আমার প্রিয় পোস্ট
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমাঃ ডকুমেন্টস সহ সকল মিথ্যাচারের প্রমাণ - নিঝুম মজুমদার
- খেলার সাথে রাজনীতি মেলানো ঠিক না (!!!) ও ফাকিপ্রেমের পক্ষে অন্যান্য যুক্তি খন্ডন - ঠোট কাটা
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- "সানস্ক্রিন ব্যবহার করো" - মেরি শ্মিক এর বিখ্যাত কল্পিত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- " বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- মুক্তিযুদ্ধকালীন এক রাজাকারকে দেয়া আরেক রাজাকারের চিঠি - সন্যাসী
- ফট্টোগ্রাফি
- তানভীর চৌধুরী পিয়েল
- অই গরম চটপটি--খাইলে চাটবেন না খাইলে পস্তাইবেন !!
(রেসিপি পোস্ট) - ভূকণ্যা
- কৃত্রিম প্রাণের আবিষ্কার এবং ইসলামে ছবি আকা বিষয়ক কিছু প্রশ্ন - মেয়র
- Top 10 অ্যাকুস্টিক গিটার Song ব্লগ লিঙ্ক mp3 ডাউনলোড লিঙ্ক সহ ।দেখি আপনাদের সাথে মিলে কিনা
- মেঘেরদেশ
- সহিহ ভার্চুয়াল জিহাদনামাঃ জিহাদের কলাকৌশল এবং টেম্পলেট মন্তব্যসমুহ - আসিফ মহিউদ্দীন
- ▒▒Enigma সমগ্র এবং মাইকেল ক্রেটুঃ The god Of Music.▒▒ - ইনকগনিটো
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- মুসলিমদের বিশ্বাস করা ১০টি মিথ - ঘুমাচ্ছিলাম
- সুরা লাহাব নিয়ে কিছু কথা .. - নাস্তিকের ধর্মকথা
- The Relativity of Wrong - কিষান
- রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন। - আসিফ মহিউদ্দীন
- আপনার শোনা বাংলা বেস্ট রোমান্টিক গান কোনটা ?(রিপোষ্ট) - নিঃসঙ্গ
- মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, এর বেশী আমরা হইতে দেবো না। - পারভেজ আলম
- বাংলার রূপঃ সিলেট (টুরিষ্ট গাইড)।পর্বঃ১ - তারেক আহমেদ০০৭
- উইন্ডোজ মোবাইলের সেরা ২৫টি বাছাই সফটওয়্যার - ফিউশন ফাইভ
- BBA, Medical, Engineering, Law..........কোনটা ছেড়ে কোনটা পড়ি?? - পাললিক মন
- আস্তিকতার মোক্ষম যুক্তি "যদি থাকে" বিষয়ক আলোচনা এবং একটু গভীরে প্রবেশ। - আসিফ মহিউদ্দীন
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ...... - নাস্তিকের ধর্মকথা
- ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা - অনিগিরি
- মূর্খের জ্ঞান-১ - আসিফ মহিউদ্দীন
- এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের - আলামিনস্টাইন
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-১) - পারভেজ আলম
- রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা : একটি নাটকীয় ইতিহাস - ৫ - অনিমেষ হৃদয়
- স্বাধীনতার ঘোষনা প্রশ্নে আপনি আবাল কিনা পরীক্ষা করে নিন। - হা...হা...হা...
- নিজামী শুয়োররে লয়া দুইখান জুকস ( হাওলাত করছি ) - ১৯৭১
- আমার যত প্রিয় পোষ্টদেখেনতো এর মধ্যে কোন পোষ্ট আপনার কাজে লাগে কিনা - নাজির
- অযুত নিজুত গেলমান ঠুকরে কেঁদে উঠলো । নিজামি-মুজাহিদ-সাঈদী গ্রেফতার........... - তোরাশ
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- এক শিবির সদস্যের স্বীকারোক্তি : মুক্তিযুদ্ধ নিয়ে কতো ভুল যে জানতাম! - কানু
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- আমার নটআউট ৫০! - তানভীর চৌধুরী পিয়েল
- জামায়াতে ইসলামীকে কেন নিষিদ্ধ ঘোষনা করা হবে না? - সীমানা ছাড়িয়ে
- আসুন একটা কবিতা লিখি (একটি চলমান পোষ্ট) - সেবু মোস্তাফিজ
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- দুনিয়ার সব মুসলিম কি এক অধ:পতিত জাতি ? !!! - লাবণ্য প্রভা
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- স্ত্রী পেটানো কি ইসলাম সমর্থন করে??? - সাইদুর রহমান মুন্না
- অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি - তানভীর চৌধুরী পিয়েল
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- বিদায়ী পোষ্ট: সভ্য মানুষের লিখবার মতো পরিবেশ তৈরিতে ব্যর্থ এই ব্লগ - রাসেল ( ........)
- যে প্রশ্নগুলোর গ্রহনযোগ্য জবাব না পেয়ে আমি নাস্তিক - নাগরিক
- গুরু যেভাবে শিষ্য হইলেন - আশীফ এন্তাজ রবি
- ধর্ম'গুলোর ভবিষ্যত কি ? নাস্তিক'রা ধর্মের কি পরিনতি বা অবস্থা দেখতে চায় ? ...একটি আলোচনা পোস্ট ..বিশেষত নাস্তিকদের জন্য - মনির হাসান
- কোরআন ও নারী এবং জাকির নায়েকদের গালগল্পের জবাবে- ২ - নাস্তিকের ধর্মকথা
- আসুন শিখি থ্রিডি স্টুডিও ম্যাক্স, ফ্রি টিউটোরিয়াল! পর্ব-৩ - তানভীর চৌধুরী পিয়েল
- মোবাইল ফটোগ্রাফি - তানভীর চৌধুরী পিয়েল
- জ্বীন’দের 'বিলুপ্তপ্রায় প্রজাতিতে' অন্তর্ভূক্তি পূর্বক এই প্রজাতি রক্ষায় 'পঞ্চবার্ষিকী প্রকল্প' গ্রহন করার দাবী জানাই । - মনির হাসান
- মোবাইল থেকে দেশে বিদেশে কথা বলুন free!!! - শর্বরী
- নাস্তিক হয়ে ওঠার গল্প নিয়ে সংকলন ..... - নাস্তিকের ধর্মকথা
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আর্কাইভঃ সেপ্টেম্বর'-২০০৯ - ব্লগ আর্কাইভ
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- নারী: গন্তব্য যখন কেবল ফরসা ত্বক আর পুরুষ ধরা ! - শ্লেট: আমাদের অনুকাগজ
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
আরিফের ঘটনা যে ধর্মান্ধ মৌলবাদী আর স্বার্থান্বেষী মহলের কাজ তার আরেকটি প্রমাণ
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৮
![]()
একটা সময় ছিল যখন রোববার আমার প্রিয় বার ছিল। কারণ এই বারেই আমার প্রিয় একটি ম্যাগাজিন প্রকাশিত হত। যুগান্তরের সাপ্তাহিক ফান ম্যাগাজিন বিচ্ছু। বিচ্ছু পড়া শুরু করি আট তম সংখ্যা থেকে। এখনো পড়ি। তবে এখনকার আর আগেকার মধ্যে অনেক পার্থক্য ছিল। ২০০০ সাল। আমি ক্লাস ফোরের ছাত্র। গ্রামে থাকি। বিদ্যুৎ, টিভি কিছুই ছিলনা। বইয়ের জন্য লাইব্রেরি ছিল না। তবে বাড়িতে প্রতিদিন খবরের কাগজ যেত। অবশ্য তরতাজা নয়। আগের দিনের। বাড়িতে কাগজ যেতে যেতে পুরো একদিন দেরি হয়ে যেত। আমি ছোট মানুষ। রাজনীতি বুঝতাম না। তখন যে বন্ধুটি আমি পেয়েছিলাম সেটি হচ্ছে বিচ্ছু।
মূল কথায় আসি। আমি কিন্তু আট তম সংখ্যা(২.৪.২০০০) থেকে আজও বিচ্ছুর প্রতিটি সংখ্যা সংগ্রহে রাখি।
আরিফের কৌতুক প্রসংগে যখন নানা কথা চলছে, তখন আমার মনে হল শুধু আলপিন আর কিশোর কণ্ঠই নয়, তারও আগে আমি এই কৌতুক দেখেছি। এই কৌতুক প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ জুলাই ২০০০ বিচ্ছুর ২৪ তম সংখ্যায়।
দেখুন তার দলিল-
বিচ্ছু, ২৩ জুলাই ২০০০
এই সেই কৌতুক যা নিয়ে কেউই প্রশ্ন তুলেনি, এমনকি আমার জানামত একজনও প্রতিবাদ করেনি
আরো আশ্চর্য হবেন... দেখুন কারা ঐ সংখ্যার দায়িত্বে ছিল
![]()
যারা প্রথম আলো আর আলপিন পুড়িয়েছিল তারা সেদিন কোথায় ছিল?
যারা আরিফের জেল দিয়েছে তারা সেদিন কোথায় ছিল?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কয়েশ' বিচ্ছু উল্টাপাল্টা করে তবেই না গুপ্তধন পেলাম!
লেখক বলেছেন: ৫০ হয় নাই.. ৫০ নিয়া অন্য প্লান। ৫০ না করার জন্য আগের একটি পোস্ট মুছে দিয়েছি!
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
তবে বিচ্ছুর সাথে ধর্মান্ধের সম্পর্ক কি???????আপনি বিচ্ছুর কৌতুক পড়েই কিভাবে বুঝলেন আরিফের ঘটনা ধর্মান্ধ মহলের কাজ??
লেখক বলেছেন: বিচ্ছুর সাথে ধর্মান্ধের সম্পর্ক কি?
-বিচ্ছুর সাথে ধর্মন্ধের সম্পর্ক নাই, তবে ঘটনার সাথে আছে...
