৩১ আগষ্ট ব্লগ ডে হিসাবে পালিত হচ্ছে ২০০৫ সাল থেকে। এবার ২০০৮ সালে ৪র্থ ব্লগ ডে পালিত হচ্ছে। ব্লগারদের জন্যই একটি দিন এমন উদ্দেশ্য সামনে রেখেই শুরু হয় ব্লগ ডে উদযাপন। শুধু নিজে ব্লগিং নয়, চারপাশের মানুষজনকে ব্লগিংয়ে আগ্রহী করে তুলতে হবে, এমনটাই প্রত্যাশা ব্লগ ডে এর। তবে ব্লগ ডে এর শুরুটা ব্যক্তিগত পর্যায় থেকে।
ব্লগ ডে সমন্ধে দেখুন-
http://www.blogday.org/
৩১ আগস্ট এর এই ব্লগ ডে তে আমরা বাংলাভাষী ব্লগাররাও উৎসবে অংশগ্রহণ করতে চাই। ব্লগের ভার্চুয়াল দুনিয়ার মানুষরা একত্রিত হতে চাই এই দিবসটাতে।
বন্ধুদের নিয়েই চলে আসুন তবে আড্ডায়। (বান্ধবীদের আনলে ফুচকা বেশি খাওয়ানো হৈবেক
তারিখ: ৩১ আগস্ট, ২০০৮ - রবিবার
সময়: বিকাল ৪:৩০
স্থান: পাবলিক লাইব্রেরী, শাহবাগ, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

