আমার প্রিয় পোস্ট
- দ্য সান অলসো রাইজেস - মাসকাওয়াথ আহসান
- কাজি গলির মেসবাড়ি (হোসেইনকে দেয়া হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- সময়ের গোলমাল ও ট্রানসেনডেন্ট ঈশ্বর - সাদিক মোহাম্মদ আলম
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- একটি মোবাইলঘটিত দুর্ঘটনা - হিমু
- অসমাপ্ত গল্পচিন্তায় অস্থিরতা - হিমু
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- একজন বিভ্রান্ত বেজন্মা ও কিছু অসংলগ্ন প্রলাপ - অরূপ
- গোয়েন্দা ঝাকানাকা (আগের 7 খন্ড + শেষ খন্ড = অখন্ড) - হিমু
প্রিয় ব্যান্ড মহীনের ঘোড়াগুলি - শহরের উষ্ণতম দিনে
০৯ ই মে, ২০০৭ রাত ৮:২২
শহরের উষ্ণতম দিনে
পিচ গলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ।
আর কিই বা দিতে পারি
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরের
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ।
কি আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরা আর
সবথেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার সবথেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ।
পারব না দিতে
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ।
শহরের কবিতা আর ছবি, সবই
তোমায় দিলাম আজ।
আর কিই বা দিতে পারি
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরের
রডোডেনড্রন।
তোমায় দিলাম, তোমায় দিলাম , তোমায় দিলাম
তোমায় দিলাম, তোমায় দিলাম , তোমায় দিলাম
ডাউনলোড করতে পারেন এখান থেকে
প্রকাশ করা হয়েছে: প্রিয় গান বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শ্যাজা বলেছেন:
পচে যাওয়া গান, তবু গলা পিচে আবার শুনতে ভাল লাগে। ৫ দিলাম।
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ।
তারেক রহিম বলেছেন:
পচে যাওয়া কেন? এই গানতো কখনও পুরনো হবার না। আমার সবসময়ই ভাল লাগে।
শমিত বলেছেন:
পচলো কবে? নিশ্চয়ই যত্ন আত্তি করো নি! আমারটা পচে নি! এখনো সুন্দর আছে! বরং আমার ১০০ বছরের পুরনোগুলো একটু একটু ক'রে পচতে আরম্ভ করেছে । এটা তো সবে বিশ-ত্রিশ ।
শ্যাজা বলেছেন:
যারাই ব্যান্ড বানায়, তারায় গায়। তখন মনে হয় এত ব্যান্ড কেন?
পচে না? তিরিশেও পচে। আয়ুষ্কাল বলে কথা আছে না!
তারেক রহিম বলেছেন:
ধন্যবাদ শমিত। এই গানটা শুনলে কেন জানি নিজেকে খুব অপরাধী মনে হয়।জাঝাঃ আপনার নিক আর প্রোফাইলের ছবি দুইটাই সেইরকম হইছে। ;-) চালাইয়া যান।
শ্যাজা বলেছেন:
কিসু জিনিস অবশ্য পচলেও মজা।
জাঝাঃ আপনার নিক আর প্রোফাইলের ছবি দুইটাই সেইরকম হইছে। ;-) চালাইয়া যান।
শমিত বলেছেন:
হাবাটারে, থুড়ি জাঝাটারে কেউ নিসেদও করে না , নিশেদও করে না । যাগ্গে , যার যেমন শিক্ষেদীক্ষে !
সুমন চৌধুরী বলেছেন:
আছে। শুনতাম। শুনি। শুনবোও হয়তো।
তারেক রহিম বলেছেন:
শমিত, জাঝা তো কঠিন। একটা পোস্টের সাথে সহমত বলে নিজের ব্লগে সেইটা রি-পোস্ট করছে। ভয়ে আছি আমারটা না কখন আবার পোস্ট কইরা বসে। যেইভাবে সহমত প্রকাশ করতেছে।সুমন চৌধুরী, অবশ্যই শুনবেন।
তারেক রহিম বলেছেন:
গানটা ই-স্নিপস্ এ খুঁজে পেলাম আজ। পোস্টে লিংক দিলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














