(সুফি সাধক, কবি জালাল উদ্দিন রুমি সম্পর্কে নতুন করে বলার নেই । অসাধারন তার প্রতিটি কবিতা।)
যা বলা হয়েছে তাই ....
গোলাপকে প্রষ্ফুটিত হতে বলা হয়েছে
আমাকেও বলা হয়েছে সে কথা
এইখানে আমার বুকের মাঝে।
সাইপ্রাস গাছকে কি বলা হয়েছে
যে কারনে তারা বেড়ে উঠে ।
এতো দৃঢ় আর সোজা হয়ে ।
জেসমিনের কানে কানে কি বলায়
তারা এখন জেসমিন,
ঈক্ষু কেমন করে সুমিষ্ঠ হলো,
কি বলা হয়েছে তুর্কিস্কানের বাসিন্দাদের
যে কারনে তারা এতো সুদর্শন
আনারের ফুল ফুটলে মানুষের মুখের
মতো কেনো দেখায়, সেকথা এখন
আমাকে বলা হচ্ছে ।
আমি উজ্বল হয়ে উঠি,
ভাষার মাঝে যে অলংকার সমাবেশ
তা এখানেই ঘটে চলছে ।
বিশাল ভান্ডারের দরজা উন্মুক্ত,
এক টুকরা ইক্ষু চিবিয়ে আমার মন
একজনের প্রতি কৃতজ্ঞতায় পূর্ন হয়,
যিনি সব কিছুর মালিক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

