আমার প্রিয় পোস্ট

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন

১৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০

শেয়ারঃ
0 0 0

মাহবুব ভাই- একদম ঠিক সময়ে আপনি চলে এসেছিলেন। ক্যাম্প ফায়ারিং এর আইডিয়াটা দারুন ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
নাইম ভাই- আপনি অনেক আগেই চলে এসেছিলেন আমাদের সাহায্য করার জন্য। অনেক আন্তরিক এই মানুষটিকে অনেক ধন্যবাদ।
আহমাদ মুজতবা- অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে দেখে অনেক আনন্দিত হয়েছি। দ্য জিনিয়াস বয়।
হমপগ্র- আপনি আমাদের শোনালেন কিভাবে আপনার ইমরোজ নামটি হমপগ্র হয়ে গেল। আপনার আন্তরিকতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই অন্য কোন সময় আমি গান শোনাব।
সুখী মানুষ- অরুন ভাই ব্লগে আপনার নাম সুখী মানুষ। আপনাকেও দেখেও তাই মনে হয়েছে। সকল আয়োজনে সহযোগিতার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
সাতিয়া মুনতাহা নিশা- আমিতো তোমাকে আগে থেকেই চিনি। তারপরও ব্লগারদের আড্ডায় এসে কাজে সাহয্য করার জন্য ধন্যবাদ।
আইরিন সুলতানা- আপনার অনুরোধ রেখেই ব্লগার আড্ডার সময় বিকাল চারটা থেকে দিয়েছিলাম। যদিও আপনি কিছুটা দেরি করে ফেলেছিলেন। কিন্তু এসে যে সুইট হাসি আপনি দিয়েছেন, তাতে আপনার প্রতি আর রাগ করে থাকা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে।
কেএসআমীন- আমাকে আপনি অনেক সিনিয়র ব্লগার মনে করেছিলেন। কিন্তু দেখে নিশ্চয়ই মনে হয়েছে আমি কতোটা সামান্য একজন ব্লগার। অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত সময়ের মধ্যেও সময় করে আসার জন্য।
সাইমুম ভাই- আপনার সঙ্গে আমার বেশ পরিচয়। আপনার সকল সহযোগিতার জন্য অনেক কৃতজ্ঞতা জানালেও শেষ হবে না।
ফয়সল ভাই- চারুকলা থেকে আপনাকেই আমি নিয়ে এসেছিলাম ভেন্যুতে। প্রথমদিকে কিছুটা অন্তর্মূখী মনে হলেও পরে বুঝতে পেরেছি আপনি কতোটা আন্তরিক। অনেক ধন্যবাদ ভাইয়া।
সোমেশ্বর অলি ভাই- আপনাকে আমি কবি বলেই ডাকি। কবি, আপনি অফিসের সময় ম্যানেজ করে আসায় অনেক খুশি হয়েছি।
মাথামোটা- আপনিতো প্রথমে আপনার পরিচয় দেননি। পরে অবশ্য পরিচয় দিলেন। বেশ রহস্যময় মনে হলেও আপনি মানুষটা বেশ আন্তরিক।
মহারাজা- আপনিতো ছোট ছোট ছেলেমেয়েদের কাছে মহারাজা। তবে আপনি আপনার আন্তরিক আচরনেও মহারাজা। অনেক ধন্যবাদ ভাইয়া আসার জন্য।
নির্ঝর ভাই- আমাদের ব্লগার আড্ডার অফিসিয়াল ফটোগ্রাফার। মশা অনেক জ্বালাতন করেছে ,তাই না ভাইয়া???
রাকিব ভাই- আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লেগেছে। আড্ডায় আসার জন্য অনেক ধন্যবাদ।
