আমার প্রিয় পোস্ট
- অনুভুতি ছুয়ে যাওয়া কিছু বিজ্ঞাপন এবং তার পিছনের কিছু কথা। - তন্ময় ফেরদৌস
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য - ফিউশন ফাইভ
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- ব্লগ নিয়ন্ত্রণে সাইবার আইনের চিন্তা! বাদ দেন! - পটল
- 70 দিনের হিসাব - অপ বাক
- বাংলা ব্লগ- সংস্কৃতি, রাজনীতি, সম্ভাবনা, ভাষা, সাফল্য ও সীমাবদ্ধতা (শামীম ভাই´র ৬ টি প্রশ্ন ও আমার স্বল্প জ্ঞানের মতামত) - পটল
- কিভাবে সামু ব্লগের খোঁজ পেলেন? - প্রজন্ম৮৬
- পারসোনার কাছে আমার কিছু জিজ্ঞাসা - অগ্নিলা
-
দেখে যান পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কিছু মানুষের বিখ্যাত কিছু মিথ্যা।
।পৃথিবীর ইতিহাস অন্ধকারে ছিল বহুদিন যে কারনে। - ঢাকারআশিক
- সাকিব তামিমকে বাদ দেয়ার কারণ কি আসলে? ব্যার্থতা নাকি সেই নোংরা রাজনীতি? - বাউন্ডুলে রুবেল
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - ২ - বিলাশ বিডি
- [ফিরে দেখা] বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির নতুন যুগে যাত্রা - বিদেশি চ্যানেলের পদার্পন এবং প্রাইভেট প্রডাকশনের আগমন (১৯৯২-৯৪) - রাইসুল জুহালা
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- এক্সপেরিমেন্টাল মুভি রিভিও পোস্টঃযে মুভিগুলো না দেখলে মরেও শান্তি পাবেন না(সামুর সকল মুভিখাদকের অবশ্য পাঠ্য) - নিয়নের আলো
- একজন আয়শা আপা,একজন আমি - সরলতা
- বলিউডি সিনেমা- হলিউডি কাহিনী - ইহতিশাম আহমদ
- [ফিরে দেখা] ভুলে যাওয়া পত্রপত্রিকাগুলি - রাইসুল জুহালা
- বইমেলা ও আমরা তিন ভাইবোন - শুকনা মরিচ
- একটু সাহস দেন না ভাই: আমি যে চাকরি টা ছেড়ে দিলাম!!!

- কাদামাটি
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- একটু মায়া, একটু ভালোবাসা - আকাশনীল
- দেওয়ানী মোকদ্দমার স্তরসমূহ: - সৈয়দা আমিনা ফারহিন
- Image এর খোঁজে, শেঁকড়ের টানে - TinEye
- নাফিস ইফতেখার
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা - পিএইচডি নাকি মাস্টার্স - রাগিব
- রোড টু স্কলারশিপ - ১ - ফাজিল
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- আত্মার খুব কাছাকাছি কিছু - অগ্নিলা
- মনের জানালা-২ (আপনার সমস্যা এবং সমাধান) - আউলা
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- ছোট্ট নিশি এবং তার হতভাগ্য পিতা - ড়ৎশড়
- [sbযে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - িক
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ২য় পর্ব ) - বল্টু মিয়া
- বাংলার ভূ-স্বর্গ (ছবি ব্লগ) - দুখী মানব
- নীরা আর অদিতির গল্প, তাদেরকে ভালোবাসা - ড়ৎশড়
- ডাটা রিকভারি টুল দিয়ে আপনার স্ক্র্যাচ পরা CD/DVD থেকে ডাটা উদ্দার করুন - মঈনউদ্দিন
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- বাংলাদেশের চলচিত্র নিয়ে সাতকাহন [কিছু দুর্লভ ছবিসহ] (প্রথম পর্ব) - ধীবর
- বাংলা কম্পিউটিং নিয়ে সাম্প্রতিক আলোচনা – কিছু বাস্তবসম্মত প্রস্তাব - শাহ্ আসাদুজ্জামান
- আসুন নিজে নিজে বাংলা কিবোর্ড বানাই - মারূফ মনিরুজ্জামান
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-২ -৩ - আলী
- ব্লগারদের বই নিয়ে আহমাদ মোস্তফা কামালের রিভিউ : ছাপা কাগজে একটুকরো 'ব্লগ' - ফিউশন ফাইভ
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যে ভাবে, পর্ব-৪ - হাসমত০০৯
- আমেরিকা আমেরিকা - ০১ (মানুষগুলো)। - নরাধম
- ** বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও ভাস্কর্য এর অন্তনিহিত ইতিহাস : পর্ব - ০১ ** - একান্ত কথা
- ছাত্র সাংগঠনের কর্মকান্ড কি শুধু মাত্র ছাত্রদের দাবী দেওয়া নিয়ে সীমাবদ্ধ থাকবেঃ University of Alabama এর অভিজ্ঞতা । - ভিন্ন চিন্তা
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- হালচাল...অনেকদিন পরের কিছু গল্প... - গোলাপি
- একটি আধা জঘন্য ব্লগীয় চিঠি (সংশ্লিষ্টরা কিছু মনে করবেন না প্লিজ!) - ফিউশন ফাইভ
- বিশ্বায়নকালে মিডিয়া: বড়ো দানবদের ছোট্ট দুনিয়া - ফাহমিদুল হক
- ৬৭তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড এবং কিছু কাটা-ছেঁড়া - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!!
