গণতন্ত্রী পার্টির নেতা নুরুল ইসলাম ভাই চলে গেছেন। নিজের ঘরে আগুনে পুড়ে মারা গেলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি। তাঁর ছেলেও মারা গেলেন। তাঁর স্ত্রী ষাটের অন্যতম কবি রুবী রহমান আমাদের প্রিয় মানুষ, প্রিয় কবি। আহা রুবী আপা আমেরিকায় গেছেন বেড়াতে মেয়ের কাছে। ঘরে রেখে গেছেন পুত্র ও স্বামীকে। তারা দুজনেই চলে গেলেন। মর্মান্তিক মৃত্যু! এ-ও আমাদের মেনে নিতে হবে। নির্ভেজাল ভালো মানুষ এই নুরুল ইসলাম ভাই। একসময়ে ছাত্র ইউনিয়ন করতেন। তারপরে কমিউনিস্ট পার্টি (সিপিবি) করতেন। কিন্তু তাঁর নেতৃত্ব ছিল শ্রমিক সংগঠনের দিকে। তিনি ঢাকা িবশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী অধিকার আদায়ের আন্দোলনেরন নেতা ছিলেন। তিনি এই সংগঠনেরও সভাপতি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি কর্মচারীদের সভাপতি হয়েছিলেন! এসকময়ে তিনি গণতন্ত্রী পার্টির সভাপতি হন। কিন্তু শ্রমিক আন্দোলনেও সক্রিয় ছিলেন। এবারের নির্বাচনে তিনি মহাজোটের মনোনয়ন পেয়েছিলেন নোয়াখালী থেকে। হয়তো জিততেন। কিন্তু তার আগে তিনি চলে গেলেন। নাকি তাঁকে সরিয়ে দেয়া হলো! বিষয়টি তদন্ত হওয়া দ;রকার। ১৪দলও আশঙ্কা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমারও মনে হয় এটি নিছক দুর্ঘটনা নয়। ছক বাঁধা পরিকল্পনা হলে ধিক্কার জানাই। এবং দোষীদের খুঁজে বের করে শাস্তি দাবি করছি।
যা-ই হোক। আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর সঙ্গে পরিচয় ছিল ছাত্রজীবন থেকেই। রুবী আপার সঙ্গেও পরিচয় ছিল কবিতাচর্চার সূত্রে।
প্রগতিশীল শ্রমিকনেতা নুরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।