আমার প্রিয় পোস্ট

শুধু শিখতেই আছি। কবে যে শেখাশেখি শেষ হবে!!!

FIFA World Cup 2010 - South Africa ফিক্শচার(বাংলাদেশ সময়)। এবং সেইসাথে যে খেলাগুলো আমি দেখবো।

০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২

শেয়ারঃ
0 1 0


সুত্রঃ প্রথম আলো





২০১০ ফুটবল বিশ্বকাপের ড্র তো যথারীতি হয়েই গিয়েছে। সেইসাথে আরও অন্যান্য সবকিছু তো আছেই। ফিক্শচারটি আগেই দেখা ছিলো। তারওপর আজকে আরও একবার দেখলাম, প্রথম আলোতে। বাংলাদেশের সময় নিয়ে একটু সমস্যায় ভুগেছি শুরুতে। তবে এবারের বেশিরভাগ খেলাগুলোই পড়েছে আমার পছন্দের সময়ানুযায়ী। :P সে জন্য আমি মোটামুটি ভালোই আনন্দিত। :D :D উল্লেখ্য, আমি খুব কঠিনমার্কা ফুটবলপ্রেমী নই। অন্য একটি খেলা আমার খুব প্রিয়। তবে সেটা ক্রিকেট নয়। প্রিয় খেলার স্থান অনুযায়ী ফুটবল আছে দ্বিতীয় স্থানে। কাজেই, সময় থাকলে মাঝেসাঝে ফুটবল নিয়েও ঝাঁপিয়ে পড়ি। :P :) বিভিন্ন প্রিমিয়ার লিগের খেলাও দেখা হয় ভালোই। তবে ফুটবল বিশ্বকাপ!! মিস করা যায়? ;) :) দেখবো তো বটেই!!!

তবে যেটা বলছিলাম, ফিক্শচার দেখে আবারও ভাবতে বসলাম, কোন কোন খেলাগুলো দেখবো, সেটা আগে থেকেই ভেবে রাখি। ;) যদিও আরও অনেএএএক দেরি আছে বিশ্বকাপ শুরু হতে। আরও ৬ মাস ৪ দিন বাকি!!! :-/ :-/ হে হে.... তবে প্রস্তুতি আগেই নেওয়া তো ভালো, তাই নয় কি? যদি কোন সমস্যা না হয়, যদি সময় ঠিক থাকে, যদি কোন ঝামেলায় না পড়ি, এই সকল কথাবার্তা ভেবেই ঠিক করলাম কয়েকটা ম্যাচের কথা, যেগুলো মোটেও মিস করবো না। দেখে নেওয়া যাক, সেগুলো কি কি?? :P :P

উল্লেখ্য, আমি আর্জেন্টিনার সাপোর্টার। তবে মাথা-পাগলা মার্কা সাপোর্টার নই। বলতে দ্বিধা নেই, আমি অনেক আর্জেন্টাইন সাপোর্টারকে দেখেছি, যারা কঠিন রকমের অবাস্তববাদী। বাস্তব জিনিসটা কখনোই মাথায় ঢুকাতে চায় না। কেমন যেন একটু পাগলাটে টাইপের হন উনারা। কিছু মনে করবেন না, প্লিজ। এইটাই সত্যি কথা।

তবে আমি যে সেরকম নেই, এটা বলতে আমার খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি। আমি সাধারণতঃ সবসময়ই চিন্তা করার চেষ্টা করি বাস্তবতা। যেটা সত্যি, সেটা। আবেগ দিয়ে কখনো কিছু ভাবি না। সেইদিক থেকে আমি নিজেই জানি, আর্জেন্টিনার দৌড় বিশ্বকাপে কতটুকু। তবে, মাঝেমাঝে আর্জেন্টিনার ভাগ্যও আর্জেন্টিনার প্রতি বিরূপ হয়ে থাকে, এই কথাটিও অনস্বীকার্য।

যাই হোক, শুরু করছি, যে ম্যাচগুলো আমি দেখবোই দেখবো, সেগুলোর তালিকা।


============================================
১১ জুনঃ
দুটো ম্যাচই দেখার চেষ্টায় থাকবো।
দঃ আফ্রিকা vs মেক্সিকো, উরুগুয়ে vs ফ্রান্স।

১২ জুনঃ
অবশ্যই আর্জেন্টিনার ম্যাচ আছে, সেহেতু মিস করার প্রশ্নই আসে না!! তারপরও আরও একটি ম্যাচ দেখবো এই দিন।
দঃ কোরিয়া vs গ্রীস, আর্জেন্টিনা vs নাইজেরিয়া।

১৩ জুনঃ
এইদিনের কোন ম্যাচই দেখার ইচ্ছে আমার মনে আপাততঃ নেই। তবে মাঝেসাঝে একটু উঁকিঝুঁকি মেরে দেখতেও পারি, এট্টুআট্টু অংশ। ;) :P

১৪ জুনঃ
একটা ম্যাচই দেখবো এইদিন। নেদারল্যান্ডের ম্যাচটি। নেদারল্যান্ড আমার খুব প্রিয় না হলেও মোটামুটি প্রিয় একটি দল।
নেদারল্যান্ড vs ডেনমার্ক।

১৫ জুনঃ
এইদিন আছে ব্রাজিলের খেলা। আমি সাপোর্টার কঠিনভাবে আর্জেন্টিনার হলেও ব্রাজিলের খেলাও দেখি। খেলা যদি হয় ভালো, তবে সেটা আমি যেকোন দলেরটাই দেখার চেষ্টায় থাকি। এছাড়া এদিন আরও একটা ম্যাচ দেখবো।
আইভরিকোষ্ট vs পর্তুগাল, ব্রাজিল vs উঃ কোরিয়া।

১৬ জুনঃ
এদিন আছে স্পেনের খেলা। স্পেন দলটাকে খুব একটা পছন্দ করি না। হালকা একটু করি। ইউরো ২০০৮ এর পর থেকেই আমার খুব দেখার ইচ্ছে, এই স্পেন বিশ্বকাপে কি করে। তবে আজকের খেলাটির ব্যাপারে আমি শুরু থেকেই মনে করি, স্পেন সুইজারল্যান্ডের কাছে একটু হোঁচট খেতে পারে। কথাটি হাস্যকর মনে হলেও আমার কাছে সত্যি।
স্পেন vs সুইজারল্যান্ড।

১৭ জুনঃ
যদি পারি, তবে এইদিনের ৩টি খেলাই দেখবো। এইদিন আছে আর্জেন্টিনার খেলা। কাজেই, এটাও মিস করার প্রশ্নই ওঠে না!! তবে সেই সাথে আছে গ্রীসেরও খেলা। দেখতে তো হবে অবশ্যই!! আর ফ্রান্সের খেলা কি মিস করবো?? তবে কেন জানিনা, আমার মন বলছে, আর্জেন্টিনা এইদিন দঃ কোরিয়ার কাছে একটা হোঁচট খেতে পারে। সত্যি না হলেই তো খুশি হই!!
আর্জেন্টিনা vs দঃ কোরিয়া, গ্রীস vs নাইজেরিয়া, ফ্রান্স vs মেক্সিকো।

১৮ জুনঃ
এইদিনের কোন খেলাই আমার দেখা হবে না। ব্যস্ত থাকতে পারি খুব। আসলে, আমার জন্য শাপে বর হয়েছে। এইদিনের একটা খেলাও এমনিতেই দেখতাম না। তারওপর কোন কাজের জন্য খেলা মিস হলে সেটা হত খুবই দুঃখের ব্যাপার। ভাগ্য ভালো, আমার কাজ পড়েছে ঠিক এই দিনটাতেই! উল্লেখ্য, পুরো জুন-জুলাই মাস দুটি আমি পুরোই মুক্ত-বিহঙ্গ। আর এমন সময়ে পড়েছে বিশ্বকাপ! খুব খুশি লাগছে সেজন্য।

১৯ জুনঃ
অবশ্যই দেখবো নেদারল্যান্ডের খেলা। সেই সাথে দেখবো অষ্ট্রেলিয়ার খেলাটিও।
নেদারল্যান্ড vs জাপান, ঘানা vs অষ্ট্রেলিয়া।

২০ জুনঃ
এইদিন আছে ব্রাজিলের খেলা। এবং দেখবো শুধুমাত্র এই খেলাটিই।
ব্রাজিল vs আইভরিকোষ্ট।

২১ জুনঃ
দেখা হবে দুটি খেলা।
পর্তুগাল vs উঃ কোরিয়া, চিলি vs সুইজারল্যান্ড।

২২ জুনঃ
আবার আর্জেন্টিনা!! এছাড়া আরও একটি ম্যাচ দেখা হবে, আশা করি।
ফ্রান্স vs দঃ আফ্রিকা, আর্জেন্টিনা vs গ্রীস।

২৩ জুনঃ
একটি খেলাই দেখবো। ইংল্যান্ডের খেলাটি।
ইংল্যান্ড vs স্লোভেনিয়া।

২৪ জুনঃ
এইদিনের কোন খেলাই দেখার ইচ্ছে নেই। মাঝেমাঝে উঁকি দিতে পারি, এইটুকুই। :)

২৫ জুনঃ
আছে ব্রাজিলের খেলা। আছে স্পেনও। এবং, এইদিনই শেষ হবে গ্রুপ পর্বের খেলাগুলো। আমি দেখবো শুধুই দুইটি ম্যাচ।
ব্রাজিল vs পর্তুগাল, স্পেন vs চিলি।
============================================


যা লিখলাম, যদি বেঁচে থাকি ঠিকঠাকমতো, যদি সবকিছু ঠিক থাকে, তবেই দেখা হবে খেলাগুলো।

দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী, সেমি ফাইনাল এবং অবশ্যই ফাইনাল!! সবগুলো ম্যাচই দেখার আশা রাখি।

যাই হোক, পোষ্ট খুব বেশি বড় এবং বিরক্তিকর হয়ে গেলো, তাই না? দুঃখিত সেজন্য।

ধৈর্য্য নিয়ে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবাই। :) :) :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফুটবল বিশ্বকাপ ;
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৮
পথে-প্রান্তরে বলেছেন: আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা
০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: হে হে হে.... অবশ্যই!! :) :)

২. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৯
নিরব হাসি বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল
০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: হে হে হে.... ঠিক আছে !! :) :)

৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৭
সব যদি আজ বদলে যেত বলেছেন: ভালো কাজ করেছেন।

ব্লগে মনে হয় আর্জেন্টনার সাপোর্টার বেশী।
০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: কি জানি!! একেকসময় একেক কথা মনে হয়। একবার মনে হয়, ব্রাজিলিয়ান সাপোর্টার বেশি, আরেকসময় মনে হয় আর্জেন্টাইন সাপোর্টার বেশি। কোনটা সঠিক, কে জানে!! :|:|:|

৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩০
নতুন বলেছেন: নিরব হাসি বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল
০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: লেখক বলেছেন: হে হে হে.... ঠিক আছে !! :) :)

৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
হুনার মন্দ বলেছেন: ব্রাজিলের তুমুল সাপোর্টার। তয় স্পেন'রে মনে টানে...লগে মেসি'রেও...
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: হুমম.... :| :)

০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: হুমম.... ধন্যবাদ। :)

০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: হুমম.... ধন্যবাদ। :)

৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫০
সৌরদীপ্ত বলেছেন: ভাই আমিও আর্জেন্টিনার সাপোর্টার, সবসময় আশাভঙ্গের বেদনায় দগ্ধ হতে হয়। এবার সম্ভাবনা আরো বেশী।
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: :(:( আশা না হয় থাকলো?? নাকি বলেন? :):):)

০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: :| :| :( :) :)

১০. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮
আনিকা শাহ বলেছেন: 'অন্য একটি খেলা আমার খুব প্রিয়।' সেই খেলাটি কী?
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: আছে একটা। সেটা নিয়েই নাহয় একটা পোষ্ট দিব, ইচ্ছা আছে। ঠিক আছে? ;) ;)

০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: হুমম.... ধন্যবাদ। :)

১২. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
আসফাকুল আমিন বলেছেন: সব যদি আজ বদলে যেত বলেছেন: ভালো কাজ করেছেন।

ব্লগে মনে হয় আর্জেন্টনার সাপোর্টার বেশী।

হাহাহা ........ বাংলাদেশে ৭০% ই আর্জেন্টনা করে ( বেশিও হইতারে)
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: :) :) :)

১৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
যীশূ বলেছেন: নতুন বলেছেন: নিরব হাসি বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল ব্রাজিল
ব্রাজিল
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: হে হে হে.... ঠিক আছে !! :) :)

০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: :| :| :( :) :)

১৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আমি আর্জেন্টিনার পাগল সাপোর্টারদের একজন.....

সবগুলা ম্যচই দেখার ইচ্ছা আছে.....যদিও পারবনা দেখতে:(
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: হে হে হে... :) :)

১৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১
ধূসর মানচিত্র বলেছেন: পোস্টখান প্রিয়তে এবং আমি আর্জেন্টিনার হতাশ সমর্থক।
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: আরে ভাই!! সবসময় হতাশ হতে হয় নাকি!! আশাই তো সবকিছু! ওয়েক আপ! :) :) :)

০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: আকাঙ্খা/ইচ্ছে এবং তামান্না, দুটো একই জিনিস। একটারই অর্থ আরেকটি। :) :)

 

মোট সময় লেগেছে ১.৭০১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সবসময় নিজের ভুলগুলো দূর করার চেষ্টায় থাকি। কিন্তু, তবুও কেন যেন বারবার ভুল করেই ফেলি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই