আমার প্রিয় পোস্ট

কবিতা ও যোগাযোগ

বুদ্ধদেব বসু সম্পর্কে জানতে চাই

০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৬

শেয়ার করুন:                   Facebook

বুদ্ধদেব বসুর জন্মশতবর্ষ চলছে। বাংলাদেশে বুদ্ধদেবের কবিতা নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা করেছেন ডক্টর মাহবুব সাদিক ও ডক্টর সৈকত আসগর। তাঁর উপন্যাস নিয়ে পিএইচডি করেছেন প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। ডক্টর ভুঁইয়া ইকবালও তাঁকে নিয়ে গবেষণা করেছেন। এর বাইরে বুদ্ধদেব বসু সম্পর্কিত আর কোনো প্রাতিষ্ঠানিক গবেষণার খবর থাকলে তা জানালে উপকৃত হই। এছাড়া বুদ্ধদেব বসুকে নিয়ে কোনো চিন্তাশীল প্রবন্ধের হদিশ পেলেও খুশি হবো। বুদ্ধদেবের নাটক মঞ্চায়নের খবর, কিংবা বুদ্ধদেবের সমালোচনার খবরও জানতে চাই। আমার কাছে যা আছে, তার সঙ্গে আপনাদের তথ্য যুক্ত হলে ভালো হয়। বাংলাদেশে বুদ্ধদেব বসু চর্চা নিয়ে একটা গবেষণা-প্রবন্ধ লিখতে চাই। আপনাদের সহযোগিতা পেলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে।

 

 

  • ১০ টি মন্তব্য
  • ১৪৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি
১. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: রাজামশাই বলেছেন: ওয় একটা মানুষ
২. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
comment by: অবনি অনার্য বলেছেন: তপনদা
ভালো আছেন আশা করি।
বুদ্ধদেব সম্পর্কে আরো তথ্য জানতে চেয়েছেন, সম্ভবত কবি সাজ্জাদ শরিফ আপনাকে সহযোগিতা করতে পারবেন। আর তাছাড়া ভীনভাষার গবেষক ক্লিনটন সিলি'র কাছ থেকেও অনেক তথ্য পাবেন বলে আশা রাখি।
** আচ্ছা, দাদা, বুদ্ধদেব বসু কি রংপুর জেলা স্কুলে পড়াশোনা করেছিলেন???

বিনীত
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ, পরামর্শ দেয়ার জন্য। তিনি কুমিল্লায় পড়ালেখা করেছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে।

৩. ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: সুজনবাঙালী বলেছেন: ঝাতি ঝানটে চায় . . .। এ ক্যামুন গবেষক! ব্লগে আইছে গরু খুজতে ।

(গো+এষণা= গরু খোজা)= গবেষণা।
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: এখানেও আমার গোরু থাকতে পারে। খুঁজে দেখি। আশা করি কিছু তথ্য এখানেও পাবো। ইতোমধ্যে আমার মেইলে অনেকে বেশ কিছু হদিশ দিয়েছেন।

৪. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১২
comment by: মৈথুনানন্দ বলেছেন: ভগোমানকে ডাকুন
৫. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৫
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: ঢাকায় 'তপস্বী ও তরঙ্গিনী'র মঞ্চায়ন হয়েছে। খুব সম্ভবতঃ 'নাগরিক'-এর উদ্যোগ ছিল এটা। 'তপস্বী ও তরঙ্গিনী'র শ্রুতিনাট্য মঞ্চে এনেছিল আবৃত্তি সংগঠন 'কণ্ঠশীলন' ২০০০/'০১-এর দিকে। এ উপলক্ষ্যে প্রকাশিত কণ্ঠশীলনের স্যুভেনিরে বাংলাদেশে বুদ্ধদেব বসুর নাটক মঞ্চায়নের ওপর অনেক তথ্য ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-কেন্দ্রিক আবৃত্তি সংগঠনের কাছে এ সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে।

আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জুর খুব ভাল কালেকশন আছে বুদ্ধদেব বসুকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধগ্রন্থের। কামরুল হাসান মঞ্জুর 'মিডিয়া' সংক্রান্ত লেখালিখি প্রথম আলোতে প্রকাশিত হয়। প্রথম আলোর অফিস থেকে তাঁর সাথে যোগাযোগের সূত্র পাওয়া যেতে পারে।

বুদ্ধদেব বসুকে লিখিত আপনার প্রবন্ধটি অনেক তথ্যবহুল। আমার ভাল লেগেছে।
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: মোস্তাফিজ রিপনকে ধন্যবাদ বেশ কিছু সংকেত দেয়ার জন্য। ‌'আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জুর খুব ভাল কালেকশন আছে বুদ্ধদেব বসুকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধগ্রন্থের।' আমাদের দেশে তো তিনটির অধিক গ্রন্থ নাই, বুদ্ধদেবকে নিয়ে। তাই ভালো কালেকশনা মানে তো ওই তিনিট গ্রন্থ কাছে থাকা। এর বাইরে কোনো গ্রন্থ বা প্রবন্ধের হদিশ জানতে চেয়েছিলাম।
প্রথম আলো অফিস থেকে তার সাথে যোগাযোগের সূত্র পাওয়ার সূত্র জানানোর জন্য ধন্যবাদ। তাঁর সঙ্গে আমার পরিচয় আছে। তিনি অর্থাৎ তাঁর এনজিও আমার দুইটি গবেষণা-গ্রন্থের প্রকাশক। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আমার আছে।
বুদ্ধদেব বসুকে নিয়ে লেখাটি ভালো লেগেঝে শুনে প্রাণিত হচ্ছি।

৬. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬
comment by: লাল পিপড়া বলেছেন: জানা নাই :(
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, ভাই। '‌জানা নেই' তথ্যটিও যে গুরুত্বপূর্ণ, তা-ও অনেকের জানা নেই। কিন্তু আপনি তা জানালেন বলে শুভেচ্ছা।

 



 


ঢাকায় থাকি। জন্ম বাংলাদেশের শ্যামল গ্রামে। শাহবাগে আড্ডা দিই মাঝেমাঝে। কবিতা লিখে আনন্দ পাই। লেখার চেষ্টা করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২২৫১