- এরশাদ বাদশা
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- আপনার দেখা টপ ৫০ কমেডি মুভির লিষ্ট দেন দেখমু - মোতাব্বির কাগু
- বুদ্ধিজীবী হত্যা:১৯৭২ সালের ৩০ শে জানুয়ারি জহির রায়হান মারা যাননি। - আরিফ সিদ্দিকি
- যুদ্ধাপরাধ ও ট্রাইব্যুনাল : ভূমিকা ও ইতিহাস - জোবাইর
- আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি - শাহরিয়ার নির্জন
- ‘ক্ষুধার্ত এবং বোকা’ একজন অসামান্য মানুষ - দীপান্বিতা
- দেবদূতের বিবাহনামা ----- ৬ - শান্তির দেবদূত
- ফ্রি লাইব্রেরী: ঘরে বসে পড়ুন - বায়লোজি বলে আমি নাকি ছেলে!!
- জীবনানন্দের মৃত্যু রহস্য - আহমদ আবদুল হালিম
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা (সায়েন্স ফিকশান প্রেমীদের অবশ্য পাঠ্য!
) - বোহেমিয়ান কথকতা
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- পিচ্চিকালের প্রিয় প্রিয় খাবার গুলো
- বাবুনি সুপ্তি
- ভালবাসার যত বিজ্ঞাপন... - অ্যামাটার
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা -- আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য - রাগিব
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- মহাকালের মহাপথিক : জীবনানন্দ - চতুষ্কোণ
- মামা কাহিনী
- চতুষ্কোণ
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের গলাবাজি, আমাদের দায়িত্ববোধ - শওকত হোসেন মাসুম
- অতঃপর আড্ডা নিয়ে একটি পদ্য... - সুনীল সমুদ্র
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- ছবিই সব কথা বলে আড্ডার - আরিয়ানা
- ব্লগ আড্ডা - বৃষ্টি ভেজা চমৎকার একটি সন্ধ্যা - শ।মসীর
- চোরকাঁটার আড্ডা দর্শন
- চোরকাঁটা
- ভ্রমে বিভ্রমে ভ্রমণ ২ - ছন্নছাড়ার পেন্সিল
- কিছু করার চেষ্টা - বাবুনি সুপ্তি
- আদিবাসী সুর, আদিবাসী গান - ভাঙ্গা পেন্সিল
- ছবির হাটে চাঁদের হাট - ব্লগার দের আড্ডা - শ।মসীর
- জটিল আড্ডা...........!! - স্পর্শহীন কিছুদিন
- মানুষ আসলেই একা! - শফিউল আলম ইমন
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- সম্পর্কের গভীরতা - জ্বিনের বাদশা
- যে শহরে তুমি আছো, কি করে খবর সেথা পৌছে দেই! - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- ...................... এবং ১০০ - ফারহান দাউদ
- ব্লগ পরিবারে একটি বছর - অপ্সরা
- ৫০ তম পোস্ট ...... অনিতাদি, ক্ষমা করো যদি ইচ্ছে হয় ..... - হনলুলু
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- রিকশা: সংক্ষিপ্ত ইতিহাস - ইমন জুবায়ের
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- Where father is a fictitious character..... - নিবিড় অভ্র
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- সামুব্লগ বিবাহ - ৬ - আউলা
- ভরা বর্ষায় কড়া বৈশাখী খানা - অপ্সরা
- বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান - জোবাইর
- প্রেমাবেগ
(লিখেছেন: চানাচুর) - চানাচুর
- এই ব্লগ সেই ব্লগ; নস্টালজিক প্যাঁচাল....- ডেডিকেটেড টু অল দ্যা নিউ ব্লগার.. - এরশাদ বাদশা
- এই আমি তোমার জন্য। - ফেরারী পাখি
- জ্বর আসতেছে .....
