আমার প্রিয় পোস্ট

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

হতে যাচ্ছে ....সামহোয়ারইনব্লগের ব্লগারদের প্রথম মহাসম্মেলন (সুখবর)

২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৬

শেয়ারঃ
0 0 0

আরিলের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল কজমো লাউঞ্জে বাংলাদেশী ব্লগার মিট- অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমি আরিলকে অনুরোধ করছিলাম সামহোয়ারইনব্লগের ব্লগারদের নিয়ে একটি গেট টুগেদার আয়োজন করতে। জবাবে আরিল মুচকি হেসে শুধু বলেছে করা যায়!
কিন্তু কিন্তু করা যায় আর করা হচ্ছে না। এজন্য আমি ভীষণভাবে মর্মাহত। কিন্তু ব্লগার ভাইয়েরা আমার, বোনেরাও আমার... আমি এই অবহেলা এভাবে মেনে নিতে পারি না। আন্দোলন চালাতেই হবে..। এবারের আন্দোলন আমাদের....। (চরি, দেশে জরুলী অবস্থা ,সেইটা তো মেমোরিতে ছিলো না।)

যাই হোক অতি আনন্দের সাথে আমি ব্লগার ভাইবোনদের জানাতে চাই অবশেষে আমি নিজেই সামহোয়ারইনব্লগের ব্লগারদের মহাসম্মেলনের ডাক দিয়েছি। আশা করছি একটু তকলিফ ডুয়িং করিয়া সবাই এই মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন।

দাড়ান ভাইজান এবং বোনজানেরা আগে শুনে নেন ভালো করে......

ব্লগার মহাসম্মেলনের তারিখ : ১০ ডিসেম্বর, সোমবার
ভেন্যু : চারুকলা ইন্সটিটিউটের বিপরীতে ছবির হাট।
সময় : বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হবে।

কিছু জরুরী বিষয়:
১. এই পোস্টের কথাবার্তা কিছুটা মজার মনে হলেও আমার এই উদ্যোগ সত্যি।
২. আশা করছি সবাই এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।
৩. আমি কয়েকদিনের মধ্যেই এই সম্মেলন বিষয়ে একটা ফেসবুক ইভেন্ট চালু করবো।
৪. বিকালের হালকা নাস্তা নিজ উদ্যোগে করতে হবে। ( আমি ব্লগার মহা সম্মেলনের ঘোষনা দেয়ার কারনে বড়জোড় প্রথম ১০ জনকে ১টা করে ভেলপুরী খাওয়াতে পারি। শর্তসাপেক্ষে)
৫. এই ব্লগার মহাসম্মেলনের প্রধান অতিথি করতে চাই আরিলকে। যদি উনি থাকেন।
৬. সামহোয়ারইনব্লগের নানা বিষয় নিয়ে এই মহাসম্মেলনে আলোচনা হবে।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।

 

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৪
মুকুল বলেছেন: মহাসম্মেলন শেষ পর্যন্ত ঢাকাবাসী ব্লগারদের সম্মেলন ছাড়া আর কিছু না!
২. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৫
ফয়সল বলেছেন: হুম.. কিন্তু ছবিমেলায় জায়গা হবে তো.?
৩. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৬
মৈথুনানন্দ বলেছেন: চটপটি ভেলপুরির চেয়ে বেটার অপশন না?????
৪. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৭
একরামুল হক শামীম বলেছেন: কেন মুকুল ভাই ? এজন্যইতো ১০ ডিসেম্বর তারিখ দিলাম। যাতে সময় হাতে নিয়ে টাইম শিডিউল ঠিক করতে পারেন। বাংলাদেশ এমনকি বাংলাদেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম।
(কিন্তু ভাইবোনেরা আমার আমি কিন্তু প্লেনের টিকেট দিতে পারবো না। )
৫. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৭
অমি রহমান পিয়াল বলেছেন: ১৬ ডিসেম্বর সামহোয়ারের দ্বিতীয় বর্ষপুর্তি। এইটা মাথায় রাইখ্যা ডেট চেঞ্জ করতারেন
৬. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৮
অমি রহমান পিয়াল বলেছেন: তখন আরিল না করতে পারবে না আরকি
৭. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
একরামুল হক শামীম বলেছেন: ছবিমেলায় জায়গা না হলে অন্য বিকল্প ব্যবস্থা করা যাবে। @ ফয়সল

