আমি প্রায় ৬ বছর ধরে উইন্ডোজ ব্যাবহার করি। আমার উইন্ডোজ খুব ভালো লাগত কারন এটা ব্যাবহার করা কত সহজ আর সব সফটওয়্যার আর গেমস ইন্সটল হয়।
এটা আসলে আমার আগের ধারণা ছিল যা বর্তমানে সম্পূর্ণ বদলে গেছে। আমি উবুন্টু ব্যাবহার করা শুরু করেছিলাম ২০০৮ থেকে কিন্তু ঐ সময় কিছু জানি নি বলে ব্যাবহার করতাম না। আমার তখন নেট কানেকশনও ছিল না আর কারো হেল্প পাইনি আর বড় কথা কেউ উৎসাহ দেয় নি বলে আমি এতদিন উবুন্টু ব্যাবহার করি নি। মনে করতাম কি কঠিন এক্টা জিনিস, নেট ছাড়া কিছুই করা যায় না। বড় কথা গেমস খেলা যায় না। কিন্ত এখন আমি বুঝলাম যে এর থেকে আর ভালো অপারেটিং সিস্টেম কই পাবেন। কোন ভাইরাসের আক্রমণ হয় না তাই নিরাপদ থাকা যায়, নেট ব্যাবহা করলে উইন্ডোজ থেকে আরো ভালো স্পীড পাওয়া যায়।
এতে সফটওয়্যার ইন্সটল করাও সহজ। আপনারা ইঞ্জিনিয়ার ভাইয়ের এই পোষ্ট পড়লেই বোঝবেনঃ
Click This Linkআর এখনতো উবুন্টুর ইন্টারফেস্টাও অনেক দারুণ করেছে।

এই ব্লগে অনেকেই উবুন্টুতে সফটওয়্যার নিয়ে এর ইন্সটলেশন কেমন হবে তা নিয়ে অনেক পোষ্ট করেছেন। তাই আর আমি সফটওয়্যার নিয়ে কথা বলব না। আমি শুধু একটা কথা বলব যে যারা আজ পর্যন্ত উবুন্টুকে ভয় করে চলছে তারা তাদের ভয়রে উড়াইয়া এটা ব্যাবহার শুরু করুক। প্রথমে এক্টু খটকা লাগবে মনে হবে খুব কঠিন কিন্তু বিশ্বাস করুন একটু চেষ্টা করলে তখন এমনিতেই আপনি নিজেই তখন উবুন্টুপ্রেমী হয়ে যাবেন। তখন আর আপনি উইন্ডোজকে লাথি মেরে ফেলে দিয়ে উবুন্টুর সাথেই চলবেন।
আমি উবুন্টু বিষারদ না,

শুধু এইটুকু চাই যে সবাই মুক্ত সফটওয়্যার ব্যাবহার করি। এর কারন আপনি এই নীচের পোষ্ট পড়লেই বোঝবেনঃ
Click This Linkজয় হোক মুক্ত সফটওয়্যার এর আর জয় হোক উবুন্টুর!!