আমরা অনেকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাই । এজন্য অনেকে অনেকরকম পদ্ধতি অনুসরন করে থাকেন । আমার কাছে যে পদ্ধতি সহজ মনে হয় সেটি আজকে বলছি ।
প্রথমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আইডিএম) সর্বশেষ ভার্শন ইন্সটল করুন ।
ইউটিউবে যে ভিডিও দেখতে চান সে ভিডিওর ওয়েবপেজ খুলুন ।
ব্রাউজার ভিডিও ডাউনলোড শুরু করবে । আপনি পজ দিয়ে অপেক্ষা করুন ।
সম্পূর্ন ভিডিও লোড হয়ে গেলে ভিডিও স্ক্রীণের ডান পাশে থাকা Download the video বারে ক্লিক করুন । IDM ওপেন হবে এবং কোথায় ভিডিও সেভ করবে জানতে চাইবে । আপনি address দিলে দেখবেন ভিডিও ডাউনলোড হয়ে গেছে , আপনাকে অপেক্ষা করতে হয়নি ।
অনেকে বলবেন IDM দিয়ে এমনি ডাউনলোড করা যায়, এসবের কি দরকার । আমিও তাই ভাবতাম, কিন্ত এভাবে সময় আরও কম লাগে । কারন Youtube থেকে IDM ফুল স্পীড পায়না ।
এভাবে অন্যান্য Flash Video ডাউনলোড করা যায় IDM দিয়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