হ বেটার অপশন করতে গিয়ে আমি ফতুর হয়ে যাই!
৮. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
পান্থ বিপুল বলেছেন: ১০ তারিখ অন্যান্য কাজ থেকে হাতখালি রাখার চেষ্টা করবো।
৯. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
রাশেদ বলেছেন: আরিল বাই কি এস্পন্সর করবো নাকি শামিম মিয়া? সা. ইন. এর উচিত আমাগো দুইদিন ফিরি খাওয়ানো! খিক খিক!
১০. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০০
একরামুল হক শামীম বলেছেন: পিয়াল ভাই তাহলে কি করা যায় আপনি একটা প্রস্তাব দিন। ১৬ ডিসেম্বর রাখি নি কারন ঐ দিন লোকজন অন্যান্য কাজে ব্যস্ত থাকতে পারে। সবাই যদি রাজি থাকেন তাহলে ১৬ ডিসেম্বর রবিবারে ব্লগার মহাসম্মেলন হতে পারে।
১১. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০২
একরামুল হক শামীম বলেছেন: রাশেদ ভাই আপনি কি আসতে পারবেন। আমি তাহলে ঢাকা এয়ারপোর্ট থেকে ভেন্যুতে আসার অর্থ স্পন্সর করমু...
১২. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০৩
একরামুল হক শামীম বলেছেন: অনেক ধন্যবাদ এবং স্বাগতম @ পান্থ বিপুল
১৩. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০৪
একরামুল হক শামীম বলেছেন: হায় হায় কেডা জানি আবার ৫ রেটিং দিছে.....
আমি সেই রেটিংকারকে একখান ভেলপুরী খাওয়ামো।
১৪. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০৭
মুকুল বলেছেন: @ একরামুল হক শামীম @
ভাই আমি গরীব মানুষ! মাস আনি মাস খাই!!! নোয়াখালী থেইকা ঢাকা আসা যাওয়ার যা খরচ! পুষাইবো না!!!


অবশ্য ডিসেম্বরের ৬-৭ তারিখ ঢাকায় থাকবো আশা রাখি। (অফিসের খরচে)
১৫. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০৭
অমি রহমান পিয়াল বলেছেন: প্রস্তাবতো আপনিই দিছেন। সর্বসম্মতিতে পাস করেন। অবশ্যই যোগ দিব।
১৬. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১০
একরামুল হক শামীম বলেছেন: ব্লগার ভাইবোনেরা,
আপনাদের সবার মতামত প্রত্যাশা করছি। ব্লগার মহাসম্মেলন কোনদিন হলে ভালো হয় ১০ ডিসেম্বর নাকি ১৬ ডিসেম্বর।
১৭. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১১
একরামুল হক শামীম বলেছেন: মুকুল ভাই ৬/৭ তারিখে আপনার সাথে আমার দ্বিপক্ষীয় বৈঠক অইবো। মনে টেনশন লইয়েন না।
১৮. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৮
মুকুল বলেছেন: @ একরামুল হক শামীম @

ও কে! ফুন দিয়েন। আমারটাতো ফেসবুকে আছেই।
১৯. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৫
এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন: মুকুল
ফেসবুকে সামহোয়ারব্লগ নামে গ্রুপ আছে?
২০. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৩
রিজভী বলেছেন: শামীম, ভালো উদ্যোগ নিছ।৫

মাগার অফিস ফাঁকি দিয়া আইসা যদি কাউরে না পাই তাইলে তোমার একদিন কি, আমার সপ্তাহখানেক!
২১. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৩
মুকুল বলেছেন: আমি ঠিক নিশ্চিত না। থাকতে পারে। একরামুল হক শামীম ফেসবুকে আমার ব্যক্তিগত ফ্রেন্ডলিস্টে আছে। কোন গ্রুপের সদস্য হিসেবে নয়। ধন্যবাদ। @ এবিএম গিয়াসউদ্দিন (শামীম)
২৩. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:১১
রাহা বলেছেন: ছবিমেল? চারুকলার বিপরীতে ? চিনলাম না তো !! এটা কি ছবির হাট(৫বচর তো হয়নি এটা চালু হওয়ার) মানে আমাগো মোল্লা??
২৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:৩২
মানুষ বলেছেন: কিন্তু এই হতভাগার জায়গা হবে না সেখানে
২৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: প্লেনের টিকেট দিতে পারবেননাতো প্রবাসীগোরে দাওয়াত দিলেন ক্যান ? ধুর....!
২৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ১০ তারিখে ঢাকায় থাকার সম্ভাবনা কম ...
২৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:২০
জয়িতা বলেছেন: ভাই ৫ দিলাম আগে...আমারেও খাওয়াইয়েন।কনফার্ম কইরেন...আসমুনে।
২৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: জয়িতা খালি খাইতে চায়...
লাইনে দাড়াইতে হইবেক... আমি পয়লা.. দ্যান জয়িতা
৩০. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
রাগ ইমন বলেছেন: আমু ও না , খামু ও না । রাগ হইসি।
৩২. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪১
মাহবুব সুমন বলেছেন: যাইয়েন , না খাইলেও সমস্যা নাই। ২/৩ জন ব্ললাগ এক্সট্রা খাইতে পারবো তাইলে !
৩৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
রাগ ইমন বলেছেন: হ, মাহবুব ভাই , আপনের না আসায় ১০ জন এক্সট্রা খাইবো ।
৩৪. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩১
জয়িতা বলেছেন: প্রতুও আমার খাওয়ায় নজর দিলা?আইচ্ছা খামু না....নজর দিমু...তুমার পেট খারাপ হইব..হি হি
৩৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৯
অনিশ্চিত বলেছেন: ১০

