মনে হয় একলক্ষ রাতি আমি ভেবেছি তোমারে
ভেবে ভেবে নিদ্রাহীন প্রতিটি রাত্রিকে করেছি
আমার এক একটি সুখময় বাসর
বিরহ বলবনা আমি বিরহে ছিলামনা
পেয়েছি তোমায় আমি প্রতিটি শিরা উপ শিরায়
তুমি তো আমারি নিদ্রাহীন রাতের অক্লান্ত সাথী
পৌষের সকালের নরম রোদের মতো মিস্টি
তোমার আমার শরীরে উপস্থিতি
সেই ধবধবে সুফিয়ানা সাদা শাড়ী
আর গাঁয়ের সেই মায়া জড়ানো গন্ধ
মনে হয় ঠিক যেনো পৌষের আভা
চুড়ির কনকন শব্দ মনে হয় যেনো এক প্রেমময়ী গীত
এই ভাবে, হ্যা ঠিক এই ভাবে
পার করে দিতে পারি হাজার রাত্রি
মিথ্যা বলছিনা, বাড়িয়েও বলছিনা
দুজনে মিলে রাত্রী যাপন করব
প্রেমময় মূহুর্তগুলো আরো প্রেমময় হবে ।
জোছনা দেখব, বাতাসে গা এলিয়ে দিব
নেব প্রকৃতীর মিস্টি স্বাদ
আর সাথে থাকবে শুধু তুমি....
তোমার শাড়ী, চুড়ির কন কন আওয়াজ
চাঁদের আলোয় আবছা দেখা যাবে
ঐ রতন মনি মুক্তা হীরা কহিনুর
এর চেয়ে দামি তোমার মুখখানা ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১১ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