আর যারা এ ঘটনা ঘটিয়েছিল তাদের কি বিশেষণে ভূষিত করব যদি বলে দিতেন তবে শিরোণাম পরিবর্তন করতাম।
মনির হাসান বলেছেন:
ব্লগের জেহাদি ভাইয়েরা আসেন ... হাতের কাছের ব্লগার আশীফ এন্তাজ রবি আর ইশতিয়াকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করি ।নারায় তাকবির ... (তলোয়ার নিয়া দৌড়ানির ইমো হইবে)
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
আচ্ছা.......বুঝলাম......হমম......তবে.......দুইটা কৌতুক এক না........থোড়াসা ডিফারেন্ট.........আর এটা ঠিক প্রথম আলো বইলাই সবাই ঝাপাইয়া পড়েছিল.......
আর আরিফ মাঝখানে পড়েছিল.....
লেখক বলেছেন: "তবে.......দুইটা কৌতুক এক না........থোড়াসা ডিফারেন্ট"
দুইটা কৌতুক কিভাবে এক না? মুহাম্মদ কদু আর মুহম্মদ বিলাইয়ের পার্থক্য?
এস বাসার বলেছেন:
এত দেরীতে দিলেন কেন? আসলে ধর্ম টর্ম কিছুই না, নোংরা রাজনীতী।
লেখক বলেছেন: ১ নং উত্তর দ্রষ্টব্য।
লেখক বলেছেন: আরিফ বেচারা ক্রসফায়ারের শিকার। প্রথম আলোরও কিছু হয় নাই, মোল্লাদেরও কিছু হয় নাই। সহমত
...তবে "মোল্লা" শব্দটি এখানে অনেক তাৎপর্যপূর্ণ যা বিশ্লেষিত হবার যোগত্যা রাখে।
লেখক বলেছেন: ভয় পাওয়ার ইমো হবে।
লেখক বলেছেন: আশীফ এন্তাজ রবি আর ইশতিয়াকে "কৈ"
আইমিন কৈ মাছ...
...বলেন কি, আমি তো জানি তারা জলজ্যান্ত মানুষ।
আশিক১১৪ বলেছেন:
ভাই স্টিকি করার মত পোষ্ট???নাহিদ মাহমুদ ব্যন হয়েছে
Click This Link
............লিখে তাই আমি সচেতন ভাবে আবারও বলতেছি এইপোষ্ট স্টিকি হওয়া উচিত
লেখক বলেছেন: নাহিদ মাহমুদ আনব্যান হোক। (আমি আগেই প্রতিবাদ জানিয়েছি)
ফিউশন ফাইভ বলেছেন:
রীতিমতো কাছা খোলা আবিস্কার!
লেখক বলেছেন: এই আবিস্কারের জন্য কি পুরুষ্কার দিবেন কিছু ঠিক করছেন?
গোঁপা বলেছেন:
অসাধারণ । আমার খুব গর্ব করতে ইচ্ছা করছে যে , আমাদের সচেতনতা আমাদের যাবতীয় বন্ধ্যাত্য থেকে উত্তীর্ণ করছে । ধন্যবাদ তানভীর চৌধুরী পিয়েল ।
লেখক বলেছেন: হুম... সচেতনাই কাম্য।
শয়তান বলেছেন:
স্টিকি করা হোউক
লেখক বলেছেন: স্টিকি বিষয়টা কি? এটা কি কোন খাদ্যবস্তু না গায়ে মাখার...
রাতমজুর বলেছেন:
শয়তান বলেছেন: স্টিকি করা হোউক
লেখক বলেছেন:
নার্ডী বয় বলেছেন:
পোস্ট আরো আগে দিলেন না কেন?ধন্যবাদ তানবীর মানুষকে সত্যটা জানানোর জন্য।আরিফ ধর্মবিকৃতকারীদের স্বরযন্ত্রের শিকার।তাঁর চক্রান্তকারীদের বিরুদ্বে সকলের প্রতিবাদ করা একান্ত কর্তব্য
লেখক বলেছেন: আরিফ ষড়যন্ত্রের শিকার।
লেখক বলেছেন:
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
সকলের উদ্দেশ্যে বলছি...আগামীকাল আমার ফিজিক্স পরীক্ষা। এখন জোর করে ঘুমাতেই হবে।
আপাতত কারো মন্তব্যের জবাব দিতে পারছিনা বলে দুঃখিত। কাল দিনে কথা হবে।
শুভ রাত্রি!
মনির হাসান বলেছেন:
আগের কমেন্টা স্রেফ ফাজলামো করে করা ।তাই বলে ... রবি আর ইশতিয়াকের বক্তব্য দিতে হবে ক্যান ? বুঝলাম না ?
আমরা কি এখন'ও ভাবছি তারা ভুল করেছে ?
আমি'তো দাবী করি ... "ঐ সমস্ত চুতিয়া হিজবুত তাহরীর, আল বাইয়্যিনাত আর পরিত্যাক্ত কন্ডম শিবিরের রাম'পাঠা যারা স্রেফ ইস্যু তৈরী করে শোডাউন করেছে ... মূলত জাতি'কে তাদের মাসল পাওয়ার দেখিয়ে হুমকি দিয়েছে যে তাদের প্রতাপ কত'টা" ... ঐ শুয়োরে'র দল তাদের অবস্থান ব্যাখ্যা করুক ...
লেখক বলেছেন: আমি আসলে বলতে চাচ্ছি রবি আর ইশতিয়াকের ব্যাপারে আমি কি করে বলব?
তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।
আমি আমার কমেন্ট মুছে দিলাম। প্লিজ ভুল বুঝবেন না।
ফিউশন ফাইভ বলেছেন:
পিয়েল @ একটু কষ্ট করে পাতাটা কি একটু পরিস্কারভাবে স্ক্যান করে দিতে পারেন? আরিফ ইস্যুতে এর গুরুত্ব অনেক, তাই অনুরোধ করছি। আগে পরীক্ষা দিয়ে নিন।
লেখক বলেছেন: আসলে স্ক্যান করেই দিতে চেয়েছিলাম। কিন্তু স্ক্যানারের সফট্ওয়্যার সিডিটা খুঁজে পাই নি।
লেখক বলেছেন: এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে, বিস্তারিত... ![]()
অগ্নির বলেছেন:
কি দিলা পিয়েল এই কৌতুক টা এত সিলি যে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন কারো মাথায় ঘুনাক্ষরেও আসার কথা না এইটা নিয়া কারো ধর্মানুভূতি আহত হইতে পারে । ২০০০ সালে যুগান্তরও ভাবেনাই, আর ২ বছর আগের প্রথম আলোও না ।
আমার পোস্টটা আরেকবার দিলাম তোমার এখানে মন্তব্য আকারে ।
ঘটনায় মূল দুই প্রতিপক্ষের একপক্ষ হইলো প্রথম আলো, আর অন্য পক্ষ হইলো যারা প্রথম আলোর কারণে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্থ । অনেকেই এই বাক্যটায় শুধু এবং কেবল শুধু বসুন্ধরার নামই ভাবতেসেন । কিন্ত রাজনৈতিক প্রতিপক্ষদের কথা ভাবতেসেননা কেন ? অন্য পত্রিকাগুলিরও যে এতে লাভ হইসে ? বাসায় প্র.আ. রাখা ছেড়ে দিয়ে কোন পত্রিকা রাখা শুরু করসেন আপনে ? প্রথমআলো কি পরিমান টাকার বিজ্ঞাপন পায় এইটা কেউ জানেন ? এই পত্রিকাটা বন্ধ হওয়ার সাথে সাথে অন্যদের কি পরিমান ফায়দা হবে কারো কোনো আন্দাজ আছে ?
প্রথম থেকেই ধর্মীয় মৌলবাদীদের চক্ষুশূল এই পত্রিকার কোনো একটা খুঁত বের করতে হবে এইটাই বড় কথা। পুরাটাই যার যার স্বার্থের খেল এইখানে, যারা ভাবতেসেন পবিত্র ধর্মরক্ষার জন্য এরা জেহাদে নামসে, তারা সামান্য মগজ ব্যবহার করেন । নবী (সঃ)-এর নাম কেন, স্বয়ং ওনার অবমাননা করলেও এদের কিস্যু যায় আসেনা। যায় আসে শুধু যখন এদের স্বার্থের অবমাননা ঘটে । এই হাউকাউটা যারা তুলসে তাদের বেশীরভাগেরই ছিলো রাজনৈতিক অথবা ব্যবসায়িক উদ্দেশ্য । যেই কার্টুন নিয়ে এত চিল্লা-ফাল্লা হচ্ছে একজন ধার্মিক মুসলিমকে ( যে এসব কিছুর ব্যপারে অজ্ঞ ছিল ) আমি আঙ্গুল দিয়ে দেখায় দেয়ার পরও সে বুঝতে পারেনাই যে ঠিক কোন কথাটায় অবমাননাটা হইসে। আর হুজুগে জাতও কান চিলে নিয়ে গেসে শুনেই দিসে দৌড় । কার্টুনটা হয়তো পড়েও দেখেনাই । তারপরও বলতেসে , "সত্যি যদি সে অবমাননার উদ্দেশ্যে এটা করে থাকে তাহলে ..... " ....আরে , এই কার্টুন কি আরিফ নিজে বানাইসে ? ওই ছোট্ট ছেলেটার এত বুদ্ধি আছে ? ধর্ম অবমাননার পেছনে কোনো মোটিভ আছে তার ? প্রচলিত একটা কৌতুক, ছোটবেলা থেকে শুনতেসি, সেবা প্রকাশনীর একটা জনপ্রিয় কৌতুকের বইতেও এইটা পড়সি । সব ফান ম্যাগাজিনেই এমন অনেক কার্টুন ছাপা হয় যেটা আসলে একটা প্রচলিত কৌতুক। পড়েননাই কোনদিন এমন কার্টুন ?
আবার কেউ কেউ বলতেসে "অপরাধ যেই করুক তাকেই......শিবির করলে তাকেও....." । এইটা কোনো অপরাধই না । শিবির একদা করসিলো কারণ তারা নিজেরাও খুব ভালো করে বোঝে যে এটা আসলে কোন অপরাধই না। শুধু একটা রাজনৈতিক স্বার্থ হাসিলের পাঁয়তারা। এই কৌতুকের সাথে নবীজীর কোনো সম্পর্কই নাই। এইটা ধর্ম সম্পর্কে অশিক্ষিত মানুষকে নিয়ে একটা রসিকতা মাত্র। " আমার বিড়ালের নাম মোঃ বিড়াল " এই কথায় নবীজীকে বিড়ালের সাথে তুলনা করা হইসে এটা যারা ভাবতে পারে, তাদের ভাষা বা ধর্ম কোন বিষয়ে কোন জ্ঞান নাই । এবং যারা এইটা জেনেও বারবার একই কথা বলতেসে, সত্যিকার অবমাননাটা আসলে তারাই করতেসে। তাহলে আমি বলতে পারি, কেউ যদি নিজের নামের আগে মোঃ লাগায় সেও নবীজীকে অপমান করলো, সাধারণ মানুষ হয়ে সে নিজের সাথে নবীজীর তুলনা করতেসে ?