ক্যামেরাম্যান- আপনি কিন্তু আপনার ক্যামেরায় আমার ছবি তুলেননি। যাই হোক আসার জন্য ধন্যবাদ।
গনি মিয়া- আপনাকে দেখে একালের গনি মিয়াই মনে হলো। বেশ স্মার্ট একটা ছেলে। প্রেম কয়টা হয়েছে এপর্যন্ত????
কালপুরুষদা- আপনার সঙ্গে আগেও একবার দেখা হয়েছিল। আপনি যে কতোটা আন্তরিক এবং চিরতরুন তা নতুন করে আর বলতে চাই না। শুধু বিনীতভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাখতে চাই।
ব্রাত্য রাইসু ভাই- কবি মানুষেরা একটু ভাবুকই হয়। তবে শেষ পর্যন্ত আপনি আড্ডায় এসেছেন তাই অনেক ধন্যবাদ।
রাগ ইমন আপু- আমি জানতাম আপনি অসুস্থ। বলেছিলেন আসতে পারলে সেটা হবে মিরাকল। শেষ পর্যন্ত মিরাকল ঘটিয়ে চলে আসলেন। এতো ভালোলাগা কোথায় রাখি???
অমি রহমান পিয়াল ভাই- যাই হোক শেষ পর্যন্ত আপনি আসতে পেরেছিলেন। এজন্যই অনেক কৃতজ্ঞতা। আপনি যেভাবে আমার প্রশংসা করতেছিলেন কিছুটা লজ্জাই পেয়েছিলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।
অরুপ ভাই- সময় করে আসার জন্য অনেক ধন্যবাদ। যদিও আপনি দেরি করে এসেছিলেন।
অন্যমনস্ক শরৎ- আপনাকে দুর থেকে দেখেছি। সামনে যাই নি। তবে আসার জন্য অনেক ধন্যবাদ।
নতুন পৃথিবী- আপনার আসল নামেই আপনাকে বেশ ভালো করেই চিনি। আসার জন্য এবং আপনার চিরচেনা সেই আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ।
মোস্তফা মনির সৌরভ- শেষ মুহুর্তে আপনার আসায় বেশ খুশী হয়েছি। আপনার সাথে সামনাসামনি দেখা হওয়ায় বেশ আনন্দিত হয়েছি।
আলী- পরিচিত হতে গিয়ে এতো লাজুক হলে কি চলে? আপনিতো বেশ স্মার্ট। আচ্ছা মাউস দিয়ে লেখে সর্বোচ্চ ব্লগার হওয়ার রহস্যটা বলবেন কি?
অহেতুক অকারণ- আপনি যদি মহামান্য ব্লগার ঢালী হয়ে থাকে তাহলেতো অনেক জোশ। ভালো, পরিচিত হতে পেরে আনন্দিত হয়েছি।
রকি ভাই- ব্লগের একমাত্র কার্টুনিস্ট। আপনার সাথেতো আগে থেকেই পরিচয় আছে। আসার জন্য অনেক ধন্যবাদ।
শরিফ রনি- পরে হলেও আড্ডায় এসেছিলে। অনেক ধন্যবাদ।
বাকী বিল্লাহ- আপনাকে দুর থেকে দেখেছি। আসার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
দেবদারু- আপনার সঙ্গেতো আমার কথা হয়েছে। আন্তুরিক ও হাসিখুশী মানুষ। অনেক ধন্যবাদ ভাইয়া আসার জন্য।
হাসান- ভাইয়া, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? না পারলেও আপনার প্রতি কৃতজ্ঞতা আড্ডায় আসার জন্য।
আরিল- আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর শেষ নেই। আমাদের ব্লগিং প্ল্যাটফর্মের জন্য আপনি অনেক করেছেন। সময় করে ব্লগার আড্ডায় আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর যেভাবে বাংলা বলে আমাদের গ্রহণ করে নিলেন, সেই আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ।

জানা- সময় করে এসেছেন। আমাকে যেভাবে এপ্রিশিয়েট করেছেন তাতে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
সামিয়া এষা- ব্লগারদের আড্ডায় আসার জন্য অনেক ধন্যবাদ।
রিজভী ভাই- আপনার কথা কি আর আলাদা করে বলা উচিত? শুধু মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে যাই।

হাজ্জাজ বিন ইউসুফ ভাই- অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আসার জন্য ধন্যবাদ ভাইয়া।
নিধিরাম সর্দার- আপনি কি আসলেই এসেছিলেন? তবে আমার সঙ্গে দেখা করেননি কেন ভাইয়া। আমি কিনউত রাগ করেছি!!!
হোসেন- আপনাকেওতো আমি দেখিনি। গ্রেট মিস।
রফিক হারিরি- যায়যায়দিনসূত্রে আপনাকে আগে থেকেই চিনি। আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
মীর রাব্বি- আরজে রাব্বি, আপনাকেও আগে থেকেই চিনি। আসার জন্য ধন্যবাদ।
রিয়ন - আপনার আসল নামটা আমার জানা আছে। আন্তরিকতার জন্য আপনি ধন্যবাদ পেতে পারেন। অনেক কৃতজ্ঞতা ভাইয়া।
দূরালাপনী- আসার জন্য অনেক কৃতজ্ঞতা।
দ্বান্ধিক- আনন্দময় মানুষ আপনি। আসার জন্য ধন্যবাদ না দিলেও নিশ্চয়ই রাগ করবেন না। হা হা । যাই হোক ধন্যবাদ দিয়েই দিলাম।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
আলী বলেছেন: আলী- পরিচিত হতে গিয়ে এতো লাজুক হলে কি চলে? আপনিতো বেশ স্মার্ট। আচ্ছা মাউস দিয়ে লেখে সর্বোচ্চ ব্লগার হওয়ার রহস্যটা বলবেন কি?-আমিতো এমনেই বল্গাই
৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৯
নাঈম বলেছেন: শামীম ভাই, এই পোষ্ট টা কি রি-পোষ্ট করলেন নাকি? সন্মেলন থেকে আইসা তো এইরকম একটা পুষ্ট দিছিলেন মনে হয়।
৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৮
প্রচেত্য বলেছেন: ভাই জব্বর মিস করেছি, খুব কাছে থেকেও তাই আফসোসটা একটু বেশী
১০. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০০
মোসতফা মনির সৌরভ বলেছেন: এইবার আমি বলি?
এই শামীম এত পিচ্চি, বাচ্চা ছেলে, নাক টিপলে.....
কিন্তু অসংখ্য ধন্যবাদ এমন আয়োজনের জন্য।
তবে দুঃখ পেলাম প্রাপ্তির জন্য কিছু করা হল না বলে।
১২. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫০
কেএসআমীন বলেছেন: আমি আর কী কমু। সবতো কইয়াই ফালাইছে। ++++++++++
১৪. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
আইরিন সুলতানা বলেছেন: আরে; বাসায় প্রতিবার ব্লগ মিটিং এ কি হবে সেটার একশ একটা ফিরিস্তি দিতে হয়; তাতেই দেরী ; আর লজ্জা দিওনা; দেখলে না বেশীক্ষন থাকতেও পারলাম না;
১৫. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
আইরিন সুলতানা বলেছেন: আচ্ছা কোন হাসান ??? গন্ডুউউ নাকি !!!!!!!!!!!!
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন:
;) :)

১৬. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৩
মুকুল বলেছেন: আমিও ছিলাম। আমাকে কেউ দেখে নাই!!! :-B
১৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২১
একরামুল হক শামীম বলেছেন: হ মুকুল ভাই। ঠিকই কইছেন....
১৮. ২২ শে মার্চ, ২০০৮ রাত ২:২২
সারিয়া তাসনিম বলেছেন:
আমার মনটা অনেক খারাপ সারাদিন ধরে , তারউপর আড্ডায় যাইতে না পাইরা খুব কষ্ট লাগতেছে ।

শামীম , রাগ করিস না ভাইয়া । কষ্টের পাল্লাটা অনেক বেশী ।
২২ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: হুমম বুঝতে পারছি আপু। আপনাকে অনেক মিস করেছি।

১৯. ০৫ ই জুন, ২০০৮ রাত ৩:২৪
অ্যামাটার বলেছেন: এইডা আবার কবেকার পুষ্ড রে ভাই??
আইরিন সুলতানাপুর শোকেস থিক্যা পাইলাম,
মাগর কিলিক মাইর‌্যা তো দেকতাছি, মুঘল আমলেও বলগারদের মিটিং হইত,
তয় বেশ কিছু বিলুপ্ত! হইয়া যাওয়া (মুনি লয়) নিক দেকতাচি,
আর বর্তমানের যারা আচে, তারাও অনেকডা অপরিচিত আসিল..মজা পাইলাম ভস,
আইজক্যা এত্ত রাইতে লগইন করলাম আফনে লগে ইট্টু বিষয়ে কতা কমু, মাগার আইজক্যাই নাই...
মইন্ডটা বিশেষ ভালা না কয় দিন থিক্যা...ইট্টসখানি ফ্যামিলি ক্রাইসিস যাইতাছে...কাইলক্যা কি রাইত-বিরাইতে থাকভেন নি?
০৫ ই জুন, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: হুমমম থাকবো যদি নেটের লাইন থাকে।
গত রাতে নেটের লাইন ছিল না।
সব ক্রাইসিস একসময় ঠিক হয়। মনের শক্তি ধরে রাথো। আশা করছি সব ঠিক হয়ে যাবে।

২০. ০৬ ই জুন, ২০০৮ ভোর ৪:০৫
অ্যামাটার বলেছেন:
মাথামোটা
নির্ঝর ভাই
গনি মিয়া
অরুপ ভাই
আলী
অহেতুক অকারণ;
ইনারা কি দল বেঁধে ইন্তেকাল করেছেন?
০৬ ই জুন, ২০০৮ ভোর ৬:৪০

লেখক বলেছেন: এরা সবাই আছেন।:)

২১. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৮
রুবেল শাহ বলেছেন: ব্যটা তোর সাথে আমার ঝগড়া হবে প্রস্তুত থাকিস -------
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: হা হা হা

০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: তাইতো! তাইতো! তুই কৈ ?

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:০৮

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ০.৯৯৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