আমার প্রিয় পোস্ট
- গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন - হাসান
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- আমার উবুন্টু ডেস্কটপ - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুতে ম্যাক ও ভিস্তা লুক (উবুন্টু একাই একশ!!! ) - ইন্ঞ্জিনিয়ার
- ফায়ারফক্সের অ্যাড বিষয়ক কিছু সমস্যার সমাধান, সাথে বোনাস কিছু অ্যাডঅন (ইন্জ্ঞিনিয়ারস চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- এক ক্লিকে কম্পিউটারের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করুন! (Ultimate XP Tweak) - সাইফ সামির
- নাম প্রকাশে অনিচ্ছুক - ছন্নছাড়ার পেন্সিল
- JPS Virus Maker 3.0 - দেখেন ভাইরাস বানানো কতো সোজা
- নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- হিরেন বুট সিডি: গোস্ট দ্বারা কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল
- আদনান শওকত
- ব্লগ ভার্সেস বাংলাদেশ! - উদাসী স্বপ্ন
- মন্তব্য করতে আমাকে ব্যবহার করুন একা একা ভালো লাগছে না তাই শেয়ার করলাম - মাসুদ চৌধুরী
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- হ্যাকিং - হ্যাকার
- তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি - আদনান শওকত
- Stop Installation Tool আপনার পিসিতে পাশওর্য়াড ব্যাতিত কোন কিছু সেট আপ দিতে দিবে না। - জুয়েল ফুজি
- ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্ট এর মত - জুয়েল ফুজি
সরাসরি আপনার গন্তব্যে পৌঁছে যান...
- আদনান শওকত
- ডায়াল-আপ সংযোগ নিজে নিজে বিচ্ছিন্ন হয়ে গেলে যা করবেন
- আদনান শওকত
- কম ইন্টারনেট স্পীডেও টিউন করুন যেকোন অনলাইন রেডিও স্টেশন
- আদনান শওকত
- আসুন বিনে পয়সায় sms পাঠাই!!!

- খাই দাই গান গাই
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- বিশ্বের সেরা দুইটি ডাউনলোড ম্যানেজার (IDM & DAP) - লেটেষ্ট ফুল ভার্সন উইথ প্যাচ
- নির্ভয় নির্ঝর
- নতুন আইডিএম ব্যবহার কারীদের জন্য সাহায্যমূলক পোষ্ট। সকল ব্রাউজারের মাধ্যমে আইডিএম ব্যবহার করার উপায়........


- বৈদ্যুতিক আঘাত
- দুটো সফটওয়্যারের লিগ্যাল লাইসেন্স কপি ডাউনলোড করুনঃ RVS 2010 এবং iolo Search and Recover™ 5 - বিডি আইডল
যেভাবে ডিলিট করবেন আনডিলিটেবল ফাইল

১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৬
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটার ব্যবহারকারীদের কিছু কমন সমস্যায় প্রায় নিয়মিতই পড়তে হয়। যেমনঃ কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া, স্টার্টআপে অত্যধিক সময় নেয়া, ফাইল রেসপন্স না করা ইত্যাদি। আজ আমরা আলোচনা করবো আনরেসপনসিভ ফাইল মুছে ফেলার পদ্ধতি নিয়ে।
অনেক সময়ই বিভিন্ন সফটওয়্যার বা অতি সাধারণ ফাইল আনরেসপনসিভ হয়ে পড়ে। ফলে দেখা যায় যে, আপনি সেটিকে কোনোভাবেই মুছে ফেলতে পারেন না। ডিলিট করতে গেলেই মেসেজ বক্স আসে যাতে লেখা থাকে যে, এই ফাইলটি ব্যবহৃত হচ্ছে এবং এই মুহুর্তে ডিলিট করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনি নিম্নোক্ত উপায়গুলো অবলম্বন করতে পারেন।
কন্ট্রোল + অল্টার + ডিলিট কি-গুলো প্রেস করে অথবা টাস্কবারে রাইট কিক করে টাস্ক ম্যানেজার ওপেন করুন। টাস্ক ম্যানেজারের প্রসেস ট্যাবে কিক করুন। এখানে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারের ব্যাক-এন্ডে যেসব প্রোগ্রাম সচল রয়েছে তার তালিকা। এবারে আপনি যে ফাইলটি মুছে ফেলতে চাচ্ছেন, সেই ফাইলের নাম খুঁজে দেখুন। যদি পেয়ে যান, তাহলে তা সিলেক্ট করে “End Process” বাটনে কিক করুন। এতে করে উক্ত প্রোগ্রামটির কাজ বন্ধ হবে। এবারে ফাইলটি মুছে ফেলার চেষ্টা করুন। এরপরও কাজ না হলে কম্পিউটার একবার রিস্টার্ট করে দেখতে পারেন।
অনেক সময় শিফট + ডিলিট প্রেস করে সরাসরি ফাইল মুছে ফেলা সম্ভব হয় না। এক্ষেত্রে প্রথমে শুধু ডিলিট কি চেপে ফাইলটিকে রিসাইকেল বিনে নিয়ে যান। তারপর সেখান থেকে আবার ফাইলটি মুছে ফেলুন।
আর যদি তারপরও ফাইল মুছে ফেলা সম্ভব না হয়? আপনার কম্পিউটারের ফাইল যদি আপনার কথা না শোনে, তাহলে তাকে মেরে ফেলার অধিকার নিশ্চয়ই আছে আপনার! হ্যাঁ, কোনো ফাইল যদি এমনভাবে জায়গা দখল করে বসে যে তাকে আপনি সরাতেই পারছেন না আপনার কম্পিউটার থেকে, তাহলে একমাত্র উপায় তাকে মেরে ফেলা।
FileAssassin (বাংলায় ফাইল হত্যাকারী)
নামের ছোট্ট এই সফটওয়্যারটি আপনার হয়ে কাজটি করে দিতে প্রস্তুত। আসুন জেনে নিই কীভাবে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে ফাইল ডিলিট করবেন।
FileAssassin
প্রথমেই নীচের লিংকে ক্লিক করে ২০০ কিলোবাইটেরও কম আকারের ইন্সটলারটি ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করে প্রোগ্রামটি চালু করুন। এবারে নিচের মতো একটি উইন্ডো দেখতে পাবেন।
http://www.malwarebytes.org/fileassassin.php
void(1);
এই উইন্ডোর টেক্সট বক্সে আপনাকে যে ফাইল বা ফোল্ডারটি ডিলিট করতে চান, তার অবস্থান বলে দিতে হবে। আপনি ফাইলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে এ কাজটি করতে পারেন, অথবা “…” বাটনে কিক করে ব্রাউজ করার মাধ্যমে ফাইল অবস্থান জানিয়ে দিতে পারেন।
কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের অবস্থান জানিয়ে দেয়ার পর নিচে কয়েকটি অপশন পাবেন। এখান থেকে প্রথম রেডিও বাটনটিতে কিক করুন। আপনি যদি শুধু ফাইলটির প্রক্রিয়া বন্ধ করতে চান, অর্থাৎ মুছে ফেলতে না চান, তাহলে Delete this File চেকবক্স থেকে টিকচিহ্নটি উঠিয়ে দিন। অন্যথায় এই চেকবক্সটিতেও টিক দিয়ে ‘Execute’ বাটনে কিক করুন।
FileAssassin এবার আপনার ফাইল মূলোৎপাটন করবে। উল্লেখ্য, আপনার ফাইল যদি লক করাও থাকে, ফাইলঅ্যাসাসিনের জন্য তা ডিলিট করা মোটেও কষ্টকর হবে না। বরং, যে কোনো প্রকারের ফাইল মুছে ফেলার জন্য আমার দেখা শ্রেষ্ঠ সফটওয়্যার হচ্ছে FileAssassin
সূত্রঃ বিজ্ঞান-প্রযুক্তি
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মনুমনু বলেছেন:
কাজে লাগবে। ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আ শী ষ বলেছেন:
ভালো লেগেছে। আমার পেন ড্রাইভ ফরমেট হচ্ছেনা। এ ব্যাপারে কোন হেল্প করতে পারবেন, প্লিজ।ফরমেট করতে গেলে বলে এটি নাকি কোথাও ইউজ হচ্ছে।
লেখক বলেছেন: আপনি এক্ষেত্রে একটি কাজ করতে পারেন। পেনড্রাইভটি পিসি থেকে না খুলে টাস্ক ম্যানেজার খুলে প্রসেস্টা বন্ধ করুন। পরে রিস্টার্ট করে আবার পেনড্রাইভ লাগিয়ে দেখতে পারেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ডিজিটালভূত বলেছেন:
শিক্ষণীয় পোষ্ট। ভাল করে রেখে দিলাম।
লেখক বলেছেন: আপনাদের ভালো লাগার জন্যই আমি এসব বিষয় নিয়ে লেখালেখি করি।
এ আর খান বলেছেন:
হমমমমম্। ভাল লাগছে অনেক।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মঈনউদ্দিন বলেছেন:
ভাল লেগেছে: ধন্যবাদ ++++
লেখক বলেছেন: জ্বী আপনাকেও ধন্যবাদ।
জোহারাজ বলেছেন:
কাজ হলে জানাবো....
লেখক বলেছেন: জ্বী অবশ্যই জানাবেন।
জামাল ঊদ্দিন বলেছেন:
কাজের পোষ্ট ... কিন্তু আমার উবুন্টু ! একলাই একশ !! আজাইরা জিনিস ঢুকবার চান্সই নাই ... লেখক বলেছেন: আরে ভাই আমিতো আর তোমার জন্য এই পোষ্ট দেই নাই। যারা উইন্ডোজ ব্যাবহার করেন তাদের জন্য।![]()
![]()
![]()
লেখক বলেছেন: আরে ভাই কি বলেন??? আমি আপনার লিখা কেন মারব???
লেখক বলেছেন: সত্যিই। আমি তো জানি না রে ভাই। আমি আরেক জায়গায় পেয়েছিলাম সূত্রও লিখে দিয়েছি। তবুও জানলে আমি দিতাম না।
আমিনুল ইসলাম বলেছেন:
যাই হোক, সূত্র এভাবে দিলে সেটা মেরে দেয়াই মনে হয়। আপনি কষ্ট করে এই লেখাটি যেখানে প্রকাশ হয়েছে, সেই লিঙ্কটি লেখার মধ্যে দিয়ে দিবেন। (হোমপেজের না, সঠিক পোস্টের লিংক)আপনার ব্লগে আমার আরো বেশ কয়েকটা লেখা দেখলাম।
লেখক বলেছেন: কি কি লিখা দেখলেন ভাই, আমারে বললে ভালো হয়। আর আমি সঠিক সূত্রই দিয়েছি। আপনাকে আমি চিনি না জানি না তাইলে আপনার পোষ্ট থেকে আমি কিভাবে নিব।
আমিনুল ইসলাম বলেছেন:
কারো পোস্ট নিতে হলে তাকে চেনা-জানা লাগে না। এই পোস্টটা আপনি বিজ্ঞান-প্রযুক্তি থেকে নিয়েছেন ভালো কথা, কিন্তু সোর্সের সঙ্গে কি লিংকটা দিয়ে দিতে হয় না?আর Click This Link এই পোস্টটা তো পুরোই চুরি করা (এভাবে বলার জন্য দুঃখিত)। কেননা এটাতে আপনি সোর্সও উল্লেখ করেননি। আমি দিয়ে দিচ্ছি সোর্স, http://www.bigganprojukti.com/post-id/415
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