"ছোট মানুষ একটা ভূল করতেই পারে....একটা ভূল করে ফেলসে...মাফ চাইসে ক্ষমা করা উচিৎ....." ইত্যাদি যারা বলতেসেন, তারা আগে এইটা বোঝেন । যে কোনো ভূলই করেনাই সে কেন ক্ষমা চাইবে ? পাবলিক সেন্টিমেন্টে আঘাত লাগসে বলে যাদের ধারণা ... যেই জোক্সে এমন হয় সেটা এড়ায় গেলেই তো হয়.....তাদের বলতেসি, পাবলিক সেন্টিমেন্টে আঘাত লাগেনাই বরং জোর করে লাগানো হইসে । এই জোক যার সাথে নবীজীর কোনো সম্পর্ক নাই, তাতেই যদি পাবলিক সেন্টিমেন্টে আঘাত লাগতো , তাহলে এই জোক এতকাল ধরে প্রচলিত থাকতে পারতোনা। অনেক ধর্মপ্রাণ ব্লগারও এখানেই জানাইসেন যে এই জোককে তারা আঘাত লাগার মত কিছু বিবেচনা করেননা । তাহলে হঠাৎ কেউ কেউ এত আঘাত পাচ্ছে কেন ? গোয়েবলসের নীতিটা আবার মনে করায় দেই.....একটা মিথ্যা বারবার অসংখ্যবার বলতে থাকলে মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করে। নির্বাচনের আগে আগে প্রথম আলোর উপর থেকে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস উঠে যায় তাহলে লাভটা কাদের কাদের হইতো, এবং কারা কারা তখন এজন্য আন্দোলনে নামসিলো এইটা এবার হিসাব করেন। দুয়ে দুয়ে চার কি তবুও মিলাইতে পারতেসেননা ?
"সম্পাদক কেন খেয়াল করলোনা আসল দোষ তো তাদের ".... আমি নিজে যদি সম্পাদক হইতাম আমিও এইটা ছাপার আগে ভাবতে পারতামনা এই কৌতুকে এত প্যাঁচ ধরা যাইতে পারে । প্রথম আলোর যদি এইটা বুঝার ক্ষমতা থাকতো তো তাদেরকে 'ক্যাটা ফালাইলেও' এই জিনিষ ছাপতোনা । প্রথম আলো সম্পাদকের কি মাথা খারাপ হইসে যে জেনেবুঝেও সে নিজের পায়ে নিজে কুড়াল মারবে ? সে কেন সংখ্যাগরিষ্ঠ জনগনের কাছে নিজের ইমেজ নষ্ট করবে ? সে কি ভাবসে যে এই কৌতুকে মৌলবাদীগুলির ধর্মানুভূতি চাগায় উঠবে !! মানুষ যদি অপমানিত বোধ করতে চায় তাইলে তারে ঠেকায় কে ? আমি একটা হাসি দিলেও বলবে, তুই আমারে দেইখা ভেংচি দিলি ক্যা?
অপমানের কি কোন মানদন্ড আসে ? একটা জোক মনে পড়লো, এক সেলসম্যানের বক্তব্য, আমাকে কতজন দরজা থেকে বের করে দিসে, মুখের ওপর ঠাস করে দরজা লাগায় দিসে, কুকুর লেলায় দিসে, কিনতু কেউ আপনার মত অপমান করেনাই !!
ধর্মের সাথে আমার কোনো ব্যক্তিগত যুদ্ধ নাই। কারো ধর্ম কারো পবিত্রবিশ্বাসকে হার্ট করার বিপক্ষে আমি। আর না আমি প্রথম আলোর পক্ষপাতিত্ব করতেসি । তারা ভালো না খারাপ, তাদের সাথে কি হওয়া উচিত....আমার কিস্যুই যায় আসেনা তাতে । এনিহাউ তারা এই সমস্যা থেকে বের হয়ে আসবে জানা কথা। তারাও তো আর নিরস্ত্র না । কিন্তু আরিফ নামের ওই নির্দোষ ছেলেটা এইসব রুই-কাতলাদের লড়াই সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থেকে নিরস্ত্র অসহায়ের মত সবার পাপের ভার একাই বহন করলো। কারণ সে যে আমার আর আপনার মতই এই দেশের সাধারণ মানুষের একজন । যাদের কোনো টাকা নেই , কোনো ক্ষমতা নেই , আর তাই সত্যকে তুলে ধরার কোনো উপায় নেই । নির্বাচনের আগেমাত্র ব্যবহার করে পরে ব্যবহৃত টয়লেট পেপারের মত ছুড়ে ফেলে দেয়া সাধারণ জনগন। আমাদেরই একজনের জীবন নষ্ট হয়ে যায় ওই ক্ষমতাবানদের খেলায় , দেশের আইন আর সংবিধানকে যারা যথেচ্ছা ব্যবহার করে আমাদের চোখে ধূলা দিতে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য । আমাদের তর্ক আর কনফিউশন তবুও শেষ হয়না। আমরা তবুও সন্দেহ প্রকাশ করতেই থাকি । চোখের সামনে সব প্রমাণ দেখেও বলি, কে জানে কোনটা সত্যি ! কোনদিন কি আমরা এক হতে পারবোনা ? না যদি পারেন , তো , কাল আপনিই হবেন দ্বিতীয় আরিফ !
