এবারের একুশে বইমেলার একটা লক্ষ্যনীয় দিক হলো জনপ্রিয় লেখকদের অনেক বেশি বই আসছে। হুমায়ুন আহমেদ, ড. মুহাম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, আনিসুল হকসহ অন্যান্য জনপ্রিয় লেখকদের অনেকগুলো করে বই আসছে। এরইমধ্যে এইসব লেখকদের অনেকগুলো করে বই মেলায় চলে এসেছে।
জনপ্রিয় লেখকদের বইয়ের তালিকাটি প্রকাশিত হবে ধারাবাহিকভাবে-
হুমায়ুন আহমেদ
১. অন্ধকারের গান (উপন্যাস) - অনন্যা
২. মে ফ্লাওয়ার (উপন্যাস) - অনন্যা
৩. হিমু রিমান্ডে (হিমু বিষয়ক উপন্যাস) - অন্যপ্রকাশ
৪. মিসির আলীর চশমা (মিসির আলী বিষয়ক বই) - অন্যপ্রকাশ
৫. ভয়ঙ্কর ভুতুড়ে (শিশু-কিশোরদের বই)- অনন্যা
৬. হরতন ইশকাপন (উপন্যাস) - অনন্যা
৭. ছোটদের জন্মদিনের উপহার (সমগ্র) - অনন্যা
৮. শুভ্র সমগ্র (সমগ্র) - অনন্যা
৯. এসো করো স্নান (উপন্যাস) - কাকলী প্রকাশনী
১০. মধ্যাহ্ন (২য় পর্ব) (উপন্যাস) - অন্যপ্রকাশ
১১. অপরাহ্ন (উপন্যাস) - অনন্যা
১২. হিমুর একান্ত সাক্ষাৎকার এবং অন্যান্য - অন্বেষা প্রকাশনী
১৩. অতিপ্রাকৃত - অন্বেষা প্রকাশনী
১৪. নির্বাচিত মিসির আলী (সমগ্র) - অন্যপ্রকাশ
১৫. নির্বাচিত সায়েন্স ফিকশন (সমগ্র) - অন্যপ্রকাশ
১৬. রচনাবলী (প্রথম খন্ড) - অন্যপ্রকাশ
মুহাম্মদ জাফর ইকবাল
১. অন্ধকারের গ্রহ (সায়েন্স ফিকশন) - সময় প্রকাশন
২. অনুরণ গোলক (সায়েন্স ফিকশন) - বিদ্যাপ্রকাশ
৩. আত্বজৈবনিক কথোপকথন - জাগৃতি প্রকাশনী
৪. নাটবল্টু (কিশোর উপন্যাস) - জ্ঞানকোষ প্রকাশনী
৫. ঘাসফড়িং (ছোটদের বই) - পার্ল পাবলিকেশন্স
৬. রতন (ছোটদের বই) - পার্ল পাবলিকেশন্স
৭. হাটাহাটি (ছোটদের বই) - পার্ল পাবলিকেশন্স
৮. সাগরের যতো খেলনা(ছোটদের বই) - পার্ল পাবলিকেশন্স
৯. বুগাবুগা (ছোটদের বই) - পার্ল পাবলিকেশন্স
১০. বৈশাখের হাহাকার ও অন্যান্য
১১. ও (ভৌতিক উপন্যাস) - অনন্যা
১২. থিওরি অব রিলেটিভিটি (বিজ্ঞান বিষয়ক বই) - মাওলা ব্রাদার্স
*********একটা বিষয় বলে রাখা ভালো এই তালিকার মাধ্যমে কোন বই কিংবা কোন লেখকের আলোচনা সমালোচনা করা হচ্ছে না। কেবল তথ্য জানানো হচ্ছে। জনপ্রিয়তার মাপকাঠি নিয়েও অনেক ধরনের বিতর্ক হতে পারে। আশা করছি তথ্যের খাতিরে এই বিতর্ক এই পোস্টে উৎরানো সম্ভব। এবং আমি সেটাই প্রতাশা করছি। পৃথিবী জুড়েই ফিকশনের চাহিদা বেশি। সুতরাং যারা ফিকশন লেখেন তাদের বই একটু বেশি বিক্রি হবে একটু বেশি জনপ্রিয় হবে এটা সহজেই বোঝা যায়। ************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

