জিমেইলে যুক্ত করুন ইচ্ছামত (HTML) সাক্ষর 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জনপ্রিয় ইমেইল সেবা প্রদানকারী জিমেইলে প্রায় সকল ধরনের সুবিধা থাকলেও HTML সাক্ষর তৈরী করার সুযোগ নেই। সমপ্রতি জিমেইলে সরাসরি ছবি যুক্ত করার সুবিধা দেবার ফলে সাক্ষর হিসাবে ইচ্ছামত ছবি যোগ করা যায়। কিন্তু বারে বারে এভাবে ছবি যোগ করা বিরক্তিকর। সাক্ষর হিসাবে ছবি (HTML) যোগ করা যাবে যদি ব্রাউজার হিসাবে ফায়ারফক্স ব্যবহার করা হয়। ‘জিমেইল সিগনেচারস’ নামের একটি এ্যাড-অন্স ইনস্টল করলে একসাথে চারটি চারধরনের সাক্ষর যোগ করা যাবে।

Gmail HTML Signatures
এজন্য প্রথমে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিতে হবে। এবার জিমেইল খুলে কম্পোজে গেলে (From: এর ডানে) একটি ড্রপডাউন এবং দুটি বাটন আসবে। ডানের Options বাটনে ক্লিক করে চারটি Signature Labels লিখে সেভ করুন। এবার চারটি লেবেল থেকে যে লেবেলের সাক্ষর তৈরী করতে চান সেটি ড্রপডাউন থেকে নির্বাচন করে Create Signature বাটনে ক্লিক করুন। এখন Signature HTML Code: অংশে HTML কোড লিখুন তাহলে নিচের Signature Preview: তে তা দেখা যাবে। সাক্ষর তৈরী হলে সেভ করুন। এভাবে চারটি আলাদা আলাদা সাক্ষর তৈরী করতে পারবেন।
এরপর থেকে মেইল পাঠাতে কম্পোজে গেল ড্রপডাউনের প্রথম সাক্ষরটি সয়ংক্রিয়ভাবে চলে আসবে। আর ড্রাপডাউন থেকে অনান্য সাক্ষরের লেবেল নির্বাচন করলে সাক্ষর পরিবর্তন হবে।
এ্যাড-অন্সটি
Click This Link থেকে ইনস্টল করা যাবে। আর এ্যাড-অন্সটির
Click This Link ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পেতে পারেন।
সূত্রঃ সমকালদর্পণ.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন