আমার প্রিয় পোস্ট

নীল

১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৩

শেয়ারঃ
0 2 0



কুয়াশামাখা আকাশ, উজ্জ্বল ধাবমান নীল নক্ষত্রের নিচে মায়াবী নীল গ্রহটিতে রচিত হয়েছে মানুষের সুখ দূঃখের কাব্য। এখানে বাস করে মানুষ, এই তাদের সবুজের ঠিকানা।
তাদের চেতনা চিন্তার সবই মুছে যাবে, একদিন তারা এর পাঠ চুকিয়ে দিবে। পেছনে ফিরে দেখবেনা প্রিয় তরু-ছায়া, বৃষ্টি, পূর্ণিমা, অস্তগত রক্তিম সূর্য, কালবৈশাখীর তান্ডব, এমন করে কত কিছু…… তারপরেও তদের কিছু একটা থেকে যাবে…
----------------------------------------------------
অন্ধকার ঘরে কেউ কেউ চুপচাপ বসে থাকে একেকটা দিন, কারণ ছাড়াই। আপাতঃ দৃষ্টিতে মনে হতে পারে, মন খারাপ … তা কিন্তু নয়। হয়তো এমনিই এমন করতে ভাল লাগে…
কোন কষ্ট হানা দিয়ে একাকীত্বটাকে অসহনীয় করে ফেললে, মনে একটা কথাই নাড়া দেয় বারবার, “কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না, কখনোও না”। আশেপাশে প্রিয় মানুষ কিংবা আপনজন থাকলেও এমনটি মনে হয়। ‘নিজের নিজ’ কে নিয়েই চলতে হয় সবসময়। একা মানুষ সবসময় একাই থাকে, তার মনোজগতকে কেউ ছোঁয়া দূরে থাকুক, উঁকি দেয়াও সম্ভব হয় না।
প্রতিভা বসুর আত্মচরিত টাইপ একটা লেখা, ‘জীবনের জলছবি’, আমার এত প্রিয়…… একটা লাইন আছে এমন, “কত আসবে কত যাবে”, পড়ার সাথে সাথেই খুব পছন্দ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে নিজেকেই নিজে বলি, কত আসবে কত যাবে!
কি বিপরীতমুখী দুটি কথা !!! ‘কোথাও কেউ নেই’ আর ‘কত আসবে কত যাবে’ … আমার কিন্তু খুব সমার্থক মনে হয়।

I shape me -
Ever
Removed!
------------------------------------------------------------------------
মাঝে মাঝে রূপকথা মনে হয় তার সবকিছুকে, নিজেকে মনে হয় অচেনা কোন চরিত্র। যে কখনো আয়নায় তার মুখ দেখেনি, নিজের সঠিক রূপ জানেনা, জানে না তার অবয়ব কেমন হতে পারে! সেও কেবল খুঁজে ফিরে…… খুঁজে ফিরে… ফিরে……………
জঙ্গলের মাঝে সুন্দর চিকন একটা ছায়াময় রাস্তা কি গলি, দুপাশে গাছের সারি, সেখানে সে ঠিক খুঁজে পেতে চায় সঠিক চন্দনের গাছ।
তার এই খুঁজে ফেরা পথটার কথা বন্ধুরাও জেনে গিয়েছে তাই তারা যেখানেই এমন কিছু দেখলেই তুলে নিয়ে আসে তার জন্য !!
এক জীবনে কয়টা বন্ধুর দরকার হয়? বন্ধু ছাড়াও জীবন কাটানো যায় আবার শুধু বন্ধুদের জন্যও বেঁচে থাকা যায়!
----------------------------------------------------
“আমাকে পাছে সহজে বোঝ তাইতো এত লীলার ছল
বাহিরে যার হাসির ছটা ভিতরে তার চোখের জল”
কি মারাত্মক একটা কথাই না বলে দিয়েছেন রবিবাবু। মানুষকে খুব কষ্ট করে কিছু ভাবতে
হয় না, ভাবনাগুলি আপনাতেই চলে আসে। নিজেকে কল্পনায়, ভাবনায় যে রূপেই দেখতে চাই না কেন তিনি সবই একেঁ গিয়েছেন, একেঁ দিয়েছেন মানুষের হৃদয়ে...