এইটা একটা সিরিয়াস পোস্ট
- হনলুলু
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- ঢাকার অনেক পুরাতন কিছু ছবি!! দেখুন ও শেয়ার করুন
- বজ্রাহত
- আমার ভিনদেশি তারা - চন্দ্রবিন্দু - মিঠি
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- আমার নিশীথ রাতের বাদলধারা - বরুণা
- সামহোয়ারইন, স্প্যামার ঠেকাতে আইপি হ্যাশ প্রকাশ করুন - তর্পন
- সাইবার ক্রাইম : আমরা কতটা প্রস্তুত? - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ভার্চুয়াল ও ননভার্চুয়াল ক্ষেত্র থেকে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষের ব্লগ রূপরেখা এবং এর ব্লগ, ব্লগার ও ক্রমঃবিবর্তিত পরিচালন পদ্ধতি - কৌশিক
- ব্লগ কী? - ফাহমিদুল হক
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- কেভিন কার্টারের ছবি এবং রুদ্রের কবিতার শকুন - তর্পন
- কিংবদন্তী ঢাকার মসলিন (শেষপর্ব) - প্রিয়তমা
- সুনীল সমুদ্রের ক্যামেরায় ও কমিকস-এ এবারের পিকনিক - সুনীল সমুদ্র
- আজকের প্রথম আলোতে ব্লগ প্রসঙ্গ এবং আবার 'ফিরে দেখা '৭১' - ব্রিগেড সিক্সটিন
- ৯৯.৯% কষ্টের জীবন - আকাশনীল
- বসুন্ধরা অগ্নিকান্ড ও আমাদের সচেতনতা - পারভেজ
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- বিশ্ববিদ্যলয়ের প্রেম - ২৭ - কৃষক
- ছোটগল্পঃ আলো-ছায়ার ওপাড়ে - মোস্তাফিজ রিপন
- ...অসমাপ্ত দিনের গল্প। - ...অসমাপ্ত
- * * * ..শাড়ীর আঁচলে রক্তে লেখা একদিন.. * * * - অনন্ত দিগন্ত
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- বৃষ্টিস্নাত এই সব দিবারাত্রি - ইরতেজা
- মূলধারা '৭১।। ২৫ মার্চের কালো রাত্রি ও তাজউদ্দিনের ভারত আগমন - শওকত হোসেন মাসুম
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- আপনার শোনা বাংলা বেস্ট রোমান্টিক গান কোনটা ? - নিঃসঙ্গ
- ফুলের নাম - বীণা - রাজামশাই
- ফ্রি ওয়েবসাইট আর অনলাইনে টাকা কামানোর রহস্য - হাসান
- বর্ষপূর্তিতে আমার দু'কলম - রুখসানা তাজীন
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- গল্পঃ স্মৃতিভ্রষ্টতার উল্টোযাত্রা - ছন্নছাড়ার পেন্সিল
- আমাদের মুক্তিযুদ্ধ : অনিবার্য ছিলো, আকস্মিক নয় - আহমাদ মোস্তফা কামাল
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল কিস্তি ২ - চোরকাঁটা
- আমরা বিজয় দেখেছি খালি চোখে - আমরা বিজয় দেখছি দূরবীনে ! - মনজুরুল হক
- একরামুল হক শামীমের অপেক্ষা গল্পটি পড়ে তাকে উপহার স্বরূপ - সামী মিয়াদাদ
- দেশে বাল্য বিবাহের প্রকোপ আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে [উৎসর্গ : একরামুল হক শামীম] - বিষাক্ত মানুষ
- পঞ্চ ইন্দ্রিয় - পারভেজ
- দশ ব্লগাররে লইয়া খভিতা একটা কইরা মাইনাচ দিয়া যান - সৌপ্তিক
- দুই জেডারে পাইছিলাম পথে... একটি সেমি/ কোয়ার্টার আড্ডা ! - ঘাসফুল
- Search Engine Optimization – এ হাতেখড়ি (পর্ব ১) - হাসান
- টুকরো টুকরো ভালবাসা - ১৩ - মুনতাসীর মারুফ
- ঘুম - ভাঙ্গা পেন্সিল
- মি, মাইসেল্ফ এ্যান্ড পরী - ধূসর মেঘমালা
- রাখালী কাব্য - নাদান
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- চিটি আপুর বর্ষপূর্তিতে আমারা .................
- নিহন
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- কাঁদছে স্মৃতি--কে দেবে গো -- মুক্তি দেবে তারে! - শেরিফ আল সায়ার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- গলা ছেড়ে বলতে চাই - সবাক
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- যে দিন আমি মায়ের সমান হবো - রাগ ইমন
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- নতুন করে ভাবি- কতোটা মন পুড়ে গিয়ে হয় নিঃশেষ!!! - একরামুল হক শামীম
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- একজন বয়স্ক ভদ্রলোকের জন্মদিন

- আউলা
- আজ চমৎকার একটি আড্ডা হয়ে গেল - মিলটন
- শেষচিঠি - অপ্সরা
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- কিছু ব্যক্তিগত দীর্ঘশ্বাস ............ - হনলুলু
- ~আমার স্বপনের বাহন~/উৎসর্গ: একরামুল হক শামীম - বিবর্তনবাদী
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- আমাদের মায়েরা (মা দিবসে ব্যক্তিগত স্মৃতিচারণ) - একরামুল হক শামীম
- আমি তোমাকেই বলে দিবো, কিযে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরাণ পথে - একরামুল হক শামীম
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা - প্রিয়তমা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- না এলেই ভালো হতো...! - আহমাদ মোস্তফা কামাল
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- চিকনমিয়ার বিয়ে - আউলা
- আমি , যে কোনদিন মুক্তিযুদ্ধ দেখিনি .......... - হনলুলু
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!(শ্রোতাদের ভোট এ-২০০৭) - ধূসরিত স্বপ্ন গুলো
- বাংলাদেশের গান - যূঁথী
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- প্রিয় ব্লগারদের লেখার সন্ধানে.... - একরামুল হক শামীম
- ব্লগারদের দৃষ্টি আকর্ষণ!! বৈশাখী সংকলন ১৪১৫: অনুমতি প্রদান ও লেখার লিঙ্ক দেবার জন্য আহবান - রাশেদ
- ব্লগার বন্ধুদের জন্মদিন........ - শফিউল আলম ইমন
- সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা... - নোটিশবোর্ড
- প্রথম আলো ব্লগ : অভিনন্দন মাহবুব মোর্শেদ ভাই - বাউণ্ডুলে
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- তোমাদের কাছে এই আহ্বান... এগিয়ে এসো বাঁচাতে কিছু প্রাণ... নির্বিশেষ... বাংলাদেশ, বাংলাদেশ (উৎসর্গ- জর্জ হ্যারিসন) - একরামুল হক শামীম
- জনৈক জ্ঞানী মানুষের সাথে কথোপকথন এবং কিছু সিদ্ধান্ত। - নির্বাসিত
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সামহোয়্যারের ব্লগার বন্ধুরা...এই কথাগুলো শুনুন...এই কলংক যেন আমাদের স্পর্শ না করে... - মুকুল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের তালিকা - ফারহান দাউদ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- রাত বিরাতের আড্ডা - একরামুল হক শামীম
- চড়ুইভাতি, ঘুমকাতুরে আমি, বাসের যাত্রা, প্রাগৈতিহাসিক জায়গা, ক্ষুধায় কান্ত আমরা, আনলাকি লটারি, কষ্টকর ফিরে আসা এবং অতঃপর মাইনাচ (একটি পিকনিকীয় পোস্ট) - একরামুল হক শামীম
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- নিশীথ রাতের ব্লগার এবং কিছু কথা - একরামুল হক শামীম
- সাময়িক পোষ্ট: আপনার জন্মদিন কবে?? (সবাইকে অংশগ্রহন করার বিনীত অনুরোধ) - শফিউল আলম ইমন
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- সামহোয়ারইনব্লগ-এ আমার দরকারী পোস্ট - একরামুল হক শামীম
- আমাদের মিলগুলো - একরামুল হক শামীম
- আমার শততম পোস্ট - একরামুল হক শামীম
- বন্ধুত্বের সেরা দশ বই এবং অন্যান্য - একরামুল হক শামীম
- বাবা তোমায় ভালোবাসি - একরামুল হক শামীম
বাংলা নববর্ষ : উৎস ও উদযাপন
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৫
বাংলা নববর্ষ বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। বাঙালিরা নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আয়োজনে মাতে। অতীত বছরের দুঃখ-গ্লানিকে ভুলে নতুন বছরকে বরণ করে নেয় সবাই। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ এপ্রিল অথবা ১৫ এপ্রিল নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ হিসাবে চালিত হয়। তবে বাংলাদেশে প্রতিবছর ১৪ এপ্রিল নববর্ষের উৎসব পালিত হয়। বাংলা একাডেমীর আধুনিক পঞ্জিকা অনুসারে নববর্ষ পালনের জন্য ১৪ এপ্রিলকে নির্দিষ্ট করা হয়।
বাংলা নববর্ষের ইতিহাস সৃষ্টিশীলতার ইতিহাস। বিভিন্ন সময় এই উৎসবে যোগ হয়েছে নতুন নতুন মাত্রা, নতুন নতুন আয়োজন। সময়ের পক্রিমায় পুরানো আয়োজন, রীতিনীতি পাল্টে ধরনের উৎসব এসেছে। যোগ হয়েছে নিত্যনতুন মাত্রা।
নববর্ষ উৎসবের শুরুর দিকে হালখাতা, পুণ্যাহ এইসব আয়োজন ছিল। পরবর্তীতে যোগ হয় বৈশাখী মেলা, শোভাযাত্রা, সূর্যোদয়ের সাথে সাথে গানের মাধ্যেমে নতুন বছর বরণসহ আরো নানা ধরনের আয়োজন।
নববর্ষেল দিনটিতে ঢাকা হয়ে বর্ণীল শহর। লাল পাড়ের সাদা শাড়ি পড়ে আর খোপায় ফুল গুঁজে মেয়েরা অংশ নেয় নববর্ষের অনুষ্ঠানে। পাঞ্জাবি বা ফতুয়া পড়ে ছেলেরা। সারাদিন জুড়েই চারুকলার প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা উদ্যান এলাকা লোকে লোকারন্য থাকে। মানুষ স্বতঃষ্ফূর্তভাবে অংশ নেয় বর্ষবরণ উৎসবে। উৎসবের মুখরাতায় পান্তা ইলিশ খাওয়ায় মাতে নগরবাসী।
বাংলা নববর্ষ এখন বাঙালি সংস্কৃতির পরিচয়চিহ্ন। এটি বাঙালিদের সর্বজনীন উৎসবের আশ্রয়স্থল।
নববর্ষের ইতিহাস
বর্তমানে যে দিনটি বাংলা নববর্ষের প্রথম দিন হিসাবে পালিত হচ্ছে সেটি আগে ছিল। আগে বাংলা বর্ষপঞ্জিও ছিল না। তবে যতোটা জানা যায় একসময় বৈশাখের জায়গায় অগ্রহায়ণ ছিল বাংলা সনের প্রথম মাস।[১] নামের সাথে তার কিছুটা মিলও পাওয়া যায়। অগ্র মানে প্রথম, হায়ন মানে বর্ষ বা ধান। আগে এই মাস থেকে বছর গণনা আরম্ভ হতো অথবা এই মাসেই ফসল কাটা হতো এমন ধারণা প্রচলিত হয়েছে।
কিভাবে এলো বাংলা নববর্ষ, সেই ইতিহাসের দিকে আলোকপাত করা যাক। আল বেরুণি ১০৩০ খ্রিস্টাব্দে তার ভারত তত্ত্ব (কিতাব-উল-হিন্দ) গ্রন্থে উল্লেখ করেছিলেন যে, তিনি উপমহাদেশে শীহর্ষাব্দ, বিক্রমাব্দ, শকাব্দ, বলভাব্দ ও গুপ্তাব্দের প্রচলন দেখেছিলেন। এর মধ্যে বাংলাদেশে গুপ্তাব্দ ও শকাব্দের প্রচলন ছিল। খ্রিস্টীয় ষষ্ট শতকের কোন এক সময় থেকে শুরু করে ১২০৪ বা ১২০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত এই শকাব্দ প্রচলিত ছিল।[২] ধারণা করা হয়, এই শকাব্দের সাথে বঙ্গাব্দের প্রচলণের কোন সম্পর্ক আছে। অন্তত বঙ্গাব্দের মাসগুলোর নামের দিক থেকে।
তবে হিন্দু সৌর পঞ্জিকা অনুসারে অনেক আগে থেকেই বাংলা বারটি মাস ছিল। এই সৌর পঞ্জিকার শুরু হত গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। হিন্দু সৌর বছরের প্রথম দিন তখন বিভিন্ন এলকায় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হত। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ আর্তব উৎসব তথা ঋতুধর্মী উৎসব হিসেবে পালিত হত। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ। [৩]
ব্যাপকভাবে প্রচলিত একটি ধারণা হলো মুঘল সম্রাট আকবর প্রথম বঙ্গাব্দের প্রচলন করেন। এ সম্পর্কিত ইতিহাসই বেশি পাওয়া যায়। তবে আকবরের নামের পাশাপাশি আরো কিছু নাম পাওয়া যায় বাংলা সন শুরুর ব্যাপারে। বঙ্গাব্দের প্রচলণকারী হিসাবে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের তিব্বতীয় বিজেতা স্রংসান গ্যাম্পো, সপ্তম শতকের প্রথমভাগের গৌড়ের রাজা শশাঙ্ক এবং বাংলা স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নামও পাওয়া যায়।[৪]
এ পর্যায়ে সম্রাট আকবরের বঙ্গাব্দ প্রচলণের ইতিহাসটির দিকে দৃষ্টিপাত করা যাক। রাজকার্যে সেই সময় হিজরি সনের প্রবর্তন ছিল। ভারতবর্ষে মুঘল সম্রাজ্য প্রতিষ্ঠার পরও হিজরী পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করা হতো। হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল থাকায় তা কৃষি ফলনের সাথে মিলত না। যার ফলে অসময়ে কৃষকদেরকে খজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। সুষ্ঠুভাবে খাজনা আদায়ের লক্ষ্যেই মুঘল সম্রাট আকবর সেই সময় এলাহি সনের প্রচলন করেন। সম্রাটের আদেশ অনুযায়ী জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবী হিজরি সনের উপর ভিত্তি করে নতুন সনের নিয়ম নির্মাণ করেন। এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় অর্থাৎ ১৯৫৬ সালের ৫ই নভেম্বর থেকে। তবে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে নতুন সন গণনা শুরু হয়। এলাহি সন হলেও প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন। পরে এটি বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।[৫]
১৫৫৬ সালে হিজরি সন ছিল ৯৬৩। বাংলা সনও তখন ৯৬৩ থেকে যাত্রা শুরু করে। বঙ্গাব্দ শুরু হলেও এখন যেভাবে মাসের সাতটি দিন প্রচলিত তখন তেমনটা ছিল না। সম্রাট আকবরের সময় মাসের প্রত্যেকটি দিনের জন্য পৃথক নাম ছিল। পরবর্তীতে সম্রাট শাহজাহান একজন বিদেশী পন্ডিতের সাহায্য নিয়ে সাপ্তাহিক পদ্ধতিতে দিনের নামকরণ পদ্ধতির প্রচলন করেন।[৬]
বঙ্গাব্দের সাথে খ্রিষ্টীয় সনের দিন তারিখের পার্থক্যের কারনে সাধারণ মানুষের পক্ষে উভয় সন গণণায় সমস্যা হতো। এজন্য ১৯৬৬ সালের ১৭ই ফেব্রুয়ারি বাংলা একাডেমীর তত্ত্বাবধায়নে ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে বঙ্গাব্দ সংস্কার কমিটি গঠন করা হয়। কমিটি চার বছর পর পর চৈত্র মাস ৩০ দিনের পরিবর্তে ৩১ দিনে গণনা করার পরামর্শ দিয়ে বঙ্গাব্দের সংস্কার প্রস্তাব করে। ১৯৬৬ সালে সংস্কার প্রস্তাব করা হলেও বাংলা সনের সংস্কার কার্য্যক্রমের অংশ হিসাবে কমিটির প্রস্তাবনা ১৯৯৬ খ্রিস্টাব্দে গ্রহণ করা হয়। ১৪ এপ্রিলকে স্থায়ীভাবে বাংলা নববর্ষ শুরুর দিন হিসাবে ঠিক করা হয়।
এ পর্যায়ে বাংলা সনের মাসগুলোর নামকরণ প্রসঙ্গে বলা যাক। বিভিন্ন নক্ষত্রের নাম থেকে বাংলা সনের মাসগুলোর নামকরণ করা হয়েছে। ধারণা করা হয় যে, বিশাখা থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণা থেকে শ্রাবণ, ভাদ্রপদা থেকে ভাদ্র, অশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, অগ্রাইহন থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফল্গুনি থেকে ফাল্গুন এবং চিত্রা থেকে চৈত্র মাসের নামকরণ হয়েছে।
নববর্ষ উদযাপনের ইতিহাস
গত ৪০০ বছরেরও বেশি সময় ধরে কৃষি ও ঋতুর সাথে যুক্ত অনেক অনুষ্ঠান, আয়োজন যোগ হয় নববর্ষের অনুষ্ঠানের সাথে। আর এভাবেই পহেলা বৈশাখ হয়ে উঠেছে নববর্ষ উদযাপনের দিন। সম্রাট আকবরের সময় থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। সম্রাট আকবর তারিখ-ই-এলাহি প্রবর্তন করে ১৪ টি নতুন উৎসবের শুরু করেন। এরমধ্যে একটি উৎসব হলো নববর্ষ উদযাপন। তখন থেকেই বছরের প্রথম দিনটিতে উৎসব করা হতো। নববর্ষ উদযাপনের এক অনুষ্ঠানেই সম্রাট জাহাঙ্গীরের সাথে নুরজাহানের প্রথম দেখা হয়। সম্রাট জাহাঙ্গীর তখন নুরজাহানের প্রেমে পড়েন। পরবর্তীতে আরেকটি নববর্ষ উদযাপন উৎসবে সম্রাট শাহজাহানের সাথে মমতাজের পরিচয় ঘটে।[৭]
নববর্ষ উপলক্ষ্যে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কালের বিবর্তনে অনেক অনুষ্ঠানই এখন আর নেই। এমনই একটি অনুষ্ঠান পুণ্যাহ। চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটি প্রচলিত ছিল। এদিন প্রজারা ভালো পোশাক-পরিচ্ছদ পরে জমিদারের কাচারিতে যেতেন খাজনা দিতে। একে পুণ্য কাজ মনে করা হতো এমন ধারণা থেকে পুণ্যাহ নাম এসেছে বলে মনে করা হয়।
তবে বছরের প্রথম দিনটি উৎসব হয়ে উঠা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। তখন প্রজাদের চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হত। এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। পরবর্তীতে বিভিন্ন সময় এর রুপ পরিবর্তন হয়। এভাবেই উৎসবের আয়োজনে বর্তমান রুপ লাভ করে।
হালখাতা অনুষ্ঠানটি এখনো প্রচলিত আছে। এই অনুষ্ঠানটি নববর্ষ উদযাপনের শুরু থেকেই জনপ্রিয়। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হল বাংলা সনের প্রথম দিনে দোকানপাঠের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা, সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকনদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনও অনেকাংশে প্রচলিত আছে, বিশেষত স্বর্ণের দোকানে।
আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। এরপর ১৯৩৮ সালেও অনুরূপভাবে নববর্ষ উদযাপনের খবর পাওয়া যায়।[৮] তবে ১৯৬৭ সালের আগে নববর্ষ উদযাপনের বিষয়টি সকল স্তরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় নি। ১৯৬৭ এর রমনার বটমূলের অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে জনপ্রিয় হতে থাকে বর্ষবরণ আয়োজন। স্বাধীনতার পরবর্তী সময়ে বর্ষবরণ উৎসব জাতীয় উৎসব হয়ে উঠে। সেই সময় থেকেই দিনটি সরকারি ছুটির দিন।
পরবর্তীতে বর্ষবরণ উৎসবের সাথে যোগ হয় বর্ণিল শোভাযাত্রার আয়োজন। ১৯৮৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা ইন্সটিটিউটের উদ্যোগে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা এখন বর্ষবরণ উৎসবের অন্যতম প্রধাণ আকর্ষণ।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে জনপ্রিয় উদযাপন হচ্ছে মেলার আয়োজন। বিভিন্ন মেয়াদে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এসব মেলায় লোকজ সংস্কৃতির ধারক নানা পন্য , কৃষিজাত ও কুটিরশিল্পজাত দ্রব্যাদির প্রদর্শণী ও ক্রয় বিক্রয় চলে। থাকে নাগরদোলা, পুতুলনাচসহ আরো অনেক বর্ণিল আয়োজন। সমগ্র বাংলাদেশে পহেলা বৈশাখ ও বৈশাখের প্রথম সপ্তাহে প্রায় ২০০ মেলা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ অন্যান্য শহর বা শহরাঞ্চলে আয়োজিত মেলায় মাটির ও কুটিরজাত পণ্যের সঙ্গে সঙ্গে গ্রন্থমেলারও আয়োজন করা হয়।[৯]
আর রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের দিনটিতে পান্তা ইলিশ খাওয়ার রেওয়াজটি এখন বেশ জনপ্রিয়। পহেলা বৈশাখের খাদ্যরূচির সাথে যুক্ত হয়ে গেছে এই পান্তা ইলিশ সংস্কৃতি। নববর্ষ উপলক্ষ্যে ঢাকার কিছু এলাকায় ঘুড়ি উড়ানোর উৎসব করা হয়।[১০]
ঢাকায় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের গানের মাধ্যমে নতুন বছরের সূর্যকে আহবান। পহেলা বৈশাখ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের শিল্পীরা সম্মিলত কন্ঠে গান গেয়ে নতুন বছরকে আহবান জানান। যে গানটি গাওয়ার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের “এসো হে বৈশাখ, এসো এসো”। স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃত পক্ষে যে গাছের ছায়ায় মঞ্চ তৈরী হয় সেটি বট গাছ নয়, অশ্বত্থ গাছ। ১৯৬০-এর দশকে পাকিস্তানী শাসকগোষ্ঠির নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে ১৯৬৭ সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা।
মঙ্গল শোভাযাত্রা
ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখে সকালে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবণ এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। থাকেবাঁশের এবং পোড়ামাটির নানা আকারের পাতিল। শোভাযাত্রায় সকল শ্রেণী-পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো নয় রং-বেরঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিলিপি। ১৯৮৯ সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের উৎসবের একটি অন্যতম আকর্ষণ।
তথ্যসূত্র
১. বাংলার নববর্ষ, খন্দকার মাহমুদুল হাসান, সাপ্তাহিক ২০০০, ১১ এপ্রিল ২০০৮। পৃ ৩৮
২. বাংলার নববর্ষ, খন্দকার মাহমুদুল হাসান, সাপ্তাহিক ২০০০, ১১ এপ্রিল ২০০৮। পৃ ৩৮-৩৯
৩. পহেলা বৈশাখ, বাংলা উইকিপিডিয়া
৪. বাংলার নববর্ষ, খন্দকার মাহমুদুল হাসান, সাপ্তাহিক ২০০০, ১১ এপ্রিল ২০০৮। পৃ ৩৯
৫. পহেলা বৈশাখ, বাংলা উইকিপিডিয়া
৬. এলাহী থেকে বঙ্গাব্দ, বিডিনিউজ
৭. The Origin of Bangla new year and celebrating Pahela Baishakh, Syed Ashraf Ali, Retrieved from- Click This Link
৮. প্রথম মহাযুদ্ধে বাংলা বর্ষবরণ, মুহাম্মদ লুৎফুর হক দৈনিক প্রথম আলো, ১৪ এপ্রিল ২০০৮
৯. উৎসব, মুনতাসীর মামুন, অন্যদিন ঈদ সংখ্যা ২০০৮, পৃ ৫০৩
১০. পহেলা বৈশাখ, বাংলাপিডিয়া
সকলকে নববর্ষের শুভেচ্ছা।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: শুভ নববর্ষ
লেখক বলেছেন: শুভ নববর্ষ
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
শুভ নববর্ষ..
