সামোহয়ারইন মে ২০০৫ এ যাত্রা শুরু করলেও সামহোয়ারইনব্লগ যাত্রা শুরু করছিল ডিসেম্বর ২০০৫ এ। এই ব্লগটি সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাঙ্গালীদের সুযোগ দিয়েছে আন্তর্জালিক জগতে প্রিয় ভাষায় লেখালেখি করে একত্রিত হওয়ার। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা লেখালেখি করে যাচ্ছি। পরিচয়ের গন্ডিটা বিশাল থেকে বিশালতর হচ্ছে।
ভাবি এই ব্লগটাই আমাদের কতো কতো মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। কতো কতো অনুভুতি প্রকাশের সুযোগ করে দিয়েছে। কতো ভালো উপলক্ষ্যে একসাথে কাজ করার সুযোগ দিয়েছে।
স্বপ্নটা শুরু হয়েছিল যে দিনটিতে আজ সেই দিনের পূর্তি। সামহোয়ারইন অফিসে অন্তরঙ্গ পরিবেশে উদযাপিত হচ্ছে সামহোয়ারইন এর তৃতীয় বর্ষপূর্তি। ব্লগাররা একত্রিত হয়েছেন সামোহয়ারইন কে জন্মদিনের শুভেচ্ছ জানাতে। আছেন আরিফ জেবতিক ভাই, জামাল ভাস্কর ভাই, ব্রাত্য রাইসুদা, কালপুরুষদা, মাহবুব মোর্শেদ ভাই, কৌশিক ভাই (আমিতো আছিই
জমজমাট আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে সামহোয়ারইন এর তৃতীয় জন্মদিন। (কেক কিন্তু এখনো কাটা হয় নি
)
সাথেই থাকুন। অনেক অনেক ছবি আসছে সামনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

