ক খ গ
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮
![]()
ক- এ কলা
খ- এ খাই
এত বেশি খেতে নাই
গ- এ গরু
ঘ- এ ঘাস
কত ঘাস খেতে চাস ?
ঙ বলে কোলাব্যঙ সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ
ক খ গ ঘ ঙ ।।
চ- এ চোখ
ছ- এ ছল
চোখ দুটো ছলছল
জ- এ জল
ঝ- এ ঝিল
কত জল ঝিলমিল
ঞ বলে মিঞা ভাই ভয় নাই ভয় নাই
চ ছ জ ঝ ঞ ।।
ট- এ টুপি
ঠ- এ ঠিক
হেরে গেলি ঠিকঠিক
ড- এ ডাল
ঢ- এ ঢোল
ডাকে ঢোলে সোরগোল
তালু আর জিভে মিলে হল মূধণ্য ণ ।
ট ঠ ড ঢ ণ ।।
ত- এ তুমি
থ- এ থামি
থামব নাকি আমি
দ- এ দাঁত
ধ- এ ধার
কার দাঁতে কত ধার ?
দাঁতে আর জিভে মিলে হল দন্তন্য ন ।
ত থ দ ধ ন ।।
প- এ পাপ
ফ- এ ফল
রাজা গেল রসাতল
ব- এ বোন
ভ- এ ভাই
কত বোন কত ভাই
ম- এ মাটি
ম- এ মা
মাটি আমার মা
প ফ ব ভ ম ।।
য- এ যাবে
র- এ রথ
রথ যাবে ছাড়ো পথ
ল- লাল
ব- বাতি
জ্বলছেরে লালবাতি
তালব্য শ- এ বলে বেশি বেশি কেন নেবে ।
য র ল ব শ ।।
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ঠগী বলেছেন:
লেখা পড়ে পাঠশালায় যেতে মন চাইছে।
লেখক বলেছেন: চাইলেই যাওয়া যাবে না, ফিরে আসবে না হারানো দিন।
লেখক বলেছেন: ![]()
তিতিয়ানাতান্তা বলেছেন:
আপনার পুরোটা মুখস্ত? ভাল লাগল
লেখক বলেছেন: না নেই, দেখে দেখে লিখেছি। ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
মোদের গরব মোদের আশাআ' মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
লেখক বলেছেন:
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা মায়ের সুর
আমি একবার দেখি
বার বার দেখি
দেখি বাংলার মুখ।
লেখক বলেছেন:
তাই তো !
লেখক বলেছেন:
মজার ব্যাপার হল এটা পোস্ট করার পর মন্তব্য পড়ে বুঝতে পারছি এটা গান, আমার জানা ছিল না।
রাত্রী বলেছেন:
আমার পুরোটা মুখস্থ নাই। আমার মেয়েকে অর্ধেক শেখাতে পেরেছি। পুরা দিসেন তাই পিলাস..........++++। অনেক উপকার হইল। প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার নিজেরই নাই।
লেখক বলেছেন:
ইচ্ছা ঘুড়ি, ইচ্ছা মত উড়ানো যায়
কিন্তু সম্ভব না।
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন:
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ......
সুদীপ্ত বলেছেন:
ছোটবেলার কথা মনে পড়ে গেল...
লেখক বলেছেন:
খুব ভাল ... স্মৃতিচারণ করেন তাহলে।
অপ্সরা বলেছেন:
রাত্রী বলেছেন: আমার পুরোটা মুখস্থ নাই। আমার মেয়েকে অর্ধেক শেখাতে পেরেছি। পুরা দিসেন তাই পিলাস..........++++। অনেক উপকার হইল। প্রিয়তে নিলাম।
আজকে বইমেলায় দেখলাম ছোটোদের গান নিয়ে বই।
লেখক বলেছেন:
এই গানটা কি আছে ?
এটা কি গান নাকি ছড়া গান ?
