আমার প্রিয় পোস্ট

রাজাকারের গো.আ মারি...

স্তন ক্যান্সার চিহ্নিত করার উপায়-- স্তন পরীক্ষার সহজ ৫টি ধাপ

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪২

শেয়ারঃ
0 0 0

স্তন ক্যান্সার একটি ভয়ংকর কিন্তু সহজেই চিকিৎসা করা যায় এমন রোগ এবং ৯০% ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব যদি প্রাথমিক পর্যায়েই সেটা চিহ্নিত করা যায়। আর প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার চিহ্নিত করার সহজ উপায় হলো নিয়মিত স্তন পরীক্ষা করা। ১৫ থেকে ৪৫/৫০ বৎসরের সকল মহিলাদের উচিত নিয়মিত প্রতিমাসে একবার করে নিজের স্তন নিজেই পরীক্ষা করা।যারা পর্ভবতী বা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের উচিত নিয়মিত চিকিৎসক দ্বারা স্তন পরীক্ষা করান। স্বাভাবিক সময়ে স্তন পরীক্ষার উপযুক্ত সময় হলো মাসিকের ৩ থেকে ৫ দিন পর। স্তন পরীক্ষা করা খুবই সহজ একটি কাজ--সাধারন ৫টি ধাপে এটা করা সম্ভব--


ধাপ ১ ঃ

আয়নার সামনে কাধ সোজা করে দাঁড়ান, কোমরে হাত রাখুন ও আপনার স্তনের দিকে তাকান--
লক্ষ করুন--
১.আপনার স্তনের আকার, আকৃতি ও রং।
২.স্তনদ্বয় কোন দৃশত ফোলা স্থান অথবা বিকৃতি ছাড়া একই আকৃতির আছে কিনা।

নিম্নলিখিত পরিবর্তন গুলো লক্ষ করলে অতিস্বত্তর চিকিৎসকের পরামর্শ নিন--
১.কুঁচকানো, ফোলা চামড়া অথবা চামড়াতে ডিম্পল( অনেকটা কমলা লেবুর খোসার মত)
২.স্তনের কোথাও ক্ষত অথবা লাল স্থান অথবা ফোলা স্থান।
৩.স্থান পরিবর্তিত নিপল অথবা কুচঁকানো অথবা ভিতরে ঢুকে যাওয়া নিপল।
(ধাপ ১)
ধাপ ২ ঃ

এবার দু'হাত মাথার উপর তুলুন ও পূর্ববর্তী ধাপে বর্ণিত পরিবর্তন গুলো আবারও লক্ষ করূন।
(ধাপ ২)

ধাপ ৩ ঃ

এবার আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই লক্ষ করুন আপনার নিপল থেকে ( একটি অথবা দু'টি থেকেই) কোন ধরনের তরল জাতীয় কিছু (যেমন পানির মত অথবা হলুদে অথবা রক্ত) বের হচ্ছে কিনা।

ধাপ ৪ ঃ

এবার শুয়ে পরুন এবং আপনার ডান হাত দিয়ে বাম স্তনে চাপ দিন। এক্ষেত্রে আপনার হাতের আঙ্গুল গুলো একসাথে করে ব্যবহার করুন( হাতের তালু নয়)।ধীরে ধীরে চাকতির মত করে হাত ঘুরান ও অনুভব করুন। এভাবে সম্পূর্ণ স্তনকে পরীক্ষা করুন(উপরের কলারবোন থেকে পেটের ওপর পর্যন্ত ও এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত এবং অবশ্যই একই ভাবে বগল পরীক্ষা করুন)

একই ভাবে বাম হাত দিয়ে ডান স্তন পরীক্ষা করুন।

এই পরীক্ষা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনার সম্পূর্ণ স্তনটি পরীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে আপনি নিপল থেকে শুরু করে বৃত্তাকার ভাবে বাহিরের দিকে যেতে পারেন অথবা উপর-নিচ করে সম্পূর্ণ স্তন পরীক্ষা করতে পারেন।লক্ষ্য রাখবেন যাতে আপনি সকল টিস্যু( চামড়া থেকে একদম স্তনের নিচের বুকের খাচা পর্যন্ত ) অনুভব করেছেন।চামড়া ও চামড়ার অল্প নিচের অংশের জন্য অল্প চাপ দিন, স্তনের মাঝের অংশের জন্য মাঝারি চাপ দিন ও স্তনের নিচের অংশ অনুভবের জন্য গভীর ভাবে চাপ দিন।


(ধাপ ৩ ও ৪)