না না, রেটিং না। ডিসেম্বরের ১০ তারিখই করেন।
৩৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৫
সামী মিয়াদাদ বলেছেন: ধুর ১০ ডিসেম্বর তো অফিস খোলা। বন্ধের দিনে ফেলেন। তারউপর আবার সোমবার। কেলাশ আছে। বন্ধ থাকলে আসবো অবশ্যই। ওয়েটিং.......
৩৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭
কেএসআমীন বলেছেন: ধুর মিয়া, রেস্টুরেন্ট ছাড়া কি সভা জমে? তাও আবার খোলা আকাশের নিচে....
নাইম ভাইতো কেএফসিতে করছিল। মুরগীর রান খাওয়াইছে, আপনি কিনা পুরি.... তাও আবার প্রথম ১০ জনরে শর্তসাপেক্ষে!!!!! ছি... ছি....ছি..
৩৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১
সাইফুর বলেছেন: আমিও মুরগীর রান খামু@েকএসআমীন ভাই
নেক্সট বারে আসমু
৩৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০
একরামুল হক শামীম বলেছেন: ফেসবুকে সামহোয়ারব্লগ নামে গ্রুপ আছ। @ এবিএম গিয়াসউদ্দিন (শামীম)

অবশ্যই অনুষ্ঠান হবে। চলে আসবেন। ধন্যবাদ। @ রিজভী ভাই
৪০. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ @ অন্ধকার
ঠিকস ধরেছেন। আসবেন অবশ্যই @ রাহা
৪১. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ @ মুনিয়া
অবশ্যই আপনার জায়গা হবে। তবে প্লেনের টিকেট আপনার। এয়ারপোর্ট থেকে ভেন্যুর বাস ভাড়া আমার স্পন্সরে। @ মানুষ
৪২. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৪
একরামুল হক শামীম বলেছেন: চরি প্লেনের টিকেট দিবার পারুম না @ আবদুর রাজ্জাক শিপন

ঠিক আছে ফুন দিমু নে @ মুকুল ভাই
৪৪. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
একরামুল হক শামীম বলেছেন: সম্ভাবনা কম কেন? চলে আসবেন প্লিজ.. @ প্রত্যুৎপন্নমতিত্ব