লেখক বলেছেন:
আমিও না, আমি মনে করেছি এটা ছড়াগান।
বিষাক্ত মানুষ বলেছেন:
হুমম .. এইটা গান । 'ডানপিটে ছেলে' নামের এক বাংলা সিনেমার গান । অনেক ছোটবেলায় টিভিতে দেখছিলাম মনে আছে ।
অক্ষর বলেছেন:
অনেক আগে ছায়াছন্দে প্রায়ই দেখাইতো এইটা
লেখক বলেছেন: জানা ছিল না।
সুদীপ্ত বলেছেন:
গান জানতাম, তবে সিনেমার গান জানা ছিলো না। থ্যাংকস@বিমা
তর্পন বলেছেন:
কারও কাছে এই গানের অডিও বা ভিডিও আছে?
লেখক বলেছেন:
আমি পাচ্ছি না, খুঁজে দেখেছি।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
![]()
সাইফুর বলেছেন:
এসো গান শিখিতে এটা বলতো..ভালো লাগতো
লেখক বলেছেন:
সবাই জানে এটা গান, আমি ছাড়া। ![]()
মনজুরুল হক বলেছেন:
ভাল উদ্যোগ।
কিন্তু সমস্যা হলো ভাষা আন্দোলনের কথা এলেই আমরা মনে করি ব্যাপারটা বুঝি শুধুই ভাষার, আন্দোলনটা ছিল ভাষাকে কেন্দ্র করে প্রতিবাদ-প্রতিরোধ। স্বাধীকারের সূত্রপাত। এখন যা দাঁড়িয়ে গেছে 'একুশউৎসবে'!!
লেখক বলেছেন:
আমার মনে হয় ভাষা আন্দোলন হয়েছিল বলে আমরা পেয়েছি বাংলা ভাষা, এর পিছনে লুকিয়ে ছিল স্বাধীনতার যুদ্ধ। একটা অন্যটার সাথে জড়ানো।
সব কিছুই একসময় উৎসবে রূপ নেয়, এমনকি কেউ মারা গেলেও সেই বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে।
ধন্যবাদ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
চমৎকার! অনেকদইন পর পুরোটা পড়লাম, মনে পড়ে গেল! আমার নানী আমাকে এই ছড়াটা শিখাইছিল!
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
চমৎকার! অনেকদিন পর পুরোটা পড়লাম, মনে পড়ে গেল! আমার নানী আমাকে এই ছড়াটা শিখাইছিল! লেখক বলেছেন:
সুর করে পড়েছেন ?
তাহলে আপনার মনে পড়ে গেল আপনার শৈশবের সাথে আপনার নানী।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
খাস না ...
শুভেচ্ছা নিহন।
নাজনীন খলিল বলেছেন:
ক- এ কলাখ- এ খাই
এত বেশি খেতে নাই
কলা কিন্তু আমার খুব পছন্দ( বানরের বংশধর কিনা!)।
+++++++++++++++ আদর।
লেখক বলেছেন:
হি হি হি ...
আপুনি আমি জানি তোমার পান পছন্দ।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
আহারে শৈশব!
লেখক বলেছেন:
শৈশব ...
লেখক বলেছেন:
লিংক দেবার জন্য বিমাকে অনুরোধ করা যেতে পারে।
ধন্যবাদ।
শেরিফ আল সায়ার বলেছেন:
ছোটকালে আব্বু সবগুলো বর্ণ উচ্চারন করার পর একটি কবিতা বলত। যেখানে সবগুলো বর্ণের ব্যবহার ছিল। অনেক চেষ্টা করেও সেই কবিতাটি মনে করতে পারি না। সেই কবিতাটি আমি কোথাও আজ পর্যন্ত শুনি নি। মনে হয় কবিতাটি আব্বুরই লেখা ছিল। মাঝে মাঝে ইচ্ছে হয় আব্বুকে সেই কবিতাটা জিজ্ঞেস করতে। কিন্তু সাহসে কুলায় না!
পরে যদি এক থাপ্পড় দিয়ে বলে, কতবার পড়িয়েছি, তাও ভুলে গেছিস গাধা!!
লেখক বলেছেন:
কেন ভুলে গিয়েছেন, অনেকবার পড়েও।
সহেলী বলেছেন:
সুন্দর একটা গান , সাথে সিনেমাটা মনে করিয়ে দিলে । ওই সিনেমার ' হায়রে আমার মন মাতানো দেশ , হায়রে আমার সোনা ফলা মাটি '..... ছোট বেলায় শোনা শাকিলের অভিনয়ে মনে পড়ে গেল । শুভকামনা তোমার জন্য ।
লেখক বলেছেন:
কিছু কিছু থাকে এমন যা আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়।
ধন্যবাদ আপনাকে।
কালপুরুষ বলেছেন:
ফেলে আসা দিনগুলোর কথা মনে হয়।
লেখক বলেছেন:
সবারই মনে হয়, মাঝে মাঝে।
কিছু কিছু দিন আছে এমন।
লেখক বলেছেন:
পারিব না, এ কথাটি বলিও না আর
একবারে না পারিলে দেখো শতবার।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: বাংলা আমাদের মায়ের ভাষা।
মনজুরুল হক বলেছেন:
বাঙলা আমাদের বাবারও ভাষা...........
লেখক বলেছেন:
বাংলা আমাদের সবার ভাষা, কিন্তু বলার সময় মাতৃভাষা বলা হয়।
এখানে 'মা' বলতে দেশকেই বুঝানো হয় এবং তা আপনি জানেন।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
মাঝে মাঝে চাইলে এখনও মাথা দুলিয়ে গাইতে পারেন...
সুন্দর লাগছে ছবিতে, অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আমার জানা ছিল না এটা আপনার।
অনুমতি প্রার্থনা করছি, দিলে বাধিত হব।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ভাল আছি বাচ্চা...
শুভেচ্ছা।
মনজুরুল হক বলেছেন:
ব্যাপারটা আসলে তা নয়। "মা" বলতে দেশ বোঝায় সেটা অন্য প্রসঙ্গ। মূলত মাতৃভাষা বলা হয় ইংরেজি শব্দ এবং ইংরেজি ধ্যান-ধারণা থেকে। মাতৃভাষা মানে মূলভাষা।
স্পেসে মাদারশিপ = মূল স্পেসযান।
মাদার অর্গানাইজেশন = মূল প্রতিষ্ঠান।
মাদার প্রজেক্ট = মূল প্রকল্প।
মাদার ল্যাঙ্গুয়েজ = মূলভাষা বা মাতৃভাষা।
তেমনি....................................................
সিস্টার কন্সার্ণ = সহ প্রতিষ্ঠান
সিস্টার প্রজেক্ট = সহ প্রকল্প।
আবার অন্যান্য প্রধান ভাষা মানে কিন্তু "সিস্টার ল্যাঙ্গুয়েজ " নয় !!
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে এত তথ্যের জন্য।
লেখক বলেছেন:
আমি একটু বোকার হদ্দ তো তাই তোমার নাম্বার নেওয়া হয়নি... আমি জানি না তোমারটা, তাই ফোন ধরা হয়নি ...
সরি, কানে ধরছি।
অপ্সরা বলেছেন:
ত এ তারা হ এ হাসিদেখি আমি তারার হাসি
ছোটোবেলার গান গুলো
দেখতে যে ভালোবাসি।
আপু অনেক ভালো লাগলো তোমার এই গানটা মুখস্থ দেখে।
লেখক বলেছেন:
আমার মুখস্থ ছিল না অপ্সরা...
তোমার বানানো ছড়াটিও সুন্দর!
হাসান মাহবুব বলেছেন:
ইহা এতদিন পরে আমার চোখে পড়িল কেন?সরাসরি প্রিয়তে।
লেখক বলেছেন:
কেন পড়িল না, এর জবাব কে দিবে ?
শুভেচ্ছা !
লেখক বলেছেন:
এটা একটা গান বাচ্চা, আমার কোন ভূমিকা নেই।
লেখক বলেছেন: ![]()
হাল্ক বলেছেন:
+
লেখক বলেছেন: ![]()
পারভেজ বলেছেন:
কি খবর আপনার? এখন পুরপুরি সুস্থ তো? বাকিরা সবাই ভালো আছে কি? ভালো থাকবেন।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, আমি এখন ভাল তবে মনে হয় একটু মানসিক সমস্যা হয়েছে ট্রাক দেখলেই খুব ভয় পাচ্ছি। মনে হচ্ছে ট্রাকটা আমার উপর এসে এই পড়ল ...।
শুভেচ্ছা রইল।
অরণ্য আনাম বলেছেন:
ভাল হয়েছে
লেখক বলেছেন: আবারও ধন্যবাদ অরণ্য।
ক-খ-গ বলেছেন:
দ্রুত সুস্থ হয়ে উঠুন, আর মানসিক সমস্যা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। ২০০৯ সালে এসে ক্ষুধা, কর্মহীনতা, মেরুদন্ডের নমনীয়তা, জলপাই রঙ আর মানবিকতা নিয়ে বিপনন বানিজ্যের এই সময়ে মানসিক ভাবে সুস্থ মানুষই হলো সত্যিকারের পাগল।
লেখক বলেছেন:
ঠিক বলেছেন আপনি।
তেমন সুস্থ হবার কোন ইচ্ছা আমার নেই।
মুক্ত বয়ান বলেছেন:
আপনি এখন সুস্থ আছেন তো?? আপনার আশু সুসাস্থ্য কামনা করি।
লেখক বলেছেন:
আমি এখন পুরোপুরি সুস্থ, খুব খারাপ কিছু হয়নি। যা হয়েছে এর চেয়ে অনেক খারাপ কিছু হতে পারত।
শুভেচ্ছা।
কালপুরুষ বলেছেন:
সুস্থতা কামনা করি। কোন ভাল মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে দু'তিনটে সিটিং দিয়ে দেখতে পারেন- ভয় কেটে যাবে।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমি খুব সাহসী ......
মৃন্ময় আহমেদ বলেছেন:
.............
লেখক বলেছেন:
মা ও মাটি ...
হাসান মাহবুব বলেছেন:
সেরে উঠেছেন জেনে ভাল লাগলো।আপনার এই ছড়াটি আমার অসম্ভব প্রিয়।শোকেসে রেখেছি।আপনার ড্রাইভার নাকি গুরুতর আহত হয়েছিলো,তার খবর কি?
লেখক বলেছেন: আপনার মন্তব্য কেমন করে যেন আমার চোখ এড়িয়ে গিয়েছিল, এটা আমার লেখা না।
ধন্যবাদ।
নুশেরা বলেছেন:
আপুরে, তুমি ফিরেছ দেখে এত ভাল লাগছে। প্রতিদিন তোমার ব্লগে ঢুঁ দিই কোন খবরের আশায়। ভাল থেক। গাড়িচালকের খবর কী, উনি কেমন আছেন? আর, স্পটটা কোথায়?
লেখক বলেছেন: নুশেরা আপনি হয়ত চিনবেন, দেওয়ানহাট ওভারব্রীজ ক্রস করে মনসুরাবাদ যাবার জন্য যে মোড় নিতে হয় ঠিক সেখানে। ওদিকে কিন্তু ট্রাকের রাজত্ব, ওদের নানার/ খালার/ ফুফুর/ দাদার / শ্বশুড় বাড়ী, সব !!! ![]()
লেখক বলেছেন:
নিজেই করেন, সেটা মনে হয় ভাল হবে।
হাসান মাহবুব বলেছেন:
এটা বাংলা ছবির গান আগে জানতামনাতো। ভেবেছিলাম মৌলিক লেখা।বলে দেয়া উচিত ছিলো।
লেখক বলেছেন:
আমি দুঃখিত কিন্তু আমি নিজেই জানতাম না এটা কোন সিনেমার গান।
আমি মনে করেছি এটা এমন একটা ছড়া যেমন "খোকন খোকন ডাক পাড়ি" এর মত করে সবাই জানে। পোস্ট দেবার পর জানতে পারি এটা একটা গান।
ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























