somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যশোরে সুফি প্রণবের মাযারে একদিন

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি মোহাম্মদ মনিরুজ্জামানের কবর হয়েছে যশোরে খড়কীতে তাঁর পারিবারিক কবরস্থানে। ব্যক্তিগত কাজে যশোর গিয়ে তাঁর কবরের কাছে যেতে মন চাইল। একজন কবির শেষ শয্যা আমার কাছে পবিত্র স্থান বলেই মনে হয়। যে কারণে নজরুলের কবর কিংবা জসীমউদদীনের কবরে মানুষ যায়। আমিও সেইরকম চিন্তায় বুধবার সকালে কবি মোহাম্মদ মনিরুজ্জামানের কবরে যাই। আমাকে মোটর সাইকেলে চড়িয়ে নিয়ে গেলেন যশোর মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। তিনি আবার যশোর মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমানকে ফোনে জানিয়ে রেখেছেন। তাঁর বাড়ি খড়কীর কাছে। আমরা মোটরসাইকেল ছেড়ে হেঁটে মোস্তাফিজ ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে মনিরুজ্জামানের কবরের কাছে যাই। কিছুক্ষণ নীরবে দাঁড়াই। তাঁর কথা স্মরণ করি।
এরপর মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে খুলনার পথে বাসস্টান্ড যেতে উদ্যত হই। মিজান ভাই বললেন, চলুন কবি আজীজুল হকের কবরটা দেখে আসি। আমি বিনাবাক্যব্যয়ে রাজি হয়ে যাই। ডক্টর মিজানের গবেষণা সম্পর্কে আমার ধারণা আছে। তাঁর ‌'সাতক্ষীরার পুরাকীর্তি' নামের একটি মূল্যবান গ্রন্থ সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বর্তমানে তিনি খুলনা জেলার পুরাকীর্তি নিয়ে গবেষণা করছেন। পাশাপশি বাংলাদেশের কবর ও শ্মশানঘাট নিয়ে তিনি বেশ কিছু অনুসন্ধান চালিয়েছেন। এটিও বই হবে। বড়বড় মানুষের কবরস্থান কোথায় সে সম্পর্কে তাঁর বেশ ধারণা আছে। তো তাঁর মোটরসাইকেলের ফপছনে চড়ে পৌঁছে যাই কবি আজজীজুল হকের কবরে। কবরটি বাঁধাই করে দিয়েছেন তাঁর এক প্রাক্তন ছাত্র ও জোট সরকারের প্রাক্তন মন্ত্রী। কবরগাত্রে কবি আজীজুল হকের কবিতা খোদিত। ঝিনুক মুহূর্তে সূর্যকে স্মরণ করে ফিরে আসতেই দেখি পাশের একটি কবরে লেখা ‌'সুফী প্রণব'। বেশ বড় অক্ষরে 'সুফী' শব্দটি লেখা দেখে আমার চোখ আটকে যায়। আমি একটু ঝঁকে পড়োর চেষ্টা করি কবরগাত্রের উৎকীর্ণ বাণী। নেচে দেখি ছোট্ট করে লেখা প্রখ্যাত সংগীত শিল্পী ও সুরকার প্রণব ঘোষ। ও! তাহলে জীবিত প্রণব ঘোষই মৃত ‌'সুফী প্রণব'। প্রণব ঘোষ বৈবাহিক সূত্রে ইসলাম গ্রহণ করেছেন বলে পড়েছি। কিন্তু 'সুফী প্রণব' নামে কি তিনি পরিচিত ছিলেন। তিনি 'সুফী প্রণব' নামে তো নিজেকে পরিচিত করাননি। তপন মাহমুদ যেমন নাম বদলে ফেলেছেন, প্রণব ঘোষ তো নাম বদলাননি। তবু তাঁর কবরগাত্রে 'সুফী প্রণব' লিখে কি সুরকার প্রণব ঘোষের প্রতি কি প্রকৃত শ্রদ্ধা জানানো হলো! এই প্রশ্ন আমার মনের মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে। সঞ্জীব চৌধুরীর ভাগ্য ভালো, যে মরার পরেও তিনি সঞ্জীব চৌধুরী আছেন!
আমি সুরকার প্রণব ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে আসি। খুলনার পথে এগিয়ে যাই।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×