প্রিয়তে নেয়ার মত পোস্ট
মাহমুদ রহমান বলেছেন:
এরকম আরো একটা আয়াত......And (remember) when the disbelievers plotted against you (O Muhammad SAW) to imprison you, or to kill you, or to get you out (from your home, i.e. Makkah); they were plotting and Allah too was planning, and Allah is the Best of the planners.
সুরা আল আনফালঃ আয়াত ৩০
হেমন্তের ঘ্রাণ বলেছেন:
++++++++++...... এরকম আরো পোস্ট চাই।
মাহবু১৫৪ বলেছেন:
++
বোকা বন্ধু বলেছেন:
+++
আমি রোদের ছেলে বলেছেন:
অনেক সময় ব্লগাররা ব্যক্তি আক্রমন করে বসেন। এর থেকে বাঁচতে চাইলে এ দোয়ায় কাজ হইবো?
শায়েরী বলেছেন:
++
ইসরা০০৭ বলেছেন:
প্রিয়তে নিলাম
নভোচারী বলেছেন:
একটি আয়াত যোগ করতে চাই-"যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিই।"
সূরা বাকারা-১৮৬
প্রমিথিউস22 বলেছেন:
আল্লাহ আপনার মঙ্গল করুন। ভাল লাগল।
মানবিক ৩০ বলেছেন:
ভাল লাগলো
রাজকন্যে বলেছেন:
খুব অস্থির সময়ে আল্লাহু রাব্বি, লা শারিকালা পড়লে মন অনেক শান্ত থাকে।
ময়নামতি বলেছেন:
প্রিয়তে রাখলাম।
ফারাবী১৯২৪ বলেছেন:
আরজ আলী মাতুব্বরের বিরুদ্ধে আমার কিছু Note আছে Facebook এ, নাম হলো- " আরজ আলী মাতব্বরের যুক্তি খন্ডন" পড়লে ভালো লাগবে। in Facebook i have an account by that-
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