আপনার জন্য একখান বেলপুরী বরাদ্দ হইলো @ জয়িতা
৪৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
একরামুল হক শামীম বলেছেন: রাগ করেন কেন। আমার বুঝি ভয় লাগে না
@ রাগ ইমন আপু।
৪৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
একরামুল হক শামীম বলেছেন: প্লেনের টিকেট আপনার। এয়ারপোর্ট থেকে ভেন্যুর বাস ভাড়া আমার স্পন্সরে। @ মাহবুব সুমন
৪৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
একরামুল হক শামীম বলেছেন: সবাই চলে আসবেন @ অনিশ্চিত ,সামী মিয়াদাদ , েকএসআমীন ,সাইফুর।
ধন্যবাদ।
৪৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: আমি এই ডেটের এ্যাগেন্সটে তেব্র আপত্তি জানাইলাম, কারন আমি হইলাম খেটে খাওয়া কেরানী আর কেরানীগিরি করি গুলাশানে।ঐখান থিকা অফিস ফাকি দিয়া আসা আমার নীতির এ্যাগেন্স্টে। অতএব আমি আমার তেব্র আপত্তির কথা প্রেসকনফারেন্স কইরা ঘরে থিকা জানাই দিলাম।
৪৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: একরামুল হক শামীম,
আমাকে একটা রিমাইন্ডার দিয়েন... প্লিজ...
৫০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:০৪
কেএসআমীন বলেছেন: (আমারও একই কতা। উদাসী কবি'র মতন)
আমি এই ডেটের এ্যাগেন্সটে তেব্র আপত্তি জানাইলাম, কারন আমি হইলাম খেটে খাওয়া কেরানী আর কেরানীগিরি করি গুলাশানে। ঐখান থিকা অফিস ফাকি দিয়া আসা আমার নীতির এ্যাগেন্স্টে। অতএব আমি আমার তেব্র আপত্তির কথা প্রেসকনফারেন্স কইরা ঘরে থিকা জানাই দিলাম।
৫১. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১১
আহমেদ শারফুদ্দীন বলেছেন: আমি বলদও + দিতে চাই। কিন্তু ফেব্রুয়ারী ছাড়া হবেনা ।
৫২. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:২০
মাথামোটা বলেছেন: ছুটির দিনে করন কাম।
৫৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২৪
নাঈম বলেছেন: ১০ তারিক আমার ক্লাস আচে, ১৬ তারিক ফেলেন , ঐদিন ছুটির দিন, ১৬ তারিক করলে ইনশাল্লাহ্ আসুম। পিলিজ....১৬ তারিক করেন...আমার মনে হয় ঐটা সবার জন্য ভালো হইব। খাওয়াদাওয়া তো বড় কথা না, কিন্তু সবাই যদি একত্র হওয়া যায়, সেইটা অনেক বড় ব্যাপার হবে। "ব্লগার সন্মেলন" নামে আমার একখান পুষ্ট আচে, সবাইকে দেকার আমন্ত্রণ জানাইলাম।
৫৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৫২
নাঈম বলেছেন: আমি ৫ দাগাইচি....আমার ভেলপুরি কোই ???
৫৬. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২১
ছায়ার আলো বলেছেন: ভাই ছুটির দিনে করেন! প্লিইইইইইইইজ!!!
১০ তারিখে অর্ধেকের বেশিরভাগ ব্লগার আসতে পারবেনা...
৫৮. ২৭ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৩১
মোসতফা মনির সৌরভ বলেছেন: কবে হবে জানায়েন, সম্ভব হলে আসব।
৫৯. ২৭ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৭
রন্টি চৌধুরী বলেছেন: হু, আমি তো ভাবলাম ১০ তারিখেই হবে, তাই এর আগেই টিকিট কেটে রাখলাম, পরিবর্তন হলেও সমস্যা নাই। তবে যদি নাই হয়, তাহলে শামীম, আপনার ঘাড়ে ১১৫০ ইউরো পড়বে।
৬০. ২৭ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৮
গোপনীয়া বলেছেন: আমি কাছাকাছিই আছি।
১০/১৬/২৬ এমনকি ৩৬ তারিখ হইলেও সমস্যা নাই।
কিন্তুক ঘটনা ঘটার ২/৩ দিন আগে যেন এ বিষয়ে লেটেস্ট অগ্রগতি জানিয়ে একখান পুস্ট ছাড়া হয়। অক্কে?
৬১. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪
সামী মিয়াদাদ বলেছেন: ১৪ অথবা ১৬ তারিখে হইলে ভাল হয়.....আমুনে ঐ দিন হইলে......
৬২. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
একরামুল হক শামীম বলেছেন: আবারো কনিফউশনে পড়ে গেলাম। মনে হচ্ছে ১৬ তারিখই করতে হবে। কারন ১৬ তারিখ বন্ধের দিন।
ব্লগার বন্ধুদের মতামত প্রত্যাশা করছি।
৬৩. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০১
নাঈম বলেছেন: ১৬ তারিখ করলে আচি, নাইলে আমি নাই।
৬৪. ২৭ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
মাবরুকা তোয়াহা বলেছেন: একটু মাথায় রাইখেন:
১.আমরা অনেকেরই ১৬ তারিখেprograms থাকবে।
২.ঐ দিকটায় ঐ দিন খুব্বিই বেশী ভীড় হবে।
৬৫. ২৭ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
মাথামোটা বলেছেন: ভীড় কুনু ব্যপার না। কিন্তু আপিস থাকলে আইবাম কিবায়?
১৬ তারিখই করন কাম।
৬৬. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:২৩
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: অতশত বুঝি না........পুস্ট-টা যে টপ রেটেড পুস্টে গেইলো,সেইটার খাওন দিতাচেন কবে???
না দিলে কিন্তুক প্রোগ্রামের দিন আমার সাথে আরো এক দল বান্দর নিয়ে আসপো.....

