আমার প্রিয় পোস্ট

মন খুলে কথা বলুন....

উইন্ডোজ এক্সপিতে অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তনB-)

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৩

শেয়ারঃ
0 0 0

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটি অ্যাকাউন্ট থাকে। এই অ্যাকাউন্ট ব্যবহার করে উইন্ডোজে সব ধরনের কাজ করা যায়। যেমন নতুন ব্যবহারকারী তৈরি, উইন্ডোজ রেজিস্ট্রি সম্পাদনা পরিবর্তনের মতো ব্যবস্থাপনাসংক্রান্ত কাজ করা যায়। অন্যান্য ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে এ ধরনের কাজ করা যায়। কোনো কারণে এই ব্যবহারকারী অ্যাকাউন্টের সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) ভুলে গেলে অন্য কোনো ব্যবহারকারী এটি পরিবর্তন বা নতুন করে নির্ধারণ করতে পারে না। উইন্ডোজের ইনস্টলেশন সিডি ব্যবহার করে এই কাজ করা যায়। এই পদ্ধতিতে কাজ করার আগে শুরুতে কম্পিউটার চালুর উত্স হিসেবে সিডি-রম বা ডিভিডি-রম ড্রাইভ নির্বাচন করা থাকতে হবে। এবার সিডি-রম ড্রাইভে উইন্ডোজ এক্সপির সিডি প্রবেশ করিয়ে কম্পিউটার পুনরায় চালু করতে হবে।
কম্পিউটার চালু হওয়ার সময় Press any key to Boot from CD or DVD বার্তা দেখালে কি-বোর্ড থেকে যেকোনো বোতাম চাপুন। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে উইন্ডোজে নতুন করে ইনস্টল বা রিপেয়ারের অপশন দেখা যাবে। তখন এন্টার করুন।এর পরই উইন্ডোজ এক্সপি লাইসেন্স এগ্রিমেন্টে সম্মতি দিতে F8 চাপুন। নতুন ইনস্টলেশন বা রিপেয়ার শুরু করার আগে এবার পুনরায় জিজ্ঞসা করা হবে। এ পর্যায়ে রিপেয়ারের জন্য R চাপতে হবে। রিপেয়ার কোন পর্যায়ে রয়েছে এটি বাম পাশের প্যানেল থেকে দেখা যাবে। Installing Windows পর্যায়টি চলার সময় Shift+F10 চেপে ডস চালু করতে হবে। ডসে এসে NUSRM-এ R.CPL লিখলে ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করা যাবে। এ তালিকা থেকে administrator-এর পাসওয়ার্ড পরিবর্তন বা মুছে ফেলা যাবে। এমনকি এখন থেকে নতুন ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরিরও অপশন পাওয়া যাবে। রিপেয়ারের বাকি অংশ সম্পন্ন হওয়ার পর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে উইন্ডোজে ঢোকা (লগ-ইন) যাবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৬
আমি কেহই না বলেছেন: ট্রই করে দেখতে হবে । অনেক উপকারী পোষ্টের জন্য ধন্যবাদ । ;)
২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:১০

লেখক বলেছেন: জ্বী অবশ্যই...

 

মোট সময় লেগেছে ১.০২৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালো লাগে কাজ করতে,
ভালো লাগে অন্যকে সাহায্য করতে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই