আমার প্রিয় পোস্ট

কবিতা ও যোগাযোগ

নাট্যকার আবদুল্লাহ আল মামুন আর নেই

২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৫

শেয়ার করুন:                   Facebook

প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল মামুন আর নেই - আজ ১১.২৫ মিনিটে বারডেম হাসপাতালে তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আবুদুল্লাহ আল মামুন বাংলাদেশের নাট্যআন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব। নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা, টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা, প্রযোজক, চলচ্চিত্র পরিচালক হিসেবে তাঁর অবদান সকল মহলে শ্রদ্ধার সাথে স্বীকৃত। ‘এখনো ক্রীতদাস’, ‘তোমরাই’, কোকিলারা’, ‘মেরাজ ফকিরের মা’ তাঁর উল্লেখযোগ্য নাটক। তিনি নাট্যদল ‘থিয়েটার’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। ‘সারেং বউ’ এবং ‘দুই জীবন’ চলচ্চিত্র তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। নাট্যসাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেছেন।

 

 

  • ৪২ টি মন্তব্য
  • ২৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৬
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: তার আর্ত্বার শান্তি কামনা করছি।
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আমিও তাঁর আত্মার শান্তি চাই।

২. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩২
comment by: পথিক৪১৭ বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। উনি স্বর্গবাসী হউন।
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: আপনার প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনাও যুক্ত হোক।

৩. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৩
comment by: অচন্দ্রচেতন বলেছেন:

শোকার্ত পরিবারকে সান্তনা। দেশ আরো একজন প্রতিভাধরকে হারালো।
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: আমরাও সান্ত্বনা জানাই তাঁর সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে।

৪. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: মুকুল _মল্লী বলেছেন: এ ক্ষতি পূরণের নয় !!!
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: সত্যিই বলেছেন! এ ক্ষতি পূরণ হওয়ার নয়!

৫. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৭
comment by: রাজামশাই বলেছেন: ইন্না লিল্লাহি.................................রাজিওন
৬. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৮
comment by: মাহবুবুল আলম লীংকন বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা তার মত একজন নাট্যব্যক্তিত্বকে হারিয়ে শোকাহত।
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: আমরাও শোকাহত।

৭. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৯
comment by: টিপু বলেছেন: নাট্যকার আবদুল্লাহ আল মামুন এদেশের নাট্য জগতে (বিশেষতঃ টিভি নাটকে) একটি যুগের সূচনা করেছিলেন।আজ সেই যুগের অবসান হলো।
এই নাট্যজনের মৃত্যুতে জানাই গভীর শোকানুভূতি।
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: হ্যাঁ ভাই। ঠিক বলেছেন! টিভিনাটকের আআমামুন-যুগের অবসান হলো।

৮. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৪
comment by: জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন: আমাদের মাঝ থেকে আরেকজন প্রিয় মানুষ, সত্যিকারের মানুষ, প্রিয় নাট্যকার-অভিনেতা চলে গেলেন। আমরা এভাবে সব ভাল মানুষদের যাঁরা এই দেশ-সমাজের জন্য অনেক কিছু করছেন তাঁদেরকে একে একে হারিয়ে ফেলছি। কিন্তু আবদুল্লাহ-আল মামুন, ওয়াহিদুল হক, বজলুর রহমান কিংবা সেলিম আল দীনের মত কাউকে গড়ে তুলতে পারছি না। আবদু্লাহ-আল মামুনদের মত আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ মানুষের সংখ্যা বাড়াতে না পারলে কী হবে এই দেশের।
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: তালিকাটি ক্রমে দীর্ঘ হচ্ছে অল্প সময়ের ব্যবধানে। অনেকেরই শরীর ভালো যাচ্ছে না। আমরা কি আরো দুঃসংবাদ শোনার জন্য অপেক্ষা করছি!!!

৯. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: তপন বাগচী বলেছেন: আবদুল্লাহ আল মামুনের জন্ম ১৯৪৩ সালের ১২ জুলাই। এই তথ্যটুকু জানাতে ভুলে গিয়েছিলাম।
৬৫ বছর _ কী এমন বয়স! এটি কি চলে যাওয়ার মতো সময় হলো!!!!
১০. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: লাল দরজা বলেছেন: আহ্, উনার দরাজ কন্ঠটা এখন মনে হচ্ছে! সেই ছোটবেলা থেকে টিভিতে তাদের দেখে দেখে বড় হয়েছি। আহ্হারে আর কোনদিন মানুষটাকে আর পাওয়া যাবে না, আফছোস্!
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: ব্যক্তিগত পরিচয় ছিল না, তবু প্রচণ্ড শ্রদ্ধা করি তাঁকে।