লেখক বলেছেন: আবারও পড়লাম। দ্বিমতের কারণ দেখিনা। আরিফ বিষয়ে আমার আগের পোস্টেও আমি অনুরূপ কথা বলেছি।
ফিউশন ফাইভ বলেছেন:
মনির হাসান @ এই জিনিস আগে শিবিরের শিশুপত্রিকা কিশোরকণ্ঠে ছাপা হয়েছে। এখন দেখা যাচ্ছে যুগান্তরও সেটা ছেপেছিল সেই ২০০০ সালে। কিন্তু এ নিয়ে মোল্লারা মাতামাতি করেনি।
মোল্লাদের ক্ষোভটা আসলে আরিফের ওপরও নয়, বরং আরিফের ছুঁতো ধরে প্রথম আলোকে দমানো। প্রগতির আলো তারা নিভিয়ে দিতে চায়। সাম্প্রতিককালে এই ইস্যুতে বসুন্ধরার কলকাঠি নাড়ার নেপথ্যেও কারণ ওই একই- প্রথম আলোকে দমন করা।
লেখক বলেছেন: মনির হাসান বলেছেন: ঐ ***** দল তাদের অবস্থান ব্যাখ্যা করুক ...
নীল_আকাশ বলেছেন:
+++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লাল সাগর বলেছেন:
এখানেতো দেখি এলাহী কান্ড ঘটিতেছে।
লেখক বলেছেন:
পোষ্টটা দেয়ার উদ্দেশ্য পরিস্কার না ।
তবে এটা তো অনেক আগেই সবাই বুঝছে যে আরিফের ইস্যু নিয়ে রাজনীতি করা হয়েছে ।
ধর্মান্ধদের নষ্টামী না বোঝার কোন কারন নাই ।
বিচারের ব্যাপারটাতো আরো হাস্যকর।
রবি আর ইশতিয়াককে জড়িয়ে কি প্রমান করতে চাচ্ছেন সেটা বুঝি নাই ।
লেখক বলেছেন: রবি আর ইশতিয়াককে জড়িয়ে কি প্রমান করতে চাচ্ছেন সেটা বুঝি নাই
সত্য বলি, প্রথম এই ব্লগে এসে আমার কাছে এটাই আশ্চর্য লেগেছিল, আমার অতি প্রিয় দুই লেখক ব্লগার!
আর গতকাল আরিফের বিষয়ে তারাও লিখেছেন।
এজন্যই তাদের নাম দিলাম (প্রিয়দের নাম বারবার দেখতে ভালো লাগে)। এর চেয়ে বেশি কিছু নয়।
অগ্নির বলেছেন:
মনির ভাইয়ের সাথে পুরাপুরি একমত । তাছাড়া রবি ভাই ইশতিয়াক ভাই দুইজনেই এইবিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছেন [ইশতিয়াক ভাইয়ের পোস্ট ]। তারা এই কৌতুক একদা ছাপসিলেন, তার কারণ তারা স্বাভাবিক মানুষ । উত্তর দিতে বাধ্য করা উচিত ওই হারামীগুলাকে..... শুধু তাই না শাস্তিও । কারণ নির্দোষ একটা ছেলেকে ভুগতে হয়েছে । ক্ষতিপূরণ তার প্রাপ্য ।
লেখক বলেছেন: তারা এই কৌতুক একদা ছাপসিলেন, তার কারণ তারা স্বাভাবিক মানুষ । উত্তর দিতে বাধ্য করা উচিত ওই হারামীগুলাকে..... শুধু তাই না শাস্তিও ।
এটা একটা গুরুত্বপূর্ণ কথা।
লাল দরজা বলেছেন:
আমাদের সকলের উচিত এই ব্যাপারটা সিরিয়ালি নেয়া। ঐ সময়ে কাঠমোল্লাদের বাড়াবাড়ি কোন পর্যায়ে গেছিল আমরা ত তা জানি। তার পর মতিউর রহমান সাহেবের করজোরে মাফ চাওয়া, আরিফের সাথে অন্যায় আচরন... আমার মতে এখন সময় হয়েছে এই ব্যাপারটা নিয়ে সংশ্লিষ্ট উজ্জর গুলিকে আইনের মুখোমুখি করতে হবে। চীলে কান নিছে বলে যারা যেভাবে দৌড় ঝাপ করছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্ত সৃস্টি করে এমন বিচার করতে হবে।
ধর্মকে নিয়ে ধান্দা করে যে ছাগল গুলি তাদের এবং প্রথম আলোর বোন লেস সম্পাদ মতিউর রহমান সাহেব সহ জাতিকে বিভ্রান্ত করার জন্য এদের সকলের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
লেখক বলেছেন: আগুন কমেন্ট! (আগুন জ্বলার ইমো হবে)
শয়তান বলেছেন:
একমত@লাল দরজা
মনির হাসান বলেছেন:
পিয়াল ভাইয়া তুমি পড়তে যাও ... পোস্ট নিয়া টেনশনের কিছু নাই ... সবাই আলোচনা করুক ...
