ঢাকা ভার্সিটিতে যাওয়ার সময় হোটেল শেরাটন মোড়ে দেখলাম অনেকগুলো দেশের পতাকা। সাফ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বিভিন্ন দেশের পতাকা উড়ানো হয়েছিল। সাফ ফুটবল শেষ হয়েছে ১৩ ডিসেম্বর। তারপরও সেইসব পতাকা উড়ছে। বিজয়ের মাসে বাংলাদেশের পতাকার পাশাপাশি উড়ছে পাকিস্তানের পতাকা! শুধু পাশাপাশি না, বাংলাদেশের পতাকার উপরে উড়ছে পাকিস্তানের পতাকা!!
দেখুন ছবিতে -
বাংলাদেশের পতাকার উপর দিয়ে উড়ছে পাকিস্তানের পতাকা!!!
জাতীয় পতাকা ব্যবহারবিধি অনুযায়ী বাংলাদেশে বাংলাদেশের পতাকার উপর অন্য কোন পতাকা উড়নো যাবে না। অথচ সাফ ফুটবল টুর্নামেন্টের নামে , সৌহার্দ্যতার নামে বাংলাদেশের পতাকার উপর উড়ছে পাকিস্তানের পতাকা! তাও আবার বিজয়ের মাসে, বিজয় দিবসে , রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে, এর জবাব কে দিবে!
১৫ ডিসেম্বর বিকেলে তোলা আরো কিছু ছবি দেখুন-
বাংলাদেশের পতাকাকে ঢেকে দিয়েছে পাকিস্তানের পতাকা!! নিচে লেখা মহান বিজয় দিবস ২০০৯
যে দেশটি ১৯৭১ এর যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলো না, যে দেশটি এখনো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিকভাবে কুটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই পাকিস্তানের পতাকা বাংলাদেশের পতাকার উপরে উড়বে তো দুরের কথা , পাশাপাশি উড়ুক এমনটাও চাই না। তারপরেও কেন বিজয় দিবসে, বিজয়ের মাসে জাতীয় পতাকা ব্যবহার বিধি লংঘন করে বাংলাদেশের পতাকার উপর পাকিস্তানের পতাকা উড়লো সেইটার জবাব চাই রাষ্ট্রের কাছে।
হায়দার হোসেনের সেই গানটার কথাগুলোই সত্যি...
কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

