somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই

২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৭ মার্চ। ব্লগের দুইজন প্রিয় ব্লগারের জন্মদিন।
রাগিব ভাই। ও
শওকত হোসেন মাসুম ভাই।

দুজনেই ব্লগে আগের মতো নিয়মিত না। হয়তো পেশাগত জীবন নিয়ে ব্যস্ত। বাংলা ব্লগের আজকের এই বিকাশে প্রিয় এই দুইজন ব্লগারের অবদান অনেক। জন্মদিনের শুভেচ্ছা তাঁদের।

বাংলা ভাষা

রাগিব ভাইকে অবশ্য এখন ড. রাগিব ভাই বলা উচিত। :) বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। উইকিপিডিয়া বাংলা এবং ইংরেজির এডমিন হিসেবে কাজ করছেন। সেইসঙ্গে বাংলা উইকির একমাত্র ব্যুরোক্র্যাট হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাগিব ভাই উনার প্রোফাইলে লিখেছেন- "নতুন প্রজন্মের জন্য পৃথিবীর সব জ্ঞান সহজলভ্য করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়া প্রকল্পে কাজ করছি, সেই সাথে ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে আমার প্রিয় জন্মভূমিকেও তুলে ধরার চেষ্টা করে চলেছি। বাংলাদেশের কাছে আমার অজস্র ঋণ, সারা জীবনের প্রচেষ্টাতেও তা শেষ হবে না কোনোদিনও।" এই রাগিব ভাইয়ের কাছে তাই অনেক অনেক কিছুই প্রত্যাশা করি। রাগিব ভাইয়ের প্রতি জন্মদিন উপহার হিসেবে ব্লগারদের বাংলা উইকিপিডিয়ায় লেখার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। :)

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই।

মাসুমের ব্লগ

"আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
"

অর্থনীতি বিষয়ক চমৎকার কিছু ব্লগ পোস্ট পড়ার সুযোগ পেয়েছি মাসুম ভাইয়ের কল্যানে। মুভি বিষয়ক পোস্টগুলো বেশ দরকারি। আমি মূলত মাসুম ভাইয়ের মুভি বিষয়ক পোস্ট থেকে মুভির নাম লিস্ট করে সেগুলো দেখার চেষ্টা করি। :)

মাসুম ভাই ব্লগে দারুন কিছু রম্য পোস্ট উপহার দিয়েছেন। অবিবাহিত ব্লগারদের বিয়ে বিষয়ক কমিটির দয়িত্বে ছিলেন তিনি। এখনও আছেন, তবে ঢিলেঢালাভাবে :(। এই বিষয়ে আরও সিরিয়াস হবেন তিনি, জন্মদিনে চাওয়া এই। :P (ছোট ভাই ব্লগাররা এখনও অবিবাহিত /:) )

জন্মদিনে মাসুম ভাইকে অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই।
৩০টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×