লেখক বলেছেন: কিছুটা টেনশন নিয়েই ঘুমিয়েছিলাম..
উঠলাম কিছুক্ষণ আগে। ১১ টায় পরীক্ষা, দোয়া করবেন।
লাল দরজা বলেছেন:
পোষ্ট মোছার প্রশ্নই ওঠে না, রবি আর ইশতিয়াক এখানে আলোচনায় সামিল হলে বরং আরো ভালো। এই দুঃসময়ের বন্ধ্যাত্ব আর অন্ধত্ব ঠেকাতে আমাদের সকলেরই কাধে কাধ রেখে চলতে হবে।
পোষ্টটি দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তানভীর চৌধুরী পিয়েল। যান শুয়ে পরুন ভালো করে পরীক্ষা দিন। শুভকামনা।
লেখক বলেছেন: এই দুঃসময়ের বন্ধ্যাত্ব আর অন্ধত্ব ঠেকাতে আমাদের সকলেরই কাধে কাধ রেখে চলতে হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে!
অমি রহমান পিয়াল বলেছেন:
নির হাসান বলেছেন: ব্লগের জেহাদি ভাইয়েরা আসেন ... হাতের কাছের ব্লগার আশীফ এন্তাজ রবি আর ইশতিয়াকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করি ।নারায় তাকবির ... (তলোয়ার নিয়া দৌড়ানির ইমো হইবে)
লেখক বলেছেন: জেহাদ ঘোষনা করা হোক। নারায় তাকবির ...
লেখক বলেছেন: এদের আগে জেলে পুরা দরকার।
রবি আর ইশতিয়াকও সামিল হৌক ।
লাল দরজার কমেন্তে জাঝা ।
~~~~
ভালো মতো পরীক্ষা দেন ।
লেখক বলেছেন: দোয়া করবেন।
লেখক বলেছেন: আসলে সবার নাকের ডগায় মুলা ঝুলিয়ে বিরাট ফাজলামি করা হয়েছে।
জাতি এর বিচার চায়।
রোহান বলেছেন:
জিহাদ কি শুরু হয়া গেছে না এখনো ছাগুরা তরবারি শানায় শেষ কর্তে পারে নাই সেদিন আরিফের বিরুদ্ধে যারা তিল রে তাল বানাইছিলো, এই সরকার আমলে বেবাকডির বিচার চাই। এইসব ছাগল কাঠমুল্লাগো পল্টনের মোড়ে লাইন কইরা দাঁড় করায়া জুতানো দরকার। মতিউর রহমানেরও হাত জোড় করে মাফ চাওয়ার নেপথ্য কথন জানতে চাই.... আলু পত্রিকার কেউ কি জানাবেন এই বিষয় নিয়ে আলু গ্রুপ কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চায় কিনা?
লেখক বলেছেন: সেদিন আরিফের বিরুদ্ধে যারা তিল রে তাল বানাইছিলো, এই সরকার আমলে বেবাকডির বিচার চাই।
মতিউর রহমানেরও হাত জোড় করে মাফ চাওয়ার নেপথ্য কথন জানতে চাই..
-আসলে বিষয়টা বড়ই রহস্যময়। সেদিন কেন তারা কোনরূপ প্রতিবাদ না করেই আত্মসমর্পন করেছিল?
অথচ মিডিয়ার লোক হিসেবে এই কৌতুকের ইতিহাস তাদেরই ভালো জানবার কথা ছিল।
জাতি আজ সব রহস্যের প্রকৃত কারণ জানতে চায়...
হেমায়েতপুরী বলেছেন:
এই দেশ সব সম্ভব। রাজাকার যেখানে ফ্লাগ লাগাইয়া ঘুরে। অন্ধের মত দ্হর্ম আর ধর্ম...
লেখক বলেছেন: রাজাকার ফ্লাগ লাগাইয়া ঘুরে।
একটা কুৎসিত স্মৃতি মনে করাইয়া মুডটাই নষ্ট করে দিলেন...
হোদল রাজা বলেছেন:
ছাগুরা অনেক সেয়ানা। শুধু ছাগু ছাগু ভাব লয়! কোনটা উসিলা বানান যায়-তক্কে তক্কে থাকে। ধর্ম নিয়া ব্যবসা!!গো আ আর ম র নি যাদের আমীর তাদের কাছে হারামীপনা ছাড়া কি আশা করবেন?
আপনাকে প্লাস স্ক্যানের জন্য!!
লেখক বলেছেন: আপনাকে প্লাস স্ক্যানের জন্য!
