রাত জাগা রাত শেষে জানি কি কার প্রত্যাশায় থাকি?
জানি কি সকালের অর্ধেক খাবার কার জন্য তুলে রাখি?
হকারের দিয়ে যাওয়া পত্রিকার খবর কাকে শোনাতে চাই?
শেষ-সকালের উদাস বেলায় কার তরে গান গেয়ে যাই?
দুপুরের একলা মুহুর্তে কাকে বেশি প্রত্যাশায় স্মরি?
গোলাকার ডাইনিংয়ে কার জন্যইবা খাবারের আয়োজন করি?
ভাতঘুমের মাঝে কার কথা ভেবে হঠাত জেগে উঠি?
বিকালের উঠানে বসে কার আহ্বান খুঁজে এই চোখদুটি?
সন্ধ্যার আয়োজনে পাখিদের ফেরার মাঝে কার ফেরা ভাবি?
একগাদা বইয়ের মাঝে ডুবে মিটাতে যাই কার দাবি?
রাতের আকাশ তারা দিয়ে আঁকি কার মুখ?
মধ্যরাত হলেই কার ফোনের জন্য হয়ে উঠি উন্মুখ?
রাতের ঘুমে কাকে স্বপ্নে পাবার করি নিরন্তর প্রত্যাশা?
তিন প্রহরের হিসাবে কাকে ঘিরে সাজাই ছোট ছোট আশা?
প্রশ্নগুলোর মুল্যের কাছে- উত্তরগুলো থমকে যায়
মনের ভিতর জমে থাকা আগ্রহটা দুরে সরে যায়।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