১১. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৮
comment by: সুরভিছায়া বলেছেন: একজন ভাল মানুষ,সৎ মানুষ চলে গেলেন।তার আত্মার মাগফেরাত কামনা করছি।
১২. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০১
comment by: নাফিস ইফতেখার বলেছেন: খুব খুব খারাপ লাগছে মনটা সংবাদটা শুনে.....অনেক অনেক গুনী ব্যাক্তিত্ব ও সর্বোপরি একজন ভালো মানুষ ছিলেন......ওনার আত্মার মাগফেরাত কামনা করছি......
১৩. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৫
comment by: সমকালের গান বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। উনি স্বর্গবাসী হউন।
১৪. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩০
comment by: নাভদ বলেছেন:
অশেষ শ্রদ্ধা রইল এই অমিত-প্রতিভাবান মানুষটির জন্য।
১৫. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: এফ আই দীপু বলেছেন: সর্বশেষ উনার সাক্ষাৎকার নিয়েছিলাম দরিয়া পাড়ের দৌলতী ছবির শুটিংয়ের সময়। খুবই কো-অপারেটিভ পার্সন ছিলেন।


তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।
১৬. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২২
comment by: দারাশিকো বলেছেন: আফসোস,
'দরিয়া পাড়ের দৌলতি'র বাকী কাজ এখন কে শেষ করবেন?
নায়ক মান্নার ম্ৃত্যুতে কাজ থমকে গিয়েছিল, এবার তো বন্ধ হয়ে যাবে!
১৭. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: গভীর শ্রদ্ধা তাঁর জন্য
১৮. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: পাভেল রহমান বলেছেন: খুব খারাপ লাগছে। আমাদের বুদ্ধিজীবিরা সবাই এভাবে চলে যাচ্ছেন কেন? দেশের এই দুর্দিনে তাদের খুব প্রয়োজন।
১৯. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৩
comment by: পাভেল রহমান বলেছেন: খুব খারাপ লাগছে। আমাদের বুদ্ধিজীবিরা সবাই এভাবে চলে যাচ্ছেন কেন? দেশের এই দুর্দিনে তাদের খুব প্রয়োজন।
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: তাঁর উপর কারো হাত নেই!

২০. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭
comment by: শান্তির দেবদূত বলেছেন: :( ....... ইন্না লিল্লাহি ................................. রাজিওন ....... :(
২১. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি....উনি আমার একজন প্রিয় নাট্যকার এবং অভিনেতা।
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: নাট্যকার, অভিনেতা, পরিচালক....। অনেক গুণী মানুষ!

২২. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: আতিক একটেল বলেছেন: গুণীর কদর করতে আমরা জানি না, কাজেই তাদের এই দুনিয়ায় খুব মানসিক কষ্ট করতে হয়। ভালোরা বেশিদিন বাঁচেনা আর মন্দরা সহজে মরেনা এটা আমি বিশ্বাস করি।
২৩. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: আতিক একটেল বলেছেন: গুণীর কদর করতে আমরা জানি না, কাজেই তাদের এই দুনিয়ায় খুব মানসিক কষ্ট করতে হয়। ভালোরা বেশিদিন বাঁচেনা আর মন্দরা সহজে মরেনা এটা আমি বিশ্বাস করি।
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: আগামীকাল শুক্রবার তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সকলের শেষেদেখার সুযোগ সৃষ্টির জন্য। ইচ্ছে করলে যে কেউ উপস্থিত হতে পারেন।

২৪. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: তপন বাগচী বলেছেন: আগামীকাল শুক্রবার তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সকলের শেষেদেখার সুযোগ সৃষ্টির জন্য। ইচ্ছে করলে যে কেউ উপস্থিত হতে পারেন।
২৫. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: মুকুল _মল্লী বলেছেন: তপন দা েকমন আেছন ? চিনতে পারছেন ? আপনার সাথে জীবনে একবারই দেখা হয়েছে !!! ভালো থাকা হয় যেন !
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: আছি ভাই, ভালো আছি.....।
না ভাই, ভালো নেই।

২৬. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৬
comment by: মুকুল _মল্লী বলেছেন: না কেন দাদা !
রাত গভির হলে
তার গহনে যাই

না হয় কাটলো জীবন
যেভাবে মন দেয় সায়
দাদা ভালো থাকবেন !!!
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: জবাব তো লিখেছিলাম। কী যে হলো! নাকি কি সেন্ড করা হয়নি!
ভালো থাকুন আপনিও।

২৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
আব্দুল্লাহ আল মামুনের প্রয়াণে আমরা ব্যথিত দাদা


দাদা,
আপনি কেমন আছেন? আপনি আমাদের গুরু, অনেককিছু আছে আপনার কাছে।
২৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৯
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: আপনি আমাদের গুরু, অনেককিছু শেখার আছে আপনার কাছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: গুরু হওয়ার যোগ্যতা আমার নেই। আমার শেখানোর কোনো যোগ্যতা নেই। আমি নিজেই এখনো শিখে চলেছি। আপনি ভু ল জায়গায় ঢুঁ মেরেছেন, বোধহয়।

 



 


ঢাকায় থাকি। জন্ম বাংলাদেশের শ্যামল গ্রামে। শাহবাগে আড্ডা দিই মাঝেমাঝে। কবিতা লিখে আনন্দ পাই। লেখার চেষ্টা করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১২২৪৮