আপনি কি ঐসব ডকুমেন্ট স্ক্যানের কথা বলছেন? যদি শুধু স্ক্যানের জন্য প্লাস দেন তবে বলি, আমি স্ক্যান করি নাই... মোবাইল দিয়া তুলছি... ![]()
তবে পোস্টের জন্য ধন্যবাদ একটা দিতে পারেন.. ![]()
রোহান বলেছেন:
আরেকটা কথা হলো খোদ বসুন্ধরার মতো বিগ ফিসের বিরুদ্ধে কিংবা ৭৫ এর অনেক পুরানো অজানা কথা প্রকাশে প্রথম আলোর যে প্রশংসনীয় ভূমিকা, তার ছিঁটেফোঁটাও দেখা যায় না এই আরিফ ইস্যু তে। তাদের এই মৌনতা কিন্তু পরোক্ষভাবে এই সব ধর্মান্ধ ফ্যানাটিক দের নানা সংবেদনশীল ইস্যু তৈরী করতে সাহায্য করে। তখন হয়তো অবস্থা ভিন্ন ছিলো (লালন ভাস্কর্য ভাংগার সময় খোদ মইন ইউ নাকি সামান্য কয়টা মাদ্রাসা ছাত্রের সাথেও সমঝোতায় গেছিলেন) কিন্তু এখন তো দিন বদলের সময়। এখন কেনো আলু গ্রুপ প্রতিবাদ করে না, কেনো বলে না আরিফ কোনো ভুল করে নাই, বরং এই ঘটনা আমাদের চিলের পিছে দৌড়ানোর মানসিকতাকে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের সমাজটা এমন হয়েছে যে ধর্মকে মাত্রাতিরিক্ত সংবেদনশীলতা দেখানো হয় আর ব্যবসায়ীরা সেই সুযোগটাই নেয়। কি না করা হয় এই দেশে, মসজিদে জুতা ছুঁড়াছুঁড়ি করা হয় (এতে কারো কিন্তু অবমাননা নাই, মাথায় টুপি আর গালে দাঁড়ি লাগিয়ে আপনি যা করবেন তাই জায়েজ !!), মুফতি নামধারীদের দল কর্তৃক মসজিদে জুতা রাখার বাকসো দিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করা হয় (এতেও কারো কোনো অবমাননা হয় নাই), মানুষকে ভোটের সময় বেহেসতের লোভ আর জাহান্নাম আর বদ দোয়ার ভয় দেখানো হয় (এতেও কিন্তু অবমাননা নাই, ইসলামকে উনারা অনেক মহান করছেন), সরকারী জমি কিংবা কারো প্রপার্টি অবৈধ ভাবে দখল করতে চান মসজিদ বানায় নিচে কয়টা দোকান দিয়া দেন, মসজিদ ভাংগার সাহস কার আছে, চামে দোকান দিয়া কিছু ছেলেপেলে পালেন আর ব্যবসা কইরা নেন.... হাজার হাজার মহিলাকে দোররার আঘাত ক্ষতবিক্ষত করা হয়, তালাক হিল্লা বিয়ে -- শরিয়তের রীতি নীতির কত অপব্যবহার আমাদের চারপাশে। এসবের প্রতিবাদে কারো কোনো আগ্রহ নাই.... আগ্রহ হবে কেমনে, এসবে প্রতিবাদ করে তো সৌদি অনুদান কিংবা ব্যবসা কোনোটাই হবে না। তার চেয়ে ভালো বায়তুল মোকাররমে দাঁড়ায় পরথম আলোর কপি পুড়িয়ে আরিফের ফাঁষির দাবী করা... অন্তত সোবহান সাহেবকে তো খুশি করা যাবে......
লেখক বলেছেন: +++
সবই সত্য কথা, প্রতিউত্তরের কিছু নাই।
যীশূ বলেছেন:
এ কৌতুক অনেক জায়গায়ই পড়েছি। আমি নিশ্চিত, খুজলে এমন আরও অনেক জায়গায়ই পাওয়া যাবে।
লেখক বলেছেন: হুমম..
অক্টোপাস বলেছেন:
বলদ বলদীয় কাজ করে ফেঁসে গেছে। ভুল করে ঢাকনা বিহীন ম্যানহোলে পা দিলে ম্যানহোল আপনাকে ছেড়ে দেবেনা! কিংবা আপনি সেটাকে আনডু করে পা দেয়ার আগের মুহূর্তে ফেরত আনতে পারবেন না। এটাই নিয়তি!!
লেখক বলেছেন: আপনার বক্তব্য স্পষ্ট নয়। 'বলদ' বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? কে ফেঁসে গেছে? আরিফ?
যদি এখনো এই ধারনা নিয়ে পড়ে থাকেন যে আরিফই ভুল করেছে, তাহলে আপনাকে বলি, দৃষ্টিভঙ্গি বদলান। আমি খুবই অবাক হচ্ছি যে এতগুলি মানুষের যুক্তি, প্রমাণ আর মতামত পড়েও আপনার মনে হলোনা যে এসব ঘটনার পিছনে আছে এক গভীর রহস্য?
সম্ভবত আপনি চোখ বন্ধ করে কমেন্ট করেন..
কাঙাল মামা বলেছেন:
ইশতিয়াক কি আমাদের ব্লগের? সাদাকালো ছবির ঐ ছেলেটা?
লেখক বলেছেন:
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















ফাটাফাটি!!