ধাপ ৫ ঃ

এবার আপনি বসে অথবা দাঁড়িয়ে পূর্ববর্তী ধাপে বর্ণিত উপায়ে আবার আপনার স্তনদ্বয় পরীক্ষা করুন।এই ধাপটি গোসল করার সময়ও করতে পারেন , কারন সেসময় চামড়া ভিজা ও পিচ্ছিল থাকে ও করতে শুবিধা হয়।

(ধাপ ৫)

আরও জানতে
View this link

View this link

View this link


 

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫১
জটিল বলেছেন: সুন্দর পোস্ট দাদা ।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার এই পোস্টের দ্বারা ১ জনও যদি উপকৃত হয় চিকিৎসক হিসেবে কিছুটা হলেও ব্লগে আমার দ্বায়িত্ব পালন করতে পেরেছি বলে মনে করবো।

২. ২৩ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:০৩
আশফানুর আরেফিন বলেছেন: পিরিয় তে রাকলাম। ভাল পোষ্ট।+
৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৫
সমকালের গান বলেছেন: জরুরী পোষ্ট। ধন্যবাদ।
৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৬
মিছে মন্ডল বলেছেন: আমার পোস্টটি যারা কষ্ট করে পরেছেন ও মন্তব্য করেছেন , সবাইকে ধন্যবাদ। আশা করি পোস্টটি সবারই কাজে লাগবে। বাংলা লিখাতে যেসব ভুল-ত্রুটি আছে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইলো।
৮. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৬
সবাক বলেছেন: ধন্যবাদ..

প্রিয় পোস্ট
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১
এস্কিমো বলেছেন: দেরীতে দেখলাম।

পোস্টের জন্যে ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: দেরিতে হলেই যে আপনি পড়েছেন সেজন্য ধন্যবাদ। আর, তারথেকেও বড় কথা, এই পোস্ট দেবার আসল যে উদ্দেশ্য সেটা যদি পূর্ণ হয় তবেই বেশি খুশী হব।

ভাল থাকবেন।

১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯
গাজী সালাহউদ্দিন বলেছেন:
কাজের পোষ্ট.....তবে এখানে মহিলাদের কোন মন্তব্য নাই..কারণ কি.?

সেটাই আশ্চর্য । যদিও দরকার তাদেরই...পুরুষের তো আর স্তন ক্যানসার হয় না , হয় কি ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: পুরুষেরও হয়, তবে তা খুবই কম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: মহিলাদের কেন মন্তব্য নাই সেটা বলতে পারবোনা, তবে অনেকেই এই পোস্টটা পড়েছেন।

১১. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৯
সেতূ বলেছেন: সুন্দর ও যুগোপযুগি পোস্ট
Thanks......
১২. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৭
সোজা কথা বলেছেন: ধন্যবাদ। ক্যান্সারের বিরুদ্ধে আগে থেকে সতর্ক থাকা ছাড়া উপায় নেই। আমাদের দেশের নারীদের সমস্যাগুলো নারীরা সহজে প্রকাশ করতে চায় না । যখন ডাক্তারের কাছে যায় তখন হয়তো বেশী দেরি হয়ে গেছে। জরায়ুমুখের ক্যান্সারটি একই রকম আরেক ঘাতক । খুব সহজ পদ্ধতি আছে যা দিয়ে একে আগে থেকে সনাক্ত করা সম্ভব হয় ।

বাঁচতে হলে জানতে হবে।
১৩. ১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৯
মিছে মন্ডল বলেছেন: ঠিক বলেছেন। ক্যান্সারের বিরুদ্ধে আগে থেকে সতর্ক থাকাটা খুবই জরুরী।আর জরায়ুমুখের ক্যান্সারও নিরব ঘাতক। তবে এটাও সহজে সনাক্ত করা সম্ভব।

ভাল থাকবেন। ধন্যবাদ।
১৪. ২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৭
রুমমা বলেছেন: ভালো লেগেছে ছবিসহ ডিটেইল লেখা লিখেছেন যা পেপারেও দেয়া হয়না।ভালো।
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: এটা অনেক সংক্ষিপ্তাকারে লেখা,যাতে সহজেই বুঝা যায় ও বাস্তবে প্রয়োগ করা যায়। পড়ার জন্য ধন্যবাদ।

১৫. ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১:০৭
রাজসোহান বলেছেন: বাহ, দারুণ, শতভাগ ডাক্তারি কাজ :)

 

মোট সময় লেগেছে ০.১৩৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।

সত্যর জয় হোক।

মিথ্যাকে ঘৃণা করুন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই