প্রয়াত কবি শামসুর রাহমানের ৭৮তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আজ। তিনি ১৯২৯ সালের এ দিনে (২৩ অক্টোবর) ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
চল্লিশ দশকের শেষভাগ থেকে কবিতায় তার যাত্রা শুরু হয়। তার কবিতায় বাংলাদেশ, বাংলা ভাষা, ভাষা আন্দোলন, বাঙালি জাতি, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বাংলার রূপ লাবণ্য, মানুষ, নাগরিক জীবন ও প্রকৃতি ফুটে ওঠে। দীর্ঘ ছয় দশক ধরে আধুনিক বাংলা কবিতায় বিচরণ করার পর ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি ঢাকায় মারা যান।
কবির ৭৮তম জম্মদিনে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। বাংলা কবিতার জগতে প্রয়াত এই কবির অবদান চিরস্মরনীয়।
তথ্যসূত্র : বিডি নিউজ
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



