একটি নতুন ওয়েবসাইট Rupom.net (এই রকম আরও অনেক ওয়েবসাইট আছে, তবে এটি নতুন), যেখানে আপনি আপনার ল......ম.....বা লিঙ্কটির একটি বিকল্প ছোট্ট লিঙ্ক তৈরী করতে পারবেন।
যেমন আমি আমার http://bbamba.info/Tips/Business-Study/BBA-Bachelor-of-Business-Administration.html এই লিঙ্কটাকে http://rupom.net/bba এই রুপে পেয়েছি। এখন যদি কোথাও লিঙ্ক শেয়ার করতে হয়, তাহলে http://rupom.net/bba এই ছোট্ট লিঙ্কটা দিলেই হবে। এই লিঙ্কটাই আমার সাইটে রিডিরেক্ট করে নিয়ে যাবে।
এভাবে
১. আপনি আপনার প্রয়োজনীয় লিঙ্কটাকে ছোট্ট করে মনে রাখার উপযোগী করে রাখতে পারেন।
২. যেই জায়গাগুলিতে লিঙ্কের ক্যারেকটার লিমিটেড (যেমন http://twitter.com) সেখানে আপনার লম্বা ULR এর একটি বিকল্প ছোট্ট ULR তৈরী করে দিতে পারেন।
কিভাবে করবেনঃ
http://rupom.net সাইটে গিয়ে
Long URL: এ আপনার লম্বা অরিজিনাল URLটা দিন।
Optional keyword: এ আপনার একটা keyword দিন, যেটা আপনি নতুন URL-এ চান।
আর এর পর Shrink URL বাটনে ক্লিক করুন।
এর পর যে পেজটা আসবে, উপরের দিকে আপনার নতুন URL পেয়ে জাবেন।
[লেখাটা একটু আগে পোষ্ট করার পর কেন জানি ব্লাংক পেজ এসেছিল, তাই নতুন করে পোষ্ট দিলাম]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

