আমার প্রিয় পোস্ট

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর নিয়ে প্রেস কনফারেন্স : একটু লক্ষ্য করুন

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২

শেয়ারঃ
0 0 0

বাংলা ব্লগ কমিউনিটির ব্লগাররা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি গ্রহণ করে গত ২২ জানুয়ারি। প্রাথমিক পর্বের লক্ষ্য ছিল ১ লাখ গণস্বাক্ষর।
এ পর্যন্ত ৯০ হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে – যার মধ্যে বইমেলা থেকে গত দশ দিনে স্বাক্ষর সংগ্রহের পরিমাণ ২০ হাজারের উপরে। প্রথম পর্বে ১ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য যার ফলে পূরণ হচ্ছে বলে প্রতীয়মান হয়।
২১শে ফেব্রুয়ারি প্রথম পর্ব শেষ করে ২২শে ফেব্রুয়ারি প্রেসক্লাবে একটি প্রেস কনফারেন্স আয়োজন করার প্রস্তাব ছিল। সেই অনুযায়ী ২২শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।

প্রেস কনফারেন্স :
রবিবার, ২২শে ফেব্রুয়ারী ২০০৯
বিকাল ৩:০০ ঘটিকা
জাতীয় প্রেস ক্লাব (দোতলায়)

প্রেস ক্লাব -এর বুকিং খরচ বাবদ ৩০০০/- টাকা দিতে হবে ।
ব্যানার, প্রেস রিলিজ ফটোকপি এবং কুরিয়ার মারফত বার্তা প্রেরণ বাবদ সর্বমোট ১০০০/- টাকা প্রয়োজন হবে ।

এর মধ্যে আমরা বিভিন্ন ব্লগারদের কাছ থেকে সর্বমোট ১৫০০/- টাকা প্রদানের নিশ্চিত আশ্বাস পেয়েছি ।

এখনো ২৫০০/- টাকা প্রয়োজন ।

ফান্ডিংয়ে আগ্রহীদের বইমেলায় সংহতি স্টলে (স্টল নং -১৯২) এ ব্যাপারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে । এছাড়া রুবেল/অরণ্য আনাম/অমিত -এর সাথেও এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন ।

আপডেট ১ :

আরো ১০০০ টাকা প্রদানের আশ্বাস পাওয়া গেছে। মোট টাকার পরিমান - ২৫০০ টাকা।

এখন আরো ১৫০০ টাকা প্রয়োজন।

 

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১
একরামুল হক শামীম বলেছেন:
আপডেট ১ :

আরো ১০০০ টাকা প্রদানের আশ্বাস পাওয়া গেছে। মোট টাকার পরিমান - ২৫০০ টাকা।

এখন আরো ১৫০০ টাকা প্রয়োজন।
২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
শওকত হোসেন মাসুম বলেছেন: আমারটা সহ নাকি বাদ দিয়া?
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: আপনারটা সহ।

৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: আমার সাথে যোগাযোগ করতে পারেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে?

৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮
আবু সালেহ বলেছেন:

হুমম ভালো উদ্যেগ...........
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: হুমমম

৫. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৬
মোহাম্মদ আরজু বলেছেন: শামীম, ব্যানারের টেক্সটা দিলে আমি কইরা দিতে পারি।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: তার মানে ব্যানার তুমি করে দিবা? কৌশিক ভাইয়ের ফোন নাম্বার আছে তোমার কাছে? উনাকে একটা কল দাও।

৬. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫
মোহাম্মদ আরজু বলেছেন: কৌশিক ভাই মেইলে আমার মোবাইল নাম্বার নিছলো কিন্তু ওনার টা দেয় নাই। পারলে তুমি বরং টেক্সটা আমারে পৌছাইয়ো। ব্যানারের মাপজোক সহ।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: :)

৭. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৫
আলাউদ্দীন মিলন বলেছেন: আমার পেজটি অজানা কারনে ১ বছর বন্ধ তাই আমার এক ভাই এর লগইন থেকে মেসেজ দিচ্ছি। আমাকে আপনার নাম সহ পাঠিয়ে দিন। আমি টাকা দিচ্ছি। আমি এখানে আপনাদের হয়ে কাজ করে যাচ্ছি।
৫ দিন যাবৎ স্হানীয় পত্রিকায় গণস্বাক্ষর ও উপমার জন্য এড যাচ্ছে আরো ২ দিন যাবে।



0039 334 13 57 404
0039 339 388 98 98

সবুজ ভাই ( ইতালী )
৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩০
প্রগতিশীল বলেছেন: বাকী টাকা আমি দিতে রাজি আছি। তবে আমাকে কথা দিতে হবে-


আমরা বিচার চাইব স্বচ্ছ ও আইনানুগ প্রক্রিয়ায়। কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়।
রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হলে পুরো বিচারিক প্রক্রিয়াটাই ফেইল করবে।

 

মোট সময় লেগেছে ০.৯৭৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