somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানিজ ফিকশনের পপ মাস্টার হারুকি মুরাকামি ( পর্ব-১ )

৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধ, সহিংসতা, জাতীয়তাবাদ, টিনএজার, ওয়ার্ল্ড কাপ, লেখক, রাজনীতিবিদসহ সবকিছুই হারুকি মুরাকামির বিষয়। জাপানের সাহিত্যিকদের মধ্যে তিনি ক্রমেই শক্ত একটি অবস্থানে আবির্ভূত হতে চলেছেন। চালু পথে না হেটে তিনি হেটেছেন একটু ভিন্ন পথে। তাই তার বলা এবং লেখায় রয়েছে ভিন্নতার স্বাদ। পারিপার্শ্বিক সবকিছু মনোযোগ দিয়ে দেখেশুনে তিনি তা লেখায় চিত্রিত করেছেন। আমেরিকান ঔপন্যাসিক জে ম্যাকইনারনির মন্তব্য হলো, মুরাকামি ভেতর ও বাইরের সমকালীন কমন সমস্যাগুলো অনুভব করতে পেরেছেন।
গীতি ফিকশনের স্টাইলের জন্য পূর্ব এশিয়ায় তার সাহিত্যগুলো মুরাকামিস চিলড্রেন নামে পরিচিতি পেয়েছে। শুধু জাপান নয়, দক্ষিণ কোরিয়ায়ও তার বইগুলো প্রায়ই বেস্টসেলার তালিকায় থাকে। এ পর্যন্ত তার ৫০টি বই অন্য ভাষায় অনূদিত হয়েছে। এর মধ্যে রয়েছে উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, রচনা এবং সাক্ষাতকার। মুরাকামির বই পাঠকদের মধ্যে তাদের সমকালীন জাপানিজদের সঙ্গে একাত্ম হওয়ার অনুভূতি তৈরি করে। এমনটাই বলেছেন দক্ষিণ কোরিয়ার চুং ইউক ন্যাশনাল ইউনিভার্সিটির জাপানিজ লিটারেচার বিষয়ের প্রফেসর নুরিকো কায়ানুমা । তিনি আরো বলেন, অন্যরা এটুকু বুঝতে পারে যে, জাপানের তরুণদের তাদেরই মতো একই অনুভূতি, চিন্তা এবং সমস্যা বয়ে বেড়াতে হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির জাপানিজ লিটারেচারের প্রফেসর জে রুবিন সম্প্রতি হারুকি মুরাকামির জীবনী লিখেছেন। তিনি বলেন, তার কণ্ঠ কি আমাদের এই সময়ের কণ্ঠ? কে জানে? তবে বিভিন্ন সংস্কৃতির মানুষের প্রতিক্রিয়া বিচার করে এটুকু বলা যায়, তার কাজের মধ্যে এমন মহান একটি গুণ রয়েছে যা তার সাহিত্যকে জীবন্ত করে তোলে।
হারুকি মুরাকামি ১৯৪৯ সালের ১২ জানুয়ারি জাপানের সাবেক রাজধানী কিয়োটোতে জন্মগ্রহণ করেছেন। তারপর তার পরিবার ওসাকা এবং কোবেতে চলে যায়। মুরাকামির পরিবারে শক্ত সাংস্কৃতিক ঐতিহ্যের চল ছিল। ছোটবেলা থেকেই সেই পরিবেশে বড় হয়েছেন তিনি। মুরাকামি বলেন, আমার পিতামাতা আমাকে সব সময়ই জাপানের সাহিত্য নিয়ে বলতেন। আমি এটি পছন্দ করতাম। আমি বিদেশি সাহিত্য পড়তাম। বেশির ভাগই ১৯ শতাব্দীর ইওরোপিয়ান লেখকদের বই। এর মধ্যে রয়েছেন চেকভ, দস্তয়েভস্কি ফ্লবেয়ার ,ডিকেন্স। তারা ছিল আমার প্রিয় লেখক। ডিটেকটিভ স্টোরি, সায়েন্স ফিকশন পছন্দ করতাম। কার্ট ভোন্নিগাট রিচার্ড ব্রটিগান ,ট্রুম্যান কাপোটের বই পড়েছি। তারপর আমি ইংরেজি চর্চা শুরু করি। সেই বইগুলো আমি ইংরেজিতে পড়া শুরু করলাম। এটি আমার জন্য ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল। আমার কাছে অন্য বিশ্বের দরজা খুলে দিয়েছিল। এছাড়া আমি যখন ছোট ছিলাম আমি একটি ট্রানজিস্টর রেডিও পেয়েছিলাম। সেটিতে এলভিস, দি বিচ বয়, দি বিটলসের গান শুনতাম। খুবই আকর্ষণীয় ছিল ব্যাপারটি। সেগুলো আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×