লেখক বলেছেন: শুভ নববর্ষ। কি খবর?
লেখক বলেছেন: শুভ নববর্ষ
ভালো থাকবেন।
লেখক বলেছেন: শুভ নববর্ষ মুকুট ভাই।
ভালো থাকবেন।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
এইতো ভাই ভালো আছি.. আপনার খবর কি ? অনেক দিন হলো দেখা হয় না..
লেখক বলেছেন: চলছে ভালোই।
সামনের মাসের দিকে একটা আড্ডার ডাক দেন ![]()
সাধারণমানুষ বলেছেন:
এসো হে বৈশাখ এসো, এসোসাথে নিয়ে আসো আম কাঠাল আর লিচুর সম্ভার
কিন্তু সাথে নিয়ে আইসো না গরমের তীব্র হাসফাস
নিয়ে আসো এক সমৃদ্ধ বাংলাদেশ,
যেখানে থাকবে কোন রেষারেষি আর বিদ্বেষ,
এসো হে বৈশাখ এসো, এসো।...
শুভ নববর্ষ ১৪১৭
লেখক বলেছেন: শুভ নববর্ষ ১৪১৭
লেখক বলেছেন: শুভ নববর্ষ সামী ভাই।
লেখক বলেছেন: শুভ নববর্ষ হাছিব
ধ্রুব তারা বলেছেন:
শুভ নববর্ষ একরাম। কেমন আছো? বেশি ঘুড়ি উড়ানো ভাল না
লেখক বলেছেন: শুভ নববর্ষ ![]()
ভালো আছি। তুমি?
ঘুড়ি ভালোই উড়াইছি সেদিন। ![]()
সামিউর বলেছেন:
নববর্ষের বাসি শুভেচ্ছা রইলো ভাইয়া।
লেখক বলেছেন: শুভ নববর্ষ
লেখক বলেছেন: হু ![]()
কালপুরুষ বলেছেন:
চমৎকার তথ্যবহুল পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা আপু ![]()
লেখক বলেছেন: ভালো আছি। তুমি কেমন? ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হুমমম
মেঘকন্যা বলেছেন:
অনেক কিছু জানলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ মেঘকন্যা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অগ্নিলা বলেছেন:
ইতিহাসের বাইরে কিছু লিখা যায় না? ঐতিহাসিক হয়ে যাবেন তো কয়দিন পর উকিল। না হলে অন্তত রেপ্লিকা তো হবেনই। একদিক দিয়ে ভাল আপনাকে দেখতে আর ২ ঘন্টা বসে থাকতে হবে না, ১০টা কলও দিতে হবে না। সরাসরি জাদুঘরে গেলেই দেখা পাওয়া যাবে।
লেখক বলেছেন: ১০ টা কল কিন্তু দেন নি। সংখ্যা ঘটিত ভুল তথ্য পরিবেশনের জন্য ধিক্কার ![]()
টিকেট কেটে জাদুঘরে যাইবেন কিন্তু। ফ্রি ফ্রি চলে যাইয়েন না ।
অগ্নিলা বলেছেন:
আগের ২/৩ দিন থেকে হিসাব করেন। হিসাব মিলে যাবে।
লেখক বলেছেন: হুমমম
দাউদ রনি বলেছেন:
বাপ রে! কোত্থেকে এত তথ্য?
লেখক বলেছেন: হা হা হা ![]()
ভোরের তারা বলেছেন:
poSt valo hoeseভাইয়া আরিয়ানা আপু ঢাকায় কোন আডডার আয়োজন কি করা যায়? যে কোন শুক্র অথবা শনিবারে।
লেখক বলেছেন: একটা আড্ডা হলে ভালো হয়।
আরিয়ানা আপু কতোদিন থাকবে?
২১ মে আড্ডা হলে ভালো হয়। শুক্রবার। রবীন্দ্র সরোবর হতে পারে স্থান। বিকাল ৪ থেকে শুরু হতে পারে।
দেখি কয়েকজনের সাথে কথা বলে।
লেখক বলেছেন: হায় হায় এতো কম সময়!!! দেখি কি করা যায়...
বাবুল হোসেইন বলেছেন:
খুবই ভালো লাগলো তথ্যবহুল লেখা। আপনাকে মেইল করেছি। আশা করি পেয়ে থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনার কোন মেইল পাই নি এখনও ...
একরামুল হক শামীম বলেছেন:
@বাবুল হোসেইন ,মেইল অ্যাড্রেস ঠিক আছে। কিন্তু কেন জানি মেইল আসে নি।
ভালো আছি। আপনি কেমন?
আপনার কমেন্টটা মুছে দিলাম। কারন মেইল অ্যাড্রেসটা তাতে দেওয়া ছিল। কিছু মনে করবেন না প্লিজ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার বন্ধু কে বাংলা নববর্ষের শুভেচ্ছা