কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
কবে যাবো ফিরে
বুড়িগঙ্গা তীরে আমার শীতলক্ষ্যা তীরে
সাতার কেটে করবো গোসল
ঘোলা ঘোলা নীরে।
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
বাউন্ডুলে হয়ে ঘুরতাম
চকে থেকে বাড্ডা
সংসদ মাঠ আর রমনা পার্কে
দিতাম কত আড্ডা
ফুচকা পেয়াজু, ডালপুরী
পোয়া মোয়া হায় ঝালমুড়ি
আজও জ্বিবে জল আসে যে
সেসব স্মৃতি ঘিরে।
কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
এখন্ও তো রোজ সকালে
লাল সুরুজটা উঠে
আমরা নাই তবও সাঝে
হাসনাহেনা ফুটে
তোমরা সবাই সূর্য দেখ
জুই কামিনীর গন্ধ শুকো
মায়ের শুধু চোখের কোনটা
ভিজে উঠে ধীরে
কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে।
* ভাইব ব্যান্ড এর নষ্টালজিয়া শিরোনামের গান এটি।
আজ বারবার গানটা শুনছি। কবে যে যাবো ফিরে! মায়ের ফোন আজও পেয়েছি। বাড়ি যাওয়ার জন্য বলেছে আম্মু। কিন্তু আটকা পড়ে আছি। এইসব ইট পাথরের হিসাবের মধ্যে। মায়ের শুধু চোখের কোনটা ভিজে উঠে ধীরে.........কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৮ রাত ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



