আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দিবো, সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
আমি কাউকে বলিনি সে নাম,
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া।
তবে তাই হোক, তীরে নামুক প্লাবন,
দিনে হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ।
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া।
আমি তোমাকেই বলে দিবো, কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দিবো, সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