প্রিয় কবি
প্রিয় রবি!
-------------------------------------------
আমার -
শিয়রে রেখো তোমরা গোলাপ তরু
আচ্ছাদন দিও না
চাই কুয়াশা
চাই শিশির
চাই বৃষ্টি
চাই রৌদ্রময় দিন
চাই নীল গোলাকার চাঁদের আলো
আরো চাই কালোর আলোয় অমাবশ্যার রূপ-
চাই দুর্বাঘাস কিংবা ঘাসফুলের আচ্ছাদন।
কোন কোন রাত-দিন হবে বৃষ্টিময়
আদৃত হব সুখে, আনন্দে
নিজেই নিজের কাছে।

নীলকে ছুঁয়েছি আমি
জড়িয়েছি
আবৃত করেছি
শুভ্র সুখে।

 

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে ভাঙ্গন।

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন:
ভাল থাকুন সবসময়।

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন:
আঁর বদ্দা ... :)

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২২

লেখক বলেছেন:
কিছু সাহস ধার দাও।

৫. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৪
বুমবুম বলেছেন: যদিও বুঝি নাই তার ফরেও ভালা লাগছে /:)
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন:
বোঝার মত তেমন কিছু নেই এখানে, তাই বুঝতে পারেননি...

৬. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৬
মনপুরা বলেছেন: এক জীবনে কয়টা বন্ধুর দরকার হয়? বন্ধু ছাড়াও জীবন কাটানো যায় আবার শুধু বন্ধুদের জন্যও বেঁচে থাকা যায়!
লাইনটা অনেক ভাল লেগেছে।
পোষ্টে++
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন:
হ্যাঁ !
অনেক শুভকামনা।

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন: শুভকামনা অনেক।

৮. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৪
বাবুনি সুপ্তি বলেছেন: মনে অনেক কথা আসে, অনেক কিছু অনুভব করি কিন্তু সেটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই আমার। কিন্তু মাঝে মাঝেই যখন এমন দেখতে পাই অন্য কারো লেখায়, মনে হয় যেন নিজের মনের নিচে লুকানো কথা গুলো ভাষা খুজে পেয়েছে।

সব গুলো যে কতটা সত্যি কতটা মনের কথা আমি তা আমি বলে বোঝাতে পারব না হয়ত। এই লেখাটাও আমার মনের প্রিয়তে রইল।
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৭

লেখক বলেছেন:
প্রিয় বাবুনি... জানো, কোথাও যেন তোমার ব্লগবাড়ির কথাগুলির সাথে মাঝে মাঝে নিজেকে খুঁজে পাই, কোথাও যেন মিল আছে।
ভালবাসা।

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন:
আপন গহন কথা !!

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৭

লেখক বলেছেন:
তোমাকে তো দারুণ লাগছে দেখতে !!

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৩

লেখক বলেছেন:
ধন্যবাদ সোনালীডানা।

১২. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৮
মে ঘ দূ ত বলেছেন: +++++

শেষের কবিটাতা তো বেশ!
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪

লেখক বলেছেন:
শেষ ইচ্ছা টাইপ... :)

১৩. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৯
মৃন্ময় আহমেদ বলেছেন: মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই. . . তবে সেই মানুষটা লুকিয়ে থাকে কোথাও না কোথাও। তাই মন বলে, কোথাও কেউ নেই। কতো আসছে, যাচ্ছে. . যাবে.... . তবে এই হোক- যাক্‌।।
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন:
হুমম... এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নেই ...
কেমন গান শোনা হচ্ছে আজকাল ??
শুভকামনা।

১৪. ১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

বাহ্ ! কি চমৎকার !

হৃদয়ের গলি-ঘুপচির প্রকাশ..
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সবসময় ভাল থাকুন।

১৫. ১৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো..অনুভব করলাম..
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬

লেখক বলেছেন:
জলের ভিতর চুরি ঢুকে গেলে
আর্তনাদহীন
রক্তের ভিতর কান্না ঢুকে গেলে
প্রতিবাদহীন।

শুভকামনা।

১৬. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৮
দীপান্বিতা বলেছেন: প্রথম প্যারাটা পড়তে পড়তে কি মনে হল জানেন! কাল net.geoতে black hole নিয়ে খুব সুন্দর একটা ডকুমেন্ট দেখাচ্ছিল sam neillহোস্ট ছিলেন…সেখানে আমাদের এই পৃথিবীর অবস্থান দেখে অবাক যেমন হচ্ছিলাম, তেমনি রোমাঞ্চও লাগছিল!


বাকি লেখা ও শেষের কবিতাটিও সুন্দর...

আর
"আমাকে পাছে সহজে বোঝ তাইতো এত লীলার ছল
বাহিরে যার হাসির ছটা ভিতরে তার চোখের জল”
-সব সময়ই মনে হয় সত্য

১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন:
দীপান্বিতা ...

কত মুখের রোদের রেখা মুছিয়ে দিল নীল রুমালে।

১৭. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৩
মুক্ত বয়ান বলেছেন: শেষটা তো ব্যাপক হইছে। মাঝে মাঝে থেমে যেতে ইচ্ছে করে, আর ভিড়ের মাঝেই মনে হয় মানুষ বেশি হারায় নিজেতে।
+++
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৫

লেখক বলেছেন:
অনেকের মাঝেও একা হয়ে যাওয়া আর হারিয়ে যাওয়া নিজেতে...

২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০

লেখক বলেছেন:
শুভকামনা।

১৯. ২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫২
আশরাফ মাহমুদ বলেছেন: মিষ্টি বকুল দিলাম...
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আশরাফ।

২০. ২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নীল নীল ঘাসফুল...............তারা তারা.........হাসির তারা।
ভালোবাসা।

সুন্দর লেখা..........।
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন:
সবুজের উপর নীল নীল ঘাসফুল !
ভালবাসা।

২১. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২২
আকাশ অম্বর বলেছেন: নিজের নিজ। আমার আমি। লীলার ছল। হাসির ছটা। চোখের জল।


একজন তারা। একজন হাসি।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন:
একজন মানুষ।

২২. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
মেহবুবা বলেছেন: তন্ময় হয়ে পড়ে গেলাম সবটা ।

শেষ কবিতাটি কি তোমার নিজের লেখা ?
এত ভাল লেগে গেল ।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১০

লেখক বলেছেন:
ভাল লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভাল থাকবেন।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন:
হ্যালো দীপা। :)

২৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০১
দ্রোহি বলেছেন:

নীলকে ছুঁয়েছি আমি
জড়িয়েছি
আবৃত করেছি
শুভ্র সুখে।



নীল তারার হাসি.....
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৫

লেখক বলেছেন:
আমি কিন্তু দেখতে পাচ্ছি দ্রোহীকে নীলে...

২৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৯
দ্রোহি বলেছেন: দ্রোহী নীলেই ডুবে থাকে :)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৯

লেখক বলেছেন:
নীল !

২৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৪
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: বাহিরে যার হাসির ছটা ভিতরে তার চোখের জল
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০১

লেখক বলেছেন: :) :( :)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন:
সুইট জেরী।

২৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৮
জেরী বলেছেন: লেখক বলেছেন:সুইট জেরী। আপু আপনার এই কমেন্টেসে আমি অনেককককক মজা পাই আর হাসি। ধরেন আমাকে দেখে আপনার যদি মনে হলো এই মেয়েতো দেখতে শাকচুন্নী টাইপের তখনো কি একই কথা বলবেন =p~ =p~
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৬

লেখক বলেছেন:
ক্ষেত্রবিশেষে শাকচুন্নীরাও অনেক সুন্দরী।
ভালো থেকো আমার সুইট জেরী।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩১
আরিফ থেকে আনা বলেছেন: মাসের প্রথম পোস্ট মাসের শেষ দিনে /:)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৬

লেখক বলেছেন:
একমাত্র পোস্ট, শুভেচ্ছা আরিফ।

৩১. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭
দীপান্বিতা বলেছেন: নতুন পোস্টের কি খবর! :)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন:
পোস্ট দিতে চাইলেই খুব সহজেই দেওয়া যায়, ভেরী ইজিটা...
ছবি ব্লগ। :)
তবে দীপার নতুন পোস্টের দেখা পাচ্ছি না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন:
মেঘ বৃষ্টি।

৩৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৯
শ্রাবনের ফুল বলেছেন: ভাবছি নিজের মনের কথা, ভাবছি আমিই ভাবছি..

অনেক ভাললাগা..
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন:
ভাবনাগুলি এলোমেলো... ধন্যবাদ অনেক।

৩৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৭
ফেরারী পাখি বলেছেন: উরে ব্বাস! দারুণ তো!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন:
আপনি বলছেন ? ভাল লাগছে ...
অনেক অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৮৪৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মাঝে লুকিয়ে থাকা এক অন্য আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই