আমার প্রিয় পোস্ট

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

আরো একটা বছর কমে গেল জীবন থেকে!

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৭

শেয়ারঃ
0 0 0

পিথাগোরাসের মতে ৪ সংখ্যাটি একটি ম্যাজিকাল সংখ্যা। সংখ্যার ধারায় ৪ হচ্ছে প্রথম সংখ্যা যার বর্গমূল হয়। বর্গমূল ২ আবার প্রাইম নাম্বার। প্রধান দিক চারটি, পূর্ব,পশ্চিম,উত্তর, দক্ষিণ। সংখ্যা চার নিয়ে আলাদা করে আর কিছু এই মুহুর্তে বলার নাই। ৪ নিয়ে কথা বলার কারণ এই জন্মদিনে আমার যতো বছর হয়েছে সংখ্যাতত্ত্বে তার মান ৪। চারের প্রভাবেই কিনা এই জন্মদিনটা আমার জন্য ম্যাজিকাল। গত শতাব্দীতে যে ১৭ই আগস্ট আমি জন্মেছিলাম, সেই ১৭ আগস্ট ছিল সোমবার। আর আজকের জন্মদিনের ১৭ আগস্টও সোমবার।

জন্মদিন নিয়ে ছোট থেকে আলাদা আগ্রহ নিয়ে বেড়ে উঠেনি। আমার বেড়ে উঠা এমন একটি গ্রামে যেখানে জন্মদিন নামক উৎসবটির কোন পাত্তা নেই। কোন অবসরে কার কখন জন্মদিন চলে যায় কেউ খেয়াল-ই রাখে না। ছোটবেলায় জন্মদিনের উৎসব দেখতাম টিভির নাটক কিংবা সিনেমায়। নিজের জন্মদিন কেক কেটে উদযাপন তখন বহু দুরের স্বপ্ন। মনে আছে ক্লাস এইটে পড়ার সময় জন্মদিনে বাজার থেকে সস্তা কেক আর মোমবাতি নিয়ে এসেছিলাম। কিন্তু লজ্জায় কাউকে বলতে পারলাম না-আমার জন্মদিন, কেক কাটবো। একা ঘরে একা কেক কেটেছিলাম। সময় পাল্টেছে অনেক বছর পরে। এখন জন্মদিনে আলাদা করে কিছু করা হয়। কিন্তু এখনো পাল্টায়নি সেই দ্বিধান্বিত বোধ। হয়তো জন্মদিন পালন না করতে করতে আমার পরিবারের সবাই তেমন করে আর জন্মদিনটা মনে রাখার চেষ্টা করে নি। কিংবা জন্মদিনটা আর দশটা স্বাভাবিক দিনের মতোই তাদের কাছে। আমিও এখন মনে করিয়ে দেই না। কেমন যেন অস্বস্তি লাগে। এইবারের জন্মদিনে তেমনটাই হলো। সবার সঙ্গেই ফোনে কথা হলো। কিন্তু জন্মদিনের প্রসঙ্গ ওঠেই নি। আমি খুব করে প্রতীক্ষা করে আছি একসময় আমার আব্বু, আম্মু নিজে থেকেই আমার জন্মদিন জেনে যাবে। জেনে যাবে ঠিক না, তাদের জন্মদিন উদযাপনের কথা মনে পড়বে।

জীবনের সময়গুলো কেমন করে চলে যাচ্ছে। কতো কিছু করার পরিকল্পনা করি! কিন্তু দিনশেষে তার কয়টাইবা করতে পারি।

হয়তো আমার ম্যাজিকাল জন্মদিনটা স্মরণীয় করে রাখবে দুইটি উদ্যোগ। আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো উদ্যোগ দুটি।

১. সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম যার নাম প্রচেষ্টা ফাউন্ডেশন। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা হবে। বিস্তারিত জানতে দেখতে পারেন- প্রচেষ্টা ফাউন্ডেশন।

২. বাংলাদেশের শিক্ষা ও শিক্ষাঙ্গণ নিয়ে একটি অনলাইন সংবাদপত্র, যার নাম আমাদের ক্যাম্পাস। আমি ব্যক্তিগতভাবে এটিকে একটি মডেল প্রকল্প হিসেবে দেখতে আগ্রহী। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এমপাওয়ারমেন্টের চেষ্টা করা হবে। এটি হতে পারে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে। বিস্তারিত জানতে দেখতে পারেন- আমাদের ক্যাম্পাস

ব্লগের অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ফেইসবুকেও অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। এই শুভেচ্ছাগুলো সাধারণ এই আমার জন্য অনেক অনুপ্রেরণার। আমি প্রায়শই মনে করি আমার জীবনটা স্বর্ণলতার মতো। স্বর্ণলতার যা কিছু দ্রুতি তা অবলম্বনকারী গাছটার জন্য। আমার জীবনের অবলম্বনকারী গাছ আমার বন্ধুরা। আমার সেইসব বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমার জীবনের সেরা সময়গুলো আমি ব্লগে কাটিয়েছি....কাটাচ্ছি। ব্লগের সকলের প্রতি কৃতজ্ঞতা।

আরো একটা বছর কমে গেল জীবন থেকে! তারপরেও মনে হয় জীবন ভীষণ রকমের আনন্দময়! আনন্দ ধারা বহিছে ভুবনে!!!

 

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২২
পারভেজ বলেছেন: অভিনন্দন; বেঁচে থাকার মতো করে আরেকটি সফল বছর পার করার জন্যে। আর সামনের সাফল্য কামনায়।
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পারভেজ ভাই। :)

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

৩. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২২
সাঈফ শেরিফ বলেছেন: জন্ম দিনে এক বছর হারানোর কারণে সমবেদনা জানাই। :|
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: হা হা হা...ধন্যবাদ :)

৪. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৩
নিবিড় অভ্র বলেছেন: সুপার জোস!!!!!! :)

হেপ্পি বাড্ডে এগেইন :)
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: ধইন্যাপাতা এগেইন :)

৫. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৪
কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন। বছর কমুক কিন্তু কেক যেন না কমে।
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: হুমম কেক্কুক খাইতাম চাই :#)

৬. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৭
নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...উদ্যেগের সফলতা কামনা করছি...

আমার হেপ্পি বার্থডেও সোমবার..;);):)
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: গুড গুড :)
ধইন্যাপাতা

৭. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৫
লেখাজোকা শামীম বলেছেন: বছর কমুক, কিন্তু জীবনের আনন্দ যেন না কমে। শুভ জন্মদিন আবারও।
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: অনেক ধইন্যাপাতা :)

৮. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৭
অপ্‌সরা বলেছেন: শুভ জন্মদিন শামীমু!!!!
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: তোমাকেও শুভ জন্মদিন টুইন অ্যান্ড বিজনেস পার্টনার :)

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ নাজিরুল ভাই।

১০. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৩
তারার হাসি বলেছেন:
একবছর কমে গেলেও জন্মদিন শব্দটিই অন্যরকম অনুভূতির জন্ম দেয় মনে, শেষ মুহূর্তে জানাই অনেক শুভেচ্ছা আর ভালবাসা।
আনন্দধারা বহিছে ভুবনে...
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি।

১১. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০০
নিবিড় অভ্র বলেছেন:
অগাস্ট = ৮ তম মাস (*প্রথম ৮)

১৭ তে =১ ৭ = ৮ (**দ্বিতীয়৮)

আপনার বয়সে দুইটা ২ আছে

(প্রথম৮) / (প্রথম ২) = ৪

(দ্বিতীয় ৮) / (দ্বিতীয় ২) = ৪

খালি ৪ এর খেলা.... :#)
আপনি দেখি সুপার লাকি!!!! :D :D :D :D
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: আরে তাইতো তাইতো :#)

তোমারে ধইন্যাপাতা :D

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৩. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২২
আকাশনীল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল শামীম। আপনার সারা জীবন কাটুক আনন্দ হাসিতে।
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: ধইন্যাপাতা রইলো। :)

১৪. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৪
শম্পা শাহরিয়ার বলেছেন: জন্মদিনের লেট শুভেচ্ছা :)
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ শম্পা শাহরিয়ার :)

১৫. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আবারো শুভেচ্ছা দেই। আমার সময় অনুযায়ী এখনো তোমার জন্মদিন চলছে :D

সুন্দর দুটো উদ্যোগ। স্বপ্নের সিঁড়ি বেয়ে বাস্তবে অনেক উপরে উঠে যাও....শুভ কামনা।

অনেক অনেক ভালো থেকো, সুন্দর থেকো। :)

(আমার আইসক্রিমের কথা যেনো মনে থাকে)
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: আইসক্রিমের কথা মনে আছে :)
তোমাকে অনেক অনেক ধন্যবাদ :)

১৬. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: সবসময়ের জন্য শুভকামনা +++
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব ভাই।

১৭. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৯
পল্লী বাউল বলেছেন: পিচ্চি শামীম কিন্তু বুড়ো হয়ে যাচ্ছে ;)

জম্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান :)

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২০. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৬
অ্যামাটার বলেছেন: জন্মদিনের ধরাবাঁধা শুভেচ্ছা, আর উদ্যগগুলোর জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা; সময় ও সুযোগ মত আর্থিক বা অন্যান্য যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করার অঙ্গীকার ব্যাক্ত করছি।
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: উদ্যোগগুলোতে তোমার অংশগ্রহণ প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ তোমাকে।

২১. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫৪
কাঙাল মামা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা :)
আপনার সাথে আছি.......
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ মামা :)

২২. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩৫
নিবিড় বলেছেন: জীবনের প্রতিটি ধাপের জন্য রয়েছে আলাদা আলাদা উপভোগের পট-প্রবাহ।আপনার সেই পট পরিক্রমা সফল হউক এই কামনা করি

শুভ জন্মদিন
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫৮

লেখক বলেছেন: তোমার শুভকামনা পূর্ণ হোক :)

অনেক অনেক ধন্যবাদ।

২৩. ১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই বিষয়টা অদ্ভুত ! আমরা ঘটা করে জন্মদিনের উৎসব করি, আদতে দিনটি আমাদের কাছে এক অর্থে শোকের মতো, সুন্দর পৃথিবী থেকে আমাদের আরো এক বছরের টিকেট ফুরিয়ে গেল ! হায় ! জীবনকে অর্থবহ করে তোলা গেল না !
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: হুমম...হায় ! জীবনকে অর্থবহ করে তোলা গেল না !

ধইন্যাপাতা তোমাকে আরাশি ভাইজান :)

২৪. ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৫
বাবুই বলেছেন: বাইচ্যা থাকো ভাইয়া।
সুখে থাকো।
আনন্দে থাকো।
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ বাবুই ভাই। খবর কি ?? আছেন কেমন?

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: ধইন্যাপাতা :)
কেমন আছেন? :)

২৬. ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৯
তায়েফ আহমাদ বলেছেন: হুমমম....
লেট করে ফেললাম।
লেট জন্মদিন.....
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান :)

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ শাওন। ৩৫০৪ দিয়ে কি বুঝায়?

২৮. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭
মুক্ত বয়ান বলেছেন: বুইড়ায় বিয়া কর্ব কবে?? /:)
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: সেইটাইতো প্রশ্ন :|

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ধইন্যাপাতা চিকনা জেডা :):):)

৩০. ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১২
আশরাফ মাহমুদ বলেছেন: আপনার জন্য অনেক শুভকামনা। সাহসী উদ্দ্যোগের জন্য প্রশংসা।
আবার-ও জন্মদিনের শুভেচ্ছা।
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান :)

৩১. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২০
জ্বিনের বাদশা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা, প্রিয় শামীম

আমার মনে হয় ঠিক যে সংকোচের কারণে আপনি আপনার বাবা-মাকে ফোন করলেও মুখ খুলে বলতে পারেননা যে আজ আপনার জন্মদিন, ঠিক একই সংকোচের কারণে আপনার বাবা-মাও হয়ত শুধু মুখে বলছেননা "শুভ জন্মদিন, বাবা" ... হয়ত মনে মনে তাঁরা ভীষণ খুশী ছেলে নিজ জন্মদিনে ফোন করেছে বলে ...

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: হয়তো তা হতে পারে :)

অনেক অনেক ধন্যবাদ জ্বিনের বাদশা ভাইজান :)

৩২. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৫
আইরিন সুলতানা বলেছেন: আহারে ! পোলাটা একদিনএই বুড়া হয়ে গেল !!!

উদ্যোগগুলোর সাফল্য কামনা করি।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: উদ্যোগগুলো বাস্তবায়নে আপনার পরামর্শ প্রত্যাশা করছি।
ধইন্যাপাতা আপু।

৩৩. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৭
অনন্ত দিগন্ত বলেছেন: প্রচেষ্টা ফাউন্ডেশনের কাজটা খুব ভাল লাগলো ...
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার পরামর্শ চাই।

৩৪. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩০
জেরী বলেছেন: জ্বী....আপনি বুড়া হবার পথে আরো একধাপ এগিয়ে গেলেন;)
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: হু এলাকাবাসী.....আরো একধাপ এগিয়ে গেলাম বিয়ার দিকে ;)

৩৫. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩১
জেরী বলেছেন: লেট বাড্ডে উইশ করলাম


(কেক খাইতে না দিলে খালি মানুষই না ইন্দুর ও বেইমানি করে)
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: কেক আগামী বছর খাওয়াইয়া দিমু নে :#)

৩৬. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪০
আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন সব কাজ শুরু করছো দেখি

আগায়া যাও
শুভকামনা!
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ধইন্যাপাতা তোমাকে।
সাথে থাইকো, পরামর্শ দিও :)

২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ধইন্যাপাতা :)

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ তোকে :)

৩৯. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০২
আবু সালেহ বলেছেন:
বছর কমছে তো কি হইছে.....তাড়াতাড়ি বিয়া কর তারপর দেখ কেমনে কমে....
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: হা হা হা...খিক খিক খিক

৪০. ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৯
নিবিড় অভ্র বলেছেন: আর কত বাড্ডে উইশ খাইবেন???? /:)
পুস্ট দ্যান!!!! /:)
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: একটা লাইন মাথায় ঘুরতাছে,

"আমার কিছু কথা আছে, ভোরের বেলার তারার কাছে"

এইটা নিয়া একটা পোস্ট দিতে হৈবো। :)

৪১. ২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২০
তাজা কলম বলেছেন: শুভ জন্মিদন (দেরী হইল আইতে)।
বয়স বাড়লে আফসুস করতে নাই। চুল পাকলেও ভয় নাই। অভিজ্ঞতা তো বাড়ছে!

Click This Link
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: তা ঠিক! অভিজ্ঞতা তো বাড়ছে :)

৪২. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৩
শেরিফ আল সায়ার বলেছেন: পোষ্টটা অনেক পরে পড়লেও জন্মদিনের শুভেচ্ছাটা দেরীতে দিচ্ছি বলে একটু সংকচবোধ করছি।
কিন্তু তারপরও বলে যাই শুভ জন্মদিন।
আপনি একজন অসাধারণ মানুষ। তাই কাজগুলোও অসাধারণ হয়ে থাকে। আপনার ভাবনায় এ ধরনের একটি উদ্যোগ এসেছে তাই কৃতজ্ঞতা জানাচ্ছি।
এগিয়ে যান। আমরা আছি আপনার সাথে।
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শেরিফ ভাই। আপনারা উদ্যোগের পাশে থাকবেন আশা করছি।

৪৩. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৬
পাথুরে বলেছেন: দেরীতে আইছি... :(
ভালো থাইক্কেন। :)
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: তাও তো আসছেন। অনেক ধন্যবাদ :)

আপনিও সবসময় ভালো থাইকেন।

৪৪. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৫
বাবুতারা বলেছেন: একটু বেশিই দেরি হল, তবে শুভ জন্মদিন :)
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৪৫. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমার জন্মদিনে আপনি পোস্ট দিয়েছিলেন, আর আপনার জন্মদিনে আমি ব্লগেই ঢুকিনি! বড়ো অন্যায় হয়ে গেলো যে ভাইটু! সরি....

তবু, দেরি হলেও শুভেচ্ছা জানাতে বাধা নেই।

প্রতিটি উদ্যোগ সফল হোক। আগামী দিনগুলো কল্যাণকর ও মঙ্গলময় হোক।

শুভকামনা ও শুভেচ্ছা।
৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: কি অবস্থা?? কেমন আছেন?? অনেকদিন পর ব্লগে আসলেন। ব্লগে নিয়মিত হোন প্লিজ। আপনার লেখা পড়তে চাই।

অনেক অনেক ধন্যবাদ :)

৪৬. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৮
মমমম১২ বলেছেন: শুভ জন্মদিন :)


অনেক দেরী করে ফেললাম যদিও:(
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: তারপরেও তো জন্মদিনের শুভেচ্ছা। :)

অনেক ধন্যবাদ ডজন মম আপু :)

৪৭. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:১০
আহমেদ রাকিব বলেছেন: পারভেজ বলেছেন: অভিনন্দন; বেঁচে থাকার মতো করে আরেকটি সফল বছর পার করার জন্যে। আর সামনের সাফল্য কামনায়।

অনেক দেরী করে ফেললাম যদিও
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ রাকিব ভাই। :)

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু। :)

৪৯. ৩১ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:১২
চিটি (হামিদা রহমান) বলেছেন: শুভ লেট জন্মদিন


কেমন আছো?
শুভকামনা থাকলো
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

ভালো আছি আপু। তুমি কেমন আছো??

৫০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এই পোলাডা এত ঘুমায় কেন?
নতুন লেখা কই? X(
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: নতুন লেখা লেখতাছি ....

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আলসেমী করে লেখা হয় না

৫২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৯
অক্ষর বলেছেন: পোস্ট যে দেন্না?
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: হুমমম দিমু দিমু :)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: কয়েকদিনের মধ্যেই :)

৫৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১২
সুমিন শাওন বলেছেন: অভিনন্দন , খুব সুন্দর বলেছেন কথাগুলো!
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ সুমিত ভাই।

 

মোট সময় লেগেছে ১.০৪২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