আমার প্রিয় পোস্ট

মোবাইল ফটোগ্রাফি

০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৪

শেয়ারঃ
0 2 0



ফটোগ্রাফি আমি খুব বেশি বুঝি না। এ ব্যপারে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই। তবে ভালো ফটোগ্রাফ দেখলে খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে কোন সুন্দর দৃশ্য দেখলে ফ্রেমবন্দি করতে ইচ্ছে হয়।
নেটে বিভিন্ন ফরম পূরণের সময় মাঝে মাঝে আমি পেশা হিসেবে Photography উল্লেখ করি! এটা প্রমাণ করে আমার মধ্যে ফটোগ্রাফার হবার একটা সুপ্ত বাসনা কাজ করে।
এখানে নিজের তোলা কিছু ফটোগ্রাফ আপলোড করলাম। সবগুলিই মোবাইল দিয়ে তোলা। সত্যি বলতে কি, ডিজিটাল ক্যামেরাই এখনো নেইনি।
এর মধ্যে কিছু বিভিন্ন মাধ্যমে ছাপা হয়েছে। একটি 'জাতীয় দৈনিক বেস্ট ফটোগ্রাফ এওয়ার্ড' পেয়েছে। জানিনা এগুলি কেমন হয়েছে। আবারও বলছি এ মাধ্যমে আমি প্রায় নতুন।
সুতরাং প্রফেশনাল ফটোগ্রাফারদের এবং দর্শকদের কাছে আমি গঠনমূলক সমালোচনা আশা করতেই পারি।
(দ্রুত লোডের জন্য এগুলি কোয়ালিটি কমিয়ে দিলাম, প্রকৃত রেজুলেশন আরেকটু বেশি)


পারাপার



উভচর



আমার বাংলা



সবুজ




প্রিয় বাংলা




দর্পণ




চিরায়িত বাংলা




বিষন্ন নীলিমা




রঙ




সোনালি প্রান্তর



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মোবাইল ফটোগ্রাফিফটোগ্রাফিPhotographyমোবাইল ফটোগ্রাফিফটোগ্রাফিPhotography ;
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৫
অলস ছেলে বলেছেন: আমিও মোবাইলে ছবি তুলি, কোন ক্যামেরা নাই। ছবি সুন্দরই হইছে মনে হয়।
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: ...তাই মনে হয়???

২. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৯
নাহিদ মাহমুদ বলেছেন: ব্যক্তিগত আমার অভিমত হলো, একজন ফটোগ্রাফের সবচাইতে বড় সম্পদ হলো, দেখার ক্ষমতা, একটা দৃশ্যকে অন্যের চোখ দিয়ে অনুবব করার ক্ষমতা। আপনার সেটি আছে। ১ আর ৫ নং ছবিদুটো তো রীতিমত ক্ল্যাসিক। ৩নং ছবিটিও অসাধারন। ২,৬ আর ৮ নং ছবিতে পেশাদারিত্বের ছাপ ফেলতে পারলে অত্যন্ত গ্রহনযোগ্যতা পাবে আশা করি।

এমনিতেও ২নং ছবিটা অনেকের ই ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। তবে, যদি সামনের বাচ্চাটি একটা গ্রাম্য বালক হতো বা পানি ছিটানোটা আরো বিস্তৃত হলে খুব ভালো লাগতো বলে আমার বিশ্বাস।

তবে........... সব মিলে আমি একজন সাধারন দর্শক হিসেবে মুগ্ধ। আপনার দেখার ক্ষমতা অসাধারন।

ব্যক্তিগতভাবে বলব, ব্যাপারটা নিয়ে লেখাপড়া করেন। গুনটা আপনি পেয়েছেন গড গিফটেড ভাবেই। আর আগ্রহ এবং চেষ্টার ব্যাপারটা চোখে পড়ার মত। আমার মনে হয় ফটোগ্রাফি নিয়ে পড়াশুনা করে যদি আপনি সামনে এগোন আপনার পথ অনেকদূর পর্যন্তই যাবে বলে আমার বিশ্বাস।

এই ব্যাপারে বিশেষজ্ঞ না হয়েও এত কথা বলার স্পর্ধা দেখানোয় ক্ষমাপ্রার্থী।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন:
উফ! প্র-চ-ন্ড ভালো লাগল আপনার কথা শুনে।

আমার ছবি অনেককেই দেখিয়েছি। কেউ আপনার মত গুছিয়ে দুটি কথা বলেনি। আচ্ছা একটু কথা বললে কি এমন ক্ষতি, তাতে যদি একজন সামনে এগুনোর প্রেরণা পায়।

ধন্যবাদ দিয়ে ছোট করব না।

যান, ছবিগুলোর অর্ধেক আপনার নামে উৎস্বর্গ করে দিলাম।

৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৯
হাবিব রাজু বলেছেন: মোবাইল কেমেরার মডেল টা কি ভাইয়া?
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: খুবই সাধারণ। মাত্র ১ মেগাপিক্সেল!

৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৫
কন৭১২০০৩ বলেছেন: উভচর এবং আমার বাংলা, খুব ভালো হইছে। আমি কিন্তু ফটোগ্রাফার নই।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন:
ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ। কারো ভালো লাগলেই আমার ছবি তোলা সার্থক হবে।

আর আমিও ফটোগ্রাফার নই। তবে হতে চাই।

৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬
মোঃমোজাম হক বলেছেন: এক কথায় চমৎকার হয়েছে।হ্যা আপনার মধ্যে ছবি তোলার সব গুনাবলিই আছে।চালিয়ে যান।ডিজিটাল ক্যামেরা এখন বেশ সস্তা! :-B
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। অপনাদের প্রেরণাই আমাকে সামনে যেতে সাহায্য করবে।

আর হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা একটা হাতে তুলব ভাবছি, সবাই যদি সাহস দেন...

৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৩
নাহিদ মাহমুদ বলেছেন: আপনার জবাবে লজ্জা পাইছি ভাইজান। সাধারন মানুষ আমি, তাও যে সম্মান দিলেন তাতে কৃতজ্ঞতা থাকলো।

আসলে আমি যা বলতে চেয়েছি, ছবি তোলা শুধু না যেকোন কাজের ই টেকনিক্যাল কিছু দিক আছে। সহজ একটা একজামপল দেই, আমাদের মা যেভাবে ভাত রান্না করেন, আমরা কি সেভাবে পারি? পারিনা। কারন আমরা কিছু সহজ প্রয়োগযোগ্য টেকনিক্যাল দিক জানিনা। কাজটা কিন্তু সহজ। কিন্তু কিছু টেকনিক্যাল নলেজ থাকা প্রযোজন তারপরও।

ফটোগ্রাফির ক্ষেত্রে বলছি, "আলো খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আলোর ব্যবহার। ছায়ার ব্যবহার। কম আলো বা বেশী আলোতে কি করতে হবে, কালার কম্বিনেশন বা কোন এ্যাঙ্গেল থেকে তোলা যেতে পারে, কিভাবে তুললে যা ভাবছেন তাই তুলতে পারবেন ইত্যাদি ব্যাপার এর জন্য থিওরিক্যাল নলেজ প্লাস অভিজ্ঞ চিত্রগ্রাহক এর অভিজ্ঞতা, ভাবনা জানা খুব ই দরকার বলে আমি মনে করি। আর এজন্য নেট ই যথেষ্ট। সার্চ দেন। যা চান তাই পাবেন।

গ্যালারী ঘুরুন। নেট বা বাস্তবে। চিত্রগ্রাহক এর ভাবনা শুনুন, আবার একজন দর্শকের মন্তব্যও দেখুন বা শুনুন। আমি নিশ্চিত এটা আপনাকে আরো বেশী অভিজ্ঞ করে তুলবে। আপনার সাথে ছবির যেমন এতে ব্যবধান কমবে, তেমনি ব্যবধান কমবে আপনার ছবির সাথে দর্শকের।

আবারো অনেক কথা বলে ফেললাম। তবে একটা কথা, এগুলো আমার অনুভব। প্রাতিষ্ঠানিক কথা নয়। তাই আমার কথাগুলোকে গ্রহন করবেন না প্লিজ। অনুভব করুন। গ্রহন করুন বিশেষজ্ঞদের কথা। আর যেহেতু ছবি ছাপানোর অভিজ্ঞতা আপনার রয়েছে, তাই আমি নিশ্চিত এমন বিশেষজ্ঞও আপনার আশেপাশেই রয়েছে। এখন শুধু দরকার একটা লক্ষ্য নির্ধারন আর উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে চলা।

হেপ্পি ফটোগ্রাফিং ব্রাদার।
৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫০
নাহিদ মাহমুদ বলেছেন: বুঝলাম। (মফিজ মার্কা হাসি দেওনের ইমো হোবে।)
৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯
যীশূ বলেছেন: ছবিগুলা ভালো হইছে। :)
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন:
ভালো লেগেছে জেনে আরো ভালো লাগলো... ধন্যবাদ।

:) :) :)

৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২
আকাশ_পাগলা বলেছেন: দারুণ।
কত মেগাপিক্সেল? কী মোবাইল?

আসলেই দারুণ।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন:
ধন্যবাদ

মোবাইল খুবই সাধারণ।

এক মেগাপিক্সেলের মত।

আট-দশটা ছবি তুললে একটা রাখার মত হয় আরকি...

০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: হুম... তাইতো মনে হচ্ছে !

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: Thanx!

২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধইন্যা!

১৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০২
সকাল রয় বলেছেন: ফটোগ্রফারের দৃষ্টি থেকে বলবো ভালো হয়েছে
আপনার ভেতরে সৃজণশীলতা আছে
একদিন সময় করে আমার ব্লগ ঘুড়ে যাবেন
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: পজেটিভ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার ব্লগে আমি তো আগেও মন্তব্য করেছি, (দেখুন, আহ! প্রেম)

কিন্তু....

আপনার কোন ফটোগ্রাফি তো দেখতে পেলাম না...

০৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: ওয়েলকাম! :)

১৬. ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৭
িনদাল বলেছেন: ক্যানডিড ফটোগ্রাফি ট্রাই করতে পারেন। রাস্তাঘাটে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যেখানে ইমেজ কোয়ালিটি মেইন না, সাবজেক্ট টাই মেইন

 

মোট সময় লেগেছে ০.৯৯৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ফেস্বুক
fb.me/pieal
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই