এক জীবনে মানুষের অনেক কথা থাকে, অনেক আয়োজন থাকে। মানুষ কি বলতে চায় এতো করে! জীবনের সব কথা নাকি পুরো জীবনটাই। ইদানিং একটা বিষয় মাথার ভিতর খুব ঘুরপাক খাচ্ছে। বিষয়টা নিয়া অনেকের দ্বিমত থাকতে পারে।
মানুষ কিসে সন্তুষ্ট হবে তা জানে না। কিংবা অনেক সময় ঠিক কতোটা পেলে সন্তুষ্ট হবে তা জানে না। তাই মানুষ সন্তুষ্ট হওয়ার জন্য কিছু পেতে হন্যে হয়ে খুঁজে বেড়ায়। মানুষ এই কিছু পাওয়ার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে স্বার্থপর। তা প্রকাশ করার ক্ষেত্রে কেউ কিছুটা কম, কেউ কিছুটা বেশি।
মুল বিষয়টা ওইখানে - মানুষ তার সন্তুষ্টির সীমানা জানে না। কিংবা ক্ষেত্রবিশেষে কিসে সে সন্তুষ্ট হবে তাই জানে না।
যাই হোক জীবনটাকে বলা নিয়ে একটা লেখা লেখার আইডিয়া মাথায় ঘুরপাক খাইতাছে। কিন্তু আলসেমির জন্য লেখতে পারতাছি না। এখনো পারলাম না।
তার চেয়ে গান শুনি। প্রিয় ব্লগাররা ভালো কিছু গানের লিংক দিয়ে যান। শুনে দেখি। ভালো লাগলে ধইন্যাপাতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