এইটা নো মিস্!!আর প্রোগ্রামে খাওন-দাওনের ব্যবস্থা না থাকলে কইলাম খবর আছে....(খাইয়ালামু)বুইজেন কিন্তুক!
৬৭. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:২৫
রাশেদ বলেছেন: বান্দর না আইনা বান্দরনি আইনেন একগাদা! নো আপত্তি!
৬৯. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৫
সাইফুর বলেছেন: রাশেদ বলেছেন :
২০০৭-১১-২৭ ২১:২৫:১৯

বান্দর না আইনা বান্দরনি আইনেন একগাদা! নো আপত্তি
--------
হে হে হে
৭০. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:০০
রাশেদ বলেছেন: নাইমের মাথা পুরা গেছে! বান্দর আইবে শুইনা খুশি! বান্দরনি হের দরকার নাই! খিকজ!
৭১. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১৫
নাঈম বলেছেন: বান্দর , বান্দরনি দুইটাই ভালা, দুইটা দুইরকম ভালা @রাশেদ
৭২. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১৫
আরিফুল হোসেন তুহিন বলেছেন: বান্দরনী না আসলে যামু না,
তার উপর স্বর্নপদকধারী অনেকেরই আসার চান্স আছে মনে হয়,তাহলে একটু পদধূলি নিতাম
নিশা আপুনি(ধ্যাত মনে হয় জুনিয়র কিসে আপুনি!)
আবার মাইন্ড খাইয়েন না ।
৭৩. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩০
ছায়ার আলো বলেছেন: রাশেদ বলেছেন :
২০০৭-১১-২৭ ২১:২৫:১৯

বান্দর না আইনা বান্দরনি আইনেন একগাদা! নো আপত্তি!
একমত!!
৭৪. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪০
রাশেদ বলেছেন: নাইমের মাথা পুরা গেচে!
৭৮. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৭
নাঈম বলেছেন: আরিফুল হোসেন তুহিন বলেছেন :
২০০৭-১১-২৭ ২২:১৫:৪৯

বান্দরনী না আসলে যামু না,
তার উপর স্বর্নপদকধারী অনেকেরই আসার চান্স আছে মনে হয়,তাহলে একটু পদধূলি নিতাম
-----------
বুজতারলামনা
৭৯. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৮
নাঈম বলেছেন: তুমারে খাইছি (খাইয়ালামু)@রাশু
৮০. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪১
মানচুমাহারা বলেছেন: যেদিন হোক 'জেগে' থাকলে আসবো।
৮১. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫০
নাঈম বলেছেন: আপনে কি অল টাইম ঘুমাইয়া থাকেন নাকি @মানচু
৮২. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০২
সাহীল বলেছেন: ভাই আইতাছি। আমি হালায় কই কি হগলতে মিল্লা মডুগুলানরে লাগাই (কিল আরকি)।
৮৪. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১০
নাঈম বলেছেন: ক্যান মডু আবার কারে কি করছে ???@সাহীল
৮৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪১
সাহীল বলেছেন: কে কি করে নাই?
আমারে এখনো কিছু করে নাই আমি বোলগে আইলাম একটা কমেন্টস ও পুস্ট করে নাই। আমার চেতা হের লাইগাই। হেই দিন কার বোলগে দেখলাম হেয় ও চেতা।
৮৬. ২৮ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:৫১
সাহীল বলেছেন: আমার বোলগে দাওয়াত
৮৭. ২৮ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২০
বিপ্র বলেছেন: বাইচ্চা থাকলে আওনের ইচ্ছা আছে ...
৮৮. ২৮ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
ইকরাম বলেছেন: ১৬ তারিখে করলে যাইতে পারি যদি ঐখানে যাই।
পরে(১৬ টারিখের আগে) ১টা আপডেট দিলে মনে হয় ভালা হইব
৮৯. ২৮ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৮
নাঈম বলেছেন: সহমত@ইকরাম

একটা মহাসন্মেলন খুবই দরকার
৯০. ২৮ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৯
চাচামিঞা বলেছেন: ভালো উদ্দেগ, কোন সন্দেহ নাই। তবে ১০ তারিখ দেশের বাইরে থাকবো। ১৬ তারিখ হইলে ভালো হইতো।
৮৯ কমেন্ট ও ৫৬২ পঠিত হইলেও কমেন্টর মেসেজটা মনেয় নেসনওয়াইড ভালো সার্কুলার হয় নাই। ব্লগ মাডারেটর যদি এই বিষয়ে ফ্রন্ট ব্যানারে বিজ্ঞাপন দিত ভালো হইতো। সাংবাদিক ভাইয়েরাও পত্রিকায় বিষয় টি আনিলে ভালো হইতো।
৯১. ২৮ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৭
কক বলেছেন: হক কথা কইসেন চাচামিঞা। তয় আপনে কই যাইবেন? অনেকদিন আপনারে দেখিনা। মানে ব্লগে লেখা লিখি ছাইরা দিসেন নাকি?
৯৩. ২৮ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯
একরামুল হক শামীম বলেছেন: সবাইকে ধন্যবাদ। ব্লগার সম্মেলন ১৬ তারিখে করার সিদ্ধান্ত নিয়েছি। সবাই কি বলেন?
৯৪. ২৮ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
আইরিন সুলতানা বলেছেন: হুমম, ছুটির দিন ছাড়া মহা সম্মেলন ফলপ্রসু হবে না। আর সময়টা আরো আগানো যায় কিনা দেখেন...তাহলে মেয়েদের উপস্থিতিটা বাড়ত কিনবা তারা থাকতেও পারত বেশ কিছুক্ষণ ।
৯৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫২
একরামুল হক শামীম বলেছেন: সময় কখন হলে ভালো হয়? সাড়ে তিনটা অথবা ৪টা ? @ আইরিন সুলতানা।
৯৬. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
আনিকা বলেছেন: ই ই ই... অফিসইতো শেষ হইবো সাতটায়
৯৭. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
একরামুল হক শামীম বলেছেন: ১৬ তারিখ করছিতো। ১৬ তারখি অফিস বন্ধ।
সময়ের ব্যাপারে আপনার মতামত প্রত্যাশা করছি। @ আনিকা
৯৮. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
সোমেশ্বর অলি বলেছেন: যা'হোক, ছবির হাটে যাবার একটা সুযোগ আসছে...
৯৯. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮
একরামুল হক শামীম বলেছেন: অলি ভাই অবশ্যই আসবেন। আন্তরিক আমন্ত্রন।
১০০. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
সোমেশ্বর অলি বলেছেন: ই ই ই... অফিসইতো শেষ হইবো সাতটায় ... তাইতো, @ আনিকা। উপায় কি?
১০১. ২৮ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
একরামুল হক শামীম বলেছেন: অলি ভাই রুবেল ভাইকে বলে সময় ম্যানেজ করে নিবেন।
১০৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮
নাঈম বলেছেন: ১৬ তারিক তো আপিস চুটি....
১০৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১২
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ। আমন্ত্রন সবাইকে।
১০৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১১
গনি মিয়া বলেছেন: শামীম গুরু কে ১০০ টা থ্যাঙ্কু-প্যাঙ্কু এই সম্মেলনটার জন্যি।
১০৯. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
কেএসআমীন বলেছেন: আমি প্রত্যেকেরে একখান কইরা সার্টিফিকেট দিমু কইলাম। পার্টিসিপেশন সার্টিফিকেট। ল্যামিনেটেড, পার্চমেন্ট পেপারে ছাপা, লন্ডন ফন্টে লেখা (ইংরেজী অবশ্যই)
১১০. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
একরামুল হক শামীম বলেছেন: ভেরি গুড আইডিয়া। আপনারে থ্যাঙ্কু...
১১১. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৩
শাওন বলেছেন: আমাদের কি হবে ? সামনের বছর জুলাই আগস্টের দিকে কিছু করা যায়না ??
১১৩. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৭
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: থ্রি চিয়ার্স ফর েকএসআমীন!!
হিপ হিপ হুররে!!!
না পাইলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন,সাবধান!!!!! (খাইয়ালামু)
১১৫. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
নাঈম বলেছেন: @নিশা, বেশী অ্যাকশন এ যাইয়েন না, সাবধান !!! দ্যাশে জরুলী আবস্তা চলতাচে, ফকরু মিয়া আন্নেরে বাইন্দা লইয়া যাইব
১১৭. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪১
প্রচেত্য বলেছেন: স্বাগত জানাই প্রচেষ্টাকে
আর সম্মেলন পরবর্তী আলোচনা সমেত আপডেট দিবেন, যারা যেতে পারবেনা তারা যেন মিস না করে

 

মোট সময় লেগেছে ১.০৫৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