কবিতা ও যোগাযোগ

মানুষ
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১:৪৫
মানুষী পোষাকে তুমি কোমল কেতকী
খুঁজে ফিরি কামনায় কাঙাল বাউল
মানুষ কুশলী কৃতী আঘাতে-আদরে
মানুষ ভাঙাতে পারে মায়াময় ভুল।
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৬বার পঠিত
জীবনের নৈশগাড়ি : পাঁচ
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১:০০
নিয়নমণ্ডল নেই পথের দু'ধারে
নিরুদ্দিষ্ট পথচলা কাগজের বুকে
একহাঁটু গোষ্ঠীবৃত্তে নিদেন আশ্রয়
নিজেরাই ভাসেডোবে নার্সিসাস-সুখে।
অরের ফাঁকে তিনি লুকোন শ্রীমুখ
গর্বে তাঁর বুক ফাটে যাই না দৈনিকে।
অঞ্চলের ভারে ঝোলে বিরাট প্রতিভা...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৪বার পঠিত
জীবনের নৈশগাড়ি : চার
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:৫৯
দ্বৈরথে হৃদয়দসু্য--জয়স্পৃহা জাগে
কেউ ছোঁয় সাফল্যের সোনালি শিখর--
কেউ মানে পরাজয় প্রিয় অনুরাগে
কেউ খোঁজে পোড়ামাটি, প্রকৃত শিকড়।
কখনো-বা প্রিয়প বিশাল প্রকৃতি--
কখনো নারীর সঙ্গ পুরুষের কাছে
প্রিয়তম ভুল দাবি, অশুভ সমপ্রীতি;...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৭বার পঠিত
জীবনের নৈশগাড়ি : তিন
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:৫৭
নিয়ম-নিগড় কখনো মানি না আমি
গা-সহা আমার প্রভূত প্রতিকূলতা
আমি চিনি পথ, শুধু পথময় পথ
পথচলা ছাড়া শিখি নি নতুন কথা।
পথ এনে দেয় মোহন পথের দাবি
থেমে-যাওয়া মানে মৃতু্যর অপবাদ
জেনে-শুনে কেউ মৃতু্যকে কাছে ডাকে?...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯১বার পঠিত
জীবনের নৈশগাড়ি : দুই
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:৫৬
সময়ের ফুলখড়ি লেখে ইতিহাস
যাবতীয় দুষ্টুক্ষুধা, ভূগোল, পুরাণ--
বিকেল-বাতাসে ভাসে শৈ্লষ্মিক বক্তৃতা
পল্টনের মাঠে চলে নিন্দাজয়গান।
আমাদের ক্ষেত্রমিতি পূর্ণ হয় রোজ
ভরে ওঠে শাদাপৃষ্ঠা শূন্য-তালিকায়
ঋণপত্র জমে-জমে পর্বত-সংহিতা...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৮বার পঠিত
জীবনের নৈশগাড়ি : এক
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:৫৫
প্রশ্নময় নৈশগাড়ি একা হেঁটে যায়
সভ্যতার স্মৃতিবিষে পূর্ণ প্রত্নচোখ
ল্য তার বিম্বিসার মনুষ্যবসতি
গতায়ুর জন্যে আমি মিথ্যে করি শোক।
সন্তাপের স্বরলিপি বাজে দিনরাত
অসুখের জলটুঙি শব্দভ্রমে কাঁদে
আমি তো চলিষ্ণু এক জ্যোৎস্না-হরিণ...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৭বার পঠিত





