সাইবার ওয়ারে নিজেকে নিরাপদ রাখা কঠিন বিষয় হবে না, যদি আপনি কিছু স্টান্ডার্ড অনুসরণ করেন। এর মাঝে একটা হল আপনার পাসওয়ার্ড শক্তিশালী করা। কেননা তা না হলে আপনার ফেসবুক বা অন্য কোন একাউন্ট হ্যাকড হয়ে যেতে পারে।
পাসওয়ার্ড হ্যাক করার অনেক কৌশল আছে। আমি নিজেই কিছুদিন আগে একটা পাসওয়ার্ড নিয়ে সমস্যায় পড়েছিলাম। অনেক আগে একটা মাইক্রোসফট এক্সেলের ফাইলে পাসওয়ার্ড দিয়েছিলাম। প্রায় ৩ বছর পরে হঠাত সেই ফাইলটির জরুরী দরকার পরে। আমি নিজেই পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম।
পরে পাসওয়ার্ড বের করার কিছু সফটওয়ার নেট থেকে নামাই। সেগুলো থেকে একটি দিয়ে আমার পাসওয়ার্ডটি বের করে ফেলি। দুর্বল পাসওয়ার্ড বের করার অনেক উপায় আছে, যেগুলি হয়ত আপনারা চিন্তাও করতে পারবেন না।
তবে শক্তিশালী পাসওয়ার্ড বের করা অনেক বেশী জটিল। তাই আমাদের সকলের শক্তিশালি পাসওয়ার্ড ব্যবহার করা দরকার।
পাসওয়ার্ড শক্তিশালী করার উপায়-
১. ইংরেজির ছোট [ small leter] এবং বড় [ Capital letter ] দুই ধরনের অক্ষর থাকা জরুরি।
২. নম্বর [ 0-9] থাকা জরুরী।
৩. সিম্বল [ Shift চেপে ধরে ০-৯ এবং এর আসেপাশের বাটন গুলি] ব্যবহার করা জরুরী। নিচে সিম্বলের লিস্ট দেয়া হল-
~ ! @ # $ % ^ & * ( ) - + [ ] { }
৪. নূন্যতম ৮ ডিজিট হওয়া জরুরী।
আমার পাসওয়ার্ড কিরকম হয়ে থাকে-
MyPass~!9415$#
mYpAs#!54$
SamUpAs~#!54$
mYaMu~2154%$#
আমাদের সকলেই এই ধরনের গাইডলাইন ব্যবহার করলে পাসওয়ার্ড হ্যাকিং থেকে বেশিরভাগ সময় নিরাপদ থাকতে পারব।
সিম্বল থাকলে হ্যাকারদের পক্ষে পাসওয়ার্ড হ্যাক করা অনেকটাই দুঃসাধ্য হয়ে পরে। তাই পাসওয়ার্ডে সিম্বল থাকাটা সিকিউরিটির জন্য সবচেয়ে বেশী জরুরি।
আর একটা জরুরী বিষয় হল লিঙ্ক ক্লিক করে অচেনা সন্দেহজনক ওয়েবসাইট ভিজিট কিছুদিনের জন্য বন্ধ রাখেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


