somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের আশু আর কৃতঘ্ন আমরা।

২৭ শে মে, ২০১৩ সকাল ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষোভে- অভিমানে বাঙ্গাল দের দেখি আর স্তব্ধ হয়ে থাকি।

এই হারামির দল- তোরা এত অকৃতজ্ঞ ক্যামনে হসরে???

ছেলেটা কোন সময়ে এসেছিল দলে? বাংলাদেশের অবস্থান কোথায় ছিল টেস্ট খেলুড়ে দেশ গুলোর মধ্যে? কেউ পাত্তা দিত আমাদের?

বাচ্চা ছেলেটা খেলতে নামলো, ইচ্ছামত পেটাল মুরালি, ভাস কে ওদেরই দেশে, ওদের জন্যে তৈরি রাখা পিচে অভিষেকেই সর্বকনিষ্ঠ হিসেবে টেস্ট সেঞ্চুরি করল ছেলেটা।

মনে পড়ে ২০০৪। আমি ছিলাম মাঠে। পাড়ার গলির ছেলেদের যেমন পেটায়, তেমন পেটা খাওয়া দেখলাম ভারতীয় গুলানের। ছেলেটার জন্যেই আনন্দে, চিৎকারে, কান্নায় ভরে থাকা একটা দিন, একটা স্মৃতিময় দিন। ১৫৮ করতে মাত্র ২ টা সেশন। বুঝস তোরা? বুঝবি কখনো? মেধা কারে কয়?

২০০৫ এর কার্ডিফ মনে পড়ে? পড়বে কিভাবে এই অকৃতজ্ঞ জাতির? মহাশক্তিধর অস্ট্রেলিয়া। মাঠে নামার আগেই প্রতিপক্ষ কে ন্যাংটো করে দেয়া অস্ট্রেলিয়া। না আশুরা ওদের ভয় পায় না, আশুর পক্ষেই সম্ভব গিলেস্পি, ম্যাকগ্রাথ দের বাদর বানিয়ে মারা। এখনো এত বড় বুকের পাটা ওয়ালা কেউ জন্মায় নাই এই দেশে।

একই সিরিজে ইংলিশ দের চার ফাস্ট বোলার সমৃদ্ধ দলকে পাড়ার দল বানিয়ে পঞ্চাশ খানেক বল খেলে ৯৪। তখন তো আশু খুব প্রিয় ছিল তোদের কাছে।

২০০৭ বিসশকাপ মনে পড়ে? সাউথ আফ্রিকান গুলানরে ধুনসে পেটানো আশু। চক্ষের পলকে ৮৭, অবাক দৃশ্য।

ইতিহাস শুরু করতে হয়, সবাই পারেনা। আশু ছিল আমাদের প্রথম সুপারস্টার। আশু দেখিয়েছে বাংলাদেশ জিততে পারে, কোন ফ্রাঙ্কেন্সটাইন কে ভয় পাবার কিছু নাই। আশু এনে দিয়েছে বিশ্বাস। আজকের তামিম, সাকিব, মুশি সবার তৈরি হবার পেছনে এই আশু-ই। ছেলেগুলো এমন সময়ে বেড়ে উঠেছে যখন তারা দেখেছে বাংলাদেশ জিতে। আশুই গড়েছে এই নতুন আলোয় উদ্ভাসিত বাংলাদেশ। এক হাতে।

লোভের কথা বলস তোরা হারামির দল-

তুঙ্গে থাকা অবস্থায় এক একটা ক্রিকেটার দু এক ম্যাচ খেলেই অল্প বয়েসেই সংসার পাতলো, আশুর চেয়ে জুনিয়র-রাও। ওরে জিজ্ঞেস করলে বলে আগে আরও ভালো ক্রিকেটার হই।

লোভের কথা বলস তোরা-

কাল ব্লগ পড়ছিলাম, হটাৎ আরও অনেক তথ্য চোখে পড়লো-

প্রথম বিপিএলে জুয়াড়িদের পাছায় লাত্থি মেরে সব ফাস করে দেয়া। -এই আমাদের আশু।

আইসিএলে কোটি টাকার হাতছানি, এক নয় , দু নয়, চার চার কোটি টাকা উপেক্ষা করে দেশের জন্যে খেলা।- এই আমাদের আশু।

প্রিমিয়ার লিগে ৩২ লক্ষ টাকার প্রস্তাব ছুড়ে ফেলে জাতীয় দলের হয়ে মাঝপথে খেলতে যাওয়া। -এই আমাদের আশু।

আশুর কমিটমেণ্ট আর কবার প্রমাণ করতে হবে, কি করলে খুশী হবি তোরা? ও আত্মাহুতি দিলে? অকৃতজ্ঞ না শুধু আমরা একটা কৃতঘ্ন জাতি।

এই কর্পোরেট কুত্তা গুলান কেবল ব্যাবসা বোঝে। আশুকে ফাঁসানো হয়েছে ভালো মতই। কি করবে ও। একেবারে খোদ দলের মালিক ওকে হেরে যেতে বলছে, এই অর্থ, রাজনীতি দিয়ে শক্তিশালী লোকগুলান যা ইচ্ছা তাই করতে পারে। ওদের বিপক্ষে গেলে আপনি হারাতে পারেন পরিবার, সম্পর্ক সব।

সাথে আছে ভারতের তীব্র লালসার বের করা জিভ। ওদের আইপিএল কে যে বিপিএল এখনই প্রতিযোগিতা ছুড়ে দিয়েছে। ওদের সোনার ডিম পাড়া হাসের প্রতিপক্ষ যে বিপিএল। তার উপর আমাদের বিপিএল সবার জন্যে উন্মুক্ত।

চোখ খুল কৃতঘ্নের দল। চোখ খুল। আশুর পাশে এসে দাড়া। আশু অনেক দিয়েছে, এবার আমাদের দেবার সময়।

এ চরম বিপদের সময়, সম্মান দেবার সময়, ভালোবাসা জানাবার সময়, পাশে থাকার সময়।

আয় সবাই এক হই, আর বলি- ভয় নেইরে পাগলা, পাশে আছি।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১১
২৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×