
বুনো গোলাপ কোথায় জন্মায়?
মেয়েঃ
তারা আমাকে বুনো গোলাপ বলে ডাকে
কিন্তু আমার নামতো এলাইসা ডেই
আমি জানিনা, তার কেন আমাকে এ নামে ডাকে
আমার নাম যদিওবা এলাইসা ডেই।
ছেলেঃ
প্রথমদিন যখন তাকে দেখেছিলাম, আমি বুঝেছিলাম সে শুধুই আমার জন্য
যখন সে আমার দিকে তাকিয়ে হাসি দিল
তার ওষ্ঠদ্বয় ছিল গোলাপের রঙে রাঙা
এ সেই গোলাপ যা সম্পূর্ণ রক্তাপ্লুত এবং বুনো আর জন্মায় নদীর ধারে।
মেয়েঃ
যখন সে আমার দরজায় টোকা দিয়ে ভিতরে ঢুকল
তার নিশ্চিত আলিঙ্গনে আমার কাপুঁনি কমে গেল,
সে আমার জীবনে প্রথম, তার সতর্ক হাতে
সে আমার গল বেয়ে নামা চোখের পানি মুছে দিল।
ছেলেঃ
দ্বিতীয় দিনে আমি তাকে একটি ফুল দিলাম,
আমার দেখা যেকোনো রমণীর চেয়েও সে ছিল সুন্দর
আমি তাকে বলেছিলাম, “তুমি কি জান এত সুন্দর, রক্তিম আর মুক্ত
বুনো গোলাপ কোথায় জন্মায়?”
মেয়েঃ
দ্বিতীয় দিনে সে একটি মাত্র গোলাপ নিয়ে এল,
সে আমাকে বলল,”তোমার সব হারানোর ব্যথা,সব দুঃখ কি তুমি আমাকে দিবে?”
আমি শুয়ে থেকে শুধু মাথা নাড়ালাম,
“যদি আমি তোমাকে গোলাপ গুলো দেখিয়ে দিতে চাই, তুমি কি যাবে?”
তৃতীয় দিনে সে আমাকে নদী তীরে নিয়ে গেল
সে আমাকে গোলাপ ঝাড় দেখিয়ে দিয়ে চুমো দিল
আমার দেখা শেষ দৃশ্যটা ছিল পাথর মুঠোয় নিয়ে আমার দিকে চেয়ে তার হাসি
আর শুধু অস্ফুট কিছু কথা কানে এসেছিল।
ছেলেঃ
শেষ দিন আমি তাকে নিয়ে গেলাম বুনো গোলাপের ঝাড় দেখাতে
সে নদীর তীরে শুয়ে ছিল যেখানে বায়ু প্রবাহমান চোরের মত চুপিসারে
আমি তাকে চুমো দিয়ে বিদায় জানালাম আর বললাম,”সব সৌন্দর্যকে অবশ্যি
ধ্বংস হতে হয়।”
আর হাটুগেঁড়ে বসে তার দাঁতের ফাঁকে গোলাপ গুঁজে দিলাম।
গানটির একটি ইউটিউব লিঙ্ক দিয়ে দিলাম, গানটি গেয়েছেন নিক কেভ এবং
কাইলি মিনোগ। শুনে দেখতে পারেন।
wild roses on YouTube
আমার ব্লগে প্রকাশিত।
ছবিঃ উইকিপিডিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

