আমার প্রিয় পোস্ট

সকাল থেকে সন্ধ্যা................

যদি হারিয়ে যেতে পারতাম ।

২৯ শে জুন, ২০০৮ ভোর ৫:৩৭

শেয়ারঃ
0 0 0


যদি হারিয়ে যেতে পারতাম
ঐ সুদূর নীলিমার রাজ্যে
অথবা
রাত্রীর অন্ধকারময় সুড়ুঙ্গে,

যদি হারিয়ে যেতে পারতাম
আকাশের বুকের তারকা রাজ্যে
অথবা
কোন এক সময় সুড়ুঙ্গে,

যদি হারিয়ে যেতে পারতাম
সবুজ পৃথিবীর অভ্যন্তরে
অথবা
নীল সাগরের অসীমতায়,

কিন্তু তবে যে তোমার সাথে দেখা হবেনা,
হবেনা খালি পায়ে ঘাসের উপর পথ চলা ?
অথবা
হবেনা স্নিগ্ধ সকালে বুক ভরে শ্বাস নেয়া ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ রাত ৩:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জুন, ২০০৮ ভোর ৫:৪১
অ্যামাটার বলেছেন: আপনি কি সাংবাদিক শফিক রেহমানের কেউ?
২৯ শে জুন, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন: জি না , কেন ?

২. ২৯ শে জুন, ২০০৮ ভোর ৫:৪৫
তারেক আনোয়ার বলেছেন: আপনিতো দেখছি ভালোই লেখেন । প্লাস ।
২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: আসলে চেষ্টা করছি ।

২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: আপনাকেও ।

৪. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৮
স্রাফা বলেছেন: আকাশে হারাতে হবে না........।
আপাতত ব্লগে হারান.... ব্যাপক আনন্দ পাবেন....।:)
২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ব্লগেই হারাইছি , বাহির হওয়ার রাস্তা পাইনা ।

৫. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:২৯
রাজামশাই বলেছেন: মারহাবা মারহাবা

এই নে স্বর্ণমুদ্রা তোর পুরস্কার
২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: নিয়েই নিলাম ।

৬. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৩
সোমেশ্বর অলি বলেছেন: যদি হারিয়ে যেতে পারতাম শব্দের পুনরাবৃত্তির কারনে কবিতাটিকে ছড়ার মতো মনে হলো।
২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: ছড়া মনে করলে ছড়া হিসেবেই পড়েন ।

৭. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৪
র‌্যাভেন বলেছেন:
ব্লগ লিখছেন: ৯ ঘন্টা ১ মিনিট


এই সাইটের মডারেটররা আপনার পূর্বপরিচিত নাকি?
৮. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৫
র‌্যাভেন বলেছেন:
নিক খোলার মাত্র ৮ ঘন্টা পরেই প্রথম পাতায় একসেস পেয়ে গেলেন!
২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ভাগ্যে থাকলে ঠেকায় কে , তাইনা ?

৯. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৩৬
এম জেড আই ডাল্টন জহির বলেছেন: ধন্যবাদ , ভালো লেখার জন্য

সময় পেলে ভিজিট করবেন ................
http://www.daltonzahir.blogspot.com
http://www.daltonzahir.multiply.com
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: ভিজিট করলেইকি ভাল লেখা যাবে ?

১০. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৩৬
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: ছবি পছন্দ হয়েছে তাই + । কবিতা বোঝার বয়স হয়নি ।
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১১. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:১১
মেসবাহ য়াযাদ বলেছেন: ভাইরে (বইনরে), লেখার ব্যাপারে কিছু কইতে পার্বো না। আমি কবিতা জাতীয় জিনিস বুঝিনা.... মাগার আকাশে যেইটা উড়তেছে- ওইটা আমার মারাত্বক পছন্দ হইছে। আগামী ঘুড়ি উৎসবে সেন্টমার্টিনে এই রকম একটা বানানোর চিন্তা করতেছি.....
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: সবাই ছবির প্রসংশা করতাছে দেখে এখন আমার ও সন্দেহ হইতাছে যে ছবিটা বোধ হয় সুন্দর হইছে ।

২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: হারাইতেতো পারলামনা ।

১৩. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫০
কালপুরুষ বলেছেন: খুব ভাল লিখেছেন। আর সবচেয়ে ভাল লাগলো আপনার এই লেখায় তেমন কোন বানান ভুল নেই। শুধু "ঘাষের" কে "ঘাসের" করে দিলেই চলবে (নাকি উড়বে?)। লিখতে থাকুন। ধন্যবাদ।
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।

১৪. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৫
আবু সালেহ বলেছেন:
"হারিয়ে যেতে চায় মন
হারানো কি সহজ কথন....??"


ভালো লিখেছেন...

২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: হারানো সহজ নয় বলেই আপনার মন্তব্যের উত্তর করছি ।

১৫. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৫
আউটসাইডার বলেছেন: হারানো কঠিন জিনিস। তয় আমি হারাইতে পারসি। আমার বউ এর ভালবাসায় সত্যি হারায়া গেসি।
২৯ শে জুন, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: তাহলে ভাই হারানোই থাকেন ।

১৬. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৫
আবু সালেহ বলেছেন:
হা হাহা হা.....

মজা পাইলাম....
২৯ শে জুন, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: মজা পাওয়ার ধন্যবাদ কৈ ?

২৯ শে জুন, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: কেন ভাই।

১৮. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৬
এই আমি বলেছেন: ভালো লাগল.................
২৯ শে জুন, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৯. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০২
মৈথুনানন্দ বলেছেন: য়্যু গো টু রথের মেলা - শুনেছি সেখানে গ্যালে সবাই নাকি হারিয়ে যায়! :P
২৯ শে জুন, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: তাই নাকি , তা এটা কোন জায়গা ভাই ।

২৯ শে জুন, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২১. ২৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪০
ফয়েজ রেজা বলেছেন: আমার কোথাও হারাতে ইচ্ছা করে না। শুধু তোমার মাঝে (আপনি না, আমার বান্ধবী) হারাতে চাই প্রিয়।
২৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: তা তাকে উদ্দেশ্য করে লেখেছেন নাকি ? তা হলে আমি আর কি বলব ।

২২. ২৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪৬
েমঘপুত্র বলেছেন: ভাল লাগাতে পারেন নি আপা তাই...
২৯ শে জুন, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: না লাগলে কিছু করার নাই ।

২৩. ২৯ শে জুন, ২০০৮ রাত ১০:০২
েমঘপুত্র বলেছেন: ভালো লাগানোর মত লিখেন
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: চেষ্টা করব । ধন্যবাদ ।

২৪. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৭
সরদার মোঃ আয়াজ বলেছেন: ফয়েজ রেজার বান্দরামিটা এই লেখায় মানানসই হইলনা
২৫. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৮
অচিন অচেনা বলেছেন: হা হা হা হা হা হা হা.............................কি বোকা হারিয়ে যাওয়ার পরও বলে যদি হারিয়ে যেতে পারতাম..............।
০১ লা জুলাই, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: তাইতো, খেয়াল ছিলোনা ।

২৬. ০১ লা জুলাই, ২০০৮ রাত ২:০৬
কালপুরুষ বলেছেন: শুরুর লাইনে "যদি" শব্দটা মনে হয় বাদ পড়েছে।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন: আছেতো ।

২৭. ০১ লা জুলাই, ২০০৮ রাত ৮:২৯
মুহিবুর রহমান বলেছেন: হারােত চাই তোমার সাথে আমিও।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১৯

লেখক বলেছেন: চলেন ।

২৯. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১২:২৪
স্বাধীন বাংলা বলেছেন: হারিয়ে যান
সমস্যা নাই
যার দরকার
খুঁজে নিবেন।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১৯

লেখক বলেছেন: দোয়া কইরেন ।

৩০. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩০
আবুল বাহার বলেছেন: কোথাও তোমার হারিয়ে যেতে নাই মানা ।:)

সুন্দর কবিতা । আর ছবিটা............।
২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৩১. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ভালো লাগে নাই খুব বেশী, কেমন জানি থম ধরা মনে হলো, ওই অনুপাতে স্থিতি নাই|

আবশ্যি কবিতা আমি অনুভূতি দিয়ে ; এমমিতে অকাট মূর্খ|
২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৯

লেখক বলেছেন: হয়ত ভালো হয়নাই

৩২. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
সংশোধনঃ

অবশ্যি কবিতা আমি বুঝি অনুভূতি দিয়ে ; এমনিতে অকাট মূর্খ|
৩৩. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৬
বাবুয়া বলেছেন: প্লীজ, আকাশে হারাবেন না। আপনাকে ব্লগে দেখতে চাই। ভাল লেগেছে আপনার লেখা।
২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৪. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
মাসুদ রানা ১২৩ বলেছেন: তানিয়া মনে হয় হারিয়ে গেছে :) সত্যি সুন্দর হয়েছে।

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাশের বুকের তারকা রাজ্যে যদি হারিয়ে যেতে পারতাম ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই