আমার প্রিয় পোস্ট

কাজলা দিদি

১৪ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৭

শেয়ারঃ
0 0 0



উজ্জ্বল একটি পূর্ণিমার চাঁদ আকাশে, একপাশে বাঁশ গাছের পাতা চাঁদের মায়াবী আলোয় চিকচিক করছে অশ্রুকণার মত, অন্যদিকে হাহাকার করা কারো দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছে বাতাসে, খুঁজে বেড়াচ্ছে কেউ তার কাজলা দিদিকে। দিদি, দি...দি..., ও দিদি !

যতীন্দ্রমোহন বাগচীর লেখা এই বিখ্যাত কবিতাটি পড়েছে অথচ কাল্পনিক দিদির কথা কল্পনা করে মন খারাপ করেনি এমন মানুষ কম আছে।
-------------------------------------------------------------
কয়েকদিন আগে ফ্লিকারে ছবি দেখতে দেখতে হঠাৎ এই ছবিটায় চোখ পড়ে গেল, কারো প্রিয় দিদি শুয়ে আছে এখানে।
মনটাই কেমন করে যেন খারাপ হয়ে গেল কারণ হঠাৎ করেই চলে গেলাম অনেক বছর আগের এক কিশোরীর কাছে যে মাঝে মাঝেই কাজলা দিদি হতে চাইত, কল্পনা করত তার মৃত্যুতে ছোট ভাই বোনেরা কেমন বুক ভাসিয়ে কাঁদছে।



এই ছবির এবং কবিতার সূত্র - http://www.flickr.com/photos/russelljohn/

অনুমতি নিয়েই কপি করেছি।
--------------------------------------------

বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর পাড়ে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই।
মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই?

সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন-
ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?

বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুলবিয়ে হবে?
দিদির মত ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে র'বে?
আমিও নাই, দিদিও নাই- কেমন মজা হবে!

ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল
মাড়াসনে মা, পুকুর থেকে আনবি যখন জল
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
দিস না তারে উড়িয়ে মাগো, ছিঁড়তে গিয়ে ফল-
দিদি এসে শুনবে যখন, বলবে কি মা বল?

বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
এমন সময় মাগো, আমার কাজলা দিদি কই?
বেড়ার ধারে, পুকুরপাড়ে ঝিঁ-ঝিঁ ডাকে ঝোপে- ঝাড়ে
নেবুর গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই-
রাত যে হল, মাগো, আমার কাজলা দিদি কই?

- যতীন্দ্রমোহন বাগচী

গানের লিঙ্ক দিয়েছেন - ব্লগার মহলদার
Click This Link

 

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই জুন, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন:
:( :( :(

২. ১৪ ই জুন, ২০০৯ রাত ৯:০৪
পারভেজ বলেছেন: পথের পাঁচালীর দূর্গার কথা মনে হলো।
১৫ ই জুন, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন:
কিছু সৃষ্টি এমনই ...

৩. ১৪ ই জুন, ২০০৯ রাত ৯:০৫
মহলদার বলেছেন: প্রতিমা বন্দোপাধ্যায়ের কন্ঠে গাওয়া এখানে আপলোড করে দিলাম। আমারও খুব ভাল লাগা কবিতা এটি। গানটিও সবার ভাল লাগবে আশা করি।
Click This Link
১৪ ই জুন, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ মহলদার।
চিকনমিয়ার মনডা আরো উদাস হয়ে যাবে। :)

৪. ১৪ ই জুন, ২০০৯ রাত ১১:০৪
ইমন০০৭ বলেছেন:

প্রতিমা বন্দোপাধ্যায়ের কন্ঠে গাওয়া এখানে আপলোড করে দিলাম। আমারও খুব ভাল লাগা কবিতা এটি। গানটিও সবার ভাল লাগবে আশা করি।
Click This Link পথের পাঁচালীর দূর্গার কথা মনে হলো।
১৪ ই জুন, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন:
আয়নায় আমি যখন নিজেকে দেখি, দেখতে পাই প্রতিবিম্বটি ঠিক আমার মতই।
আমি হাসছি, সেও হাসছে।
আমি কাঁদছি তো সেও কাঁদছে আর আমি গম্ভীর থাকলে, সেও।

নিজের মত করে সবাইকে ভাবেন কেন ?

কত নাম্বার আইডি ?

৫. ১৪ ই জুন, ২০০৯ রাত ১১:৪৫
ইমন০০৭ বলেছেন:

আমার মন্তব্যটা মুইচ্ছা দিলেন কেন ভাই?
আমি তো খারাপ কোন মন্তব্য করি নাই!!!!! আপনাদের লিলা খেলা বুঝা বড় দায়!
১৪ ই জুন, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন:
আপনার সুন্দর মন্তব্য ফিরিয়ে আনতে চাচ্ছি, ভুল হয়েছে।

১৪ ই জুন, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন:
হ ... হাচা কথা।

৭. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:০২
দ্রোহি বলেছেন: আজ আমার মন খারাপ। আর মন খারাপ করা এই পোস্টের জন্য মাইনাস :(
১৫ ই জুন, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন:
অনেকদিন পর !!
গানটা শোন, মন খারাপ দ্বিগুন হবে।

৮. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:০২
ইমন০০৭ বলেছেন:

নিজের মত করে আপনাকে কই ভাবলামরে ভাই? কোথায় আমি আর কোথায় আপনি!!!
কত নাম্বার আইডি ? মানে কি????

জন্মের পর একটা নাম পেয়ে ছিলাম! তাই ব্লগে বাবা মায়ের দেওয়া নামেই আছি। ছব্দ নামে নয়!! আর আপনাদের দোয়ায় সেই নাম নিয়েই ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান অডিশনে ১১ তে ছিলাম!! আশা করি কত নাম্বার আইডি বুঝতে পেরেছেন?
১৫ ই জুন, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন:
২০০৬ মানে কাদের সাথে , রাশেদ, নোলক, কারা ছিল ?

৯. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:০৮
ইমন০০৭ বলেছেন:

জ্বী। সালমা, রাশেদ, নোলক...........................................!
১৫ ই জুন, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন:
আপনি আমার অনেক ছোট বয়সে। রাশেদ এর বাড়ি ফেলেই আমাদের বাড়িতে যেতে হয়, কাছেই।
ভাল থাকুন, শুভকামনা।

১০. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:১৫
মগ্নতা বলেছেন: ডেকে দিই মাকে, ঘুম আসে না যে, শুনছো মা?
পুকুর পারের বাঁশবনটাতে কাদের গাঁ?

Click This Link
১৫ ই জুন, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন:
একলা জেগে রই, একলাই জাগতে হয়।

১৫ ই জুন, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন:
তোমারও মন খারাপ ?

১২. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৩০
চিটি (হামিদা রহমান) বলেছেন: মনটা কেমন করে উঠে...........কষ্ট লাগে

১৫ ই জুন, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন:
কেমন করে আর অজানা কোন কষ্টে কান্না পায় ...
ভাল আছেন চিঠি ?

১৩. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৩৫
আলী আরাফাত শান্ত বলেছেন: ক্লাস ফাইভে আমার এক বন্ধুর বড় বোন কিভাবে জানি মারা গেছিলো!ও তখন ও মাঝেমাঝেই কাদতো বারবার আর এই কবিতাটা পড়তো! আমি ভাবতাম একটা কবিতা কিভাবে মানুষের এতো আপন হয়!
১৫ ই জুন, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন:
মানুষের আবেগ কারো কথা শুনে না, বিচিত্র এই মানুষের মন, বিচিত্র আমরা।

১৪. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৩৭
সাইফুর বলেছেন: পোষ্টটাই মন খারাপ করা
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: :(

১৫. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৪১
ইমন০০৭ বলেছেন:

যদিও আমি ক্লোজআপ ওয়ান অডিশনে দেরিতে অংশ গ্রহন করেছিলাম!!! but iam in 32 age! আপনার কত ভাইজান? তারমানে রাশেদ এর সাথে আপনার পরিচয় আছে! তাহলে তো আপনি আমাদেরও খুব কাছের মানুষ! আপনার নাম কি? রাশেদকে বইলেন আমার কথা।

আপনার জন্য শুভকামনা।
১৫ ই জুন, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন:
ব্যাক্তিগত কোন পরিচয় নেই, আমাদের পরিবারের অনুষ্ঠানে রাশেদ আসেন।
শুভকামনা আপনার জন্যও।

১৬. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫
দ্রোহি বলেছেন: গান নয়, কবিতা মনে পরলো একটা...
...
And her soul crept into the Pewee's breast;
And forever she cries with a strange unrest
For something lost, in the afternoon;
For something missed from the lavish June;
For the heart that died in the long ago;
For the livelong pain that pierceth so:
Thus the Pewee cries,
While the evening lies
Steeped in the languorous still sunshine,
Rapt, to the leaf and the bough and the vine
Of some hopeless paradise.
১৫ ই জুন, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন:
এর উত্তরে কিছুই বলার নেই ...

১৫ ই জুন, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন:
তাড়া করে সারাবেলা
এই নস্টালজিয়া।

১৮. ১৫ ই জুন, ২০০৯ রাত ১:১৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই।
++
প্রিয়পোস্ট
১৫ ই জুন, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন:
আরো বেশি করে জেগে থাকেন আর চমৎকার সব লেখা আমরা পড়তে থাকি।
শুভেচ্ছা।

১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন:
আছি ... :)

২০. ১৫ ই জুন, ২০০৯ রাত ১:২৩
একরামুল হক শামীম বলেছেন:
মন খারাপেরা আজ বেঁধেছে বাসা মনে
জ্বালিয়ে দিচ্ছে অনুভুতি গ্রহণলাগা ক্ষণে
১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন:
কারণে অকারণে কেন এমন হয় ?

২১. ১৫ ই জুন, ২০০৯ রাত ২:৩৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
এই কবিতা যখন পড়তাম যেখানে পড়তাম, সেই টাইগারপাস আজ ঘুরে এলাম। সন্ধ্যার অমোঘ বিষণ্নতায় পেছনের পাহাড়ের পটভূমি আবার মনে পড়ল। সেই সোনালী রোদ্দুর এর দিনগুলি , ছোট্টমনের
আকুলি বিকুলি... কত্তোসব !


ধন্যবাদ , মহলদার কে ও ধন্যবাদ লিঙ্কটির জন্য...
১৫ ই জুন, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন:
আপনি খুব ভাল সময়ে আপনার প্রিয় জায়গাটি ঘুরে এসেছেন। টাইগার পাস এখন বৃস্টিতে সবুজ সতেজ।
ভাল থাকুন সবসময়।

২২. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:২১
ক-খ-গ বলেছেন: চিকনমিয়া বলেছেন: এইডা পড়লে মনডা উদাস হয় :(


সেই ছুডু বেলা থিকাই উদাস হয় মনডা :(:(
১৫ ই জুন, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন:
ছোটবেলা থেকেই এমন উদাস !!
তাহলে গানখানি শুনে আরেকটু উদাস হন।

২৩. ১৫ ই জুন, ২০০৯ রাত ৯:৫১
ক-খ-গ বলেছেন: এইটা পড়লেই উদাস হয় মন :(:(
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন:
মন উদাস করে দেবার জন্য দুঃখিত।
তবে সুস্থ থাকার জন্য মাঝে মাঝে মন খারাপ করতে হয়।

২৪. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:০২
সহেলী বলেছেন: তোমার এ পোষ্ট মন ছুঁয়ে গেল ।

লতার গানটা শুনলে মন উদাস হয়ে যায় ।
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন:
ভাল থেকো সহেলী, তোমার পোস্ট পড়েও কিন্তু মন খারাপ হয়েছে আমার।

২৫. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪৫
নাজনীন খলিল বলেছেন:
ছোটবেলা এই কবিতা পড়লেই আপনাআপনি চোখে জল চলে আসতো।+++++++++++++++++++++++++++++

অনেক ধন্যবাদ।শুভেচ্ছা।
১৯ শে জুন, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন:
আপুনি, আমার মাথায় মাঝে মাঝে এটা রেলগাড়ী ঝমাঝমের মত করে বাজে।
আদর আপু।

২৬. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৫৪
নাজনীন১ বলেছেন: হুমম, মন খারাপ করা কবিতা।
১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন:
অনবদ্য একটা কবিতা।
ধন্যবাদ নাজনীন ১।

২৭. ২০ শে জুন, ২০০৯ রাত ১২:২১
পাথুরে বলেছেন: ছবিটা শৈশবকে মনে করিয়ে দিল। কেমন মন খারাপ করা। +
২০ শে জুন, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন:
২য় ছবিটা দেখুন, কোন এক মায়াবতী দিদি চিরদিনের জন্য শুয়ে আছে সেখানে।

২৮. ২০ শে জুন, ২০০৯ রাত ২:০০
সনাতন বলেছেন: দিদি শব্দটার ভিন্ন একটা মায়া। অপেক্ষার সেই সুরটা আজো আমার ভেতোরের আমিটাকে ভিজিয়ে দেয় হৃদয়ের নোনা জলে।

অসাধারন এই কবিতার প্রসঙ্গে সুন্দর একটি পোষ্ট করায় সর্বোচ্চ অভিনন্দন।
২০ শে জুন, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন:
সনাতনের "সর্বোচ্চ অভিনন্দন" অনেক সন্মানের সাথে গ্রহন করা হল।
শুভেচ্ছা অনেক।

২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন:
দুপুর, বিকেল, সকালের মেঘলা আকাশ মানেই উদাস হয়ে যাওয়া...

৩০. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:১৭
আইরিন সুলতানা বলেছেন: বেশ আবেগমাখা একটা পোস্ট দিলে দেখি ...
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন:
এরচেয়েও আবেগমাখা আর ভালবাসামাখা পোস্ট দিতে ইচ্ছে করে ...
কিন্তু পারি না। :)

৩১. ২০ শে জুন, ২০০৯ রাত ৯:০৫
পাথুরে বলেছেন: হুম ম ম। ২য় টার কথাই বলছি।
২১ শে জুন, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন:
আমি যখন ছবিটা দেখি, চুপ করে কিছুক্ষণ বসে ছিলাম...

২১ শে জুন, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন:
কি বলা যায় ?

৩৩. ২১ শে জুন, ২০০৯ সকাল ১১:২৬
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: বলতে চাইলেই বলা যায় তারামনি...
আমাদের কাজলা দিদিও নাই...কাজলা দিদির মধুমাখা স্মৃতিও নাই...
তোমাদের দিন...আমি শুধু চেয়ে চেয়ে দেখি...আর হয়তো কান্দনও করি।
২২ শে জুন, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন:
অনেক কিছু বলা যায়, শুধু বলতে পারি না ... " আমি তোর দিদি"।
ভাল থাকিস।

৩৪. ২২ শে জুন, ২০০৯ রাত ২:০৭
নিহন বলেছেন: +,
ছবিটাও জাক্কাচ ।
ভালো থাকবেন ।
২২ শে জুন, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন:
ভাল আছি, তোমরা থাকতে কোন চিন্তা নাই।
তুমি ভাল তো ?

৩৫. ২২ শে জুন, ২০০৯ রাত ৯:০২
মেহবুবা বলেছেন: কবিতাটা পড়ে যখন বুঝতে শিখেছি তখন বুক কাঁপত । এখন তেমন হয় না ।
এটা শেয়ার করবার জন্য ধন্যবাদ ।
আরেকটা কবিতা ছিল , ভয়ে পড়তে পারতাম না -- ছিন্নমুকুল নাম ছিল মনে হয় ( সবচেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সকল শূন্য করে ...)।
মনে করিয়ে দিলে ।
২২ শে জুন, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন:
অনেক শুভেচ্ছা মেহবুবা।

৩৬. ২২ শে জুন, ২০০৯ রাত ৯:১২
হৃদছায়া বলেছেন: "বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ"
নষ্টালজিক হলাম আবার পড়তে পেরে
ধন্যবাদ এখানে পোস্ট করার জন্য।
২২ শে জুন, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন:
স্বাগতম আমার ব্লগ বাড়িতে।
শুভেচ্ছা।

৩৭. ২৩ শে জুন, ২০০৯ রাত ১:৪৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এই কবিতা পড়ে সেই ছোটবেলাতেই কত যে কেঁদেছি। এখনও পড়লে চোখ ঝাপসা হয়ে আসে।

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, অনেক অনেক। কেন সেটা না হয় নাই জানলেন।
২৯ শে জুন, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন:
থাক তাহলে, নাইবা জানলাম...

২৭ শে জুন, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন:
স্বাগতম আমার ব্লগ বাড়িতে, শুভেচ্ছা।

৩৯. ২৬ শে জুন, ২০০৯ রাত ১:৩০
নাজনীন খলিল বলেছেন:
কেমন আছো?সময় করে ফোন দিও।
২৭ শে জুন, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন:
ঠিক আছে আপু।

২৭ শে জুন, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন:
কি করা যায়...
গানটা শুনুন এবং মন খারাপটা তীব্র করুন।

০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন:
অনেক ভালবাসা।

৪২. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৪
দীপান্বিতা বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিমার দরদী স্বর!........অসাধারণ ........+
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন:
ধন্যবাদ দীপান্বিতা।

 

মোট সময় লেগেছে ১.০০০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মাঝে লুকিয়ে থাকা এক অন্য আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই