somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯শে ডিসেম্বর, সামহোয়্যারইনের অফিসে অনুষ্টিত বাংলা ব্লগ দিবসে গিয়েছিলাম, আনিসুজ্জামান স্যার ছিলেন প্রধান অতিথি, অনলাইনে অনুষ্টানটি লাইভ প্রচারিত হয়েছিল তাই সবাই নিশ্চয়ই দেখেছেন। ওখানে গিয়ে অনেক ব্লগারের সাথে দেখা হয়েছে। যতজনের সাথে সম্ভব কথা বলেছি। যারা সারাক্ষণ ব্লগ মাতিয়ে রাখেন নানা পোস্ট দিয়ে, তারা সামনা-সামনি খুব শান্তশিষ্ট মানুষ, একেবারে নিরীহ টাইপ, কথায় আছে - মোল্লার দৌঁড় মসজিদ পর্যন্ত।

যারা ঢাকায় থাকেন তাদের অনেকের সাথেই জানা-আরিল্ড দম্পতির সাথে দেখা হয়েছে আড্ডা কিংবা পিকনিকে। সাধারণত এমন কিছু হলে তার ফিডব্যাক পাওয়া যায় পোস্টগুলিতে, সবসময়ই পড়েছি এই দম্পতি নিয়ে ভাল কিছু কথা। মাঝে মাঝে এমন মনে হওয়া অস্বাভাবিক নয় যে, তাদেরকে নিয়ে একটু বাড়িয়েই বলা হচ্ছে। এবার আমি নিজেও সে কাতারে সামিল হলাম। আসলে এমন একটা সাইট চালাতে হলে অনেককিছু করতে হয়, অনেক সিদ্বান্ত নিতে হয় ঠান্ডা মাথায় অনেক চিন্তা করে। তাদেরকে অনেকরকম মানুষকে বুঝতে হয়। তবে আরেকটু ভাবা দরকার স্পর্শকাতর বিষয় নিয়ে পোস্টগুলি সম্পর্কে।

আমি ব্লগার জানার কিছু পোস্ট পড়েছি, একটা পোস্ট ছিল, তার বাগানের ফুল ছেঁড়া বিষয়ক, ওটা এত ভাল লেগেছিল যে মন্তব্য লিখতে গিয়েও লিখিনি কারণ তিনি ‘জানা’। দূরে থাকাই ভাল এ ছিল মনোভাব। কিন্তু সেদিন তাদের সাথে দেখা করে ভাল লেগেছে। জানাকে আমি তারার হাসি পরিচয় দেওয়া মাত্রই তিনি বললেন, “চিটাগাং থেকে আপনি”।

আরিল্ড-জানা চমৎকার এক দম্পতি! পুতুলের মত মেয়ে কিন্নরী সবাইকে পিঠা সার্ভ করে বেড়াচ্ছিল। আমার সবচেয়ে ভাল লেগেছে আরিল্ড নামক মানুষটিকে। উনার সাথে হাই হ্যালো করে বসে পড়লাম নিজের মত করে। কিছুক্ষণ পর উনি আমার পেছনের সারিতে বসে আমাকে কি জানি বললেন, যার কিছুই আমি বুঝতে পারিনি। আসলে আমি বুঝতে পারছিলাম না উনি কোন ভাষায় কথা বলছিলেন। ভাষাটি ইংলিশ ছিল না, বাংলা হতেই পারেনা! উনি আবারো আস্তে আস্তে বললেন “অনে গম আছন?” যার অর্থ দাঁড়ায় “আপনি ভাল আছেন?” আমি অবাক হয়ে জানতে চাইলাম উনি চিটাগাং এর আঞ্চলিক ভাষা পারেন কিভাবে? উত্তর এলো, “একটু একটু”, আমি সংশোধন করে দিয়ে বলেছি “এক্কেনা এক্কেনা” :P উনি সাথে সাথে রিপিট করলেন। পরে বললেন, তিনি চট্টগ্রামে ছিলেন বেশ কিছু বছর। এরপর যতবারই উনার দিকে চোখ পড়েছে ততবারই দেখেছি উনি হাসিমুখে সবার সাথে কুশল বিনিময় করেছেন। ফেরার সময় উনি লিফটের দরজায় বিদায় দেবার মুহূর্তে আবারো বললেন মজা করেই, “ আঁর মাইয়াফোয়া খডে?” অর্থ - “আমার মেয়ে কোথায়?” ওখানে যারা ছিল সবাই শব্দ করেই হেসে উঠল, সেখানে চট্টগ্রামের ব্লগার মুক্তবয়ান ছিল সম্ভবত। আবারো বলছি চমৎকার মানুষ আরিল্ড !! ( এসময়টায় ব্লগার পল্লীবাউল থাকলে বেশ হত)

দেখা হয়েছে লাভলুদা নামের খুব চমৎকার একজন মানুষের সাথে যিনি তার নাম এবং কর্মেই খুব পরিচিত ব্লগারদের মাঝে। আমার দেওয়া একটা পোস্টের সুবাদে জেনেছি, আমরা একই স্কুলের ছাত্র, তাই আসা মাত্রই তার সাথে পরিচয়পর্ব সেরে ফেলেছিলাম। লাভলুদা তার জীবন সঙ্গীকেও ডেকে পরিচয় করিয়ে দিল, সেও সামহোয়্যারের একজন কর্মী এবং বেশ লক্ষী টাইপ। তবে তার নাম জানা হয়নি। :( এদের কেউ মডারেটর কিনা ভাবছি, তেমন হলে একটা ঝগড়া করা যায়। আমার খুব প্রিয় একজন ব্লগার, যার পোস্ট গানে গানে ভরা সে ব্যান হয়ে আছে।

একজন ব্লগারের কথা না বললেই নয়, তিনি হলেন “নীল আকাশের দুঃখ”। এই সেই ছেলে যে তার মাকে নিজের একটা কিডনী দিয়েছেন বাঁচিয়ে রাখার জন্য। তিনি আমাদের কয়েকজনকে বলছিলেন, একটা কিডনী নিয়েও মানুষ ভাল ভাবে বেঁচে থাকতে পারে। তার এই আত্মবিশ্বাসী কথাগুলি আমার ভাল লেগেছে। এমন ছেলেই চাই আমাদের, যে কথায় নয়, কাজে বড় হবে।

সবশেষে ধন্যবাদ সব ব্লগারদের যারা সময় করে এসেছিলেন, ভাল থাকুন সবাই।
শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১:০৬
৫৩টি মন্তব্য ৪৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×