আমার প্রিয় পোস্ট

ওয়ার্ডপ্রেস এবং পানবিবি'র জন্যে গুগল ট্রান্সলিটারেশন প্লাগিন

২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২১

শেয়ারঃ
0 0 0

গুগলের ট্রান্সলিটারেশন সুবিধা এমন একটি সুবিধা, যেইটা দিয়ে আপনি ফোনেটিকের মত বেশ কয়েকটি ভাষায় লিখতে পারেন। বর্তমানে আরবী, বাংলা, গুজরাটি, হিন্দী, কানাড়া, মালায়ালম, মারাঠি, নেপালি, পাঞ্জাবী, তামিল, তেলেগু এবং উর্দূ ভাষায় লিখতে পারবেন। মানে আপনি লিখছেন ইংরেজীতে, কিন্তু লেখা গুলো হয়ে যাচ্ছে অন্য ভাষায় (ঠিক অভ্রের মত বাংলার ক্ষেত্রে)। এক্ষেত্রে মনে করবেন না যে লেখা গুলা ট্রান্সলেট/অনুবাদ হয়ে যাবে। শুধু এক ভাষার অক্ষর থেকে অন্য ভাষার অক্ষরে রুপান্তরিত হয়ে যাবে।

গুগলের এই সুবিধাটি বর্তমানে জিমেইলে দেয়া আছে। বিস্তারিত এখানে

আমি যেই কাজটা করেছি, সেইটা হল এই সুবিধাটিকে ওয়ার্ডপ্রেস এবং ফোরাম ইঞ্জিন পানবিবি’র সাথে সংযুক্ত করে দিয়েছি। তাই এখন থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেসে কোন পোস্ট/পেজ লিখতে চান, তাহলে এই সুবিধাটি সহজেই ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেসে এইভাবে লিখতে হলে আপনাকে অবশ্যই HTML মোডে লিখতে হবে।

আপনি পছন্দের ভাষা নির্বাচন করতে পারেন এইভাবে



ভাষা নির্বাচনের পর টেক্সট বাটনে ক্লিক করে একটিভ/সিলেক্ট করে নিতে হবে


ফোনেটিকের মত করেই এখন টাইপ করুন, কোন স্পেস বা যতিচিহ্ন (punctuation) চাপলে সেই ভাষাতে লেখা পরিবর্তন হয়ে যাবে।


পরিবর্তিত লেখা যদি আপনার শুদ্ধ করে নিতে হয়, তাহলে ঐ লেখাটিতে ক্লিক করলেই বিকল্প কিছু শব্দ আসবে। আপনার পছন্দের কোন শব্দকে নির্বাচন করে নিতে পারেন। পরবর্তিতে যদি এই শব্দটি আবার লিখেন, তাহলে আপনার নির্বাচন করা শব্দটির ভিত্তিতে লেখাটি পরিবর্তিত হবে।



বিস্তারিতঃ এখানে

 

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩১
সুনীল সমুদ্র বলেছেন:

চমৎকার সুবিধার কথা জানালেন।
অনেক ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: :D

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: :D

৪. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৩
শয়তান বলেছেন: ভি বুলেটিনে কি ইউজ করা যাবে?
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ইউজ তো অবশ্যই করা যাবে। তবে ভিবুলেটিন নিয়ে আমি কাজ করিনি, প্লাগিন একটা বানিয়ে নিলেই হবে।

৫. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৩
রাগ ইমন বলেছেন: ট্রান্সলিটারেশন আসলেই অনেক ভালো হয়েছে দেখলাম । অনেকের কাজে আসবে ।

আচ্ছা , আমাদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তার ব্যাপারটা এইখানে কি অবস্থা জানেন নাকি?

Click This Link
৭. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপনার কাজের জন্য ধন্যবাদ
৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
'লেনিন' বলেছেন: নতুন কিছু করো এবার।

 

মোট সময় লেগেছে ০.৯৫২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নামে তারেক, পড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটার নিয়েই লেখাপড়া। কোডিং করা-ই একমাত্র কাজ :D
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই